Blog

ভারতের শতাধিক শহরে দ্য সলিটায়ার ফেস্টিভ্যাল

ভারতের শতাধিক শহরে দ্য সলিটায়ার ফেস্টিভ্যাল

ডিভাইন সলিটেয়ার, ভারতের শীর্ষস্থানীয় জুয়েলারি ব্র্যান্ডগুলির মধ্যে একটি, নিয়ে আসছে তার সবচেয়ে প্রত্যাশিত সলিটেয়ার উৎসব — 'দ্য সলিটেয়ার ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া' (TSFI) — এর চতুর্থ সংস্করণ। এই ফেস্টিভ্যাল ১ থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত ব্র্যান্ডের পার্টনার রিটেল স্টোরে ১০০টির বেশি শহরে অনুষ্ঠিত হবে। এই ফেস্টিভ্যাল ডায়মন্ড কেনাকাটার অভিজ্ঞতাকে উত্তেজনা, আভা এবং উৎসবের মধ্যে ভরিয়ে দেবে। ‘দ্য সলিটেয়ার ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’ এর মাধ্যমে ডিভাইন সলিটেয়ার জীবনযাত্রার সবচেয়ে বিশেষ এবং “দৈব” মুহূর্তগুলোকে আরও উঁচুতে নিয়ে যায় — যেমন প্রেমের প্রকাশ, কোনও সাফল্য, অথবা একটি স্মরণীয় মুহূর্ত — এবং প্রতিটি সলিটেয়ার কেনাকাটায় গ্রাহকদের একটি আনন্দদায়ক সারপ্রাইজ উপহার হিসেবে দেয়।এই উপহারগুলি হতে পারে “স্পিন…
Read More
নয়া মোড় নিতে চলছে রাজ্যের ডিএ মামল

নয়া মোড় নিতে চলছে রাজ্যের ডিএ মামল

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দিকে নজর সরকারি কর্মীদের। শীর্ষ আদালত বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা ‘অমান্য’ করেছে রাজ্য সরকার। এই অবস্থায় বকেয়া মহার্ঘ ভাতা মামলার পরবর্তী শুনানি ৪ অগস্টের দিকে তাকিয়ে সকল সরকারি কর্মচারীরা। এরই মধ্যে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এল। কেন্দ্রীয় সরকারি হারে ডিএ, বকেয়া ডিএ-র দাবিতে বহুদিন ধরে লড়াই করছে সংগ্রামী যৌথ মঞ্চ। জানা গিয়েছে আগামী ৪ অগস্ট সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কর্মীদের হয়ে…
Read More
স্কুল কলেজে রেড রিবন ক্লাবের সংখ্যা বৃদ্ধিতে মুখ্যমন্ত্রীর গুরুত্বারূপ

স্কুল কলেজে রেড রিবন ক্লাবের সংখ্যা বৃদ্ধিতে মুখ্যমন্ত্রীর গুরুত্বারূপ

ড্রাগসের বিরুদ্ধে মোকাবিলায় ছেলেমেয়েদের প্রতি বিশেষ নজর দিতে হবে অভিভাবকদের। সেই সঙ্গে ড্রাগসকে প্রতিহত করতে ছাত্রছাত্রীদেরও নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে। এইচআইভি/ এইডস মোকাবিলায় স্কুল কলেজে রেড রিবন ক্লাব আরো বৃদ্ধি করতে হবে। সবাই একসাথে মিলে লড়াই করলে ত্রিপুরাকে এইচআইভি মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলা যাবে। আজ আগরতলার প্রজ্ঞাভবনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক সচেতনতা ঘণ্টা বাজানো কার্যক্রমে উপস্থিত থেকে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আমার এই অনুষ্ঠানে খুব ভালো লাগলো যে একটা ঘণ্টা বাজানোর সঙ্গে সঙ্গে আজ প্রায় ৬ হাজার ছাত্রছাত্রী এইডসের বিরুদ্ধে…
Read More
দায়ের হলো মামলা

