Blog

ডাটা এন্ট্রি চাকরি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার ৪

ডাটা এন্ট্রি চাকরি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার ৪

ডাটা এন্ট্রি চাকরি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করার অভিযোগ। ঘটনা কি ঘটেছে সিউড়ি এসপি মোড় কাছে একটা কম্পিউটার সেন্টারে। দিশা নামে ওই ছাত্রীর অভিযোগ ফোন কলের মাধ্যমে বিভিন্ন রকম ট্রেনিং করিয়ে চাকরির করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করছে সিউড়ি এস পি মোড়ে একটা বেসরকারি কম্পিউটার সেন্টারে। ওই ছাত্রের অভিযোগ টাকা নেওয়ার পর ওই কম্পিউটার সেন্টারে অন্যরকম কাজের কথা বলছে কম্পিউটার সেন্টারে ঢোকার আগে ভুল বুঝিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করছে। সেই নিয়ে দিশা নামে ওই ছাত্রী সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে হানা দেয় এবং দুই মহিলা সহ দুই পুরুষকে আটক…
Read More
শিলিগুড়ি জুড়ে স্বাস্থ্য দপ্তরের হানা

শিলিগুড়ি জুড়ে স্বাস্থ্য দপ্তরের হানা

ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা একাধিক ক্লিনিকে হানা রাজ্য স্বাস্থ্য দপ্তরের। ক্লিনিক চালানোর জন্য স্বাস্থ্য দপ্তরের বৈধ কাগজ পত্র, লাইসেন্স দেখাতে না পারায় একাধিক বেআইনি ক্লিনিককে নোটিশ ধরানো হয়েছে। আগামী ১ মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজ তৈরি না করলে ঐ ক্লিনিক সিল করে দেওয়া হবে বলে আজ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ির পাকুরতলা মোড় থেকে এই অভিযান শুরু হয়। অভিযান চলে সেবক রোড, চম্পাসারি, প্রধাননগর, মেডিকেল সহ বিভিন্ন এলাকায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি শহরে কমবেশি এমন প্রচুর অবৈধ ক্লিনিক রয়েছে। দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরে। অবশেষে দার্জিলিং জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের নির্দেশে অভিযান…
Read More
একই বিল্ডিংয়ে পোস্ট অফিস ও ব্যাঙ্কে চুরির চেষ্টা

একই বিল্ডিংয়ে পোস্ট অফিস ও ব্যাঙ্কে চুরির চেষ্টা

একই রাতে একই বিল্ডিংয়ে অবস্থিত পোস্ট অফিস ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির চেষ্টা কুমারগঞ্জের গোপালগঞ্জে। অফিস খোলার সময় পোস্ট অফিস ও ব্যাংকের কর্মীরা এসে দেখেন, জানালা ও গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে। ভিতরে ঢুকে দেখা যায়, পোস্ট অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে ভল্টের টাকা চুরি করতে পারেনি দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দা শেখর রায় বলেন, “এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। কে বা কারা এই চুরির চেষ্টা চালাল, সে বিষয়ে এখনও স্পষ্ট নয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Read More
মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলা ভিত্তিক লোকশিল্পী সম্মেলন

মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলা ভিত্তিক লোকশিল্পী সম্মেলন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার বালুরঘাটে অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক লোকশিল্পী সম্মেলন। বালুরঘাট রবীন্দ্রভবনে আয়োজিত এই সম্মেলন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকশিল্পীদের উপস্থিতিতে হয়ে ওঠে বর্ণময় ও প্রাণবন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সুভায়ুন হোক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক কর্তা। সম্মেলনে অংশগ্রহণকারী শিল্পীরা তাঁদের নিজ নিজ পরিবেশনার মাধ্যমে বাংলার লোকসংস্কৃতির রঙিন ও সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেন। তাঁদের সঙ্গীত, নৃত্য ও শিল্পকর্ম মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। সরকারি এই উদ্যোগ লোকশিল্প সংরক্ষণ ও প্রসারে এক গুরুত্বপূর্ণ…
Read More
ভারতে নতুন টিভির রেঞ্জ নিয়ে এল এলজি

