Blog

একুশে জুলাইয়ের আগে প্রস্তুত সেন্ট্রাল পার্ক, উত্তরবঙ্গের তৃণমূল কর্মীদের জন্য বসেছে সাতটি ক্যাম্প

একুশে জুলাইয়ের আগে প্রস্তুত সেন্ট্রাল পার্ক, উত্তরবঙ্গের তৃণমূল কর্মীদের জন্য বসেছে সাতটি ক্যাম্প

তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে একুশে জুলাইয়ের সভা ঘিরে জোর কদমে প্রস্তুতি চলছে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা কলকাতায় আসতে শুরু করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলা থেকে আগত কর্মীদের জন্য সেন্ট্রাল পার্কে করা হয়েছে বিশাল আবাসন ও ব্যবস্থাপনা। জানা গেছে, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের একাধিক জেলার কর্মীদের জন্য সেন্ট্রাল পার্কে বসানো হয়েছে সাতটি বড় তাবু। এছাড়াও রয়েছে ছোট ছোট আরও বেশ কয়েকটি তাবু। ক্যাম্প চত্বরে রাখা হয়েছে সহায়তা কেন্দ্র, মেডিকেল টিম, সুরক্ষা কর্মী সহ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। খাবার মেনুতেও রয়েছে সরল ও পুষ্টিকর আহার — ডিম, ভাত, ডাল ও সবজি। পুরুষ…
Read More
শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা দপ্তরের বড়সড় অভিযান

শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা দপ্তরের বড়সড় অভিযান

শিলিগুড়ির এক নামী শপিং মলের ফুড কোর্টে মিলল একের পর এক খাদ্য অনিয়ম। সেভক রোডে অবস্থিত ওই শপিং মলে শুক্রবার অভিযান চালায় রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর, শিলিগুড়ি পৌর নিগম এবং দমকল বিভাগের একটি যৌথ দল। অভিযানে ফুড কোর্টের বেশ কয়েকটি নামীদামি খাবারের দোকানের রান্নাঘরের বেহাল চিত্র সামনে আসে। একটি বেকারির পাউরুটিতে ফাঙ্গাস পাওয়া যায়। একটি আইসক্রিম দোকানে দেখা যায় আরশোলা ঘোরাফেরা করছে। এমনকি চিলি ফ্লেক্সের কৌটায় ছোট ছোট আরশোলাও মেলে। এই চিত্র দেখে কার্যত চমকে গেছেন অফিসারেরা। খাবারের দোকানগুলির রন্ধন প্রক্রিয়া, স্টোরেজ এবং স্বাস্থ্যবিধি যাচাই করতে গিয়ে উঠে আসে একাধিক গাফিলতির চিত্র। কোথাও খাবার ঢেকে রাখা হয়নি, কোথাও আবার রান্নাঘরের…
Read More
ফের ট্রেনের ধা*ক্কা*য় হাতির ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু, ক্ষো*ভে ফুঁ*স*ছে স্থানীয় বাসিন্দারা

ফের ট্রেনের ধা*ক্কা*য় হাতির ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু, ক্ষো*ভে ফুঁ*স*ছে স্থানীয় বাসিন্দারা

আবারও ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল তিনটি হাতি। বৃহস্পতিবার রাত প্রায় একটা নাগাদ ঝাড়গ্রাম থেকে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস বাঁশতলা স্টেশনের কাছে পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, সেই সময় রেললাইনের কাছাকাছি জঙ্গলে বন দপ্তর ও হুলা পার্টির সদস্যরা হাতি তাড়ানোর কাজ করছিলো। ঠিক সেই সময় এক বয়স্ক হাতি ও দুটি শাবক রেললাইনের ওপর উঠে পড়ে। ট্রেন চালক ব্রেক কষার আগেই ট্রেনটি হাতিগুলিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি হাতির। পরে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও রেল দপ্তরের প্রতিনিধিরা। রেল চলাচলও কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এই ঘটনা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, বারবার এমন দুর্ঘটনা ঘটছে, অথচ…
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল পণ্যবাহী লরি

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল পণ্যবাহী লরি

শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ভুটকির হাট সংলগ্ন এলাকায়। জানাগেছে লরিটি শিলিগুড়ির দিক থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। গভীর রাতে ভুটকির হাটের কাছে অপর একটি গাড়ির সঙ্গে সামান্য সংঘর্ষ হয়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে উল্টে পড়ে লরিটি। এই ঘটনায় আহত হয় গাড়ির চালক। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ।
Read More
আক্রান্ত বিজেপি নেত্রীকে একটি ইলেকট্রিক স্কুটি উপহার দিলেন নিশীথ প্রামাণিক

