Blog

শিলিগুড়িতে টোটো চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

শিলিগুড়িতে টোটো চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

জানা গেছে, গত ৬ আগস্ট আশ্রমপাড়া এলাকা থেকে সঞ্জয় চৌহানের মালিকানাধীন একটি টোটো চুরি যায়। এ ঘটনার পর ৭ আগস্ট টোটোমালিক পানিটেংকি ফারিতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পানিটেংকি ফারির সাদা পোশাকের পুলিশ সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে ইসলামপুরের চোপড়া এলাকার বাসিন্দা আনসারুল হককে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয়। তদন্তের সময় পুলিশ সূর্যসেন পার্কের পাশে একটি ফাঁকা জায়গা থেকে চুরি হওয়া টোটো উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত শিলিগুড়িতে এসে টোটোটি চুরি করে, তবে চার্জ শেষ হয়ে গেলে সেটি ওই জায়গায় ফেলে রেখে যায়।
Read More
সকাল সকাল চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল

সকাল সকাল চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল

বুনো হাতির দল বীচ চা বাগানে ছিল সেখান থেকে এশিয়ান হাইওয়ে সড়কে চলে আসে এবং সড়ক পারাপার করে ভার্ণাবাড়ি চা বাগানে চলে যায়। পরবর্তীতে বুনো হাতির দল ভার্নাবাড়ি চা বাগানে দাপিয়ে বেড়ায়। বুনো হাতির দলে ছোটো বড় মিলিয়ে মোট আটটি হাতি ছিল। ঘটনাস্থলে বনকর্মীরা পৌছায় তারা বুনো হাতির দলকে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালায়।
Read More
স্পার আড়ালে মধুচক্র ! মাটিগাড়ায় গোয়েন্দা বিভাগের অভিযানে গ্রেপ্তার দুই

স্পার আড়ালে মধুচক্র ! মাটিগাড়ায় গোয়েন্দা বিভাগের অভিযানে গ্রেপ্তার দুই

শহরের অন্যতম ব্যস্ত এলাকা মাটিগাড়ার একটি নামী শপিং মলে স্পার আড়ালে চলছিল মধুচক্রের রমরমা ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অভিযানে হাতেনাতে ধরা পড়ে এক যুবক ও এক যুবতী। ধৃতদের নাম বিবেক কুমার মাহাতো, চম্পাসারির বাসিন্দা, ও আকৃতি গুরুং (২২), দার্জিলিঙের বাসিন্দা। অভিযানের পর তাদের গ্রেপ্তার করে মাটিগাড়া থানার হাতে তুলে দেয় গোয়েন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই শপিং মলের স্পা-টিতে গোপনে এই অসাধু ব্যবসা চলছিল। মে মাসেও একই শপিং মলের আরেকটি স্পায় হানা দিয়ে মালকিন ও এক গ্রাহককে গ্রেপ্তার করেছিল পুলিশ। কয়েক মাসের মধ্যেই ফের একই ধরনের অভিযোগে পুলিশি…
Read More
ভোরের আলো ফুটতেই আটক নখের থাবায় ঘায়েল করা এলাকার ত্রাস, ভিড় জমালো আমজনতা

ভোরের আলো ফুটতেই আটক নখের থাবায় ঘায়েল করা এলাকার ত্রাস, ভিড় জমালো আমজনতা

প্রায় দেড় মাস ধরে জলপাইগুড়ির বৈকুণ্ঠপূর বনদপ্তর এর অধীন বোদাগঞ্জ জঙ্গল লাগোয়া ভান্ডিগুড়ী চা বাগানে রীতিমত ত্রাস সৃষ্টি করেছিল , ব্যাহত হচ্ছিলো কাঁচা চা পাতা তোলার কাজ থেকে শুরু করে শ্রমিকদের রাতের ঘুম। অবশেষে শনিবার রাতে চা বাগানে পাতা বন বিভাগের ফাঁদে পড়ে পূর্ণ বয়স্ক চিতা বাঘটি। এই প্রসঙ্গে চা বাগানের বাসিন্ধা অমল নায়ক ফোনে জানান, প্রায় দেড় মাস থেকে এই চা বাগানে আতঙ্ক সৃষ্টি করে ছিলো এই চিতা বাঘটি, মাস খানেক আগে বাগানের করলা লাইনে ঝাউন্টু ওরাওকে আক্রমন করেছিল, এছাড়া চা বাগানের শ্রমিক লাইনের গৃহপালিত পশু শিকার করছিলো, আজ সকালে বন বিভাগের খাঁচায় আটক হয়েছে, তবে এই এলাকায় আরো…
Read More
সারাক্ষণ এসিতে থাকেন? এসি থেকেও ক্ষতি হতে পারে চোখের

