Blog

একটানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি

একটানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি

জলপাইগুড়ি শহরের ইন্দারাগান্ধী কলোনি বাজার সংলগ্ন এলাকা জলমগ্ন। টানা বৃষ্টিতে শহরের বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে যায়। ফলে সমস্যা বাসিন্দারা। একটানা ভারী বৃষ্টির জেরে জলপাইগুড়ি শহরের ইন্দিরাগান্ধী বাজার সংলগ্ন কলোনি কম্পোজিট কমপ্লেক্স এর বেশ কিছু জায়গায় জল জমে যায়। চরম সমস্যা নিত্য যাত্রী থেকে এলাকার বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ী। ড্রেন এর ব্যবস্থা ঠিকঠাক না থাকা দরুন জল দাঁড়িয়ে থাকছে ফলে রাস্তার উপরে জল জমে যাতায়াতের  চরম ভোগান্তি বলে অভিযোগ বাসিন্দাদের। টানা বৃষ্টির কারণে শুক্রবার সকাল নাগাদ রাস্তাঘাটে, হাটে বাজারে লোকজন অনেকটাই কম লক্ষ্য করা যায়।
Read More
ভারতীয় সেনার নতুন হাতিয়ার ATOR N1200

ভারতীয় সেনার নতুন হাতিয়ার ATOR N1200

ভারতীয় সেনার শক্তি ভাণ্ডারে যুক্ত হলো এক বিশেষ আধুনিক প্রযুক্তির গাড়ি—অল-টেরেন ভেহিকেল ATOR N1200। এই গাড়ি একসঙ্গে জল ও ডাঙায় চলতে সক্ষম। ফলে যেকোনো দুর্গম পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্র হোক বা বন্যা-আক্রান্ত এলাকা, দক্ষতার সঙ্গে কাজে লাগানো সম্ভব হবে এই যানকে। পাঞ্জাবের অমৃতসরে ইতিমধ্যেই এই উন্নত প্রযুক্তির গাড়ির মাধ্যমে উদ্ধারকাজ শুরু হয়েছে। জমে থাকা জলের মধ্যে নেমে পড়ে বিপন্ন মানুষদের উদ্ধার করছে সেনা। শুধু বহিঃশত্রুর মোকাবেলায় নয়, দেশের অভ্যন্তরেও আপৎকালীন সময়ে সেনার এই প্রযুক্তিগত সক্ষমতা বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেনা সূত্রে খবর, ATOR N1200 গাড়িটি অত্যাধুনিক নকশায় তৈরি। কঠিন ভৌগোলিক পরিস্থিতি, জলাবদ্ধ এলাকা কিংবা যুদ্ধ সব জায়গায় কাজ করতে…
Read More
রাতের আঁধারে অল্পের জন্য এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা

রাতের আঁধারে অল্পের জন্য এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা

বৃহস্পতিবার গভীর রাতে চাপরামারি জঙ্গল চেরা রেলপথে হাতির শাবক ও তার মায়ের উপস্থিতিতে চাঞ্চল্য ছড়াল। রেল সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় দু’টো নাগাদ ডাউন কবিগুরু এক্সপ্রেস নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝামাঝি ৬৯/০ নম্বর পিলারের কাছে পৌঁছতেই চালক প্রকাশ কুমার ও কামরু মন্ডলের নজরে আসে রেললাইনের উপর ঘোরাফেরা করছে একটি হস্তীশাবক। মুহূর্তের মধ্যেই সেখানে হাজির হয় মা হাতিটিও। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন চালকরা। প্রায় ১,২০০ মিটার লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মা ও শাবক এগিয়ে যায়। প্রায় ২৩ মিনিট দাঁড়িয়ে থাকার পর হাতিরা জঙ্গলে প্রবেশ করলে তবেই ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়। স্থানীয়রা জানান, চাপরামারি…
Read More
গাজলের পান্ডুয়ার কারখানায় আয়কর দপ্তরের অভিযান, কারখানার গেটে কড়া পাহারায় কেন্দ্রীয় বাহিনী

গাজলের পান্ডুয়ার কারখানায় আয়কর দপ্তরের অভিযান, কারখানার গেটে কড়া পাহারায় কেন্দ্রীয় বাহিনী

