Blog

চরমে উঠলো গোষ্ঠীদ্বন্দ্ব

চরমে উঠলো গোষ্ঠীদ্বন্দ্ব

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার তার আগে বীরভূমে চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর তা সামাল দিতে জোর চেষ্টা চালাচ্ছে দল। মূলত দলের গোষ্ঠীদ্বন্দ্বে রাশ টানা টানার বিষয়েই বীরভূমে কোর কমিটির বৈঠকে আলোচনা হল এদিন। যাদের নিয়ে এত চর্চা সেই কাজল-কেষ্ট দুজনেই উপস্থিত। এদিনের বৈঠকে অনুব্রত মণ্ডল, বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, কাজল শেখ, শতাব্দী রায় সহ সহ উপস্থিত ছিলেন কোর কমিটির ৯ সদস্য। দলের ভেতরকার দ্বন্দ্ব বিনাশ করতেই এই বৈঠক। দলের শীর্ষ নেতৃত্বে নির্দেশের কথা মাথায় রেখেই এদিন বৈঠক হয়।…
Read More
নয়া পদক্ষেপ নিল শিক্ষা সংসদ

নয়া পদক্ষেপ নিল শিক্ষা সংসদ

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনায় আমূল বদল এসেছে। বার্ষিক পরীক্ষার বদলে ইতিমধ্যেই সেমিস্টার পদ্ধতি চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার বইয়ে কিউআর কোডের ব্যবহার শুরু হল। বহুদিন ধরেই সরকারি বইয়ের বেআইনি বিক্রির অভিযোগ আসছিল। অবশেষে তা রুখতে বড় পদক্ষেপ নিল সংসদ। দীর্ঘ অপেক্ষা শেষে জুন মাসের প্রথম সপ্তাহের পর রাজ্যের বিদ্যালগুলিতে সরকারি বই এসেছে। এর আগে অবধি অনলাইনে ডাউনলোড করা পিডিএফ থেকে পড়ছিলেন পড়ুয়ারা। তবে আগের বছর অবধি দেখা যাচ্ছিল, সরকারি বই খানিকটা এদিক ওদিক করে বইয়ের মার্কেটগুলিতে বিক্রি হচ্ছে। সরকারের তরফ থেকে সেই বইগুলি…
Read More
হরপা বানে ভয়াবহ পরিস্থিতি! আটকে পড়ল যাত্রীবাহী বাস, প্রাণে বাঁচলেন সকল যাত্রী

হরপা বানে ভয়াবহ পরিস্থিতি! আটকে পড়ল যাত্রীবাহী বাস, প্রাণে বাঁচলেন সকল যাত্রী

মাদারিহাটের জামতালা এলাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি, বাঙরি নদীতে হঠাৎ হরপা বান নামার ফলে বুধবার সকালে টোটোপাড়া গামী রুটে চলা একটি যাত্রীবাহী বাস হঠাৎই প্রবল স্রোতের মধ্যে পড়ে আটকে যায় নদীর মাঝপথে। জানা গেছে, টানা বৃষ্টি ও ভুটান পাহাড়ে প্রবল বর্ষণের কারণে ফুলেফেঁপে উঠেছে খরস্রোতা বাঙরি নদী। আচমকা নেমে আসা এই হরপা বানে পুরো এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়ে। সেসময় নদী পার হচ্ছিল যাত্রীবোঝাই বাসটি, আর সেখানেই ঘটে বিপত্তি। তবে সৌভাগ্যবশত, কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। উপস্থিত লোকজন ও বাসচালকের তৎপরতায় বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। সকলেই অক্ষত অবস্থায় প্রাণে বাঁচেন। ঘটনার পর থেকে মাদারিহাট ও টোটোপাড়ার…
Read More
দার্জিলিং পৌরসভা কর্মচারী সংগঠন বিজেপিএম-এর সহভাই সংগঠন হিসেবে আত্মপ্রকাশ

