Blog

শিলিগুড়িতে আধুনিক মাতৃসদন হাসপাতালের ঘোষণা

শিলিগুড়িতে আধুনিক মাতৃসদন হাসপাতালের ঘোষণা

শিলিগুড়ি শহরবাসীর জন্য আসছে আরও একটি সুখবর। খুব শীঘ্রই শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে একটি অত্যাধুনিক মাতৃসদন হাসপাতাল। এই নতুন হাসপাতাল হবে ৩০ শয্যাবিশিষ্ট এবং থাকছে একাধিক আধুনিক পরিষেবা। শহরের মেয়র গৌতম দেব জানিয়েছেন, এই হাসপাতালের মধ্যে থাকবে ইসিজি, আল্ট্রাসাউন্ড, ব্লাড ব্যাঙ্ক এবং দিন-রাত খোলা ওষুধের দোকান। চিকিৎসকদের জন্য থাকবার ব্যবস্থাও করা হবে হাসপাতালের মধ্যেই। এই নতুন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে ও স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলেই আশাবাদী প্রশাসন। শহরের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র।
Read More
রাতের অন্ধকারে অভিযান চালিয়ে রেশনের সামগ্রী পাচার রুখল পুলিশ

রাতের অন্ধকারে অভিযান চালিয়ে রেশনের সামগ্রী পাচার রুখল পুলিশ

উদ্ধার করা হলো প্রচুর পরিমাণে চাল এবং আটা। জলপাইগুড়ির বেলাকোবার ঘটনা। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে একটি পিকআপ ভ্যান আটক করে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। সেই গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। সেই গাড়িতে ছিলো বস্তা বস্তা চাল এবং আটার প্যাকেট। প্রায় ১৭৭০ কিলো চাল এবং ৭৮৫ কিলো আটা ছিলো তাতে। সেই সব সামগ্রীর কোনো বৈধ নথি দেখাতে না পারায় সেসব বাজেয়াপ্ত করে পুলিশ। গাড়িতে থাকা দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সেইসব সামগ্রী রেশনের। রাতের অন্ধকারে এক জায়গা থেকে অন্যত্র অবৈধভাবে পাচার করা হচ্ছিলো। পরে তা খোলা বাজারে বিক্রি করা হতো। এই…
Read More
বাবা বরফানীর উদ্দেশ্যে একা পায়ে হেঁটে রওনা দিল জম্মুর যুবক শুভম

বাবা বরফানীর উদ্দেশ্যে একা পায়ে হেঁটে রওনা দিল জম্মুর যুবক শুভম

বর্তমানে জম্মু-কাশ্মীরে চলছে বার্ষিক অমরনাথ যাত্রা, আর সেই যাত্রার পথে দেখা যাচ্ছে একের পর এক অনুপ্রেরণাদায়ক গল্প। কেউ সাইকেলে, কেউ দলবেঁধে, আবার কেউ একা — সবাই বাবা বরফানীর দর্শনের জন্য এগিয়ে চলেছে। সেই তালিকায় এবার নাম লেখালো শুভম কুমার, জম্মুর তোপশেরখানিয়া এলাকার এক তরুণ, যিনি একা ও সম্পূর্ণ পায়ে হেঁটে অমরনাথ যাত্রায় বেরিয়ে পড়েছে। সে পৌঁছেছে উধমপুর, যেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান – "একা বেরিয়েছি বাবা অমরনাথের দর্শনের উদ্দেশ্যে ও সম্পূর্ণ হাঁটতে হাঁটতেই যাবো।" সে আরও জানায়, এর আগেও সে কেদারনাথ ধামে পায়ে হেঁটে গিয়েছে এবার বাবা বরফানীর টানে আবার পথে নেমেছে শুভম কুমার। শুভম আরো জানাই, "পরিবার…
Read More
কসবার ল’ কলেজে দশ দিন পর খুলল ক্যাম্পাস, কড়া নিরাপত্তার মধ্যেই শুরু ফর্ম ফিলআপ

কসবার ল’ কলেজে দশ দিন পর খুলল ক্যাম্পাস, কড়া নিরাপত্তার মধ্যেই শুরু ফর্ম ফিলআপ

দক্ষিণ কলকাতার কসবার সাউথ কলকাতা ল’ কলেজে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দশ দিন পর অবশেষে খুলল কলেজ ক্যাম্পাস। আদালতের নির্দেশ মেনে ও কড়া নিরাপত্তার মধ্যে সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে পরীক্ষার ফর্ম ফিলআপ প্রক্রিয়া। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ কোনও ক্লাস হবে না। শুধুমাত্র ফর্ম ফিলআপ চলবে দুপুর ২টো পর্যন্ত। মঙ্গলবার থেকে স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরু হবে। ঘটনার পর কলেজে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগের নিরাপত্তা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা এদিন থেকেই কার্যকর হয়েছে। নির্দেশ অনুসারে কলেজের ইউনিয়ন রুম আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রতিটি শিক্ষার্থী ও অধ্যাপকের কলেজে প্রবেশের সময়…
Read More
এইচ অ্যান্ড এইচ অ্যালুমিনিয়াম গুজরাটে ভারতের বৃহত্তম সোলার ফ্রেম প্ল্যান্ট চালু করেছে