মালদা জেলার গাজল ব্লকের পান্ডুয়া এলাকায় অবস্থিত এক কারখানায় হঠাৎ করেই নামল আয়কর দপ্তরের অভিযান। শুক্রবার সকাল থেকেই আয়কর দপ্তরের আধিকারিকরা ওই কারখানার ভেতরে ঢুকে তল্লাশি শুরু করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে আয়কর ফাঁকি ও আর্থিক লেনদেন নিয়ে একাধিক অনিয়মের সূত্র হাতে পেয়েই এই অভিযান চালানো হচ্ছে। অভিযান চলাকালীন বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। কারখানার প্রধান ফটকেই তাঁদের কড়া পাহারা, যাতে বাইরের কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। সংবাদমাধ্যমকেও গেটের বাইরে আটকে দেওয়া হয়। সূত্রের খবর, আধিকারিকরা কারখানার বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ নথি, হিসাবপত্র ও কম্পিউটার ঘেঁটে দেখছেন। সম্ভাব্য আর্থিক অনিয়ম সংক্রান্ত প্রমাণ সংগ্রহের কাজও চলছে। তবে এ বিষয়ে আয়কর দপ্তরের…
Read More
বিহারের কিশনগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত বড়সড় আয়কর দপ্তরের অভিযান

বিহারের কিশনগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত বড়সড় আয়কর দপ্তরের অভিযান

নেমচাদ রোড, ভগত টোলি রোডের অফিস, মল, বিলাসবহুল হোটেল, চা বাগান ও ফ্যাক্টরিসহ একাধিক প্রতিষ্ঠানে চলছে তল্লাশি। একইসঙ্গে শিলিগুড়ির খালপাড়ার নেহেরু রোডের আবাসন ও গুদামেও অভিযান শুরু হয়েছে। সূত্রের খবর, পাটনা থেকে প্রায় ৫০টি গাড়িতে আধিকারিকরা এসে পৌঁছন। অভিযানে রয়েছে আধা-সামরিক বাহিনীও। ব্যবসায়ীর সব প্রতিষ্ঠান ঘিরে ফেলা হয়েছে। শুধু তাই নয়, শিলিগুড়ি, ফরবেশগঞ্জ, পূর্ণিয়া, গোলাপবাগ, গুজরাটের সুরাট—মোট একাধিক জায়গায় সমান্তরাল অভিযান চালানো হচ্ছে। এছাড়াও ব্যবসায়ীর শতাধিক কর্মীর বাড়িতেও চলছে জিজ্ঞাসাবাদ। তবে ফোনে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত ব্যবসায়ীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Read More
বদলে গেল নিয়ম

বদলে গেল নিয়ম

বদলে গেল নিয়ম, এবার থেকে নয়া নিয়মে মিলবে খাবার। রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার মুখ দেখে খাবার মিলবে। শুরু হচ্ছে ‘ফেস রেকগনিশন সিস্টেম’। কেন্দ্রে এসে শুধুমাত্র নাম বা আধার কার্ড নম্বর বললেই হবে না। খাবার পেতে হলে মিলিয়ে নিতে হবে মুখের ছবি। বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে উপভোক্তাদের কাছে পুষ্টিকর খাবারগুলি পৌঁছেছিল না। এই অভিযোগ ওঠার পরই সরকারের তরফ থেকে অঙ্গনওয়াড়িতে নতুন নিয়ম চালু করা হলো। প্রসূতি ও শিশুদের পুষ্টি এবং তাদের বৃদ্ধির কাজ করে আসছে রাজ্যের নারী- শিশু এবং সমাজ কল্যাণ দফতর। এমনকি দফতরের তরফ থেকে ইতিমধ্যেই একাধিক প্রকল্প নেওয়া শুরু হয়ে গিয়েছে। ‘ফেস রেকগনিশন সিস্টেম’ চালু করায়…
Read More
সংসদের তরফে মিলছে সুখবর

সংসদের তরফে মিলছে সুখবর

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশজুড়ে সম্প্রসারিত হচ্ছে রেলপথ। এমতাবস্থায়, দুর্গাপুর-বাঁকুড়া রেলপথের বিষয়ে বড় আপডেট সামনে এসেছে। মূলত, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র তত্ত্বাবধানেই এই প্রকল্পের কাজে গতি এসেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বেলিয়াতোড়-দুর্গাপুর রেল লাইনের সমীক্ষার কাজ রেলওয়ে বোর্ড দ্বারা অনুমোদিত হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, DPR সংক্রান্ত কাজ করার ক্ষেত্রে ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে ৭০ লক্ষ টাকা। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই দুর্গাপুর এবং বাঁকুড়ার মধ্যে রেল যোগাযোগ সম্পন্ন করার লক্ষ্যে দাবি তোলা হয়েছে। প্রতিনিয়ত বিপুলসংখ্যক মানুষ কর্মসূত্রে দুর্গাপুর থেকে বাঁকুড়ায় আসেন। আবার ঠিক এর উল্টোটাও ঘটে।…
Read More
আসামে মেডিকেল ক্যাম্পের আয়োজনে মেদান্ত গুরগাঁও

