editor

11195 Posts
পুরনো দ্বন্দ্ব মিটিয়ে সালমানের ছবিতে গান গাইল অরিজিত

পুরনো দ্বন্দ্ব মিটিয়ে সালমানের ছবিতে গান গাইল অরিজিত

অবশেষে সালমান খান ও অরিজিৎ সিংয়ের মধ্যে ৯ বছরের দ্বন্দ্বের অবসান হল। সালমান খানের নতুন ছবি 'টাইগার ৩'-এ গান গেয়েছেন অরিজিৎ সিং। সালমান খান নিজেই এই খবর ভক্তদের জানিয়েছেন। ক্যাটরিনার সঙ্গে গানের একটি ছবিও শেয়ার করেছেন তিনি। সালমান খানের জন্য এর আগে কখনও গান করেননি অরিজিৎ সিং। ফলে অরিজিতের কণ্ঠে ভাইজানের ডুয়েট পর্দায় কেমন হবে তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।বৃহস্পতিবার বিকেলে সালমান খান ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, “প্রথম গানের প্রথম ঝলক। আর হ্যাঁ, এটা আমার জন্য অরিজিৎ সিংয়ের প্রথম গান। গানটির শিরোনাম 'লেকে প্রভু কা নাম'। গানটি ২৩ অক্টোবর মুক্তি পাবে৷ ১২ নভেম্বর দীপাবলিতে টাইগার ৩ মুক্তি…
Read More
আলো এবং ধ্বনির খেলা বন্ধ হল শ্রীভূমির মণ্ডপে

আলো এবং ধ্বনির খেলা বন্ধ হল শ্রীভূমির মণ্ডপে

ভিআইপি রোডের ট্র্যাফিক ব্যবস্থা মসৃণ রাখতে বিধাননগর পুলিশের তরফে  শ্রীভূমি স্পোর্টিংয়ের ‘লাইট অ্যান্ড সাউন্ড’ পঞ্চমী থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরে ‘বুর্জ খলিফা’র অভিজ্ঞতা এবং ট্র্যাফিক ব্যবস্থা সচল রাখা নিয়ে  নতুন করে আর বিতর্কে জড়াতে চাইছেন না শ্রীভূমির পুজো উদ্যোক্তারাও। সূত্রের খবর, আগের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এ বার তারা আলো ও ধ্বনির খেলায় অনুমতি দেয়নি। কিন্তু পরীক্ষামূলক ভাবে বার কয়েক সেটি চালু করতে গিয়ে উদ্যোক্তারাও জানিয়েছেন, রাস্তায় লোকজন দাঁড়িয়ে পড়ায় ভিড় বাড়ছিল। তাই বৃহস্পতিবার থেকে সেটি বন্ধের সিদ্ধান্ত হয়েছে। গত শনিবার মহালয়ার রাতে শ্রীভূমির মণ্ডপ খুলে দিতেই জনতার ঢল নামে। শনি ও রবিবার…
Read More
চোটের কারণে রবিবারের ম্যাচে অনিশ্চিত হার্দিক পাণ্ড্য

চোটের কারণে রবিবারের ম্যাচে অনিশ্চিত হার্দিক পাণ্ড্য

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নবম ওভারে বল করার সময় চোট পান হার্দিক।তাঁর বলে স্ট্রেট ড্রাইভ মারেন লিটন দাস। সেই বল পা দিয়ে আটকাতে গিয়ে পড়ে যান তিনি।তাতেই চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। এরপর শুক্রবার সকালেই তাঁকে তড়িঘড়ি  বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়।সেখানে ইংল্যান্ডের এক চিকিৎসক দেখবেন তাঁকে।তবে তাঁর চোট কতটা গুরুতর সেটা এখনও জানানো হয়নি।রবিবার ধর্মশালাতে ভারত তাঁদের পরের ম্যাচ খেলতে নামবেন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে।কিন্তু হার্দিক তত দিনে সুস্থ হয়ে উঠতে পারবেন বলে মনে করছে না বোর্ড। বোর্ডের এক কর্তা জানান যে, এনসিএ-তে যোগ দেবেন তিনি। তাঁকে বেঙ্গালুরু পাঠানো হয়েছে। সেখানে তাঁর গোড়ালি পরীক্ষা করে দেখা হবে।তবে পরের ম্যাচে হার্দিকের খেলা অনিশ্চিত।এবং পরে…
Read More
ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ড আয়োজিত ইস্ট টেক ইভেন্টে টয়োটা হাইলাক্স

ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ড আয়োজিত ইস্ট টেক ইভেন্টে টয়োটা হাইলাক্স

টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) সম্প্রতি ইস্ট টেক ২০২৩ (ইটি ২০২৩) ইভেন্টে দুটি বিশেষ কাস্টমাইজড টয়োটা হাইলাক্স গাড়ি প্রদর্শন করেছে। আসাম সরকারের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজক ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড। এই ইভেন্টটি প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়ে অত্যাধুনিক দেশীয় প্রযুক্তির উন্নয়ন ও উত্পাদনের গুরুত্ব প্রচারের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এই বছরের ইভেন্টে বিশেষ জোর দেওয়া হয় আধুনিকীকরণের জন্য সিনার্জি, রিসার্চ ডেভেলপমেন্ট ও ইনোভেশনের উপরে।ভারতীয় সেনাবাহিনী-সহ বিভিন্ন গ্রাহকদের ইউনিক মোবিলিটির প্রয়োজনীয়তা অনুধাবনের লক্ষ্যে এক্সটেন্সিভ মার্কেট সার্ভে করার পর টিকেএম বহুমুখী টয়োটা হাইলাক্সে বিশেষ কিছু পরিবর্তন করার জন্য একটি অথরাইজড এক্সটার্নাল ভেন্ডরের সঙ্গে সহযোগিতায় আবদ্ধ হয়েছে। হাইলাক্সে পরিবর্তন ঘটানো হয়েছে…
Read More
পুজোর আগে খুদে ও বয়স্কদের নতুন বস্ত্র প্রদান করলেন কাউন্সিলর গৌতম দেব

পুজোর আগে খুদে ও বয়স্কদের নতুন বস্ত্র প্রদান করলেন কাউন্সিলর গৌতম দেব

পুজোর আগে খুদে ও বয়স্কদের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র প্রদান করলেন কাউন্সিলর গৌতম দেব। শুধু দরিদ্র বয়স্কদেরই নয়, ছোট ছোট শিশুদের মুখে একটু হাসি ফোটাতে উদ্যোগী হলেন শহরের মেয়র তথা ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দেব। বৃহস্পতিবার বাবুপাড়া তার ওয়ার্ড অফিস থেকে শতাধিক শিশু ও বয়স্কদের নতুন বস্ত্র প্রদান করেন মেয়র। সকলেই উৎসাহের সঙ্গে নতুন বস্ত্র নেন মেয়রের হাত থেকে। ডেঙ্গু নিয়ে সার্ভে করা মহিলাদেরও নতুন বস্ত্র, ও সাফাই কর্মীদের সামান্য অর্থ ও বস্ত্র প্রদান করেন তিনি।
Read More
হাতির পাল দেখতে জাতীয় সড়কে ভিড় পর্যটকদের

হাতির পাল দেখতে জাতীয় সড়কে ভিড় পর্যটকদের

নাগরাকাটার গ্রাসমোড় চা বাগানের ৪নং ফাটকের ১৭ নং জাতীয় সড়কে হাতির পাল দেখার জন্য পর্যটকদের দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকালেও তিনদফায় হাতির দল ভুটান থেকে ফিরে ১৭ নং জাতীয় সড়ক পার করে ডায়না জঙ্গলে ফিরে যায়। হাতির দলের জাতীয় সড়ক পারাপারের সেই দৃশ্য দেখতে অন্যান্য দিনের মতো এদিনও ভিড় জমায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা। এদিন ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত ৪৫টি হাতির একটি তিনটি ভাগে ভাগ হয়ে জাতীয় সড়ক পার করে ডায়নার জঙ্গলে ফিরে যায়। তবে অঘটন যাতে না ঘটে, সেজন্য হাতির দলটিকে পাহাড়া দিয়ে রেস্কিউ করে ডায়না রেঞ্জের বনকর্মীরা তাদের ডায়নার জঙ্গলে ফিরিয়েছে…
Read More
উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে সেমেস্টার

উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে সেমেস্টার

উচ্চ মাধ্যমিকে সেমেস্টার ব্যবস্থা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গড়ল রাজ্য শিক্ষা দফতর।রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সেমেস্টার পদ্ধতি চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৪ শিক্ষাবর্ষে যে সমস্ত পড়ুয়া একাদশ শ্রেণিতে ভর্তি হবে তাঁরা সেমেস্টারের নিয়মেই পড়বে, এবং তাঁদের মূল্যায়নে প্রথম ফলাফল ঘোষণা হবে ২০২৬ সালে। শিক্ষা দফতর একটি কমিটি তৈরি করেছেন।যেখানে তাঁরা শিক্ষানীতির প্রস্তাবগুলি খতিয়ে দেখবেন। সেমেস্টার পদ্ধতি কী ভাবে প্রয়োগ করলে সুবিধা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। তাঁরা সমস্ত দিক বিচার বিবেচনা করে আগামী নভেম্বর মাসের মধ্যে শিক্ষা দফতরের কাছে রিপোর্ট জমা দেবে। জানা গিয়েছে শিক্ষা দফতরের পরিকল্পনা অনুযায়ী, একাদশ শ্রেণীতে দু’টি এবং…
Read More
নিউজিল্যান্ডের জয়ে চাপ বাড়ল ভারতের

নিউজিল্যান্ডের জয়ে চাপ বাড়ল ভারতের

নিউজ়িল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচে চারটিতেই জিতে পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে তারা। বৃহস্পতিবার ভারতের সামনে খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে নামার আগে কত নম্বরে রয়েছে রোহিত শর্মারা ? পয়েন্ট তালিকায় ১ নম্বরে রয়েছে নিউ জ়িল্যান্ড। ৪ ম্যাচে জয়ে তাদের পয়েন্ট ৮। নেট রানরেট ১.৯২৩। নিউ জ়িল্যান্ডের নেট রানরেট এই মুহূর্তে সব থেকে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ৩ ম্যাচে ৩ জয়ে রোহিতদের পয়েন্ট ৬। তাঁদের নেট রানরেট ১.৮২১। বৃহস্পতিবার ভারত যদি বাংলাদেশকে হারাতে পারে তা হলে আবারও নেট রানরেটে নিউ জ়িল্যান্ডকে টপকে শীর্ষে পৌঁছে যেতে পারে ভারত। তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।  চার নম্বরে রয়েছে পাকিস্তান এবং…
Read More
পুজোর গাইড ম্যাপ ও গন্ডার মোড়ে ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার

পুজোর গাইড ম্যাপ ও গন্ডার মোড়ে ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার

বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠানের মাধ্যমে বুধবার রাজগঞ্জের গন্ডার মোড়ে ট্রাফিক বুথের করা হল উদ্বোধন। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন ফুলবাড়ি ট্রাফিক আউটপোস্টের তত্ত্বাবধানে ওই ট্রাফিক বুথ পরিচালিত হবে। ট্রাফিক বুথের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। জানা গিয়েছে, স্থানীয়রা দীর্ঘদিন থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে গন্ডার মোড়ে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার দাবি করে আসছিলেন। এরপর উদ্যোগী হয় শিলিগুড়ির পুলিশ কমিশনার। আজ সেই ট্রাফিক বুথের উদ্বোধন করা হয়। এছাড়া কবচ নামে একটি অ্যাপস চালু করা হয়। ওই অ্যাপস মোবাইলে ডাউনলোড করে রাখলে দুর্ঘটনার বিষয়ে তৎক্ষণাৎ পুলিশের কাছে নিজের লোকেশন সহ ঘটনাটা জানানো যাবে। এছাড়াও আজ শিলিগুড়ির দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়।…
Read More
বক্স অফিস কাঁপিয়েছে ‘গদর ২’, এবার আসছে সানির ‘বর্ডার ২’

বক্স অফিস কাঁপিয়েছে ‘গদর ২’, এবার আসছে সানির ‘বর্ডার ২’

বহু বছর পর ফিরে এসে বক্স অফিসে সুনামি তৈরি করেছেন সানি দেওল। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সানি দেওলের 'গদর ২' বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। মুভিটি বলিউডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারীও হয়ে উঠেছে। ভারতে ৫০০ কোটির বেশি আয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সানি দেওল। সানি ভক্তদের জন্য আরেকটি সুখবর! ভারতের অন্যতম সফল ও আইকনিক ছবি 'বর্ডার ২'-এর সিক্যুয়েল করতে চলেছেন সানি বলে জানা গিয়েছে।ভারতের একটি বিনোদন পোর্টাল বলিউড হাঙ্গামার সর্বশেষ প্রতিবেদন অনুসারে, সানি দেওল 'বর্ডার ২'-এর জন্য একটি মেগা চুক্তি পেয়েছেন। ছবিটির ঘনিষ্ঠ একটি সূত্রের মতে, সানি দেওল ছবিটির জন্য ৫০ কোটি টাকা নিচ্ছেন যা অভিনেতার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক হতে…
Read More
বিএসএফ- এর হাতে গ্রেফতার হন ২ বিজেপি নেতা

