Blog

সুখবর, বাড়তে পারে বেতন

সুখবর, বাড়তে পারে বেতন

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি নিয়ে টালবাহানা অব্যাহত রয়েছে রাজ্যে। এরই মধ্যে পার্শ্ব-শিক্ষকদের নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। রাজ্যের কয়েক হাজার প্যারাটিচারদের জন্য সুখবর আসতে চলেছে। দাবি করা হচ্ছে, নয়া বেতন কাঠামোর ফলে প্রাইমারি প্যারাটিচারদের সম্ভাব্য বেতন বৃদ্ধি পেয়ে ৩৫ হাজার টাকায় পৌঁছে যেতে পারে। একইভাবে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকে প্যারাটিচারদের বেতন বেড়ে হতে পারে ৪০ হাজার টাকা, যা সহকারী শিক্ষকদের শুরুর বেতনের প্রায় কাছাকাছি। যদিও এই সমস্ত বিষয়ে অফিসিয়ালি কোনো…
Read More
বাড়ানো হল মেয়াদ

বাড়ানো হল মেয়াদ

বেশ কিছুদিন দিন আগেই শুরু হয়েছে নয়া অর্থবর্ষ, এই বছরের বাজেটে কর ছাড়ে উদার হয়েছে কেন্দ্র। চলতি অর্থবর্ষেই আয়কর ছাড়ের সীমা বাড়ানো হয়েছিল ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত। এবার আরও বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের। সোভেরেইন ওয়েলথ ফান্ড ও পেনশন তহবিল থেকে প্রাপ্ত আয়ের উপর কর ছাড়ের মেয়াদ বাড়ানো হল আরও ৫ বছর, ২০৩০ সালের ৩১ মার্চ পর্যন্ত। রেভিনিউ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বাজেটে ঘোষিত কর ছাড়কে বাস্তব রূপ দিল কেন্দ্র। মূলত SWF ও পেনশন তহবিল থেকে যে লভ্যাংশ, দীর্ঘমেয়াদি পুঁজি লাভ, বা যেকোনো রকমের আয়, তা করের আওতার বাইরে রাখা হচ্ছে। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র ২০২০ সালের…
Read More
তিসির বীজ কীভাবে খেলে ওজন কমবে, রইল তিন পদ্ধতি

তিসির বীজ কীভাবে খেলে ওজন কমবে, রইল তিন পদ্ধতি

একটা সময় ছিল, যখন তিসির তেলে বহু খাবারই রান্না করা হত। তিসি বা ‘ফ্ল্যাক্স সিড’-এ ভালো মানের ফ্যাট, অ্যান্টি অক্সিড্যান্ট, প্রোটিন ও ফাইবার থাকে। পুষ্টিবিদদের মতে, তিসি খেলেও ওজন কমে। তবে শুধু বীজ খেলে হবে না। ওজন কমানোর জন্য চাই নিয়মমাফিক খাদ্যাভ্যাস। রইল তিন পদ্ধতি। তিসির স্মুদি একমুঠো তিসির বীজ, এক কাপ কাঠবাদামের দুধ, একটি পাকা কলা এবং বেদানা বা স্ট্রবেরি নিয়ে তা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। এরপর গ্লাসে ঢেলে উপরে বেদানা বা স্ট্রবেরি ছড়িয়ে খেয়ে নিন। রোজ সকালে খেলে ওজন কমবে। তিসির ওট্মিল আধ কাপ রোল্ড ওট্সের সঙ্গে ১ চামচ তিসির বীজ, ১ চামচ কাঠবাদাম বা…
Read More
কন্টিনিউয়াস গ্যালভানাইজিং লাইন হাজির করেছে এএম/এনএস ইন্ডিয়া