আসামে মেডিকেল ক্যাম্পের আয়োজনে মেদান্ত গুরগাঁও

গুরগাঁও-ভিত্তিক মেদান্ত - দ্য মেডিসিটি, আসামে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) কর্মীদের জন্য দুই দিনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। গুয়াহাটি এবং বোঙ্গাইগাঁওয়ের রিফাইনারি হাসপাতালের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই মাল্টি-স্পেশালিটি অনুষ্ঠানটি গত ২৩শে আগস্ট, ২০২৫ তারিখে শেষ হয়েছে। অনুষ্ঠানটি ২২শে আগস্ট গুয়াহাটির নুনমাটির আইওসিএল এল অ্যান্ড ডি সেন্টারে এবং ২৩শে আগস্ট বোঙ্গাইগাঁওয়ের রিফাইনারি হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। উভয় অনুষ্ঠানেই উপস্থিত ছিলে, সিনিয়র চিকিৎসক ডাঃ পবন রাওয়াল এবং ডাঃ শরদ ট্যান্ডন।এই দুইজন চিকিৎসক স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে উপস্থাপনা করে জানান যে, তাঁরা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার উপর জোর দেন, যার মধ্যে রয়েছে প্রাথমিক রোগ সনাক্তকরণ, জীবনযাত্রার পরিবর্তন এবং গুরুতর অসুস্থতার ঝুঁকি কমাতে সময়োপযোগী চিকিৎসা।গ্যাস্ট্রোইনটেস্টাইনাল স্বাস্থ্যের জন্য ডাঃ…
Read More
জল পানেও আছে নিয়ম! উপকার পেতে মেনে চলুন এই পরামর্শগুলি

জল পানেও আছে নিয়ম! উপকার পেতে মেনে চলুন এই পরামর্শগুলি

শরীর সুস্থ রাখতে প্রাপ্তবয়স্কদের দিনে অন্তত ৪ লিটার জল পানের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। কিন্তু শুধু পরিমাণ মতো জল পান করাই শেষ কথা নয়, বরং কীভাবে জল পান করা হচ্ছে তার উপরেও উপকারিতা নির্ভর করে। তাই জল পান করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত। ১) দ্রুত জলপান করা : জল পিপাসা পেলে অনেকেই দ্রুত জল পান করেন। কিন্তু এর ফলে দেহে তখন সায়মিক ঝটকা তৈরি হয়। সেই কারণে জল পান করার সময় মুখের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য তা রেখে তারপর গিলে নেওয়া উচিত। ২) গরম বনাম ঠান্ডা জল : সাধারণত পানীয় হিসেবে আমরা ঠান্ডা বা গরম জল পান করি।…
Read More
গণেশ পূজায় মানবিক উদ্যোগ: শিলিগুড়িতে দুস্থদের জন্য বস্ত্র ও স্বাস্থ্য শিবিরের আয়োজন

গণেশ পূজায় মানবিক উদ্যোগ: শিলিগুড়িতে দুস্থদের জন্য বস্ত্র ও স্বাস্থ্য শিবিরের আয়োজন

বৃহস্পতিবার শিলিগুড়ির বাড়িভাষা রামকৃষ্ণ মিনি মার্কেট কমিটির উদ্যোগে গণেশ পূজো উপলক্ষে এক বিশেষ সামাজিক কর্মসূচির আয়োজন করা হলো। এই উদ্যোগে ছিল দুস্থদের জন্য বস্ত্র বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং প্রসাদ বিতরণ। ক্লাব সদস্যরা জানান, গত তিন বছর ধরে এই বাজার প্রাঙ্গণে গণেশ পূজোর আয়োজন করা হচ্ছে। তবে এ বছর প্রথমবার তারা সামাজিক দায়িত্ব পালনে বিশেষ পদক্ষেপ নিয়েছেন।  বিগ বাজেটের ঘোষণা করে সেখান থেকে কিছু অর্থ সঞ্চয় করে সেই অর্থ দিয়ে প্রয়োজনে থাকা মানুষদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নেন উদ্যোক্তারা। এদিন প্রায় ৫০০ জন বৃদ্ধার হাতে শাড়ি এবং ৩০০ জন খুদের হাতে নতুন বস্ত্র তুলে দেন ক্লাব কমিটির সদস্যরা। এছাড়াও স্বাস্থ্য…
Read More
বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের শুভ উদ্বোধন

বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের শুভ উদ্বোধন

বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা দিয়ে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড নম্বর ২–এর মার্গারেট স্কুলের সন্নিকটে স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীয় নাগরিকদের জন্য নির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের আজ শুভ উদ্বোধন হলো। রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সম্মানীয় রাঘব মহারাজের পবিত্র হাতে এই প্রতীক্ষালয়ের উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। শংকর ঘোষ জানান, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটি (SJDA) এই প্রতীক্ষালয় নির্মাণের কাজ সম্পন্ন করেছে। তিনি ধন্যবাদ জানান SJDA-কে, স্থানীয় কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সম্মানীয়া গার্গী চ্যাটার্জী মহাশয়কে, স্কুল কর্তৃপক্ষকে ও এলাকার সহনাগরিকদের। তিনি আরও বলেন, বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ তিনি সবসময় মানুষের কল্যাণ ও প্রয়োজনীয় কাজে ব্যয় করতে চান। পরিশেষে তিনি শিলিগুড়ি মিউনিসিপাল…
Read More
সাড়ে ১০ কেজি গাঁজা, সহ ধৃত ১

সাড়ে ১০ কেজি গাঁজা, সহ ধৃত ১

মাদকদ্রব্য গাঁজা ব্যবসার স্বর্গরাজ্য নিউ বারাকপুর। রীতিমতো উত্তরবঙ্গের কোচবিহার শীতলকুচি মাথাভাঙা থেকে উত্তর ২৪ পরগনা জেলার নিউ বারাকপুরে মাদকদ্রব্য গাঁজা সরবরাহ রমরমা কাচা পয়সার ব্যবসার আতুরঘর। কোন সময় ট্রলি ব্যাগে আবার কখনও বা স্কুল ব্যাগে উত্তরবঙ্গ থেকে নিউ বারাকপুরে বিলকান্দা হেমন্তনগরে গাঁজা পাচারকারীদের স্বর্গরাজ্য। হাতেনাতে পাকড়াও গাঁজা পাচারকারী। নিউ বারাকপুর থানার আবার ও বড় সড় সাফল্য কোচবিহার মাথাভাঙা থেকে স্কুল ব্যাগে করে মাদক দ্রব্য নিয়ে যাচ্ছিলেন বিলকান্দা এলাকায়। পুলিশের হাতে পাকড়াও গাঁজা পাচারকারী। বুধবার রাতে নিউ বারাকপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাজিরহাট সোদপুর রোডে পেট্রোল পাম্পের পাশে পরিত্যক্ত ইট ভাটা থেকে সাড়ে দশ কেজি মাদকদ্রব্য গাঁজা…
Read More
ডেঙ্গু সার্ভে করতে গিয়ে কর্মীদের হেনস্থা, গায়ে হাত তোলার অভিযোগ

ডেঙ্গু সার্ভে করতে গিয়ে কর্মীদের হেনস্থা, গায়ে হাত তোলার অভিযোগ

জানা গিয়েছে, বুধবার একটি বাড়িতে সার্ভে করতে গিয়ে ডিঙ্গুর লার্ভা চোখে পড়ে কর্মীদের। এরপর বৃহস্পতিবার ফের ওই বাড়িতে সার্ভের জন্য গেলে বাড়ির মালিক সহ পরিবারের সদস্যরা সার্ভে করতে যাওয়া মহিলা কর্মীদের সঙ্গে অভদ্র আচরণ করেন বলে অভিযোগ ওঠে। কর্মীদের অভিযোগ—বাড়ির পুরুষেরা তাদের গায়ে হাত দেয়। সার্ভে কর্মীরা জানান, প্রায়ই তারা এই ধরনের হেনস্থার শিকার হন। তবে এবারের ঘটনা সীমা ছাড়িয়ে গেছে। তারা ইতিমধ্যেই জানিয়েছেন, বিষয়টি ৪ নম্বর বোরো অফিসে রিপোর্ট করা হবে এবং অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
Read More
শিক্ষক দিবসে উপলক্ষে অভিনব দৃষ্টান্ত, শিলিগুড়ি গার্লস প্রাইমারি হাই স্কুলে মিড-ডে মিলে বিরিয়ানি

শিক্ষক দিবসে উপলক্ষে অভিনব দৃষ্টান্ত, শিলিগুড়ি গার্লস প্রাইমারি হাই স্কুলে মিড-ডে মিলে বিরিয়ানি

বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রায় বারোশো ছাত্রীর জন্য পরিবেশিত হলো বিরিয়ানি। সাধারণত মিড-ডে মিলে প্রতিদিন নির্দিষ্ট খাবার দেওয়া হলেও এদিনের মেনু ছিল একেবারেই অন্যরকম। সুস্বাদু বিরিয়ানি পেয়ে খুশির জোয়ার ছাত্রছাত্রীদের মধ্যে।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ। শুধুমাত্র শিক্ষকদের সম্মান জানানো নয়, বরং ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানোই ছিল মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার কাউন্সিলর মিলি শীল সিনহা। তিনি বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য এরকম উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও বিশেষ দিনে ছাত্রছাত্রীদের জন্য এভাবে আলাদা রকম আয়োজন করা হবে।
Read More