দার্জিলিং পৌরসভা কর্মচারী সংগঠন বিজেপিএম-এর সহভাই সংগঠন হিসেবে আত্মপ্রকাশ

দার্জিলিং পৌরসভা কর্মচারীদের সংগঠন আনুষ্ঠানিকভাবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)-এর সহভাই সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করল। এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন সংগঠনের সভাপতি এলেন ছেত্রী। তিনি জানান, “দার্জিলিং পৌরসভায় আগে দুটি ইউনিয়ন ছিল। এখন দুইটি ইউনিয়ন একত্র করে একটি ঐক্যবদ্ধ সংগঠন। পৌরসভা কর্মীদের পিএফ, পেনশন, দৈনিক মজুরি-সহ একাধিক সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে আলোচনার মাধ্যমে পথ খুঁজছিলাম।” এলেন ছেত্রী আরও বলেন, “বিজিপিএম সভাপতি অনীত থাপা যেভাবে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের সমস্যার সমাধানে এগিয়ে চলেছে, তা আস্থার জায়গা তৈরি করেছে। ওনার সঙ্গে বৈঠক করেছি। উনি সমস্যাগুলি মনোযোগ দিয়ে শুনেছে ও সমাধান একদিনে হবে না, সময় লাগবে, কিন্তু তিনি চেষ্টা করবেন বাস্তবসম্মত সমাধান…
Read More
শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় লাগাতার বৃষ্টিতে ব্যাহত জনজীবন

শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় লাগাতার বৃষ্টিতে ব্যাহত জনজীবন

মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে কার্যত থমকে গেল শিলিগুড়ি ও আশপাশের এলাকার জনজীবন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শহরজুড়ে শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি, যা পরে রূপ নেয় মাঝারি থেকে ভারী বর্ষণে। বুধবার সকাল থেকেই টানা বৃষ্টির জেরে শিলিগুড়ির রাস্তাঘাট প্রায় শুনশান। কর্মব্যস্ত দিনে ছাতা, রেইনকোট মাথায় নিয়েই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন পেশার মানুষজন। তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা অনেকটাই কম থাকায় অনেককে গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে স্কুলগামী পড়ুয়া ও অফিসযাত্রীদের মধ্যে বিরক্তি লক্ষ্য করা গেছে। অন্যদিকে সমতলের পাশাপাশি পাহাড়ের দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং-এও একই ছবি ধরা পড়েছে। পাহাড়ের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে ধসের…
Read More
মোহনবাগানের বর্ষসেরা ফুটবলার আপুইয়া, জীবনকৃতি সম্মান রাজু মুখোপাধ্যায়ের

মোহনবাগানের বর্ষসেরা ফুটবলার আপুইয়া, জীবনকৃতি সম্মান রাজু মুখোপাধ্যায়ের

কলকাতা, ১৫ জুলাই ২০২৫ — মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব মঙ্গলবার তাদের বার্ষিক পুরস্কারপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেছে, যেখানে বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়েছেন মিজোরামের মিডফিল্ডার লালেংমাউইয়া রালতে, যিনি ‘আপুইয়া’ নামে পরিচিত। ক্লাবের কার্যকরী কমিটির বৈঠক শেষে সচিব সৃঞ্জয় বোস এই ঘোষণা করেন। গত মরশুমে আইএসএলে মোহনবাগানের মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপুইয়া। তাঁর ধারাবাহিক পারফরম্যান্স এবং রক্ষণাত্মক ও আক্রমণাত্মক ভারসাম্য বজায় রাখার দক্ষতা তাঁকে ক্লাবের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত করেছে। এছাড়া জীবনকৃতি সম্মান পাচ্ছেন ক্লাবের প্রাক্তন ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়, যিনি দীর্ঘদিন মোহনবাগানের জার্সিতে খেলেছেন এবং ক্লাবের ক্রিকেট শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: সেরা উদীয়মান ফুটবলার: দীপেন্দু বিশ্বাস সেরা ফরওয়ার্ড: অস্ট্রেলিয়ান…
Read More
ভুয়ো জাতি শংসাপত্রে মেডিক্যাল কলেজে ভর্তি, চার বছর পর বহিষ্কৃত বাঁকুড়ার এমবিবিএস ছাত্রী

ভুয়ো জাতি শংসাপত্রে মেডিক্যাল কলেজে ভর্তি, চার বছর পর বহিষ্কৃত বাঁকুড়ার এমবিবিএস ছাত্রী

