Blog

বিগত এগারো বছরের উন্নয়নের খতিয়ান করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

বিগত এগারো বছরের উন্নয়নের খতিয়ান করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে চব্বিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা তিনবার ওই একই কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন তিনি। বিগত ১১ বছরে ডায়মন্ড হারবারের উন্নয়নে কী কী কাজ করেছেন, এবার সেটার খতিয়ান তুলে ধরতে চলেছেন তৃণমূল সেনাপতি। জানা যাচ্ছে, বিষ্ণুপুর ২ নং ব্লকের শ্রীকৃষ্ণ বোরহানপুর স্কুল ময়দানে তৃণমূল কংগ্রেসের একটি সভা আছে। সেখানে সাতগাছিয়ার ওই কর্মসূচিতেই অভিষেক নিজের সাংসদ জীবনের কাজের খতিয়ান প্রকাশ করবেন। ডায়মন্ড হারবারের কোন বিধানসভা কেন্দ্রের উন্নয়নে কত…
Read More
এবার থেকে মুখ্যমন্ত্রীর বই থাকবে বিদ্যালয়গুলোতে

এবার থেকে মুখ্যমন্ত্রীর বই থাকবে বিদ্যালয়গুলোতে

সংযোজন হলো নতুন কিছু, এবার থেকে শিক্ষার্থীরা পাবে নতুন কিছু। মুখ্যমন্ত্রীর লেখা বই এবার থেকে পড়বে স্কুলের ছাত্রছাত্রীরাও। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলির লাইব্রেরিতে রাখতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলে বইয়ের তালিকাও পৌঁছে গিয়েছে। সেই তালিকায় ‘মা’ থেকে ‘কথাঞ্জলী’ সবই রয়েছে। শিক্ষা দফতরের তরফে জানা গিয়েছে, রাজ্যের সরকারি স্কুলগুলির গ্রন্থাগারে মোট ৫১৫ টি বই রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ টি বই রয়েছে মুখ্যমন্ত্রীর লেখা। গ্রন্থাগারের জন্য ১ লক্ষ টাকা করে স্কুলগুলিকে দেওয়া হয়েছে। তারপরেই পাঠানো হয়েছে বইয়ের তালিকা। ধাপে ধাপে বিভিন্ন জেলায় স্কুলের গ্রন্থাগারগুলিতে মুখ্যমন্ত্রীর বই পাঠানো হবে। শুরু করা হবে উত্তরবঙ্গ এমনই…
Read More
‘অনারিং দ্যা ওথ’: জাতীয় চিকিৎসক দিবসে  চিকিৎসকদের প্রতি মেদান্তার শ্রদ্ধার্ঘ্য

‘অনারিং দ্যা ওথ’: জাতীয় চিকিৎসক দিবসে  চিকিৎসকদের প্রতি মেদান্তার শ্রদ্ধার্ঘ্য

মেদান্তা – দ্য মেডিসিটি, ভারতের অন্যতম সুপার-স্পেশালিটি হাসপাতাল, জাতীয় চিকিৎসক দিবস ২০২৫ উপলক্ষে তাদেরকে সম্মান জানাতে 'অনারিং দ্য ওথ' শিরোনামে একটি চলচ্চিত্র প্রকাশ করেছে। এটি সেই পবিত্র শপথের প্রতি শ্রদ্ধা জানায়, যা প্রতিটি চিকিৎসক তাদের অটল প্রতিশ্রুতির সাথে প্রতিদিন পালন করেন। এই চলচ্চিত্রের মাধ্যমে মেদান্তা আমাদের ভারতরত্ন ডাঃ বি. সি. রায়-কে মনে করিয়ে দিয়েছে, যিনি আইএমএ ও এমসিআই-এর প্রতিষ্ঠাতা এবং যাঁর জন্মদিনটিকেই চিকিৎসক দিবস হিসেবে উদযাপন করা হয়। এটি তাঁরই অনুপ্রেরণায় নির্মিত। ফিল্মটি বাস্তব জীবনের ক্লিনিক্যাল পরিবেশে ডাক্তারদের শপথ এবং চিকিৎসা পেশার প্রতি তাদের সম্মানকে প্রদর্শিত করে। এর মাধ্যমে জনসাধারণের মধ্যে চিকিৎসকদের নিরলস, নৈতিক ও মানবিক সেবার প্রতি আরও গভীর…
Read More
চলন্ত ট্রেনে এটিএম! যাত্রীদের জন্য অভিনব উদ্যোগ ভারতীয় রেলের

