Sonakshi Sarkar

1831 Posts
শিলিগুড়ির গর্ব শ্রেয়সী শীল — উচ্চমাধ্যমিকে রাজ্যস্তরে অষ্টম স্থান অর্জন

শিলিগুড়ির গর্ব শ্রেয়সী শীল — উচ্চমাধ্যমিকে রাজ্যস্তরে অষ্টম স্থান অর্জন

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর শিলিগুড়ি জুড়ে খুশির আবহ। শহরের একতিয়াশাল এলাকার বাসিন্দা শ্রেয়সী শীল রাজ্যস্তরে অষ্টম স্থান অধিকার করে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করেছে। কলা বিভাগের ছাত্রী শ্রেয়সী এবারের পরীক্ষায় মোট ৪৮৯ নম্বর পেয়ে এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী শ্রেয়সীর এই কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিবেশীরা। ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছে তাদের বাড়ি। এলাকার মানুষজনও শ্রেয়সীর এই সাফল্যকে নিজেদের গর্ব বলে মনে করছেন। শ্রেয়সীর পরিবার অত্যন্ত সাধারণ। বাড়ির সামনেই রয়েছে তার বাবার একটি ছোট মুদিখানা দোকান। মা একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সীমিত সামর্থ্যের মধ্যেও বাবা-মা সবসময় মেয়ের পড়াশোনার পাশে…
Read More
সীমান্তে কাঁটাতার প্রকল্পে গতি আনতে মালদহে অধিগ্রহণ রূপরেখা চূড়ান্ত

সীমান্তে কাঁটাতার প্রকল্পে গতি আনতে মালদহে অধিগ্রহণ রূপরেখা চূড়ান্ত

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরেই মালদহে ভারত- বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু। মালদহের জেলাশাসকের দপ্তরের জরুরী বৈঠক।  বৈঠকে বিএসএফ, জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ। জেলার কোন কোন এলাকায় জমির অধিগ্রহণের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে পর্যালোচনা প্রশাসনিক বৈঠকে। দ্রুত জমিজট কাটিয়ে অধিগ্রহণের কাজ শেষ করার সিদ্ধান্ত বৈঠকে। উল্লেখ্য, মালদহে ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় ১৭২ কিলোমিটার। এরমধ্যে ৩৩ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত। এরমধ্যে হবিবপুর এবং বামনগোলা ব্লকে উন্মুক্ত সীমান্তের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়া মালদহের ইংরেজবাজার এবং কালিয়াচক-তিন নম্বর ব্লকে বেশ কয়েক কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে।  এরআগে তৃণমূল সরকারের আমলে বেশ কয়েকবার মাপযোক হলেও জমি অধিগ্রহণ বাস্তব রূপ পায়নি। বরং জমি…
Read More
উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত পাল, মেধাতালিকায় ৬৪ জন

উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত পাল, মেধাতালিকায় ৬৪ জন

পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় হাওড়া। পরীক্ষার প্রায় ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। বৃহস্পতিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়েছে উচ্চ মাধ্যমিকের তরফে। এবছর মোট পরীক্ষা দিয়েছিল ৬ লক্ষ ২৬ হাজারের বেশি পরীক্ষার্থী। পাশের হার ৯১.২৩ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। যা শতাংশের হিসেবে ৯৪.১৯। দ্বিতীয় স্থানে হাওড়া। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। প্রথম দশে স্থান পেয়েছে ৬৪ জন। ৮ জন ছাত্রী ৫৬ জন ছাত্র। পরীক্ষা দিয়েছে মোট ৬ হাজার ৮৩৭টি স্কুলের পড়ুয়া। প্রথম তিনে শুধুই রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রথম স্থানে আদৃত পাল। NARENDRAPUR RAMAKRISHNA MISSIONVIDYALAYA ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৬। সেমেস্টার পদ্ধতিতে…
Read More
শিলিগুড়ির পতিরাম জোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচার কারখানা ভস্মীভূত

শিলিগুড়ির পতিরাম জোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচার কারখানা ভস্মীভূত

বুধবার ভোর রাতে শিলিগুড়ি সংলগ্ন পতিরাম জোতের অনিল নগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল দীর্ঘদিনের পুরনো একটি ফার্নিচার তৈরির কারখানা। মালিকপক্ষের দাবি, এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ফার্নিচার পুড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাতে এলাকার মানুষ প্রথমে দেখতে পান আগুনের লেলিহান শিখা গোটা কারখানাটিকে গ্রাস করেছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। তবে এলাকায় সঠিক রাস্তা না থাকার কারণে দমকলের পৌঁছতে বেশ কিছুটা সময় লাগে। দমকল পৌঁছানোর আগেই আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে স্থানীয় বাসিন্দারা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে দমকলের একটি ছোট ইঞ্জিন ঘুরপথে এলাকায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ঘটনায় ব্যাপক…
Read More
সাতসকালে বোমাতঙ্ক নবদ্বীপে

