Sonakshi Sarkar

1723 Posts
‘সৃষ্টিশ্রী মেলার’ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

‘সৃষ্টিশ্রী মেলার’ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

সরস মেলা, হস্তশিল্প মেলা সহ একাধিক মেলার পর এবার 'সৃষ্টিশ্রী মেলা' এর আয়োজন করল রাজ্য সরকার। জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। তার সাথে উপস্থিত ছিলেন, দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধীপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা। জানা যায়, এই মেলা প্রথম আঞ্চলিক মেলা, যেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছে। মোট ৭৫ টি স্টল রয়েছে এই মেলায়। মেলা চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। এদিন মেয়র জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করতে…
Read More
সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার তরফে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব

সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার তরফে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব

শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার তরফে আয়োজিত হল ২৬ তম ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব।‘রক্তের জন্য হাটো’ -এই বার্তা নিয়ে মঙ্গলবার দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় সংস্থার তরফে। এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন পার্কের থেকে শুরু হয়ে শহরের মূল পথ পরিক্রমা করে। ফের বাঘাযতীন পার্কে এসেই শেষ হয়। এদিনের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার,শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা সহ শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নার্সিং পড়ুয়ারাও অংশগ্রহণ করেন। এদিন অনুষ্ঠানের আহ্বায়ক ধীরাজ দাস জানান,এবছর ২৬তম বর্ষে পদার্পণ করেছে তাদের এই ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব। বিগত ২৬ বছর ধরে তারা…
Read More
ভারতীয় ক্রিকেটারদের জার্সিতে ‘পাকিস্তান’ লিখতে নারাজ বিসিসিআই

ভারতীয় ক্রিকেটারদের জার্সিতে ‘পাকিস্তান’ লিখতে নারাজ বিসিসিআই

মেগা টুর্নামেন্টে রোহিত শর্মাদের জার্সি নিয়ে এবার বাগযুদ্ধ শুরু হল দুই দেশের বোর্ডের মধ্যে। গোটা ঘটনায় ক্ষিপ্ত পাক বোর্ডের দাবি, খেলার মধ্যে অযথা রাজনীতি করছে বিসিসিআই। বিষয়টি নিয়ে আইসিসির দ্বারস্থ হতে চলেছে পাক বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়া নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। শেষ পর্যন্ত ভারতের শর্ত মেনে হাইব্রিড মডেলে খেলা হচ্ছে টুর্নামেন্ট। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র এক মাস আগে ফের নতুন বিতর্ক মাথাচাড়া দিল। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম রোহিতদের জার্সিতে লিখতে চায় না বিসিসিআই। সেই খবর ছড়াতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে পাক ক্রিকেট বোর্ড। একটি সংবাদসংস্থার কাছে গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে…
Read More
উত্তরবঙ্গ মেডিক্যালে এমআরআই পরিষেবা নিয়ে ভোগান্তিতে রোগীরা

উত্তরবঙ্গ মেডিক্যালে এমআরআই পরিষেবা নিয়ে ভোগান্তিতে রোগীরা

নতুন বছরের শুরু থেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে এমআরআই পরিষেবা ব্যাহত। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে দীর্ঘ দিন ধরে চলছিল এমআরআই সেন্টার টি। গত ৩১ ডিসেম্বর সেই সংস্থার মেয়াদ শেষ হয়। নতুন করে দরপত্র আহ্বানের পর অন্য একটি সংস্থা এমআরআই সেন্টার চালানোর বরাত পেয়েছে। ৩১ ডিসেম্বরের পর পুরনো সংস্থাটি তাদের পরিষেবা প্রত্যাহার করে সব সরঞ্জাম খুলে নিয়ে যাচ্ছে। নতুন সংস্থা তার পর সেখানে তাদের সরঞ্জাম বসিয়ে পরিষেবা দেওয়ার কাজ শুরু করবে। তবে তত দিন পর্যন্ত এমআরআই পরিষেবা বন্ধই থাকছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, নতুন সংস্থা কাজের বরাত পেয়ে মেডিক্যাল কলেজে এসে এলাকা চিহ্নিত করেছে ইতিমধ্যেই। তবে সেই কাজ…
Read More
“আমাদের হাতে মামলা থাকলে অনেক আগেই ফাঁসির অর্ডার করিয়ে দিতাম” – মমতা ব্যানার্জী

“আমাদের হাতে মামলা থাকলে অনেক আগেই ফাঁসির অর্ডার করিয়ে দিতাম” – মমতা ব্যানার্জী

আরজি কর মামলায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করল রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবেদন করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা। কালই শুনানির সম্ভাবনা। গতকাল আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস। মৃত্যুদণ্ডের বদলে ধর্ষণ ও খুনের মামলায় যাবজ্জীবন সাজার ঘোষণা করেন তিনি। সঙ্গে ক্ষতিপূরণ। যদিও সিবিআই দাবি জানিয়েছিল ফাঁসির। যাবজ্জীবন সাজা ঘোষণার পরই রায়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা স্পষ্ট জানান, 'আমি রায়ে সন্তুষ্ট নই' সিবিআইকে বিঁধে মমতা আরও বলেন, 'আমরা…
Read More
পাঠকের অভাবে ধুঁকছে সদর বিডিও অফিসের লাইব্রেরী

