Blog

ইতিহাস গড়ার হাতছানি: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় ভারত

ইতিহাস গড়ার হাতছানি: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় ভারত

শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে ভারত, লক্ষ্য তাদের প্রথম নারী টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করা। হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন ভারতীয় দল দুর্দান্ত ফর্মে রয়েছে। সিরিজের প্রথম ম্যাচে তারা ইংল্যান্ডকে ৯৭ রানের রেকর্ড ব্যবধানে পরাজিত করে। এরপর ব্রিস্টলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৪ রানের জয় ছিনিয়ে নিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে আছে। ২০০৬ সালে ডার্বিতে খেলা একমাত্র ম্যাচে ভারত ইংল্যান্ডকে হারিয়েছিল। এরপর থেকে, ভারতীয় নারী দল ঘরের মাঠে এবং বাইরে উভয় ক্ষেত্রেই ইংল্যান্ডের বিপক্ষে প্রতিটি টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ হয়েছে। এই প্রভাবশালী পারফরম্যান্স ভারতীয় দলের জন্য একটি সময়োপযোগী উৎসাহ হিসেবে এসেছে, বিশেষ করে যেহেতু তারা ইংল্যান্ডের পরিস্থিতির সাথে মানিয়ে নিচ্ছে, যা…
Read More
হোপকন ২০২৫, মাল্টিডিসিপ্লিনারি স্বাস্থ্যসেবা বিভাগে একটি মাইলফলক

হোপকন ২০২৫, মাল্টিডিসিপ্লিনারি স্বাস্থ্যসেবা বিভাগে একটি মাইলফলক

হোপকন-এর চতুর্থ সংস্করণ, ন্যাশনাল কমপ্রিহেনসিভ মাল্টিডিসিপ্লিনারি মেডি-এডু-কেয়ার কনফারেন্স অনুষ্ঠিত হল কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলে। তিন দিনের রূপান্তরমূলক আলোচনার পর সফলভাবে এই অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।  ইউনি এডু হেল্থ এবং বাল্মীকি হেল্থকেয়ারের-এর সহযোগিতায় কোলকাতা নর্চার ফাউন্ডেশন (KNF) দ্বারা সংগঠিত, হোপকন'২৫-এ উপস্থিত হয় ১০০০ জনেরও বেশি জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত চিকিৎসা বিশেষজ্ঞ এবং ৬৫০০+ প্রতিনিধি ডাক্তার। এতে দেড় লক্ষ ভার্চুয়াল ভিউজ এসেছে। এটি ভারতে সবচেয়ে বড় একটি মেডিকেল কনফারেন্স হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। এবছরের থিম ছিল "দ্য কমপ্লিট কনফারেন্স ফর কমপ্রিহেনসিভ কেয়ার।" এই বছরের সংস্করণে দেশের সব প্রান্ত থেকে অংশগ্রহণ হয়েছে। কার্ডিওলজি, সাইকিয়াট্রি, ক্রিটিক্যাল কেয়ার, মেডিকেল রিসার্চ, জেরিয়াট্রিক্স, রেসপিরেটরি মেডিসিন, নেফ্রোলজি, নিউট্রিশন, ফার্মাকোলজি…
Read More
জাপানের লাখ টাকার আম ফলিয়ে তাগ লাগালো জলপাইগুড়ির এক গৃহবধূ