ভারতে নতুন টিভির রেঞ্জ নিয়ে এল এলজি

এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া ২০২৫ সালে তাদের নতুন স্মার্ট টিভির রেঞ্জ নিয়ে ভারতে হাজির। নতুন লাইনআপে থাকছে এলজি-এর আলফা এআই প্রসেসর জেন-২ দ্বারা চালিত ওএলইডি ইভো এবং কিউএনইডি ইভো মডেল। এই টিভিগুলিতে এআই চালিত পার্সোনালাইজেশনের সুবিধা পাওয়া যাবে, সঙ্গে থাকবে স্মার্ট ছবি এবং শব্দ। ওএলইডি ইভো জি৫ আলট্রা লার্জ ৯৭ ইঞ্চির টিভির দাম শুরু হবে ২,৪৯৯,৯৯০ টাকা থেকে। এই সিরিজে ৫৫-৫৭ ইঞ্চির জি৫ টিভির দাম শুরু হবে ২৬৭,৯৯০ টাকা থেকে। সি৫ সিরিজের দাম শুরু হবে ১৪৯,৯৯০ টাকা থেকে। কিউএনইডি ইভো ৮৬এ আলট্রা লার্জ (১০০ ইঞ্চি) টিভির দাম পড়বে ১,১৯৯,৯৯০ টাকা। এই রেঞ্জের ৯২এ সিরিজের ৫৫-৫৭ ইঞ্চির টিভির দাম শুরু হবে ১৮৯,৯৯০…
Read More
স্কুলে ভর্তির আগেই বুস্টার ডোজ

স্কুলে ভর্তির আগেই বুস্টার ডোজ

ডিপথেরিয়া, টিটেনাস, পের্টুসিস এবং পোলিওর মতো গুরুতর রোগ থেকে রক্ষা পেতে চিকিৎসকরা জানিয়েছেন স্কুলে ভর্তির আগেই বাচ্চাদের যেন বুস্টার ডোজ দেওয়া হয়। কলকাতার ভাগীরথী নিওটিয়া হাসপাতালের কনসালট্যান্ট নিওনাটোলজিস্ট এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডঃ লোকেশ পান্ডের মতে, "৪-৬ বছর বয়সে বুস্টার ডোজ পেলে শিশুদের শরীরে শক্তিশালী অনাক্রম্যতা তৈরি হয়, যা গুরুতর অসুস্থতা থেকে শিশুদের সুরক্ষা দেয়।" ৬, ১০ এবং ১৪ সপ্তাহ বয়সে প্রাথমিক ডিটিপি টিকাকরণ, তারপর ১৬-২৪ মাসে একটি বুস্টার ডোজ জরুরী। প্রতিরক্ষামূলক অ্যান্টিবডির স্তর বজায় রাখার জন্য ৪-৬ বছর বয়সে আরেকটি বুস্টার ডোজ সুপারিশ করা হয়। জন্মের সময় ওপিভি (ওরাল পোলিও ভ্যাকসিন), ৬, ১০ এবং ১৪ সপ্তাহে একবার করে এবং ৬…
Read More
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক: শীর্ষে এলন মাস্ক, দ্বিতীয় স্থানে ল্যারি এলিসনের চমকপ্রদ উত্থান

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক: শীর্ষে এলন মাস্ক, দ্বিতীয় স্থানে ল্যারি এলিসনের চমকপ্রদ উত্থান

নিউ ইয়র্ক, ১৬ জুলাই ২০২৫ — ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচকের সর্বশেষ হালনাগাদে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় এলন মাস্ক শীর্ষস্থান ধরে রেখেছেন, তবে দ্বিতীয় স্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। অরাকল কর্পোরেশনের চেয়ারম্যান ও চিফ টেকনোলজি অফিসার ল্যারি এলিসন প্রথমবারের মতো মার্ক জাকারবার্গকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। সূচক অনুযায়ী, এলিসনের মোট সম্পদের পরিমাণ এখন $২৫১.২ বিলিয়ন, যা জাকারবার্গের $২৫১ বিলিয়ন-এর সামান্য বেশি। এই উত্থানের পেছনে রয়েছে অরাকলের শেয়ার মূল্যের ৫.৭% বৃদ্ধি, যা এসেছে চীনের জন্য সেমিকন্ডাক্টর রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করার মার্কিন সরকারের সিদ্ধান্তের পর। এতে Nvidia ও AMD-এর মতো কোম্পানিগুলোর পাশাপাশি অরাকলও লাভবান হয়েছে। অন্যদিকে, জাকারবার্গের সম্পদ একদিনে $৩.৫৯ বিলিয়ন কমে গেছে,…
Read More
দিল্লির স্কুলে বোমা হুমকি, আতঙ্কিত অভিভাবকদের কঠোর পদক্ষেপের দাবি