দায়ের হলো মামলা

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। পুজোর মরসুম শুরু হতেই রাজ্যে ফের শুরু হল অনুদান বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজোর অনুদান ঘোষণা ঘিরে এবার আবার মামলা হল কলকাতা হাইকোর্টে। এবারও মামলা করলেন সেই পুরনো পরিচিত মুখ দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত। গত বছরও এই অনুদান নিয়ে প্রশ্ন তুলে তিনিই মামলা করেছিলেন। এবারও তাই হলো। প্রসঙ্গত, এবারে রাজ্য সরকার দুর্গাপুজো অনুদান হিসেবে প্রতি ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রায় ৫০০ কোটি টাকা খরচ…
Read More
উত্তর ২৪ পরগনায় প্রথমবার—‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে বুথ ভিত্তিক চার্ট ও ম্যাপ তৈরি করলেন বাসিন্দারা

উত্তর ২৪ পরগনায় প্রথমবার—‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে বুথ ভিত্তিক চার্ট ও ম্যাপ তৈরি করলেন বাসিন্দারা

দেগঙ্গা, ১২ আগস্ট: রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের আমুলিয়া পঞ্চায়েতের ১৯৪ নম্বর বুথে মঙ্গলবার এক অভিনব উদ্যোগে অংশ নিলেন স্থানীয় বাসিন্দারা। সরকারি আধিকারিকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে নিজের পাড়ার তথ্যভিত্তিক চার্ট ও মানচিত্র তৈরি করলেন প্রায় আড়াইশো জন গ্রামবাসী। বিডিও ফাহিম আলম জানিয়েছেন, জেলায় এই প্রথমবার বুথ ভিত্তিক তথ্য সংগ্রহ করে ম্যাপ তৈরি হয়েছে, যা ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই চার্টে উঠে এসেছে বুথ এলাকার জনসংখ্যা ১৮৭২ জন, যার মধ্যে পুরুষ ৯৬২ এবং মহিলা ৯১০ জন। মোট পরিবার ৪৯২টি। রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি আইসিডিএস কেন্দ্র। রাস্তার পরিকাঠামো অনুযায়ী,…
Read More
নবান্ন অভিযানে পুলিশের উপর হামলা—সজল ঘোষ, অশোক দিন্দা-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে লালবাজারের নোটিস

নবান্ন অভিযানে পুলিশের উপর হামলা—সজল ঘোষ, অশোক দিন্দা-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে লালবাজারের নোটিস

কলকাতা, ১২ আগস্ট: আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ছাত্রী অভয়া হত্যা-কাণ্ডের একবছর পূর্তিতে ডাকা নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৯ আগস্টের ওই অভিযানে মিছিল থেকে একাধিক স্থানে পুলিশকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছোঁড়া ও আক্রমণ করা হয়। ঘটনায় পাঁচজন পুলিশকর্মী আহত হন। লালবাজারে সাংবাদিক বৈঠকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, জয়েন্ট কমিশনার মিরাজ খালেদ এবং গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, অভিযানের কোনও অনুমতি না নিয়ে মিছিল সংগঠিত করা হয়েছিল। পুলিশ সামাজিক মাধ্যমে খবর পেয়ে প্রস্তুতি নেয় এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট কিছু এলাকায় মিছিলের অনুমতি দেয়।…
Read More
গৌরব গুপ্তা কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট ব্রাইডাল কোচার কালেকশন লঞ্চ

গৌরব গুপ্তা কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট ব্রাইডাল কোচার কালেকশন লঞ্চ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যুচিও বা মূল্যবান বিবাহ-বস্ত্রের নির্মাতা গৌরব গুপ্তা ৮ আগস্ট মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁর  ‘ইন্ডিয়ান ক্যুচিও ২০২৫’ কালেকশনের মাধ্যমে ভারতে বিবাহসজ্জার জগতে ঐতিহাসিক আত্মপ্রকাশ করলেন। বিবাহের পবিত্র মুহূর্তকে অবিষ্মরণীয় করে তোলার মতো ওই সম্ভারের নাম রাখা হয়েছে, ‘কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট’। ককটেল আওয়ার থেকে শুরু করে জীবনভর একত্রে থাকার অঙ্গীকার হয়ে অভ্যর্থনা পর্ব পর্যন্ত- আধুনিক ভারতীয় বিবাহের নিমগ্ন অন্বেষণের অভিজ্ঞতা সঞ্চারকারী এই উন্মোচন, উদ্বোধনী সন্ধ্যায় পাঁচ শতাধিক অতিথিকে বিয়ের তিনটি আন্তঃ-সংযুক্ত স্থান জুড়ে ফ্যাশন-কাহিনীর নাটকীয় ও আবেগময় যাত্রার মধ্যে দিয়ে নিয়ে যায়। ‘কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট’ কালেকশনের নামটি দুটি চিরকাল সংযুক্ত কণিকার তত্ত্ব থেকে অনুপ্রাণিত। শিভাস লাক্স কালেক্টিভ পারফিউমের মাধ্যমে আধুনিক…
Read More
মোহাম্মদ ফিরোজ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ

মোহাম্মদ ফিরোজ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ

সোমবার রাতে শিলিগুড়ি প্রধান নগর থানার গুড়ুং বস্তি এলাকায় এক যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে, এই খবর আসে প্রধাননগর থানার কাছে। খবর পাওয়া মাত্রই অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই তার কথায় মেলে অসংগতি, এরপর তাকে তল্লাশি চালাতে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। পাশাপাশি উদ্ধার হয় একটি কার্তুজ। এরপর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করছে প্রধান নগর থানার পুলিশ। ধৃত এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তার তদন্ত শুরু করেছে প্রধান নগর থানা।
Read More
চোলাই মদের বিরুদ্ধে অভিযানে সাফল্য বেলাকোবা পুলিশ

চোলাই মদের বিরুদ্ধে অভিযানে সাফল্য বেলাকোবা পুলিশ

চোলাই মদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল বেলাকোবা পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার সকালে ওসি অরিজিৎ কুন্ডুর নেতৃত্বে পুলিশ শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মুরগিভিটা গ্রামে হানা দিয়ে প্রায় ৪০০ লিটার ফারমেন্টেড ওয়াশ ধ্বংস করে। এছাড়া উদ্ধার হয়েছে ২৫ লিটার অবৈধ চোলাই মদ সহ একাধিক সামগ্রী। পুলিশ সূত্রে খবর, মুরগিভিটা গ্রামের একটি বাড়ির বাথরুমে লুকিয়ে রাখা ছিল একাধিক প্লাস্টিকের ড্রামে ভরা ফারমেন্টেড ওয়াশ। ঘটনাস্থলেই সেগুলি নষ্ট করা হয়। বাড়ি থেকে আরও উদ্ধার হয়েছে প্রায় ৪ কেজি বাখার, ৫ কেজি গুড়, ৬ কেজি তামাকের ডাঁটা, ২টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি ও ১টি অ্যালুমিনিয়ামের ফানেল। তবে ঘটনায় মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে…
Read More
মাটিগাড়ায় পুলিশের বড় সাফল্য, নিষিদ্ধ কফ সিরাপসহ আটক যুবক

মাটিগাড়ায় পুলিশের বড় সাফল্য, নিষিদ্ধ কফ সিরাপসহ আটক যুবক

গতকাল রাত প্রায় ১২টার সময় শিব মন্দির এলাকার কলেজপাড়া থেকে রবীন্দ্র সরণি শিব মন্দিরের বাসিন্দা প্রদীপ রায় (উরফে টেপু, বয়স ৩৩)–কে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ২৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ। পুলিশ সূত্রে জানা গেছে, প্রদীপ রায় ওই কফ সিরাপ হাতবদল করার পরিকল্পনা করছিলেন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাদাপোশাকের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে পাকড়াও করে। প্রাথমিক তদন্তে অনুমান, এই কফ সিরাপ মাদকসেবীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তিনি মজুত করেছিলেন। আজ মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই চক্রের পেছনে আর কারা জড়িত এবং কফ…
Read More
অভয়ার দোষীদের শাস্তির দাবিতে শিলিগুড়িতে মশাল মিছিল

অভয়ার দোষীদের শাস্তির দাবিতে শিলিগুড়িতে মশাল মিছিল

অভয়া কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী চৌদ্দই আগস্ট শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মশাল মিছিলের আয়োজন করেছে সংগঠন The Night Ours। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শিলিগুড়ির রাজপথ অতিক্রম করবে। আজ শিলিগুড়ির বাঘা যতীন পার্কে সাংবাদিক সম্মেলনে সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, ঘটনার এক বছর পেরিয়ে গেলেও অভয়ার দোষীরা এখনও শাস্তি পায়নি। সিবিআই এবং পুলিশের ভূমিকা নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন। সংগঠনের আহ্বান, শহরের সকল নাগরিক এই মশাল মিছিলে যোগ দিয়ে দোষীদের শাস্তির দাবিকে জোরদার করুন, যাতে ভবিষ্যতে এমন অপরাধ আর না ঘটে।
Read More
মরসুমের তাজা পটল দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই নিরামিষ পদ