কন্টিনিউয়াস গ্যালভানাইজিং লাইন হাজির করেছে এএম/এনএস ইন্ডিয়া

আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া (এএম/এনএস ইন্ডিয়া) গুজরাটের হাজিরায় অবস্থিত তার ফ্ল্যাগশিপ প্ল্যান্টে একটি অত্যাধুনিক কন্টিনিউয়াস গ্যালভানাইজিং লাইন (সিজিএল) চালু করেছে। ফলে, এটি একমাত্র ভারতীয় কোম্পানিতে পরিণত হয়েছে যার একটি আধুনিক সিজিএল লাইন রয়েছে যা ১১৮০ এমপিএ পর্যন্ত শক্তির স্তর সহ অ্যাডভান্সড হাই-স্ট্রেংথ স্টিল (এএইচএসএস) উৎপাদন করতে পারে।  কোম্পানিটি তার সমন্বিত ইস্পাত কারখানায় ₹ ৬০,০০০ কোটি টাকার একটি সম্প্রসারণ প্রকল্প চালু করেছে। এর লক্ষ্য ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিভিন্ন ধরণের ইস্পাত গ্রেডের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা, যা তার কৌশলগত সম্প্রসারণ প্রকল্পের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। পণ্যটি গ্যালভানাইজড এবং গ্যালভানিল্ড কোটেড ফ্ল্যাট স্টিল তৈরির মাধ্যমে মোটরগাড়ি খাতে বিপ্লব ঘটাবে, যা পুনর্ব্যবহারযোগ্যতা, হাই-ফর্মেবিলিটি, জ্বালানি…
Read More
অপরাধ সংঘটনের আগে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলেন প্রধান নগর থানার পুলিশ

অপরাধ সংঘটনের আগে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলেন প্রধান নগর থানার পুলিশ

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুড়ং বস্তি এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় জনদশেক দুষ্কৃতী অপরাধমূলক কর্মকাণ্ডের ছক কষছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতেই সেখানে হানা দেয় পুলিশ। পুলিশি অভিযানের আঁচ পেয়েই অধিকাংশ দুষ্কৃতী পালিয়ে গেলেও, পুলিশের জালে ধরা পড়ে তিনজন। ধৃতদের নাম বিশ্বজিৎ বর্মন, কমলেশ্বর বর্মন এবং বিজয় রায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের সরঞ্জাম। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে প্রধান নগর থানার পুলিশ। পুলিশের দাবি, অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর আগেই এই অভিযান চালানোয় বড়…
Read More
ঐতিহাসিক শহীদ সমাবেশের জন্য মালদা টাউন রেলওয়ে স্টেশনে নির্মিত সহায়তা কেন্দ্রের উদ্বোধন

ঐতিহাসিক শহীদ সমাবেশের জন্য মালদা টাউন রেলওয়ে স্টেশনে নির্মিত সহায়তা কেন্দ্রের উদ্বোধন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতিবছরের মত এ বছরেও ২১শে জুলাই কলকাতার ধর্মতলায় ঐতিহাসিক শহীদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে মালদা থেকে প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত থাকবেন। সেই সভায় ট্রেনে  যাতায়াতের জন্য যাতে কোন সমস্যা না হয় তার জন্য মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালদা টাউন রেল স্টেশনে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়। শুক্রবার রাত্রে ফিতে কেটে সেই সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি, চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা। যুব সভাপতি প্রসেনজিৎ বাবু জানান, এ সহায়তা…
Read More
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জলপাইমোড়ের ট্রাফিক পুলিশের উদ্যোগে

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জলপাইমোড়ের ট্রাফিক পুলিশের উদ্যোগে

শহরের যানজট ও পথচারীদের সমস্যা কমাতে এবার কড়া পদক্ষেপ শিলিগুড়ি ট্রাফিক পুলিশের। আজ সকালে জলপাইমোড় এলাকায় শুরু হয়েছে বিশেষ অভিযান। ফুটপাত দখল করে বসে থাকা হকার এবং অবৈধভাবে পার্কিং করা গাড়ির বিরুদ্ধে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানে উপস্থিত ছিলেন জলপাইমোড় ট্রাফিক গার্ডের আধিকারিকরা। সরানো হয়েছে বহু ঠেলাগাড়ি ও ফুটপাত দখল করে রাখা দোকান। যান চলাচল স্বাভাবিক রাখতে সতর্ক করা হয়েছে হকারদের। পুনরায় ফুটপাত দখল করলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে পুলিশের তরফে।
Read More
হাতির দল দেখতে পর্যটকদের ভিড়