জাপানের লাখ টাকার আম ফলিয়ে তাগ লাগালো জলপাইগুড়ির এক গৃহবধূ

গরমকাল পড়লে সবার আগেই মাথায় আসে আমের কথা। ফজলি, ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি থেকে শুরু করে নানা সুস্বাদু আমের মধ্যে এ বার ঢুকে পড়েছে মিয়াজ়াকি আম। আমের জায়গা হিসেবে এমনিতেই মালদার সুনাম বেশ পুরোনো।আর সেখানেই এ বার মিষ্টতায় ভরা মিয়াজ়াকি আমের ফলন শুরু হয়েছে। দুর্লভ এই মিয়াজ়াকি আম নিজের বাড়িরতেই ফলিয়ে নজর কাড়লেন জলপাইগুড়ি সরকার পাড়ার গৃহবধূ অঙ্কিতা বনিক। সিঁদুরে লাল রঙের মতো প্রজাতির আম অন্যান্য আমের থেকে অনেকটাই আলাদা। বিশ্বের অন্যতম দামি এই আম সোনার থেকেও বেশি দামি। লক্ষাধিক টাকার জাপানের সেই মিয়াজ়াকি আম এ বার ফলছে জলপাইগুড়িতে। দুর্লভ এই আম নিজের বাড়ির বাগানে ফলাতে পেরে অত্যন্ত খুশি অঙ্কিতা। এর…
Read More
বেকারত্ব মোকাবিলায় কলেজে বাস্তবমুখী শিক্ষার অভিনব উদ্যোগ

বেকারত্ব মোকাবিলায় কলেজে বাস্তবমুখী শিক্ষার অভিনব উদ্যোগ

বেকারত্বের অভিশাপ ঘোচাতে এবার বাস্তবমুখী শিক্ষার দিকে জোর দিল পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ। ডিগ্রির গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীদের আত্মনির্ভর করে তুলতেই কলেজ কর্তৃপক্ষ চালু করেছে অ্যাড-অন কোর্স ভিত্তিক একাধিক কর্মশালা। গত এক সপ্তাহ ধরে কলেজ চত্বরে চলছে বিশেষ প্রশিক্ষণ। পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ মিলছে শিক্ষার্থীদের। মেকআপ, টেলারিং, সেলাই, কেক তৈরি—এমন নানা প্রশিক্ষণে ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে। অন্যদিকে, সোলার প্রযুক্তি প্রশিক্ষণে ছাত্রদের উপস্থিতি উল্লেখযোগ্য। কলেজের একাংশে মাশরুম চাষের ব্যবহারিক ক্লাসও চলছে, যাতে কৃষিভিত্তিক উদ্যোগের কৌশল রপ্ত করতে পারে আগ্রহী শিক্ষার্থীরা। তবে এখানেই থেমে নেই উদ্যোগ। কলেজের ইন্ডোরে চলছে নিয়মিত যোগব্যায়ামের প্রশিক্ষণ। শুধুমাত্র শরীর সুস্থ রাখাই নয়, ছাত্র ছাত্রীদের মানসিক…
Read More
আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ নিয়ে এল তরুণ বিনিয়োগকারীদের জন্য মার্কেট-কানেকটেড প্রোডাক্ট

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ নিয়ে এল তরুণ বিনিয়োগকারীদের জন্য মার্কেট-কানেকটেড প্রোডাক্ট

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স আইসিআইসিআই প্রু স্মার্ট ইন্স্যুরেন্স প্ল্যান প্লাস চালু করেছে। এটি একটি মার্কেট-কানেকটেড প্রোডাক্ট যা তরুণ গ্রাহকদের দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে। এই পণ্যটি মাত্র ১০০০ টাকার ন্যূনতম মাসিক প্রিমিয়াম সহ বিনিয়োগের জন্য একটি সাশ্রয়ী এবং কর-দক্ষ উপায় অফার করে৷ আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ প্রোডাক্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফিসার অমিত পাল্টা বলেছেন, "আইসিআইসিআই প্রু স্মার্ট ইন্স্যুরেন্স প্ল্যান প্লাস হল একটি খরচ-কার্যকর টুল যা ব্যক্তিদের ফ্লেক্সিবিলিটি, স্বচ্ছতা এবং মানসিক শান্তির সঙ্গে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করার ক্ষমতা দেয়।" মাত্র ১০০০ টাকার মাসিক প্রিমিয়াম দিয়ে বিনিয়োগ শুরু করুন। আপনার বিনিয়োগের লক্ষ্য অনুসারে ২৫টি তহবিল এবং চারটি…
Read More
মালদার ফুলহর নদীর পাড় ভাঙনে আতঙ্কিত স্থানীয়রা 