বাঁকুড়া, ১৫ জুলাই ২০২৫ — ভুয়ো জাতি শংসাপত্র ব্যবহার করে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার অভিযোগে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে বহিষ্কৃত হলেন এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্রী জুহি কোলে। কলেজ কর্তৃপক্ষ সোমবার এই সিদ্ধান্তের কথা জানায়, যা শিক্ষামহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জানা গেছে, বর্ধমানের বাসিন্দা জুহি কোলে ২০২১ সালে এসটি (তফসিলি উপজাতি) কোটায় বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি হন। অভিযোগ, তিনি জলপাইগুড়ি থেকে জাল জাতি শংসাপত্র সংগ্রহ করে ভর্তি হন এবং দীর্ঘ চার বছর ধরে পড়াশোনা চালিয়ে যান। সম্প্রতি সরকারি স্তরে শংসাপত্র যাচাইয়ের পর রিপোর্টে তা ভুয়ো বলে প্রমাণিত হয়। কলেজের অধ্যক্ষ জানান, “সরকারি যাচাইয়ে শংসাপত্র ভুয়ো প্রমাণিত হওয়ার পরই ছাত্রীকে…
Read More
শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ত্রিপুরা থেকে আনা সিংহী তনয়া জন্ম দিলো চতুর্থ সন্তানের

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ত্রিপুরা থেকে আনা সিংহী তনয়া জন্ম দিলো চতুর্থ সন্তানের

ত্রিপুরার সিপাহিজলা চিড়িয়াখানা থেকে সিংহদম্পতিকে নিয়ে আসা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাদের নাম দেন সুরজ ও তনয়া। সম্প্রতি সিংহী তনয়া তার চতুর্থ সন্তানের জন্ম দিয়েছে বলে জানা গিয়েছে। আর এতেই খুশির আমেজ শিলিগুড়ির নিকটে অবস্থিত বেঙ্গল সাফারি পার্কে। পুজোর মরশুমে পর্যটকদের জন্য আগাম সুখবর। পার্ক সূত্রের খবর এক দেড় মাসের মধ্যে পর্যটকদের জন্য জঙ্গল সাফারির সঙ্গে যুক্ত করা হবে এই সিংহ পরিবারটিকে।
Read More
যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই উত্তরকন্যা অভিযান

যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই উত্তরকন্যা অভিযান

যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই উত্তরকন্যা অভিযান। আর এই অভিযানকে সাফল্যমন্ডিত করতেই জলপাইগুড়িতে দেয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের। জলপাইগুড়ি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন এই  রাজ্যে নারীদের নিরাপত্তা বলে কিছুই নেই। যুবসমাজের চাকরি নেই ,বাড়ছে বেকারত্ব। নেশাগ্রস্ত হচ্ছে যুব সমাজ।এইঅবস্থায় তারা অসামাজিক কার্যকলাপ করছে।এই সমস্ত সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আগামী একুশে জুলাই যুব মোর্চার ডাকে উত্তর কন্যা অভিযান। আর এই অভিজানকে সাফল্যমন্ডিত করতে এই দেয়াল লিখন। উত্তর কন্যা অভিযানের জন্য জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় দেয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের।
Read More
মঙ্গলবার প্রথম শিলিগুড়ি মহকুমা পরিষদ পরিদর্শনে এলেন দিলীপ দুগ্গা

মঙ্গলবার প্রথম শিলিগুড়ি মহকুমা পরিষদ পরিদর্শনে এলেন দিলীপ দুগ্গা

শিলিগুড়ি,এসজেডএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথম শিলিগুড়ি মহকুমা পরিষদ পরিদর্শনে এলেন দিলীপ দুগ্গার। পরিদর্শনের শুরুতেই তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনাগুলিকে সামনে রেখে একাধিক বিষয়ে আলোচনা করেন। বিশেষত শহরে দিন দিন বাড়তে থাকা ট্র্যাফিক জ্যামের কার্যকর সমাধান, পতিরাম জোত থেকে মাটিগাড়া বাজার পর্যন্ত রাস্তা উন্নয়ন, বিধাননগরে প্রস্তাবিত আনারস হাব এবং উত্তরবঙ্গকে কেন্দ্র করে একটি সমন্বিত পর্যটন হাব তৈরির পরিকল্পনা—এই চারটি বিষয়কে অগ্রাধিকার দেন তিনি। ট্যুরিস্ট হাব ও সমন্বিত পরিকল্পনার কথা চেয়ারম্যান দিলীপ দুগ্গার জানান, উত্তরবঙ্গের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমন্বিত ট্যুরিস্ট হাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।তিনি এও বলেন,…
Read More
নদীয়ায় জেলেদের নৌকা মেরামত ও নিরাপত্তার কাজ শেষ পর্যায়ে