চলন্ত ট্রেনে এটিএম! যাত্রীদের জন্য অভিনব উদ্যোগ ভারতীয় রেলের

যাত্রীদের জন্য আরও এক অভিনব পরিষেবা নিয়ে এলো ভারতীয় রেল। এবার চলন্ত ট্রেনেই টাকা তোলার ব্যবস্থা! সেন্ট্রাল রেলওয়ের আওতাধীন মুম্বই - মানমাদ পঞ্চবটী এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে বসানো হচ্ছে অটোমেটেড টেলার মেশিন (এটিএম)। এক বেসরকারি ব্যাঙ্কের সহযোগিতায় এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনের প্যান্ট্রি কারের অংশেই থাকবে এই এটিএম। ইতিমধ্যেই একটি রেক মানমাদ ওয়ার্কশপে নিয়ে গিয়ে সেখানে এটিএম বসানোর কাজ শুরু হয়েছে। দীর্ঘ ট্রেনযাত্রার পর যাত্রীদের যাতে গন্তব্যে পৌঁছে এটিএম খুঁজতে না হয়, সেই ভাবনা থেকেই এই অভিনব পরিকল্পনা। সেন্ট্রাল রেলে জানিয়েছেন, ‘‘এটিএম-এর সুরক্ষার জন্য থাকবে সর্বক্ষণের জন্যে সশস্ত্র প্রহরী। পাশাপাশি যন্ত্রটি যাতে নির্বিঘ্নে কাজ…
Read More
গরমের ফলে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ

গরমের ফলে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ

গরমের হাত থেকে কিছুটা নিস্তার পেলেও ফের রোদের ঝলমলেতে ঠান্ডার পরিবেশ কাটলো। হঠাৎই আজ দুপুর বৃষ্টির দেখা মিলেছিল। অনেকেই ভেবেছিল এই বৃষ্টির ফলে হয়তো গরমের হাত থেকে কিছুটা রেহাই পাবে। কিন্তু বৃষ্টি কিছুটা হবার পর ফের গরমের পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়িতে। আর এই নিয়ে এক শহরবাসী বলেন জলপাইগুড়ি শহরে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। কিন্তু তা সাময়িক। এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হওয়া দরকার। তাই না হলে গরমের হাত থেকে কিছুটা রেহাই পেলেও ফের গরমের পরিবেশ তৈরি হচ্ছে। আমাদের স্বস্তি মিলছে না।
Read More
শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ডিআই অফিসে অভিযান

শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ডিআই অফিসে অভিযান

শুক্রবার ছাত্র শিক্ষক এবং অভিভাবক মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শকের কার্যালয় চত্বরে জমায়েত হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠণের সদস্যরা। মূলত রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা ক্ষেত্রে চরম অবনতি এবং জাতীয় শিক্ষা নীতির মধ্যে দিয়ে শিক্ষাকে ব্যাবসায় পরিণত করার সরকারী চক্রান্তের বিরুদ্ধে এই ডি আই অফিস অভিযান বলেই জানা যায়। এই প্রসঙ্গে অভিভাবক রাহিনা বেগম বলেন ,আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি রাজ্যের ৮ হাজারের বেশি প্রাথমিক স্কুল বন্ধ করে দিলো সরকার, অপরদিকে কেন্দ্রিয় সরকারের জাতীয় শিক্ষা নীতিকে সামনে রেখে শিক্ষা কে ব্যাবসায় পরিণত করার কাজ শুরু করেছে, আমরা এর বিরুদ্ধে , আমরা চাই সমাজের…
Read More
শিলিগুড়িতে প্রথমবার পালিত হলো ‘টয় ট্রেন দিবস’

শিলিগুড়িতে প্রথমবার পালিত হলো ‘টয় ট্রেন দিবস’