মালদার ফুলহর নদীর পাড় ভাঙনে আতঙ্কিত স্থানীয়রা 

মালদার মানিকচক ব্লকে মথুরাপুরের শংকরটোলায় ফুলহর নদীর পাড়ে ব্যাপক ভাঙন। বিগত কয়েকদিনের ভাঙনে প্রায় ছয়শো মিটার লম্বা ফাটল দেখা দিয়েছে।যেখানে সেখানে মাটির চাই ভেঙে পড়েছে নদী গর্ভে।এই ভাঙন নিয়ে ঘুম উড়েছে মথুরাপুরের পাঠানাপাড়ার বাসিন্দাদের। নদী থেকে বাঁধের দূরত্ব মাত্র ৫০মিটার,আর বাঁধের একেবারে গা ঘেষে পাঠানাপাড়া গ্রাম।দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন,নইলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে মথুরাপুর সহ জেলা জুড়ে।বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সেচ দপ্তরের আধিকারিকের। মানিকচক ব্লকের অন্তর্গত মথুরারের শংকরটোলা ঘাট,যার উপর দিয়ে বয়ে গেছে ফুলহর নদী।এই ঘাট থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে নদী পারে।বিগত পনেরো দিন ধরে ভাঙন হলেও কিছুদিন ধরে ভাঙনের তীব্রতা বাড়ায়…
Read More
শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বুধবার এক অভিনব সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন

শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বুধবার এক অভিনব সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন

শিলিগুড়ির স্বনামধন্য সমাজসেবী সংস্থা 'উত্তরের দিশারী' বুধবার দীনবন্ধু মঞ্চে আয়োজন করেছিল এক অভিনব সঙ্গীত প্রতিযোগিতার। বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের জন্য "স্পেশাল ভয়েস অফ বেঙ্গল সিজন ৬"। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ভারতের নানা প্রান্ত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীরা তাঁদের সুরের জাদু নিয়ে হাজির হয়েছিলেন। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ১৪০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন, যাদের মধ্য থেকে নির্বাচিত ১০ জন প্রতিযোগী এদিনের গ্র্যান্ড ফিনালেতে তাদের অনবদ্য পরিবেশনা দিয়ে উপস্থিত সকল দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। সুরের মূর্ছনায় ভরে ওঠে দীনবন্ধু মঞ্চের প্রতিটি কোণ। উত্তরের দিশারী এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন সমাজসেবক ডঃ পার্থ সাহা ও সমীর দে। এক ব্যতিক্রমী সন্ধ্যার সাক্ষী থাকল5 গোটা শহর শিলিগুড়ি। বলাবাহুল্য,…
Read More
২ দিন অতিরিক্ত বৈধতা পাবেন ভি-এর 2G হ্যান্ডসেট গ্রাহকরা

২ দিন অতিরিক্ত বৈধতা পাবেন ভি-এর 2G হ্যান্ডসেট গ্রাহকরা

ভি, ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর, তার 2G হ্যান্ডসেট গ্রাহকদের জন্য ভি গ্যারান্টি প্রোগ্রাম চালু করেছে। যা ১২-মাসের মেয়াদে ২৪ দিনের অতিরিক্ত বৈধতা অফার করে৷ এই প্রোগ্রামটির লক্ষ্য শুধুমাত্র ভয়েস বা কম ডেটা ব্যবহারকারী প্রিপেইড গ্রাহক। প্রতিটি ১৯৯ টাকা বা তার ওপরের আনলিমিটেড ভয়েস রিচার্জ প্যাকের সাথে ২ দিনের অতিরিক্ত বৈধতা। থাকছে সাধারণ ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের পরিষেবার বৈধতা।অতিরিক্ত দুই দিনের রিচার্জ, ২৮ দিনের চক্রের গ্যাপ পূরণ করতে সাহায্য করবে।১৯৯ টাকায় পাবেন আনলিমিটেড কল + ২ জিবি ডেটা + ৩০০ এসএমএস ফ্রি। (২৮ দিন মেয়াদ + ২ দিন অতিরিক্ত বৈধতা)। ২০৯ টাকার রিচার্জে পাবেন আনলিমিটেড কল + ২জিবি ডেটা +…
Read More
কড়া নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের তরফে