সাতসকালে বোমাতঙ্ক নবদ্বীপে

এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার ৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর এলাকায়। স্থানীয় সূত্রের খবর, আজ ভোর বেলায় নিতাই চন্দ্র সাহা নামে এক তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিলে একটি হুমকি চিঠি সহ বোমার মতো দেখতে সুতলি দিয়ে পেঁচানো বস্তু কে বা কারা রেখে যায়। আজ ভোর বেলায় পরিবারের লোকজনের  নজরে আসে বিষয়টি। সামনে যেতেই দেখা যায় একটি হুমকির চিঠি এবং তার ওপর রাখা বোমার মত গোলাকার একটি  বস্তু। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে বোমার মতো দেখতে ওই বস্তুটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রসঙ্গত, চলতি মাসের গত ৫ তারিখে ঠিক এই বাড়িতেই ভাঙচুর ও হামলার অভিযোগ…
Read More
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকা ও সোনার গয়না উধাও

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকা ও সোনার গয়না উধাও

শহরের ইস্টার্ন বাইপাস সংলগ্ন ক্ষুদিরাম পল্লী এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চুরির ঘটনায় লক্ষাধিক টাকা ও সোনার অলংকার উধাও হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, গত রবিবার বাড়ির মালিক সপরিবারে বাড়িতে তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এরপর মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরে মেইন দরজা খুলতেই চুরির ঘটনা চোখে পড়ে। সঙ্গে সঙ্গেই আশিঘর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। বাড়ির মালিকের দাবি, বাড়ির আলমারিতে প্রায় সাড়ে চার লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনার গয়না রাখা ছিল। এর মধ্যে প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা এবং…
Read More
বর্ধমানে ২২টি গরু উদ্ধার গ্ৰেফতার দুই পাচার সন্দেহভাজন

বর্ধমানে ২২টি গরু উদ্ধার গ্ৰেফতার দুই পাচার সন্দেহভাজন

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের হেড পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে ২২টি গরু উদ্ধার করল বর্ধমান সদর থানার পুলিশ। ঘটনায় দুই ব্যক্তিকে গ্ৰেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃত ২ জনকে পেশ করা হয় বর্ধমান জেলা আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বাদামতলা এলাকা হেড পোস্ট অফিসের সামনে থেকে গরু বোঝাই অবস্থায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শেখ রফিকুল ইসলাম বয়স ৩০বছর, এবং মিন্টু শেখ বয়স ৫০বছর। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার হলদি নপাড়া এলাকায়। পুলিশ উদ্ধার হওয়া ২২টি গরুকে নিজেদের হেফাজতে নিয়ে আসে এবং ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বর্ধমান জেলা আদালতে…
Read More
কাঁটাতার ঘিরে আশার আলো, উচ্ছ্বসিত সীমান্তবাসী

কাঁটাতার ঘিরে আশার আলো, উচ্ছ্বসিত সীমান্তবাসী

মালদা জেলায় বিএসএফের মালদা সেক্টরে ৭১ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে তার মধ্যে প্রায় ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। জেলার বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজবাজার, মালদা, হবিবপুর ও বামন গোলা থানা এলাকা দিয়ে দীর্ঘ লম্বা ভারত বাংলাদেশ সীমান্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণায় খুশি সীমান্তবর্তী এলাকার মানুষ। ২০২৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় ফসল কাটাকে কেন্দ্র করে বৈষ্ণবনগর থানার শুকদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সীমান্তে বিএসএফকে কাঁটাতার লাগাতেই বাধা দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে। সেই বছরই শুকদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তের ধারে জানুয়ারি মাসের ২৫ তারিখ সভা করেন তখনকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে…
Read More
সেবক রোড আর্মি ক্যাম্পাস থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার রাকেশ মিস্ত্রি

সেবক রোড আর্মি ক্যাম্পাস থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার রাকেশ মিস্ত্রি

সেবক রোডের আর্মি ক্যাম্পাস থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় গুরুত্বপূর্ণ সাফল্য পেল ভক্তিনগর থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত হিসেবে রাকেশ মিস্ত্রি (৩০)-কে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থানা এলাকায় ডাকাতির একটি মামলায় রাকেশ মিস্ত্রি বর্তমানে জেলে ছিল। একাধিক সোর্সকে কাজে লাগিয়ে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ জানতে পারে, সেবক রোড আর্মি ক্যাম্পাস থেকে চুরি হওয়া মোটরসাইকেলটির সঙ্গে রাকেশ মিস্ত্রির যোগ রয়েছে। ধৃত রাকেশ মিস্ত্রির বাড়ি খোলাচাঁদ ফাফরি এলাকায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অন্য একটি ডাকাতি মামলায় রাকেশ মিস্ত্রি শিলিগুড়ি জেলে বন্দি রয়েছে। এরপর ভক্তিনগর থানার পুলিশ জলপাইগুড়ি আদালতের নির্দেশে তাকে পাঁচ…
Read More
ভোটকর্মীদের পারিশ্রমিকের দাবিতে SDO অফিস অভিযান