মরসুমের তাজা পটল দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই নিরামিষ পদ

বর্ষায় নিরামিষ পদগুলির মধ্যে একদম অন্য স্বাদের একটি পদ—মৌরি পটল। বাজারে এখন টাটকা শাক-সবজির অভাব নেই। তার মধ্যে থেকে বেছে নিন টাটকা পটল আর আলু, আর ঝটপট বানিয়ে ফেলুন এই সহজ অথচ স্বাদে অনন্য রান্না। এই পদে তেমন ঝাঁঝালো মশলার ব্যবহার নেই, তবুও মৌরির সুবাসে এমন এক স্বাদ তৈরি হয়, যা না খেলে বোঝা অসম্ভব! উপকরণ : • পটল – ৭-৮টি (লম্বা করে কাটা)• আলু – ২টি (লম্বা করে কাটা)• সর্ষের তেল – ২ টেবিল চামচ• ঘি – ১ টেবিল চামচ• মৌরি – ৩ টেবিল চামচ• শুকনো লঙ্কা – ২টি• তেজপাতা – ১টি• এলাচ – ১টি (হালকা থেঁতো)• দারচিনি –…
Read More
তৈরী হচ্ছে বাস স্ট্যান্ডের নতুন জায়গা

তৈরী হচ্ছে বাস স্ট্যান্ডের নতুন জায়গা

কয়েক বছর ধরে চলছে জল্পনা, একাধিকবার রাখা হয়েছে প্রস্তাব। কিন্তু বিভিন্ন কারণ বশত তা বাতিল হয়েছে। তবে সব শেষে নির্দেশ এসেছিল কোর্টের তরফে। শহীদ মিনার লাগোয়া প্রায় ৯০০ বর্গমিটার এলাকা জুড়ে থাকা ঐতিহ্যপূর্ণ বিখ্যাত বাসস্ট্যান্ডটি এবার নিজের জায়গা বদল করতে চলেছে। মেট্রোর পার্পল লাইন স্টেশনের নির্মাণকাজ অব্যাহত রাখতে ভারতীয় সেনাবাহিনী কার্জন পার্ক এলাকা রেল বিকাশ নিগম লিমিটেডকে ব্যবহারের অনুমতি দিয়েছে। যার ফলে এসপ্ল্যানেডে অবস্থিত এল -২০ বাস স্ট্যান্ড ও অন্যান্য মিনিবাস পরিষেবা সরানোর পথ প্রশস্ত করল। মেট্রোর পার্পল লাইন স্টেশনের নির্মাণ কাজ গ্রান্ড হোটেলে বিপরীতে অর্থাৎ মনোহর দাস তড়াগ পর্যন্ত এগিয়েছে। তবে সেখানে রয়েছে ব্লু লাইনের এসপ্লানেড স্টেশন। যদিও, এখনই…
Read More
আধুনিক বাস টার্মিনাস তৈরি হচ্ছে আসন্ন পূজার আগে

আধুনিক বাস টার্মিনাস তৈরি হচ্ছে আসন্ন পূজার আগে

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। পুজোর আগেই উত্তরবঙ্গ পরিবহনে খুশির খবর। কারণ দিনকে দিন যানজট নগরী নামে পরিচিত পাচ্ছিল শিলিগুড়ি। জটিল পরিস্থিতি মোকাবিলা করার জন্য বড় সিদ্ধান্ত নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। এদিন একটি বৈঠক করেন শিলিগুড়ি পৌর কমিশনের মেয়র গৌতম দেব জানান, দূরপাল্লার বাসগুলির জন্য এবার মাটিগাড়ার পরিবহনগরে তৈরি হবে নতুন বাস টার্মিনাস। এই বাস টার্মিনাস তৈরি করার জন্য রাজ্য পরিবহন দফতর ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। পাশাপাশি এই অত্যাধুনিক বাস টার্মিনাস তৈরি করার জন্য ২.৫ কোটি টাকার বরাদ্দ করেছেন।
Read More