নদীয়ায় জেলেদের নৌকা মেরামত ও নিরাপত্তার কাজ শেষ পর্যায়ে

নদীয়ায় এই সময় রাজ্যে বর্ষা মরশুম চলছে। এমন পরিস্থিতিতে গঙ্গা ও অন্যান্য নদীতে মাছ ধরার প্রস্তুতি পুরোদমে চলছে। মাছ ধরার জন্য নৌকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই জেলেরা তাদের নৌকার ইঞ্জিন মেরামত, রঙ করা এবং মেরামতে ব্যস্ত। শুধু মাছ ধরার জন্যই নয়, সম্ভাব্য বন্যার ক্ষেত্রে ডুবে যাওয়া এলাকা থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্যও নৌকা মেরামতের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। নদীয়ার অনেক জেলে ইতিমধ্যেই গঙ্গা ও সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন, আবার অনেকে নৌকা সম্পূর্ণ প্রস্তুত রাখতে ব্যস্ত। নৌকা মেরামতের কারিগররা বলছেন যে বর্ষার আগে কয়েক মাস ধরে তাদের কাজ অনেক বেড়ে যায়। তারা বংশ পরম্পরায় এই ঐতিহ্যবাহী কাজ করে আসছেন। কারিগরদের মতে,…
Read More
দেশকে আরও বেশি শক্তিশালী করে তুলতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র

দেশকে আরও বেশি শক্তিশালী করে তুলতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। এবার ব্রহ্মসের চেয়েও দ্রুত এবং আরও মারাত্মক ক্ষেপণাস্ত্র তৈরি করবে ভারত। জানা গিয়েছে, DRDO দেশীয় স্ক্র্যামজেট ইঞ্জিন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের পর, ভারত এখন তার পরবর্তী প্রজন্মের হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-II তৈরিতে নিযুক্ত রয়েছে। ক্ষেপণাস্ত্রটি প্রায় ম্যাক ৮ (শব্দের গতির ৮ গুণ) স্পিড এবং ১,৫০০ কিলোমিটারের স্ট্রাইক রেঞ্জ হাসিল করার সক্ষমতার লক্ষ্যে ডিজাইন করা হচ্ছে। এই হাইপারসনিক ক্রুজ মিসাইল লক্ষ্য…
Read More
নয়া নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন

নয়া নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ভুয়ো ভোটার ইস্যুতে সুর চড়িয়েছে তৃণমূল, বিজেপি দুই দলই। তাই এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, এবার থেকে ভোট চলাকালীনই রিয়েল টাইম ভোটদানের হার দেখা যাবে। প্রযুক্তি নির্ভর হবে এই প্রক্রিয়া। রিপোর্ট বলছে, প্রত্যেক দু’ঘণ্টা অন্তর কমিশনের ECINET অ্যাপে সরাসরি ভোটদানের হার আপলোড করা হবে। প্রিসাইডিং অফিসাররা এই কাজ করবেন। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সকল কেন্দ্রভিত্তিক ভোটদানের হার আপলোড করার পরিকল্পনা করা হয়েছে। পোলিং এজেন্টদের ফর্ম ১৭সি দেওয়ার নিয়মে অবশ্য কোনও বদল হয়নি।…
Read More
১১৪ বছর বয়সে প্রয়াত ‘টার্বানড টর্নেডো’

১১৪ বছর বয়সে প্রয়াত ‘টার্বানড টর্নেডো’

শেষ হল এক অনন্য জীবনের পথচলা। ১১৪ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং। সোমবার বিকেলে পঞ্জাবের জলন্ধরে নিজের গ্রাম বিয়াসে হাঁটতে বেরোনোর সময় গাড়ির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, বিকেল সাড়ে ৩টা নাগাদ রাস্তা পার হচ্ছিলেন ফৌজা সিং, ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। প্রবীণ এই অ্যাথলিট রাস্তার মাঝে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে পরিবার তাঁকে জলন্ধরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষরক্ষা হয়নি। লেখক খুশবন্ত সিং, যিনি ফৌজা সিংয়ের জীবনী "The Turbaned Tornado" রচনায় পরিচিত, এক্স (প্রাক্তন টুইটার)-এ আবেগঘন পোস্টে লেখেন,“আমার…
Read More