৪ঠা জুলাই ১৮৮১ সালে পাহাড়ি আঁকাবাঁকা পথের নিস্তব্ধতা ভেঙে প্রথম শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দিয়েছিল ঐতিহাসিক টয় ট্রেন। সেই ঐতিহ্যকে স্মরণে রাখতে এই প্রথমবার ‘টয় ট্রেন দিবস’ উদযাপিত হলো শিলিগুড়িতে। শুক্রবার নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশন এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের যৌথ উদ্যোগে শিলিগুড়ির শুকনা স্টেশনে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় এই দিনটি। সকাল থেকেই আর্ট এক্সিবিশন ও ড্রয়িং কম্পিটিশনের মাধ্যমে স্টেশন চত্বর জমজমাট হয়ে ওঠে। প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। শুধু শিশুরাই নয়, শতাধিক চিত্রশিল্পীও তাদের তুলি আর রঙে ফুটিয়ে তোলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের গৌরবগাথা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল এক ঐতিহ্যবাহী টয় ট্রেন, যেখানে দর্শনার্থীরা ফটো সেশন…
Read More
দুর্গাপুজোর আগে ঘাম ঝরাচ্ছে ব্যস্ত শিল্পীরা

দুর্গাপুজোর আগে ঘাম ঝরাচ্ছে ব্যস্ত শিল্পীরা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। তারপরেই ঢাকের বোল, কাঁসরের ধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হবে বাংলার আকাশ-বাতাস। শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব—শারদীয়া দুর্গাপুজো। শহর হোক বা মফস্বল, সর্বত্র এখন উৎসবের আমেজ। সেই আঁচ এসে লেগেছে শিল্পী পাড়াতে। ইতিমধ্যেই শহরের কুমোরটুলি, গহনাশিল্পীদের কারখানায় শুরু হয়ে গিয়েছে যুদ্ধকালীন তৎপরতা। সময়ের সাথে লড়াই করে প্রতিমা ও গহনার কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় শিল্পীরা। বালুরঘাটের এক জনপ্রিয় মৃৎশিল্পী পাপাই পাল জানান— “সময় খুবই কম। হাতে গোনা দিন। এখন সকাল-সন্ধ্যা নয়, বলতে গেলে রাত-দিন এক করে কাজ করছি। একটার পর একটা অর্ডার, প্রতিমা গড়ে সময়ের মধ্যে মণ্ডপে পৌঁছে দিতে হবে।” শুধু প্রতিমা নয়, দেবী দুর্গার রূপকে…
Read More
সাইবার প্রতারনার চক্রের তিন পান্ডাকে গ্রেফতার করলো বিধাননগর থানার পুলিশ

সাইবার প্রতারনার চক্রের তিন পান্ডাকে গ্রেফতার করলো বিধাননগর থানার পুলিশ

শুধুমাত্র সামান্য কিছু অর্থের প্রলোভনে নিজের একাউন্ট ভাড়া দিয়ে সর্বশান্ত হচ্ছে সাধারন মানুষ।ভীন রাজ্যের এই প্রতারনা চক্র সক্রিয় বর্তমানে এরাজ্য। শুক্রবার এমনই এক প্রতারনা চক্রের তিন পান্ডাকে এনজেপি থানার পুলিশের সহযোগিতায় ফুলবাড়ি ও ডাবগ্রাম থেকে গ্রেফতার করলো কলকাতা বিধানগর নগর থানার পুলিশ। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। সেখান থেকেই ট্রানজিট রিমান্ডের মাধ্যমে নিজেদের হেফাজতে নেবে  বিধানগর পুলিশ। নাসির আহমেদ,রুকসার বিবি ফুলবাড়ি পশ্চিম ধনতলা নিবাসী ও রনি রানা,ডাবগ্রাম স্যাটেলাইট টাউনশীপ নতুন বস্তির বাসিন্দা। সাইবার প্রতারনার দায়ে এই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বিধানগর পুলিশ সুত্রে জানাগেছে গত ২০২২ সাল ও ২০২৪ সালে বিধানগর থানার সাইবার ক্রাইমের কাছে ১২ লক্ষ ও…
Read More
অর্ধ-বার্ষিক বিক্রয়ে সর্বোচ্চ রেকর্ড স্কোডা অটো ইন্ডিয়ার