আক্রান্ত বিজেপি নেত্রীকে একটি ইলেকট্রিক স্কুটি উপহার দিলেন নিশীথ প্রামাণিক

দিনহাটার নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের আক্রান্ত বিজেপি সদস্যাকে ইলেকট্রিক স্কুটি উপহার দিলেন বিজেপি নেতা প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক। নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যা যুথিকা বর্মনের পাশে দাঁড়িয়ে  ইলেকট্রিক স্কুটি তুলে দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ ও প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ভেটাগুড়িতে নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্কুটি তুলে দেন তিনি। কয়েক মাস আগে নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের ৭/৩০ নম্বর বুথের বিজেপি সদস্যা যুথিকা বর্মনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগ, তৃণমূল সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়ে সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি তার ব্যক্তিগত স্কুটিটিও ভেঙে ফেলে। এই অবস্থায় বিজেপি নেতা নিশীথ প্রামাণিক যুথিকার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত…
Read More
জলঢাকা নদীর চরে পূর্ণবয়স্ক মহিলা হাতির রহস্যজনক মৃ*ত্যু

জলঢাকা নদীর চরে পূর্ণবয়স্ক মহিলা হাতির রহস্যজনক মৃ*ত্যু

জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের জলঢাকা নদীর চর থেকে শুক্রবার সকালে একটি পূর্ণবয়স্ক মহিলা হাতির মৃতদেহ উদ্ধার। জানা যায়, স্থানীয় বাসিন্দারা সাত সকালে মৃতদেহটি দেখতে পেয়ে বন বিভাগ ও পুলিশকে খবর দেন। ঘটনাটি ঘটেছে নাথুয়া রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদীর চরে। এলাকায় হাতির চলাফেরা নতুন নয়, তবে এমন মৃত্যু খুব একটা দেখা যায় না বলে জানিয়েছেন স্থানীয়রা। বন বিভাগের কর্মীরা, “মৃত হাতিটির সঠিক মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বজ্রাঘাতে মৃত্যু হয়ে থাকতে পারে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।” বৃহস্পতিবার রাতভর প্রবল বৃষ্টির পর শুক্রবার সকালে এমন দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা। বন দপ্তর…
Read More
আদ্রতার সঙ্গে লড়তে জেএসডব্লিউ নিয়ে এল সিএইচডি জলকবচ

আদ্রতার সঙ্গে লড়তে জেএসডব্লিউ নিয়ে এল সিএইচডি জলকবচ

ভারতের অন্যতম অগ্রগণ্য পরিবেশবান্ধব সিমেন্ট উৎপাদক এবং বিচিত্র ব্যবসায় যুক্ত জেএসডব্লিউ গ্রুপের অংশ জেএসডব্লিউ সিমেন্ট সগর্বে লঞ্চ করল সিএইচডি জলকবচ। এটি একটি বৈপ্লবিক সুপার-প্রিমিয়াম, জলরোধক সিমেন্ট, যা ডিজাইন করা হয়েছে পশ্চিমবঙ্গ ও বিহারের বাড়িগুলো বেশি আর্দ্রতার যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তার মোকাবিলা করার জন্য। সিমেন্টের উদ্ভাবনের নতুন মাপকাঠি তৈরি করে দিল টার্বো জেল টেকনোলজি দ্বারা পুষ্ট সিএইচডি জলকবচ, যা তৈরি করা হয়েছে শক্তি, আয়ু এবং আর্দ্রতা আটকানোর শক্তিশালী ফর্মুলায়। এই ঘোষণা করে নীলেশ নারওয়েকর, চিফ এক্সিকিউটিভ অফিসার, জেএসডব্লিউ সিমেন্ট বলেন “পূর্ব ভারতের আবহাওয়ায় ভারি বৃষ্টি হয় এবং বাতাসে এত আর্দ্রতা থাকে যে পাকা বাড়ির আয়ু কমে যায়। সিএইচডি জলকবচের মাধ্যমে…
Read More
প্রতিদিন নাগরাকাটার ডায়না ব্রিজে হাতি দেখতে ভীড় জমাচ্ছে পর্যটকরা