এইচ অ্যান্ড এইচ অ্যালুমিনিয়াম গুজরাটে ভারতের বৃহত্তম সোলার ফ্রেম প্ল্যান্ট চালু করেছে

গুজরাট-ভিত্তিক এইচ অ্যান্ড এইচ অ্যালুমিনিয়াম প্রাইভেট লিমিটেড রাজকোটে ভারতের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত অ্যালুমিনিয়াম সোলার ফ্রেম উৎপাদন কারখানার উদ্বোধন করেছে৷ ৪ জুলাই, ২০২৫-এ ২৮০০০ বর্গ মিটার জুড়ে বিস্তৃত এই প্ল্যান্টটির উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিল। এই অত্যাধুনিক প্ল্যান্টে ১৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রতি বছর ২৪০০০ মেট্রিক টন, ৬ গিগাওয়াট পর্যন্ত সোলার ইনস্টলেশন সমর্থন করে। ৩০০ টিরও বেশি কাজের সুযোগ তৈরি হয়েছে। পূর্ণ ক্ষমতায় এলে বছরে ৭০০-৭৫০ কোটি টাকা আয়ের সুযোগ থাকছে। প্ল্যান্টের লক্ষ্য হল আমদানির উপর ভারতের নির্ভরতা হ্রাস করা। বর্তমানে ৯০-৯৫% অ্যালুমিনিয়াম সোলার প্যানেল ফ্রেম আমদানি করা হয়। চীনা আমদানিতে ভারত সরকারের অ্যান্টি-ডাম্পিং শুল্ক দেশীয়…
Read More
প্রতি বছর ₹৬.৫৬ লক্ষ বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশবান্ধব উদ্যোগ সুরাট কর্পোরেশনের

প্রতি বছর ₹৬.৫৬ লক্ষ বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশবান্ধব উদ্যোগ সুরাট কর্পোরেশনের

পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থার পথে এক বড় পদক্ষেপ নিল সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন। গুজরাতের সুরাটের অলথানে দেশের প্রথম সৌরচালিত স্মার্ট বাস ডিপোর উদ্বোধন করা হয়েছে। এই আধুনিক বাস ডিপো নির্মাণে খরচ হয়েছে প্রায় ₹১.৬ কোটি টাকা। সৌরশক্তি নির্ভর এই ডিপো পরিবেশ সংরক্ষণের পাশাপাশি আর্থিক সাশ্রয়ও নিশ্চিত করবে। হিসেব বলছে, এই উদ্যোগের ফলে বছরে প্রায় ₹৬.৫৬ লক্ষ টাকা সাশ্রয় হবে বিদ্যুৎ খাতে। স্মার্ট প্রযুক্তি ও টেকসই শক্তির সংমিশ্রণে তৈরি এই বাস ডিপো দেশের অন্যান্য শহরের জন্য দৃষ্টান্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুরাট কর্পোরেশনের এই উদ্যোগ পরিবেশবান্ধব পরিকাঠামোর দিকেও এক দৃঢ় পদক্ষেপ।
Read More
জবরদখল রুখতে নয়া উদ্যোগ নিয়েছে নবান্ন

জবরদখল রুখতে নয়া উদ্যোগ নিয়েছে নবান্ন

বারংবার নির্দেশ সত্ত্বেও একই ভাবে চলছে কাজ, চব্বিশের লোকসভা নির্বাচনের পর থেকেই সরকারি জমি জবরদখল নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বেশ কিছু কড়া নির্দেশও দেন তিনি। এরপরেই বড় উদ্যোগ নিল নবান্ন। গত জানুয়ারি মাসে মমতা স্পষ্ট বলেন, বেআইনি জবরদখল নিয়ে একটি নীতি বানাতে হবে। মন্ত্রী থেকে কাউন্সিলর, কেউ যদি ভাবেন নিজের স্বার্থে সরকারি জমি দিয়ে দেবেন, তাহলে কাউকে রেয়াত করা হবে না। আইন সবার জন্য এক, স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। এবার জানা গেল, নয়া উদ্যোগ নিয়েছে নবান্ন। কোন জায়গায় সরকারের জমি রয়েছে, কতটা জমি রয়েছে, সরকারের কোন দফতরের সেই জমি, এবার সবাই সবটা জানতে পারবেন। ‘বাংলার ভূমি’ ওয়েবসাইটের…
Read More
পরিবর্তন এলো বেশ কিছু নিয়মে