পাঠকের অভাবে ধুঁকছে সদর বিডিও অফিসের লাইব্রেরী

ইংরেজি হরফে বাংলায় লেখা রয়েছে জলপাইগুড়ি সদর ব্লক পঞ্চায়েত সমিতি লাইব্রেরি, ভেতরে ঝা চকচকে র‍্যাকে থরে থরে সাজানো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন থেকে শুরু করে কিরীটি রায় ,গল্প সমগ্র ১, শয়ে শয়ে বই,, রয়েছেন ২০২৪ সালে গ্রন্থাগারিকের দায়িত্বে আসা শবনম মুস্থাফি, নেই শুধু পাঠক। জলপাইগুড়ি সদর ব্লক পঞ্চায়েত সমিতি লাইব্রেরী প্রসঙ্গে শবনম মুস্তাফি আক্ষেপের সুরে বলেন, এখানে প্রায় ৯ হাজার বিভিন্ন বিষয়ের বই রয়েছে। আমি চাই সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা প্রদানকারী এই লাইব্রেরিতে পাঠকেরা আসুক ,বিশেষ করে আশপাশের এলাকার ছাত্র ছাত্রী দের কাছে এটি একটি বড় প্রাপ্তি কারণ এই লাইব্রেরিতে এমন কিছু বই রয়েছে যে গুলো বাজারে অনেক দাম, অনেকেই সেই বই…
Read More
আজ বিকেলে মালদায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা

আজ বিকেলে মালদায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা

মালদা: মুর্শিদাবাদের কর্মসূচি শেষ করে আজ বিকেলেই মালদা আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দানে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি প্রায় শেষের দিকে। জানা গেছে আজ বিকেল আনুমানিক সারে তিনটা নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পাশে তৈরি হেলিপ্যাডে নামবেন। এরপর সোজা চলে যাবেন মহানন্দা ভবনে। তার আগে মুখ্যমন্ত্রী হেলিপ্যাডের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। স্লিপার ডগ এবং বোম স্কোয়াডের আধিকারিকরা সরেজমিন খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী হেলিপ্যাড গ্রাউন্ড।
Read More
দশ কোটি টাকার ব্রাউন সুগার সহ একজনকে গ্রেপ্তার করলো মালদা পুলিশ

দশ কোটি টাকার ব্রাউন সুগার সহ একজনকে গ্রেপ্তার করলো মালদা পুলিশ

মালদা : প্রায় দশ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করলো মালদা টাউন স্টেশন জিআরপি। বিহারের কাটিহার জেলা থেকে মালদা টাউন স্টেশন আসার পথে ডাউন হাওড়া- কাটিহার ট্রেনে জেনারেল কামরা থেকে ওই মাদক কারবারীকে গ্রেপ্তার করে মালদা টাউন স্টেশন জিআরপি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কেজি ৯৮ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা বলে জিআরপি সূত্রে জানা গিয়ে। বিশেষ সূত্রে খবর পেয়ে মালদা টাউন স্টেশন জিআরপি সাদা পোশাকে অভিযান চালায় ডাউন কাটিহার - হাওড়া এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায়।ওই কামরার জনৈক এক ব্যক্তি খাবারের টিফিন কৌটায় প্লাস্টিকের মোড়ানো এই ব্রাউনসুগারগুলি মজুত…
Read More
ন্যশনাল মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে আবার স্যালাইন বিতর্ক

ন্যশনাল মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে আবার স্যালাইন বিতর্ক

মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইন-কাণ্ডের ছায়া এখনও কাটেনি। এক সপ্তাহের বেশি সময় কেটে যাওয়ার পরও চিকিৎসাধীন অসুস্থ প্রসূতিরা। সদ্য জন্মানো সন্তানদের পাশে নেই তাদের মা। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে, ইতিমধ্যেই ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’-এর স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবার সেই একই বিতর্ক মাথাচাড়া দিল খাস কলকাতার মেডিক্যাল কলেজে। রবিবার রাতে ন্যশনাল মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে রিঙ্গার ল্যাকটেটের একটি বোতলে ফের মিলেছে ছত্রাক। বোতল দেখে এমনটাই সন্দেহ প্রকাশ করছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, নতুন ব্যাচের যে স্যালাইন এসেছে, তাতেও মিলেছে ছত্রাক। বোতলটি হাতে নিলেই বোঝা যাচ্ছে, তার মধ্যে সাদা সাদা কিছু ঘুরে বেড়াচ্ছে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’-এর ওষুধ ও ছত্রাক নিষিদ্ধ হয়ে…
Read More
“চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়াংখেড়েতে নিয়ে আসার জন্য আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করব।” রোহিত শর্মা

“চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়াংখেড়েতে নিয়ে আসার জন্য আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করব।” রোহিত শর্মা