দিল্লির স্কুলে বোমা হুমকি, আতঙ্কিত অভিভাবকদের কঠোর পদক্ষেপের দাবি

নয়াদিল্লি, ১৬ জুলাই ২০২৫ — রাজধানী দিল্লির একাধিক নামী স্কুলে পরপর তিন দিন ধরে বোমা হুমকির ইমেল পৌঁছেছে, যা পরে ভুয়ো বলে প্রমাণিত হলেও অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে। বুধবার সকালে পাঁচটি বেসরকারি স্কুলে এমন হুমকি ইমেল আসার পর পুলিশ, দমকল ও বোমা নিষ্ক্রিয়কারী দল তৎপর হয়ে ওঠে এবং স্কুলগুলি খালি করে দেওয়া হয়। হুমকির শিকার হওয়া স্কুলগুলির মধ্যে রয়েছে সেন্ট থমাস স্কুল (দ্বারকা), ভাসন্ত ভ্যালি স্কুল (ভাসন্ত কুঞ্জ), মাদার ইন্টারন্যাশনাল স্কুল (হাউজ খাস), রিচমন্ড গ্লোবাল স্কুল (পশ্চিম বিহার) এবং সরদার প্যাটেল বিদ্যালয় (লোদি এস্টেট)। প্রতিটি স্কুলে তল্লাশি চালিয়ে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। দিল্লি…
Read More
ভারতে এখন স্কোডা অটো ইন্ডিয়ার ৩০০টি টাচপয়েন্ট

ভারতে এখন স্কোডা অটো ইন্ডিয়ার ৩০০টি টাচপয়েন্ট

স্কোডা অটো ইন্ডিয়া দেশের ১৭২টি শহরে ৩০০টি গ্রাহক টাচপয়েন্ট স্থাপন করেছে। স্কোডা অটো এখন টিয়ার ১ শহর ছাড়িয়ে তার উপস্থিতি টিয়ার ২ ও ৩ শহরের বাজারে প্রসারিত করছে। গত নয় মাসে ব্র্যান্ডটি ৩০টিরও বেশি নতুন শহরে প্রবেশ করেছে। এই উন্নত নেটওয়ার্কের মাধ্যমে স্কোডা এখন বার্ষিক পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার যানবাহনকে পরিষেবা দিতে সক্ষম। এছাড়াও পরিষেবা উন্নত করতে কোম্পানিটি স্কোডা সুপারকেয়ার চালু করেছে। যেখানে গাড়ি কেনার প্রথম বছরে বিনামূল্যে রক্ষণাবেক্ষণের প্যাকেজ পাওয়া যায়।কাইল্যাক, কুশাক, এবং কোডিয়াক মডেলগুলি ভারতে স্কোডা অটোর প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্লাভিয়া ভারতে স্কোডা অটোর সেডানের লিগ্যাসিকে অব্যাহত রেখেছে।
Read More
ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক

ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক

ভারত নেপাল সীমান্ত এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। এরপর সেখানে এক ব্যক্তি কে আটক করে এবং লাগাতার জিজ্ঞাসা শুরু করে এসএসবি জাওয়ানরা। জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। নকশালবাড়ি থানার পুলিশ ধৃত ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম সুকুমার চন্দ্র শীল(৩৫)। সে বাংলাদেশের তেতুলিয়া জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তি চার মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে বাংলাদেশী এক নাগরিক রফিক নামে ব্যক্তির সাহায্যে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। ধৃতকে শিলিগুড়ি মহকুমা তোলা হবে।
Read More
তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়িতে নানান কর্মসূচি করে তিনি চলে যান কোচবিহার। কোচবিহারের নানান কর্মসূচি সেরে শমীক ভট্টাচার্য ফিরে আসেন শিলিগুড়ি। আজ সকালে পুরনো বিজেপি নেতা মাখন লাল সরকারের বাড়ি যান বিজেপি রাজ্য সভাপতি। দীর্ঘক্ষণ তার সাথে কথা বলেন তিনি। এরপর শমিক ভট্টাচার্য যান শিলিগুড়ির তুফানি সংঘে। সেখানে গিয়ে টেবিল টেনিস খেলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য।
Read More
১৫ দিনের কুরুখ ভাষা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন শ্রেনী কল্যাণ মন্ত্রী বুল চিক বড়াইক

১৫ দিনের কুরুখ ভাষা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন শ্রেনী কল্যাণ মন্ত্রী বুল চিক বড়াইক