সারাক্ষণ এসিতে থাকেন? এসি থেকেও ক্ষতি হতে পারে চোখের

নিশ্চিন্তে এসি-চালিত অফিসে বসে কাজ করছেন, এমন সময় হঠাৎ চোখে চুলকানি শুরু হল! অবাক লাগলেও এর পিছনে কারণ হতে পারে অফিসের শীতাতাপ নিয়ন্ত্রিত পরিবেশ। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে এসির মধ্যে থাকলে চোখে দেখা দিতে পারে একধরনের সমস্যা, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ইভাপোরেটিভ ড্রাই আই’। শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ঘরের বাতাস থেকে আর্দ্রতা শুষে নেয়। ফলে ঘরের বাতাস শুষ্ক হয়ে পড়ে, যা সরাসরি প্রভাব ফেলে চোখের উপর। আমাদের চোখের পাতায় কিছু গ্রন্থি থাকে যেগুলি জলীয় ও স্নেহপদার্থ (লিপিড) নিঃসরণ করে চোখকে আর্দ্র রাখে। কিন্তু এসির কারণে এই গ্রন্থিগুলি ক্ষতিগ্রস্ত হলে চোখ শুষ্ক হতে শুরু করে। ক্ষতি হতে পারে অশ্রুগ্রন্থিরও।…
Read More
চিনকে উপযুক্ত শিক্ষা দিতে উদ্যোগী ভারত

চিনকে উপযুক্ত শিক্ষা দিতে উদ্যোগী ভারত

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। এমতাবস্থায়, ভারত এবার চিনকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সামরিক সরঞ্জামে চিনা উৎপত্তিস্থল চিহ্নিত করে সেগুলিকে অপসারণের জন্য একটি পর্যালোচনা শুরু করতে চলেছে। উদ্যোগটি ২০২৫ সালের প্রতিরক্ষা সংস্কারের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত, ভারতের প্রতিরক্ষা সরঞ্জামে চীনা যন্ত্রাংশ ব্যবহারের ওপর কঠোর নিয়ম রয়েছে। তা সত্বেও কোম্পানিগুলি তৃতীয় দেশগুলির মাধ্যমে এই যন্ত্রাংশগুলি আনছে। যাতে তাদের চিনা উৎস লুকনো…
Read More
আড়াই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, ধৃত তিন মাদক পাচারকারী

আড়াই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, ধৃত তিন মাদক পাচারকারী

মালদার কালিয়াচক থানা এলাকায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। এ ঘটনায় তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ধৃতদের নাম সামেদ সেখ (২০), সামিমা আক্তার (৩০) ও মহম্মদ রফিকুল ইসলাম। তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। এর মধ্যে সামেদ সেখ ও সামিমা আক্তারকে কালিয়াচক থানার পুলিশ জালালপুরের নতিবপুর এলাকায় ১২নং জাতীয় সড়ক থেকে আটক করে। তল্লাশিতে তাঁদের হেফাজত থেকে উদ্ধার হয় ১ কেজি ৫৩৯ গ্রাম ব্রাউন সুগার। অন্যদিকে, গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ সুজাপুর এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করে। তাঁর হেফাজত থেকে উদ্ধার হয় ৫২০ গ্রাম…
Read More
CBSE-র পরীক্ষায় বড় পরিবর্তন: ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে চালু হচ্ছে ওপেন-বুক পদ্ধতি

CBSE-র পরীক্ষায় বড় পরিবর্তন: ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে চালু হচ্ছে ওপেন-বুক পদ্ধতি