ভোটকর্মীদের পারিশ্রমিকের দাবিতে SDO অফিস অভিযান

১৩, ১৪ এবং ১৬ই এপ্রিল ভোটদাতাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া এলাকার ভোটকর্মীরা। নির্ধারিত সময়ে সমস্ত কাজ সম্পন্ন হলেও এখনও পর্যন্ত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পারিশ্রমিক জমা পড়েনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দ্রুত সম্মানিক প্রদানের দাবিতে সরব হন ভোটকর্মীরা। তাঁদের দাবি, নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও দীর্ঘদিন পারিশ্রমিক না পাওয়ায় চরম অসন্তোষ তৈরি হয়েছে। এই দাবিতে সোমবার দুপুরে মহকুমা শাসকের দপ্তরে অভিযান চালান তাঁরা। ভোটকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর মহকুমা শাসকের দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এক সপ্তাহের মধ্যেই বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা…
Read More
বন্ধ থাকা পঞ্চায়েতের তালা খুললেন বিজেপি প্রার্থী দীপক হালদার

বন্ধ থাকা পঞ্চায়েতের তালা খুললেন বিজেপি প্রার্থী দীপক হালদার

২০২৬শে রাজনৈতিক পালা বদলের পর তৃণমূলের এক শ্রেণীর হারমাদ রা রাতারাতি ভোল বদলে ফেলে। কপালে গেরুয়া তিলক মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে তৃণমূলের নেতাকর্মীদের  ঘরবাড়ি ভাঙছে, বিভিন্ন সরকারি অফিস, পঞ্চায়েত অফিসে মারছে তালা। সমস্যায় পড়ছেন এলাকার মানুষ। বন্ধ আছে পঞ্চায়েতের কাজকর্ম। মানুষের যাতে অসুবিধে না হয় রাজ্য বিজেপি নেতৃত্বের নির্দেশ মত সমস্ত অফিসে গিয়ে অফিসের কর্মচারীদের দিয়ে তালা ভেঙ্গে তাদের অফিসের মধ্যে ঢোকালেন ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থী দীপক হালদার। পঞ্চায়েতের তালা খুলে দেওয়ায় খুশি এলাকার মানুষ।
Read More
শপথ গ্রহণ ঘিরে শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে উৎসবের আবহ

শপথ গ্রহণ ঘিরে শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে উৎসবের আবহ

মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের আবহ দেখা গেল শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে। স্থানীয় শক্তিকেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হয় ঝালমুড়ি বিতরণের। কলকাতায় মূল শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও তার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে শিলিগুড়িতেও। এদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় ঝালমুড়ির প্যাকেট। অনেককেই রাস্তার ধারে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে ঝালমুড়ি খেতে দেখা যায়। কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ। আয়োজকদের বক্তব্য, নতুন সরকারের শপথ গ্রহণকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসবের আবহ।
Read More
রবীন্দ্রজয়ন্তীতে মালদার বিদ্যালয়ে আবক্ষ মূর্তি উন্মোচন, শ্রদ্ধায় স্মরণ কবিগুরুকে

রবীন্দ্রজয়ন্তীতে মালদার বিদ্যালয়ে আবক্ষ মূর্তি উন্মোচন, শ্রদ্ধায় স্মরণ কবিগুরুকে

১৬৫ তম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হল পুরাতন মালদার মচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক  নতুন আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরাজ সরকার সম্পূর্ণভাবে তার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন রবীন্দ্রনাথের এই আবক্ষ মূর্তি স্থাপনে। এইদিন অনুষ্ঠানের সূচনা হয় ফিতে কেটে মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে। এদিন উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক ভারত ঘোষ। তিনি আবক্ষ মূর্তিতে মাল্যদান করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও…
Read More
জঙ্গলমহলে গেরুয়া ঝড়, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় উচ্ছ্বাসে মাতল ঝাড়গ্রাম

জঙ্গলমহলে গেরুয়া ঝড়, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় উচ্ছ্বাসে মাতল ঝাড়গ্রাম

সারা বাংলার মতো এবার বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলেও বইল গেরুয়া ঝড়। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনেই বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছে। ফল প্রকাশের পর থেকেই ঝাড়গ্রামসহ গোটা জঙ্গলমহলে বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আনন্দে মেতে ওঠেন জঙ্গলমহলের সাধারণ মানুষও। আজ কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ঝাড়গ্রাম শহরেও দেখা গেল উৎসবের আবহ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় খুশিতে বিজেপি কর্মী সমর্থকেরা ঝাড়গ্রাম মেন রোড এলাকায় প্রায় ছয় হাজার লাড্ডু ও ঠান্ডা পানীয় শরবত বিতরণ করেন পথচলতি মানুষের মধ্যে। বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য,  ঘরের ছেলে, মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হচ্ছেন, তাই স্বাভাবিকভাবেই আমরা আনন্দিত। দীর্ঘদিন জঙ্গলমহল…
Read More