পরিবর্তন এলো বেশ কিছু নিয়মে

চলতি মাস শুরু হতেই বদলে গেল বেশ কিছু জিনিসের দাম। মাস পড়ার শুরুতেই ঘোষিত হলো নিয়মগুলি। সর্বোপরি চলতি মাস টি হলো বাজেটের জন্য নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। ফাইন্যান্সিয়াল এবং ইউজার-সার্ভিস সম্পর্কিত একাধিক নিয়মে ১০ টি বড় পরিবর্তন হতে চলেছে। একটি নতুন সংস্করণ EPFO ​​3.0 চালু করছে। এর ফলে, PF উইথড্রয়াল, KYC আপডেট এবং ক্লেম প্রসেস আগের চেয়ে দ্রুত এবং সহজ হবে। EPF সম্পর্কিত কার্ডগুলিও ATM কার্ডের মতো ব্যবহার করা যেতে পারে। RBI কর্তৃক সম্ভাব্য রেপো রেট কমানোর কারণে FD-র হার কমতে পারে। এদিকে, ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টের লিমিট নির্ধারণ করা যেতে পারে। জুন মাস থেকে, ATM থেকে বিনামূল্যে লেনদেনের লিমিটের…
Read More
মালদা: মদ্যপ ছেলের হাতে বাবার মৃত্যু, পারিবারিক কলহের জেরে মর্মান্তিক ঘটনা

মালদা: মদ্যপ ছেলের হাতে বাবার মৃত্যু, পারিবারিক কলহের জেরে মর্মান্তিক ঘটনা

মালদা জেলায় এক মর্মান্তিক ঘটনায় মদ্যপ ছেলের হাতে বাবার মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ এবং ছেলের মদ্যপানের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে খবর, গতরাতে (শুক্রবার) মালদার অমুক (নির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি, কাল্পনিক) এলাকায় পারিবারিক বিবাদ চরমে ওঠে। অভিযুক্ত ছেলে, যিনি নিয়মিত মদ্যপান করতেন, মদ্যপ অবস্থায় বাড়িতে এসে বাবার সাথে ঝগড়ায় লিপ্ত হন। বিবাদের এক পর্যায়ে অভিযুক্ত ছেলে একটি মোটা লাঠি দিয়ে বাবাকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় বাবাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে…
Read More
টয়োটা ইনোভা হাইক্রস পেল ভারত এনসিএপি-তে ফাইভ স্টার রেটিং

টয়োটা ইনোভা হাইক্রস পেল ভারত এনসিএপি-তে ফাইভ স্টার রেটিং

টয়োটা ইনোভা হাইক্রস ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (ভারত এনসিএপি)-এর অধীনে প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের নিরাপত্তার জন্য একটি ফাইভ-স্টার নিরাপত্তা রেটিং অর্জন করেছে। এই স্বীকৃতি নিরাপদ এবং নির্ভরযোগ্য গতিশীল সমাধান প্রদানের জন্য টয়োটা কির্লোস্কর মোটরের প্রতিশ্রুতিকে দর্শায়।  প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্যে থাকছে টয়োটা সেফটি সেন্স (টিএসএস) যা প্রি-কলিশন সিস্টেম, লেন ট্রেস অ্যাসিস্ট, ডায়নামিক রাডার ক্রুজ কন্ট্রোল, ব্লাইন্ড স্পট মনিটর এবং স্বয়ংক্রিয় হাই বীমের সুবিধা দেয়। থাকছে ছয়টি এয়ারব্যাগ। যানবাহন স্থিতিশীলতা নিয়ন্ত্রণ (VSC) এবং ট্র্যাকশন কন্ট্রোল (TRC) যানবাহনের স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ বাড়ায়। ইলেক্ট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন (EBD) সহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS)  হার্ড ব্রেকিংয়ের সময় চাকার লকআপ হয়ে যাওয়া প্রতিরোধ করে। হিল-স্টার্ট অ্যাসিস্ট…
Read More
উল্টো রথের প্রাক্কালে সেন্ট্রাল কলোনী দুর্গাপূজার খুটি পূজা সম্পন্ন করা হল