বিএসএফ- এর হাতে গ্রেফতার হন ২ বিজেপি নেতা

দুই পাচারকারি পায়ে টানা ভ্যানে করে নিয়ে যাচ্ছিল নিষিদ্ধ করা কাফ সিরাপ।দেখেই সন্দেহ করেন বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়ানে জওয়ানরা ।তাঁরা ভ্যান দাঁড় করিয়ে দুই ভ্যানচালককে প্রশ্ন করলে তাঁদের চোখে মুখে দেখা যায়  প্রবল অস্বস্তি।বসিরহাটের হাসনাবাদ থানার ভারত-বাংলাদেশ সৈয়দপুর সীমান্তের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের পরিচয়, তাঁরা দু’জনই এলাকার বিজেপি নেতা। তাঁদের নাম ভোলা দাস ও পল্টু দাস।ঘটনা সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ২৪ বছর ফেনসিডিল ও দুটি মোবাইল ফোন। এই দুই বিজেপি নেতা গ্রেফতার হওয়ায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে টাকি ও হাসনাবাদ জুড়ে। ধৃত ২ পাচারকারিকে বারাসত জেলা আদালতে তোলা হবে। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার…
Read More
হোস্টেলের ঘরে থেকে মিলল ফের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ

হোস্টেলের ঘরে থেকে মিলল ফের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ

খড়গপুরের আইআইটিতে রহস্যজনক মৃত্যু এক ছাত্রের।হোস্টেলের ঘর থেকে বুধবার ভোরে উদ্ধার হল এক ছাত্রের ঝুলন্ত দেহ। আইআইটি এলবিএস হলের ৫১৩ নম্বর রুমে ওই ছাত্র থাকতেন বলে জানা গিয়েছে। ওই পড়ুয়া তেলঙ্গানার বাসিন্দা। মৃতের নাম কিরণ চন্দ্র। তিনি ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া। তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখার পরই দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে পুলিশের তরফে।আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছেন পুলিশ। পড়ুয়ার মৃত দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।প্রাথমিক রিপোর্ট আসার অপেক্ষায় আছেন পুলিশ।এর…
Read More
খুলল নাগ্রাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগান, স্বস্তি পেলেন শ্রমিকরা

খুলল নাগ্রাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগান, স্বস্তি পেলেন শ্রমিকরা

দুদিন বন্ধ থাকার পর খুলে গেলো নাগরাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগান। এই ঘোষণা হতেই স্বস্তি ফিরে আসে প্রায় দেড় হাজার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের। নয়াসাইলি চাবাগানের জন্য বোনাস ঘোষিত হয় ১৫.৫০%। এই খবর পেয়ে পুজোর মুখে আশার আলো দেখা গেল শ্রমিকদের মুখে। গত শুক্রবার বোনাস নিয়ে আলোচনার মাঝে আচমকাই নিরপত্তার অভাব বোধ করছেন এই কথা জানিয়ে ওয়ার্ক সাসপেনশন ঘোষণা করেছিল ডুয়ার্সের নিদিম গ্রুপের নয়াসাইলি চাবাগান। পুজোর মুখে চাবাগান বন্ধ ঘোষণা হওয়ায় অথৈজলে পড়েন শ্রমিকরা। প্রশাসনের পক্ষ থেকে বাগান খোলার বিষয়ে তৎপরতা শুরু হয়। শনিবার মালে সহকারী শ্রম আধিকারিক প্রনব কুমার দাস দুই চাবাগান কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয়…
Read More
নকশালবাড়ি বাজারে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে এলেন এসজেডিএ এর চেয়ারম্যান

নকশালবাড়ি বাজারে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে এলেন এসজেডিএ এর চেয়ারম্যান

পুজোর আগে নকশালবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গিয়েছে বহু দোকান। দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।এদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে সৌরভ চক্রবর্তী বলেন, পরিকল্পনাহীনভাবে এই মার্কেট গড়ে উঠেছে। জলের কোনও ব্যবস্থা নেই।‌ নকশালবাড়ি বাজারকে আগামীদিনে উন্নয়ন করা এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। গোটা বিষয়টি নিয়ে জেলাশাসক ও প্রশাসনের সঙ্গে আলোচনা করার কথা বলেন তিনি। এদিন ব্যবসায়ীরা এই মার্কেটের দায়িত্ব এসজেডিএ গ্রহন করুক এমনটাই দাবি তোলেন। এই বিষয়ে আলোচনা করার আশ্বাস দেন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
Read More