অর্ধ-বার্ষিক বিক্রয়ে সর্বোচ্চ রেকর্ড স্কোডা অটো ইন্ডিয়ার

স্কোডা অটো ইন্ডিয়া অর্ধ-বার্ষিক বিক্রয়ে সর্বোচ্চ রেকর্ড করেছে। জানুয়ারি এবং জুন ২০২৫ এর মধ্যে ৩৬১৯৪ ইউনিট বিক্রি করেছে। এই কৃতিত্ব এইচ ওয়ান ২০২৪ এর তুলনায় ১৩৪% বৃদ্ধিকে প্রতিফলিত করে। ভারতে এই ব্র্যান্ডের জন্য এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। স্কোডা অটো ইন্ডিয়া ভারতে শীর্ষ সাত নম্বরে উঠে এসেছে। যা ২০২৪ সালে এর র‍্যাঙ্কিং থেকে চার অবস্থান এগিয়ে রয়েছে। স্কোডা অটো ইন্ডিয়া গ্রাহকদের গতিশীল চাহিদা মেটাতে কাইল্যাক, কুশাক এবং কোডিয়াক সহ বিভিন্ন এসইউভি অফার করে। ব্র্যান্ডটি স্লাভিয়া সেডানের সঙ্গে তার সেডান লিগ্যাসি অব্যাহত রেখেছে এবং ভারতে একটি বিশ্বব্যাপী আইকন চালু করার পরিকল্পনা করছে। স্কোডা অটো ইন্ডিয়া ২০২৫ সালের শেষ নাগাদ ৩৫০টি টাচপয়েন্ট তৈরির…
Read More
বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ক্যালিফোর্নিয়া অ্যালমন্ডের সঙ্গে আপনার ত্বককে পুষ্টি দিন

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ক্যালিফোর্নিয়া অ্যালমন্ডের সঙ্গে আপনার ত্বককে পুষ্টি দিন

এই বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে, বিশেষজ্ঞরা স্বাস্থ্যকর, উজ্জ্বল ত্বক বজায় রাখার জন্য একটি সুষম খাদ্যের গুরুত্বের উপর জোর দিয়েছেন। ক্যালিফোর্নিয়া অ্যালমন্ড, ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ, ১৫টি প্রয়োজনীয় পুষ্টির একটি পাওয়ার হাউস যা ত্বকের স্বাস্থ্যকে সমর্থন করে এবং মুখের বলিরেখা কমাতে পারে। ক্যালিফোর্নিয়া অ্যালমন্ডের উপকারিতায় রয়েছে বার্ধক্য বিরোধী বৈশিষ্ট্য। ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাট মুখের বলিরেখা কমাতে এবং ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করতে পারে। এটি ইউভিবি রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে, যা ভারতের তীব্র গ্রীষ্মে যথেষ্ট উপকারী। অ্যালমন্ড সম্পূর্ণ, ভিজিয়ে, ভাজা বা বিভিন্ন খাবারে যোগ করা যেতে পারে, যা আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করাকে সহজ করে…
Read More
নির্বাচন পূর্বে অভিযোগ উঠছে কারচুপির

নির্বাচন পূর্বে অভিযোগ উঠছে কারচুপির

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছে। শাসক, বিরোধী উভয় পক্ষের তরফ থেকেই এই অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গোরাইয়ের বিরুদ্ধে ভোটার লিস্ট থেকে নাম তোলা ও বাদ দেওয়ার ক্ষেত্রে কারচুপির অভিযোগ ওঠে। ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এবার বিএলও তথা ব্লক লেভেল অফিসারদের নিয়োগ ঠিকভাবে হয়েছে কিনা সেই বিষয়ে জানতে উদ্যোগী জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সুর চড়িয়েছে তৃণমূল, বিজেপি দুই দলই। শাসকদলের অভিযোগ, সদর দফতরকে ব্যবহার করে ভোটার…
Read More
আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভবনা রাজ্যে

আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভবনা রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে সকাল থেকে আকাশের মুখ ভার। দাবদাহ গরম কমিয়ে বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের নানান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনও সেই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিম-মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস। হাওয়া অফিস জানাচ্ছে, আজও রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ…
Read More
নদীয়ায় অধ্যক্ষকে মারধর, কান্নায় ভেঙে পড়ে চাকরি ছাড়ার হুঁশিয়ারি

নদীয়ায় অধ্যক্ষকে মারধর, কান্নায় ভেঙে পড়ে চাকরি ছাড়ার হুঁশিয়ারি

তৃণমূল কংগ্রেসের এক নেতার ভাইয়ের হাতে বেধড়ক মার খাওয়ার পর আতঙ্কে চাকরি ছাড়ার কথা ভাবছেন এক কলেজের অধ্যক্ষ। নদীয়ার চাপড়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। TV9 বাংলার ক্যামেরার সামনে অভিযোগ জানাতে গিয়ে কেঁদে ফেলেন অধ্যক্ষ। তিনি দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। এই ঘটনা শিক্ষামহলে উদ্বেগ তৈরি করেছে এবং একজন অধ্যক্ষের ওপর এমন হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
Read More