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির মূল বিষয়গুলিতে চালু করতে চলেছে ওপেন-বুক অ্যাসেসমেন্ট পদ্ধতি। ভাষা, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে প্রতি টার্মের তিনটি লিখিত পরীক্ষার মধ্যে এক বা একাধিক পরীক্ষা হবে বই দেখে। জুন মাসে বোর্ডের গভর্নিং বডির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পেয়েছে। জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ ও ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন (NCFSE) ২০২৩-এর নির্দেশনা অনুযায়ী নেওয়া এই পদক্ষেপের উদ্দেশ্য—শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে সরিয়ে এনে বিশ্লেষণ, যুক্তি এবং বাস্তব প্রয়োগের দক্ষতা গড়ে তোলা। পরীক্ষার সময় তারা টেক্সটবুক, ক্লাস নোট বা অন্যান্য রেফারেন্স ব্যবহার করতে পারবে। CBSE-র পাইলট প্রকল্পে (ডিসেম্বর ২০২৩–ফেব্রুয়ারি ২০২৪) নবম থেকে…
Read More
জারি হলো নিষেধাজ্ঞা

জারি হলো নিষেধাজ্ঞা

বদলে গেল নিয়ম, জারি হলো নয়া নির্দেশিকা। গাড়িতে পেট্রোল ভরাতে গেলে পারবেন না তেল ভরাতে। প্রায় ৬২ লক্ষ যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি। ১৫ বছর পুরোনো পেট্রল চালিত গাড়ি ও বাইক এবং দশ বছর বা তার বেশি পুরনো ডিজেল চালিত গাড়িতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বায়ু দূষণ রুখতে কড়া ব্যবস্থা নিল দিল্লি সরকার। সেন্টার ফল সাইন্স এন্ড এনভারমেন্টের ২০২৪ সালের নভেম্বর মাসে প্রকাশিত একটি রিপোর্ট বলছে দিল্লিতে বা জাতীয় রাজধানী অঞ্চলে গাড়ির ধোঁয়ায় সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হচ্ছে। এই দূষণের পরিমাণ প্রায় ৫১ শতাংশ। পরিবেশ দূষণের বিষয়টিকে মাথায় রেখে নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দিল্লিতে। নিয়মাবলী জারি করে দিল্লিতে ৯০…
Read More
রাস্তার দাবিতে বটতলা গ্রামে বিক্ষোভ

রাস্তার দাবিতে বটতলা গ্রামে বিক্ষোভ

মালদার চাঁচল ১ নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বটতলা গ্রামে রাস্তার দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী। অভিযোগ, প্রায় দেড় বছর আগে পঞ্চায়েত থেকে রাস্তার জন্য টেন্ডার হয়েছিল, বোর্ডও লাগানো হয়েছিল, কিন্তু কাজ শুরু হয়নি আজও। বর্ষাকালে কাদা-জলে পায়ে হেঁটেও চলাচল অসম্ভব হয়ে পড়ে। অ্যাম্বুলেন্স বা দমকল তো দূরের কথা, সাধারণ যানবাহনও ঢুকতে পারে না গ্রামে। স্থানীয়দের অভিযোগ, উন্নয়নের ছোঁয়া থেকে বহু দূরে বটতলা গ্রাম। গ্রামে ঢোকার পথে রাস্তার কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। ভিতরের রাস্তাগুলিতে একটুও পিচ ঢালাই হয়নি। এর জেরে রোগী বা প্রসূতিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় খাটিয়ায় করে। শনিবার এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে এলাকার যুবকেরা খাটিয়ায়…
Read More
ভি বিজনেসের উদ্যোগে ১২ মিলিয়ন স্মার্ট মিটার সংযোগ

ভি বিজনেসের উদ্যোগে ১২ মিলিয়ন স্মার্ট মিটার সংযোগ

ভি (ভোডাফোন আইডিয়া লিমিটেড)-এর এন্টারপ্রাইজ শাখা, ভি বিজনেস, আগামী তিন বছরের মধ্যে দেশব্যাপী ১ কোটি ২০ লক্ষ স্মার্ট মিটার কানেকশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। যা ভারতের জ্বালানি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি নিয়ে আসবে। ইন্ডিয়া স্মার্ট গ্রিড মিশনের সঙ্গে এই উদ্যোগের সামঞ্জস্য রয়েছে। অ্যাডভান্সড মিটারিং ইনফ্রাস্ট্রাকচার (এএমআই) উদ্যোগ এএমআই এবং আইওটি বিষয়ক সমাধানে উদ্ভাবনকে উৎসাহিত করবে। ইউটিলিটি এবং গ্রাহকদের জন্য ব্যাপক ডেটা সুরক্ষা নিশ্চিত করতে টেলিকম-গ্রেড প্রোটোকল ব্যবহার করা হবে। একটি আইওটি ল্যাবে ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে যাতে এএমআই রোলআউটের কাজ যথেষ্ট তাড়াতাড়ি এবং সাফল্যের সঙ্গে হয়।
Read More
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে রোহিতই! জল্পনা উসকে দিল আইসিসি’র নতুন পোস্টার