হাতির দল দেখতে পর্যটকদের ভিড়

জঙ্গল সাফারি সাময়িকভাবে বন্ধ থাকায় এখন পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে নাগরাকাটার ডায়না সেতু। প্রতিদিনই এই সেতু থেকে হাতি দেখার জন্য ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডায়না সেতুর ওপর দাঁড়িয়ে হাতি দেখেছেন অসংখ্য পর্যটক। অনেকেই দূর থেকে মোবাইল ও ক্যামেরায় ছবি তুলেছেন, কেউ কেউ রাস্তার ধারে গাড়ি থামিয়ে চোখের সামনে বন্যপ্রাণ দেখার অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছে। জানা গিয়েছে, প্রায় দিনই সেন্ট্রাল ডায়নার জঙ্গল থেকে একটি ২০-২৫টি হাতির দল, যার মধ্যে হস্তিশাবকও রয়েছে, ডায়না নদীর ধারে জল খেতে আসে। এরপর নদীর চরে প্রায় ঘণ্টা দুয়েক সবুজ ঘাস উপর দিয়ে তারা ধীরে ধীরে জঙ্গলের দিকে ফিরে…
Read More
রয়্যাল স্ট্যাগ বুমবক্সের উপস্থাপনায় লঞ্চ হল ‘SIGH’

রয়্যাল স্ট্যাগ বুমবক্সের উপস্থাপনায় লঞ্চ হল ‘SIGH’

রয়্যাল স্ট্যাগ বুমবক্স, যা এই ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মিউজিক আইপি, তা ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে অংশীদার হয়ে ফিরে আসছে একেবারে নতুন লাইন-আপ নিয়ে রয়্যাল স্ট্যাগ বুমবক্স অরিজিন্যাল্স নাম নিয়ে- এ হল এক অনন্য ফরম্যাট যা মেলোডি ও হিপ-হপ’কে মিলিয়ে দেয়। এর আগে বেশ কিছু ট্র্যাক সফল হয়েছে। যেমন, পেহলে জ্যায়সি বাত নহি, হুডি, মোহব্বত, ও ইমতিহান। এবার এই প্ল্যাটফর্ম তাদের প্রথম অরিজিনাল পেশ করতে চলেছে এই মরসুমে। যার নাম সাই- দুর্দান্ত এই মেলবন্ধনে দেখতে পাওয়া যাবে নিকিতা গান্ধী ও ডিনো জেম্সকে।  গত তিন বছরে বহু ইয়ুথ হাব-এ হাই-এনার্জির প্রত্যক্ষ অভিজ্ঞতা উপভোগ করিয়ে শ্রোতাদের মন জয় করার পর রয়্যাল স্ট্যাগ বুমবক্স চলে…
Read More
একাধিক গাফিলতির কারণে অপসারণের নির্দেশ

একাধিক গাফিলতির কারণে অপসারণের নির্দেশ

সম্প্রতি এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে দেশে। এরপরেই সতর্কতা বেড়েছে প্রশাসন তথা বিমানবন্দর কর্তৃপক্ষের। এর মাঝেই বড় পদক্ষেপ করল DGCA। ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট সহ এয়ার ইন্ডিয়ার তিন আধিকারিককে অপসারণের নির্দেশ দিয়েছে DGCA। ওই তিন আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়াকে। চিহ্নিত তিন আধিকারিককে কোনো রকম অপারেশনাল রোল অর্থাৎ উড়ান নির্ভরশীল কোনো কাজের দায়িত্বে রাখা যাবে না। এমনটাই স্পষ্ট নির্দেশ দিয়েছে DGCA। এই তিন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, রোস্টারিংয়ের সময় অনেক নিয়ম তাঁরা অমান্য করেছেন। যেমন, ক্রুতে কারা থাকবেন, ক্রু পেয়ারিং, পাইলটদের বিশ্রাম সংক্রান্ত ক্ষেত্রে DGCA এর নিয়ম মানা হয়নি। এমনকি অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে…
Read More
কেন্দ্রকে চিঠি রাজ্যের তরফে

কেন্দ্রকে চিঠি রাজ্যের তরফে

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। বিগত প্রায় তিন বছর ধরে রাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ ছিল। সম্প্রতি ফের এই প্রকল্প চালুর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরেই কেন্দ্রকে চিঠি দিতে চলেছে রাজ্য। বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে। ১ আগস্ট থেকে ১০০ দিনের কাজ শুরুর জন্য রাজ্যকে কী পদক্ষেপ নিতে হবে? ২০২৫-২৬ আর্থিক বছরে বাংলার জন্য কত শ্রম বাজেট বরাদ্দ করতে চলেছে কেন্দ্রীয় সরকার? রাজ্যের তরফ থেকে এমন বেশ কিছু প্রশ্ন করা হবে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার যাতে একতরফাভাবে কোনও কিছু না করতে…
Read More
৪৩তম জন্মদিনে প্রিয়াঙ্কা চোপড়া: ভালোবাসার মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করলেন অভিনেত্রী