প্রতিদিন নাগরাকাটার ডায়না ব্রিজে হাতি দেখতে ভীড় জমাচ্ছে পর্যটকরা

জঙ্গল সাফারি বন্ধ রয়েছে তাতেকি ?  নাগরাকাটার ডায়না সেতু থেকেই হাতির দেখার জন্য পর্যটকরা ভীড় জমাচ্ছে প্রতিদিন। বর্তমানে ডায়না সেতুই এখন পর্যটকদের হাতি দেখার দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডায়না সেতুর উপর হাতি দেখতে পর্যটকেরা ছুটে এসেছে। পাশাপাশি দূর থেকে হাতির ফটোও  নেওয়ার চেষ্টা করেছে পর্যটকরা। অঘটন যাতে না ঘটে সেই জন্য ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বনকর্মিদের নিয়ে  সন্ধ্যা পর্যন্ত পর্যবেক্ষণ করেছে হাতিদের। প্রায় প্রতিদিন সেন্ট্রাল ডায়নার জঙ্গল থেকে হস্তিশাবক সহ কুড়ি থেকে পঁচিশটি হাতির একটি দল বেড়িয়ে এসে ডায়না নদীর জল খায়। এরপর ঘন্টা দুয়েক চরে সবুজ ঘাস সাবাড়  করে। ঘাস…
Read More
মুম্বাইয়ে ঐতিহাসিক ড্রাইভার ড্রাফটের মাধ্যমে শুরু হচ্ছে ২০২৫ সালের ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যাল

মুম্বাইয়ে ঐতিহাসিক ড্রাইভার ড্রাফটের মাধ্যমে শুরু হচ্ছে ২০২৫ সালের ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যাল

মুম্বইতে ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যাল ২০২৫-এর ড্রাইভারদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। ইভেন্টটি ছয়টি শহরের ফ্র্যাঞ্চাইজি নিয়ে হবে। এই ইভেন্ট চব্বিশ জন খ্যাত ড্রাইভার, ফ্র্যাঞ্চাইজি ওনার, লীগ অফিসিয়াল এবং মিডিয়াকে একত্রিত করে। এই ড্রাইভিং ইভেন্টে অংশ নেবেন আন্তর্জাতিক চ্যাম্পিয়ন ও মহিলা রেসাররাও। ছয়টি ফ্র্যাঞ্চাইজির মালিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্পীড ডেমনস দিল্লির মালিক অর্জুন কাপুর। হায়দরাবাদ ব্ল্যাকবার্ডসের মালিক নাগা চৈতন্য, কলকাতা রয়্যাল টাইগার্সের মালিক সৌরভ গাঙ্গুলি, কিচ্ছার কিংস বেঙ্গালুরুর মালিক: সুদীপ কিচ্ছা এবং চেন্নাই টার্বো রাইডার্সের মালিক কীর্তিবাসন। ২০২৫-এর এই রেসিং ফেস্টিভ্যাল শুরু হবে অগাস্ট মাসে। ইভেন্টে নীল জানি-র মতো খ্যাত ফর্মুলা ওয়ান রেসার অংশ নেবেন। রেসিং প্রমোশন্স প্রাইভেট লিমিটেড (RPPL)…
Read More
বন্ধন এএমসি-র ২৫ বছর

বন্ধন এএমসি-র ২৫ বছর

ভারতীয় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বিনিয়োগকারীদের পরিষেবা দেওয়ার ২৫ বছর উদযাপন করছে বন্ধন এএমসি। এই উপলক্ষে তারা "রাজু ভাইয়া কি কাহানি" নামে একটি নস্টালজিক ফিল্ম লঞ্চ করেছে। যা প্রতিদিনের সঞ্চয় থেকে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগের গল্প তুলে ধরে। বন্ধন এএমসি স্বল্প ও মধ্যমেয়াদের ফান্ড, সরকারী সিকিউরিটিজ ফান্ড, ডায়নামিক বন্ড ফান্ড সহ বেশ কয়েকটি পণ্য নিয়ে এসেছে। তারা ওয়ান ইডিয়ট, রিটার্ন অফ ওয়ান ইডিয়ট, দত্তে রাহো, এবং বি স্মার্ট - স্টে ইনভেস্টেড-এর মতো প্রচারাভিযানের মাধ্যমে আর্থিক সচেতনতা ছড়িয়ে দিচ্ছে। কোম্পানি তার ১০০ তম শাখা চালু করেছে এবং তিনটি ভারত-কেন্দ্রিক তহবিল দিয়ে গিফট সিটিতে কার্যক্রম শুরু করেছে। এছাড়াও, কোম্পানিটি বেদার্থ চালু করেছে, যা হল…
Read More
জলপাইগুড়িতে জাঁকজমকভাবে পালিত হল বনমহোৎসব অনুষ্ঠান