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে রোহিতই! জল্পনা উসকে দিল আইসিসি’র নতুন পোস্টার

ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাট থেকেও অবসর নিয়েছিলেন তিনি। বর্তমানে তাঁর লক্ষ্য একমাত্র ওয়ানডে ফরম্যাটে। এই প্রেক্ষাপটে আইসিসি’র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি পোস্টার নতুন জল্পনার জন্ম দিয়েছে—রোহিত শর্মা কি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন? আইসিসি যে পোস্টার প্রকাশ করে, তাতে ২০২৬ সালে ইংল্যান্ডে ভারতের সাদা বলের সিরিজের সূচি দেখানো হয়। সেখানে ইংল্যান্ড দলের নেতৃত্বে হ্যারি ব্রুক এবং ভারতের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ছবি থাকে। এই দৃশ্য অনেক সমর্থকের কাছে ইঙ্গিত দিয়েছে যে অন্তত আগামী বছরও ভারতের ওয়ানডে অধিনায়ক থাকছেন রোহিত। তবে কিছু সময়ের…
Read More
অভয়ার মায়ের আঘাতে শুভেন্দুর দিকে আঙুল, নবান্ন অভিযানে দলেই কোণঠাসা বিরোধী দলনেতা

অভয়ার মায়ের আঘাতে শুভেন্দুর দিকে আঙুল, নবান্ন অভিযানে দলেই কোণঠাসা বিরোধী দলনেতা

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক অভয়ার ধর্ষণ ও হত্যার এক বছর পূর্ণ হতে চলেছে। সেই বিভীষিকাময় ঘটনার বর্ষপূর্তিতে, আগামী ৯ আগস্ট নির্যাতিতার মা-বাবা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। তাঁদের দাবি, রাজ্য সরকার ও স্বাস্থ্য দফতর এই ঘটনার দায় এড়াতে পারে না। এই অভিযানে সমাজের সমস্ত স্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভয়ার পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, এই লড়াই রাজনীতির ঊর্ধ্বে, এটি ন্যায়বিচারের লড়াই। তবে বিজেপির অভ্যন্তরে এই অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দলের একাংশের মতে, অভয়ার পরিবারের ‘অরাজনৈতিক’ অবস্থানকে সামনে রেখে শুভেন্দুর সক্রিয়তা তাঁকে দলেই কোণঠাসা করে তুলছে। নবান্ন অভিযানের প্রাক্কালে…
Read More
জলপাইগুড়ি শহরে চুরি ছিনতাইয়ের হিড়িক, এবার দুষ্কৃতীদের শিকার সাংবাদিকের ঘর

জলপাইগুড়ি শহরে চুরি ছিনতাইয়ের হিড়িক, এবার দুষ্কৃতীদের শিকার সাংবাদিকের ঘর

শনিবার সকালে এমন ঘটনার খবর ছড়িয়ে জলপাইগুড়ি শহর জুড়ে জনমানসে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শহরের নিউ টাউন পাড়ায় দীর্ঘ সময় ধরে বসবাস করছেন উত্তরবঙ্গের একটি বহুল প্রচারিত সংবাদ পত্রের সাংবাদিক প্রদীপ সরকার। আসন্ন পুজোর ছুটিতে বাইরে যাবার জন্য ভোর রাতে বাড়ি ছেড়ে জলপাইগুড়ি টাউন স্টেশনে গিয়েছিলেন ট্রেনের অগ্রিম টিকিট কাটতে, সকাল আটটা নাগাদ স্টেশন থেকে বাড়ি ফিরেই দেখতে পান আলমারি ভাঙ্গা,জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে। খবর পেয়েই যায় কোতোয়ালি থানার পুলিশ, যদিও বিকেল পর্যন্ত এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখেও হদিস পায়নি দুষ্কৃতীদের। এদিকে জলপাইগুড়ি শহরে দিনে দুপুরে ছিনতাই ,চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত শহরবাসী। শহর জুড়ে ড্রাগসের রমরমা ব্যবসা এর মূল…
Read More