১৬ জুলাই, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনী কল্যাণ মন্ত্রী বুল চিক বড়াইক কুরুখ লিটারেসি সোসাইটি অফ ইন্ডিয়া কর্তৃক আয়োজিত মালবাজারে ১৫ দিনের কুরুখ ভাষা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। ৩০ জুলাই পর্যন্ত চলমান এই গুরুত্বপূর্ণ উদ্যোগের লক্ষ্য হল ডুয়ার্স অঞ্চলের উপজাতি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে কুরুখ ভাষা প্রচার করা। যদিও অংশগ্রহণকারীদের অনেকেই, তরুণ এবং বয়স্ক উভয়ই, সাবলীলভাবে কুরুখ বলতে পারেন, তারা কখনও তাদের নিজস্ব ভাষায় পড়তে এবং লিখতে শেখার সুযোগ পাননি। এই প্রশিক্ষণ কর্মসূচি সেই ব্যবধান পূরণ করতে এবং মাতৃভাষা সাক্ষরতার মাধ্যমে সম্প্রদায়কে ক্ষমতায়িত করতে সহায়তা করবে। পশ্চিমবঙ্গের অন্যতম সরকারি ভাষা হিসেবে কুরুখকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা রাজ্য সরকার প্রথম ঘোষণা করে, ২১শে ফেব্রুয়ারী…
Read More
টানা খরার পর অবশেষে স্বস্তির বৃষ্টি উত্তরবঙ্গে

টানা খরার পর অবশেষে স্বস্তির বৃষ্টি উত্তরবঙ্গে

টানা খরার পর অবশেষে স্বস্তির বৃষ্টি উত্তরে। তবে জলপাইগুড়ি সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়। বুধবার সকাল থেকেই বৃষ্টি। বৃষ্টি কারণে রাস্তার জল জমে যায়। জমা জলে সমস্যা হচ্ছে গাড়ি চালক থেকে শুরু করে পথ চলতি মানুষদের। তবে বৃষ্টির করে কৃষি জমিতেও জল জমতে শুরু করেছে।  ফলে কৃষকদের চোখে হাসিও ফুটেছে। খরার জন্য ধান রোপন করতে পাচ্ছিল না কৃষকরা। অনেকে পাম্পসেটের সাহায্যে জল সেচ করে ধান রোপন করলেও রৌদ্রের তাপে মার যায়। চিন্তায় পড়েছিল কৃষকরা।  অবশেষে হাসি ফুটেছে তাদের মুখে। এদিকে এত দিন উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বর্ষার অপেক্ষায় থাকা কৃষকের মনে বাড়তি আনন্দের সঞ্চার ঘটিয়েছে প্রকৃতির আরেক…
Read More
টয়োটা গ্লাঞ্জায় ছয়টি এয়ারব্যাগ, “প্রেস্টিজ এডিশন” ঘোষণা

টয়োটা গ্লাঞ্জায় ছয়টি এয়ারব্যাগ, “প্রেস্টিজ এডিশন” ঘোষণা

টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) তার নতুন প্রেস্টিজ প্যাকেজে টয়োটা গ্লাঞ্জার সমস্ত ভেরিয়েন্টে ছয়টি স্ট্যান্ডার্ড এয়ারব্যাগ যুক্ত করেছে। স্টাইলিশ ডিজাইন, জ্বালানি সাশ্রয় এবং ঝামেলামুক্ত মালিকানার অভিজ্ঞতার জন্য ইতিমধ্যেই মানুষের মন জয় করেছে এই গাড়ি। এবার ছয়টি এয়ারব্যাগ চালক এবং যাত্রী উভয়কেই ব্যাপক সুরক্ষা দেবে। ৩১শে জুলাই ২০২৫ পর্যন্ত উপলব্ধ এই প্রেস্টিজ প্যাকেজে ডিলার-ফিটেড বিভিন্ন আনুষাঙ্গিক জিনিসও পাওয়া যাচ্ছে। যেমন, প্রিমিয়াম ডোর ভাইজার, ক্রোম এবং ব্ল্যাক অ্যাকসেন্ট সহ বডি সাইড মোল্ডিং, রিয়ার ল্যাম্প গার্নিশ, ওআরভিএম এবং ফেন্ডারের জন্য ক্রোম গার্নিশ, রিয়ার স্কিড প্লেট, লাইটিং ডোর সিল এবং লোয়ার গ্রিল গার্নিশ। ২ লক্ষেরও বেশি ইউনিট বিক্রির সঙ্গে ভারতে ছয় বছর উদযাপন করছে টয়োটা…
Read More