জলপাইগুড়িতে জাঁকজমকভাবে পালিত হল বনমহোৎসব অনুষ্ঠান

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে পালিত হল বনমহোৎসব অনুষ্ঠান। বৃহস্পতিবার ডুয়ার্সের লাটাগুড়িতে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বনাধিকারিকরা। এবার বনমহোৎসব অনুষ্ঠানের স্লোগান হল 'সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও'। এই স্লোগান তুলে লাটাগুড়িতে‌ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বনদপ্তরের জলপাইগুড়ি ডিভিশন ও গরুমারা ডিভিশনের যৌথ উদ্দোগে লাটাগুড়ি ফরেস্ট লাগোয়া এলাকায় সুসজ্জিত এই শোভাযাত্রার আয়োজন করা হয়। অংশগ্রহণ করেন ডিএফও দ্বিজপ্রতিম সেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্যটকদের আর‌ও বেশি করে জঙ্গল ভ্রমণে আসার বার্তা দেন তিনি। অনুষ্ঠানের মধ্য দিয়ে বনদপ্তরের কর্মীদের ভাল কাজের স্বীকৃতি হিসেবে স্মারক সন্মান প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে আগত সমস্ত অথিতিদের হাতে একটি করে…
Read More
একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার টোটো চালক

একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার টোটো চালক

নিউটাউনের পর এবার হাসনাবাদে গতকাল একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ হয় প্রতিবেশী টোটো চালকের বিরুদ্ধে। ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন আদালতের কাছে, পুলিশি হেফাজত পেয়ে অভিযুক্তর  টি আই প্যারেড করানো হবে ঘটনাটি হাসনাবাদ থানা এলাকার রূপমারি পঞ্চায়েতের কুমিরমারি এলাকার। অভিযোগ- বাড়ির বাইরে থেকে টোটো চাপিয়ে দুই নাবালিকাকে ডেকে নিয়ে যায় পাশের বাগানে। সেখানেই দুজনকে ধর্ষণ করেছে ওই প্রতিবেশী  টোটো চালক। এমনটাই অভিযোগ পরিবারের। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাগানে গিয়ে হদিশ মেলে নগ্ন অবস্থায় দুই নাবালিকার। অন্যদিকে অভিযুক্ত টোটো চালক পলাতক হয়ে যায় গ্রাম থেকে। এরপর নাবালিকার পরিবার হাসনাবাদ থানা অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে ওই টোটো চালককে গ্রেপ্তার…
Read More
ইকমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট আয়োজিত দ্বিতীয় খাদ্য উৎসব ২০২৫ সফল ভাবে শেষ হয়েছে

ইকমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট আয়োজিত দ্বিতীয় খাদ্য উৎসব ২০২৫ সফল ভাবে শেষ হয়েছে

ভারতের মাটিতে প্রথম গড়ে ওঠা ইকমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট আয়োজিত দ্বিতীয় খাদ্য উৎসব ২০২৫ সফল ভাবে শেষ হয়েছে। এই উৎসব ছিল ভারতের বিকাশমান খাদ্য সংস্কৃতির এক বিপুল উদযাপন। বেঙ্গালুরুর ফ্লিপকার্ট ক্যাম্পাসে ৮ ও ৯ জুলাই এই উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া ৫ থেকে ১০ জুলাই ছিল অনলাইনে বাছাই করা সুখাদ্য বিক্রির বিশেষ ব্যবস্থা। অনলাইনে ক্রেতাদের জন্য  ছিল সেরা ব্র্যান্ডের উচ্চ মানের সুস্বাদু খাবারের সংগ্রহ, নতুন নতুন খাদ্যের আইটেম এবং সেরা ব্র্যাডের খাবারের অল্প সময়ের অফার। উৎসব উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন বিখ্যাত শেফরা, খাদ্যের সেরা আইটেম তৈরি করেন এমন সৃজনশীল লোকেরা, স্বীকৃত ব্র্যান্ডগুলি এবং সারা দেশের খাদ্যোৎসাহীরা। ভারতে উচ্চ মানের সূস্বাদু খাবার আরো বেশি…
Read More
পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার এক ব্যক্তি

পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার এক ব্যক্তি

গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ১টি পাইপ গান ও ২ রাউন্ড তাজা গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদে নওদা থানা এলাকা থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে- গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন রাতে নওদার দুবতলা- বুধাইনগর রোডে বিশেষ অভিযান চালায় নওদা থানার পুলিশ। সেখান থেকে রহিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি নওদা থানার বটুক নগর কলোনি পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। যার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও ২ রাউন্ড তাজা গুলি। আজ ধৃতকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তোলা হবে জেলা আদালতে বলে জানিয়েছে পুলিশ।
Read More