22
Jul
বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। প্রাণঘাতী এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়েছে অন্তত ১৬৫ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন দুজন প্রাপ্তবয়স্ক — বিমানটির পাইলট তৌকির ইসলাম ও শিক্ষিকা মাহরীন চৌধুরী। বাকি ২৯ জনই স্কুলের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে বাংলাদেশ প্রশাসন। এই মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ গোটা বাংলাদেশ। ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটে আসছে নিহত ও আহতদের স্বজনেরা। কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর ও এলাকার পরিবেশ। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য…