৪৩তম জন্মদিনে প্রিয়াঙ্কা চোপড়া: ভালোবাসার মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করলেন অভিনেত্রী

দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া জোনাস সম্প্রতি ৪৩ বছরে পা রাখলেন, এবং তিনি তাঁর প্রিয়জনদের সাথে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করেছেন। 'বারফি' অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে জন্মদিন উদযাপনের এক ঝলক শেয়ার করেছেন, যেখানে স্বামী নিক জোনাস, মেয়ে মালতি মেরি এবং ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের সাথে সমুদ্র সৈকতে কাটানো এক আরামদায়ক ছুটির ছবি দেখা যাচ্ছে। প্রিয়াঙ্কার জন্মদিনের পোস্টে তাঁর ছুটির বিশেষ মুহূর্তগুলোর একটি ভিডিও মন্টেজ ছিল। ক্লিপটিতে প্রিয়াঙ্কাকে উজ্জ্বল হলুদ বিকিনিতে হাসতে দেখা গেছে, নিকের সাথে আলিঙ্গন উপভোগ করতে এবং ছোট্ট মালতির সাথে স্মৃতি তৈরি করতে দেখা গেছে। এই সুন্দর মুহূর্তগুলোর পাশাপাশি, প্রিয়াঙ্কা তাঁর ভক্তদের জন্য একটি হৃদয়গ্রাহী বার্তা শেয়ার করেছেন। তিনি…
Read More
বালুরঘাটে ‘ব্যাক’ ছাত্রীদের ফাঁদে ফেলে ৫০ জনকে প্রতারণা

বালুরঘাটে ‘ব্যাক’ ছাত্রীদের ফাঁদে ফেলে ৫০ জনকে প্রতারণা

বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের বিএ ফার্স্ট সেমিস্টারে 'ব্যাক' পাওয়া প্রায় ৫০ জন ছাত্রী সাইবার প্রতারণার শিকার হয়েছেন। পাশ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক প্রতারক তাদের কাছ থেকে ৫০০-৬০০ টাকা হাতিয়ে নিয়েছে। গত ১১ জুন ফলাফল প্রকাশের পর, কিছু ছাত্রীর বিভিন্ন বিষয়ে 'ব্যাক' আসে। এই সুযোগে এক প্রতারক নিজেকে কলেজের কর্মী পরিচয় দিয়ে ছাত্রীদের ফোন করে জানায় যে, রিভিউয়ের তারিখ বাড়ানো হয়েছে এবং টাকা দিলে তাদের পাশ করিয়ে দেওয়া হবে। সরল বিশ্বাসে অনেক ছাত্রী অনলাইনে টাকা পাঠিয়ে দেন। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরেই ছাত্রীদের সতর্ক করে এবং সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করতে বলে। প্রতারিত এক ছাত্রী মাইনো হাঁসদা জানান, কীভাবে তিনি…
Read More
টাটা মোটরস নিয়ে এলো ভারতের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৪-চাকার মিনি-ট্রাক এস প্রো

টাটা মোটরস নিয়ে এলো ভারতের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৪-চাকার মিনি-ট্রাক এস প্রো

ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক, টাটা মোটরস, ব্র্যান্ড-নিউ টাটা এস প্রো লঞ্চের মাধ্যমে, ছোট মালবাহী পরিবহনের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করছে এবং একটি নতুন রেকর্ড স্থাপন করছে। টাটা এস প্রো হল ভারতের সবচেয়ে সাশ্রয়ী চার চাকার ছোট ট্রাক, যা মাত্র ৩.৯৯ লক্ষ টাকার আশ্চর্যজনক প্রারম্ভিক মূল্যে ব্যতিক্রমী দক্ষতা, অতুলনীয় গতিশীলতা এবং অসাধারণ মূল্য প্রদান করে। পেট্রোল, দ্বি-জ্বালানি (সিএনজি + পেট্রোল) এবং বৈদ্যুতিক সংস্করণের সুবিধার সাথে টাটা এস প্রো এমন একটি গাড়ি, যা নতুন প্রজন্মের উদ্যোক্তাদের শক্তিশালী করার সাথে সাথে গ্রাহকদের ব্যবসায়িক প্রয়োজনীয়তার জন্য সেরা বিকল্পটি নির্বাচন করার সুযোগ দেয়। টাটা মোটরসের অনলাইন বিক্রয় প্ল্যাটফর্ম ফ্লিট ভার্স ব্যবহার করার…
Read More