উল্টো রথের প্রাক্কালে সেন্ট্রাল কলোনী দুর্গাপূজার খুটি পূজা সম্পন্ন করা হল

শিলিগুড়ি, প্রত্যেক বারের ন্যায় এবার উল্টো রথের প্রাক্কালে সেন্ট্রাল কলোনী দুর্গাপূজা কমিটি খুটি পূজা সম্পন্ন হল। এবারে তাদের পুজো ৬৩ বছরে পদার্পণ করল। এবার প্রথম স্থানের লক্ষ্যে নিয়ে পূজা মন্ডপ সাজাতে চলেছে সেন্ট্রাল কলোনী দুর্গাপূজা কমিটি। প্রতিবছর বিভিন্ন অভিনব আকর্ষণীয় পূজা মন্ডপ উপহার দিয়ে থাকে শিলিগুড়ি সেন্টাল কলোনি দুর্গাপূজা কমিটি। এবার তাদের বিশেষ আকর্ষণ, মাটির টানে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন আকর্ষণীয় পূজা মণ্ডপ উপহার দিয়ে উত্তরবঙ্গবাসীর মন জয় করতে সক্ষম হয়েছেন, এবারও তাদের এই পরিবেশ বান্ধব এই পূজা মন্ডপ শিলিগুড়িতে স্থান অধিকার করবে আশাবাদী তারা।
Read More
‘উল্টো রথের প্রাক্কালে খুঁটি পূজা সঙ্ঘশ্রী ক্লাবে, থিম ‘দিগন্তের সুর’

‘উল্টো রথের প্রাক্কালে খুঁটি পূজা সঙ্ঘশ্রী ক্লাবে, থিম ‘দিগন্তের সুর’

উত্তরবঙ্গের অন্যতম বড় দুর্গাপূজা হিসেবে পরিচিত শিলিগুড়ি সঙ্ঘশ্রী ক্লাবের খুঁটি পূজা সম্পন্ন হল উল্টো রথের প্রাক্কালে। এবারে ৫৯ বছরে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী পূজা। প্রতিবছরই অভিনব মণ্ডপ ও থিমে দর্শনার্থীদের মুগ্ধ করে সঙ্ঘশ্রী ক্লাব। এবারে পুজো কমিটির বিশেষ আকর্ষণ ‘দিগন্তের সুর, যেখানে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে মণ্ডপের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করেই সাজানো হবে পুরো মণ্ডপ। প্রথম স্থানের জন্য লড়াইয়ে নামছে তারা। শিলিগুড়ি ও উত্তরবঙ্গের মানুষের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলতেই প্রতি বছর নতুনত্বের ছোঁয়া আনা হয় থিমে। ক্লাব কর্তৃপক্ষের দাবি, ‘‘প্রতিবছরই আমাদের থিমে থাকে নতুনত্ব। দর্শনার্থীরা…
Read More
শুধু চিকিৎসা নয়, সমাজের প্রতি দায়িত্ববোধকেও অগ্রাধিকার দিল জলপাইগুড়ি নার্সিংহোম

শুধু চিকিৎসা নয়, সমাজের প্রতি দায়িত্ববোধকেও অগ্রাধিকার দিল জলপাইগুড়ি নার্সিংহোম

শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর মোড়ের এই বেসরকারি হাসপাতালে আয়োজন করা হল রক্তদান শিবিরের। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং বহু সহৃদয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাফল্যের মুখ দেখল এই শিবির। জানা গিয়েছে, হাসপাতালে রক্তের অপ্রতুলতা মেটাতেই এই পদক্ষেপ। নার্সিংহোমের এক চিকিৎসক জানান, রক্তের চাহিদা প্রায়শই বাড়ে, আর সেই সংকট দূর করতেই এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত করিমুল হক। নার্সিংহোমের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষেরাও স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকরা জানিয়েছেন, এই ধরনের সামাজিক উদ্যোগ আগামীদিনেও নিয়মিত চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
Read More
উল্টোরথে দিঘায় ভক্তসমাগমের ঢল, নিরাপত্তায় কড়া নজর প্রশাসনের

উল্টোরথে দিঘায় ভক্তসমাগমের ঢল, নিরাপত্তায় কড়া নজর প্রশাসনের

একদিকে ভক্তদের জন্য পুণ্যস্নান, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আচারবিধি, অন্যদিকে কড়া নিরাপত্তা ও চিকিৎসা পরিকাঠামো—সব মিলিয়ে শনিবারের উল্টোরথ উৎসব ঘিরে দিঘা হয়ে উঠছে এক ধর্মীয় - সাংস্কৃতিক মহামঞ্চ। মূল রথের মতোই এবারে উল্টোরথেও ভক্তদের ঢল নামবে বলেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পূর্বাভাস। সেই অনুযায়ী চলছে সর্বোচ্চ স্তরের প্রস্তুতি। শনিবার দুপুরে গড়াতে পারে রথের চাকা। তার আগে সকাল থেকেই শুরু হবে রথযাত্রা সংক্রান্ত আচারবিধি, ভোগ নিবেদন ও ভক্তদের সমাগম। বিকেল চারটেয় সম্পন্ন হবে রথ টানার পর্ব। বাঁশের ব্যারিকেড ঘেরা এলাকায় দাঁড়িয়ে রথের রশিতে টান দিতে পারবেন ভক্তরা। শুক্রবারই মাসির বাড়ির সামনে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়েছে…
Read More