আর মাত্র একমাস। তারপরই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির যুদ্ধ। টেস্ট ক্রিকেটে যত দুরবস্থাই থাক না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতেই ফিরে আসবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে হুঙ্কার দিয়ে রাখলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মুম্বইয়ের এই স্টেডিয়ামেই ২০১১-র বিশ্বজয়। বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ওয়াংখেড়ে। তার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ছিল চাঁদের হাট। শচীন তেণ্ডুলকর, সুনীল গাভাসকর থেকে রবি শাস্ত্রী, অজিঙ্ক রাহানে সকলেই উপস্থিত ছিলেন সেখানে। আর মঞ্চের মাঝে আলো করে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সুদৃশ্য ট্রফিকে সামনে রেখে ছবিও তোলেন ক্রিকেটাররা। গাভাসকর রোহিতকে আমন্ত্রণ জানান, ট্রফির কাছে এসে ছবি তুলতে। কিন্তু হিটম্যান নিজে পিছনে সরে এসে বর্ষীয়ান তারকাদের সামনে এগিয়ে…
Read More
মুখ্যমন্ত্রী আসছেন উত্তরবঙ্গে, সক্রিয় প্রশাসনের বিভিন্ন দফতর

মুখ্যমন্ত্রী আসছেন উত্তরবঙ্গে, সক্রিয় প্রশাসনের বিভিন্ন দফতর

আবগারি দপ্তরের অভিযান। জলপাইগুড়ি জেলা পুলিশকে সাথে নিয়ে শহর সংলগ্ন করলাভ্যালী, ডেঙ্গুয়াঝায় চা বাগান সহ বিভিন্ন এলাকায়। চোলাই ও বেআইনি মদের বিরুদ্ধে এধরণের অভিযোগ লাগাতার চলবে বলে আবগারি দপ্তর সূত্রে জানা যায়।
Read More
আটক সাত বাংলাদেশি অনুপ্রবেশকারী

আটক সাত বাংলাদেশি অনুপ্রবেশকারী

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সাত বাংলাদেশী নাগরিক কে গ্রেফতার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ, ধৃতদের মধ্যে এক মহিলা ও এক কিশোর রয়েছে, এরা ভারতে পালিয়ে আসে,  হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে বাসে করে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করলে কোতোয়ালি থানার পুলিশ তাদের গ্রেফতার করে, ধৃত সাতজনকেই আজ জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে।
Read More
শুক্রবার মধ্যরাত থেকে হাতির আতঙ্ক ফালাকাটায়

শুক্রবার মধ্যরাত থেকে হাতির আতঙ্ক ফালাকাটায়

শুক্রবার মধ্যরাতে ফালাকাটা শহরের এক নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লী হয়ে দুই নম্বর ওয়ার্ড রবীন্দ্র নগর  সাহাপাড়া হয়ে তিন নম্বর ওয়ার্ডের দুই মাইল চুয়াখোলা হয়ে পারঙ্গের পার ভেতর দিয়ে হাতিটি চলে যায় তিন নম্বর ওয়ার্ডের জোড়া মিল এলাকায় l এখনো হাতি দুটি জোড়ামিল ও দুই নম্বর ওয়ার্ড এলাকায় রয়েছেl খবর পেয়ে রাতেই আসে বনদপ্তর এবং  ফালাকাটা থানার পুলিশ l তবে জনমানুষের কোন ক্ষতি হয়নি l এক নম্বর ওয়ার্ডের কিছু আলু ক্ষেত এবং দুই নম্বর ওয়ার্ডের ভুট্টা ক্ষেত এর উপর দিয়ে যাওয়ায় কিছু ফসল নষ্ট হয়। ফালাকাটা রেল দপ্তর সূত্রে জানা গেছে রেললাইন পারাপার হবার আশঙ্কা রয়েছে হাতিগুলো সেই কারণেই রেলগুলো খুব…
Read More
উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী, নজরে সীমান্ত সুরক্ষা

উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী, নজরে সীমান্ত সুরক্ষা

উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ জানুয়ারি জেলা সফরে আসার কথা রয়েছে তাঁর। মুর্শিদাবাদ , মালদা আলিপুরদুয়ার সফরে আসার কথা রয়েছে মমতার। ২১ জানুয়ারি আলিপুরদুয়ারে পৌঁছোবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বিধানসভা উপনির্বাচনে এবার মাদারিহাটে বিজেপিকে পরাজিত করেছে তৃণমূল।১৩ বছর ঘাসফুল শিবির ক্ষমতায় থাকলেও, উত্তরবঙ্গের এই আসনে কখনও জিততে পারেনি। এর আগে বাম শরিক আরএসপির গড় ছিল মাদারিহাট। এরপর বিজেপি সেখানে জিতলেও এবার তা গিয়েছে তৃণমূলের হাতে। তারপর সেখানে মমতার সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বুধবার আলিপুরদুয়ার জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মাদারিহাটে পরিষেবা প্রদান এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁর যোগদান…
Read More