কড়া নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সম্প্রতি রাজ্যে প্রায় তিন বছর ধরে বন্ধ হয়ে থাকা ‘মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প’ (১০০ দিনের কাজ) 100 Days Work নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, রাজ্যের বিরুদ্ধে ১০০ দিনের কাজে অনিয়মের অভিযোগ তুলে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। এতদিন পর যখন এই ইস্যুতে জট খুলতে চলেছে বলে মনে করা হচ্ছে তখনই ১০০ দিনের কাজের টাকা নয়ছয়ের ঘটনায়…
Read More
এখনই অবসর নয়, বাড়ানো হলো কাজের মেয়াদ

এখনই অবসর নয়, বাড়ানো হলো কাজের মেয়াদ

সদ্যই অবসর নেওয়ার কথা থাকলেও নেওয়া হলো না অবসর। বাড়ানো হলো কাজের মেয়াদ। কেন্দ্রের তরফে সবুজ সঙ্কেত আসতেই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন, রাজ্যের মুখ্য সচিব পদে মেয়াদ আরও বাড়ল মনোজ পন্থের। অনুমোদন অনুযায়ী, আরো ছয় মাস মুখ্যসচিব পদে বহাল থাকবেন মনোজ পন্থ। তাঁর কর্মজীবনের মেয়াদ যাতে আরো এক বছর বৃদ্ধি করা যায় তার জন্য আবেদন করা হয়েছিল কেন্দ্রের কাছে। তবে কেন্দ্র এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করতে অনুমতি দেয়নি। এক বছর নয়, ছয় মাসের জন্য মেয়াদ বৃদ্ধির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় কর্মিবর্গ, জন অভিযোগ, পেনশন বিষয়ক মন্ত্রকের আন্ডার সেক্রেটারি ভূপেন্দ্র পাল সিং এই মর্মে চিঠি দেন নবান্নে। তারপরেই এসেছে…
Read More
ভারতীয় ফুটবল: মানোলো মার্কোয়েজের বিদায়, নতুন কোচের খোঁজে এআইএফএফ

ভারতীয় ফুটবল: মানোলো মার্কোয়েজের বিদায়, নতুন কোচের খোঁজে এআইএফএফ

ভারতীয় ফুটবলের কোচিং দায়িত্ব থেকে অবশেষে সরে দাঁড়ালেন স্প্যানিশ কোচ মানোলো মার্কোয়েজ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এবং কোচের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে। ২০২৪ সালের জুনে জাতীয় দলের দায়িত্ব নেওয়া মানোলো মার্কোয়েজের অধীনে ভারতীয় দল মোট ৮টি ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় এসেছে মাত্র একটি প্রীতি ম্যাচে, মালদ্বীপের বিরুদ্ধে। সর্বশেষ ম্যাচে হংকংয়ের কাছে ০-১ ব্যবধানে পরাজয়ের পর থেকেই কোচের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। মার্কোয়েজ এর আগে হায়দরাবাদ এফসিকে আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন এবং এফসি গোয়ার কোচ হিসেবে সুপার কাপ জিতেছিলেন। তবে জাতীয় দলের দায়িত্বে তাঁর সাফল্য ছিল সীমিত। ইগর স্টিমাচের পর…
Read More
নিয়ম ভেঙেছে একাধিক ব্যাঙ্ক, RBI-র কড়া পদক্ষেপে জরিমানার মুখে SBI-সহ ২৬টি আর্থিক প্রতিষ্ঠান

নিয়ম ভেঙেছে একাধিক ব্যাঙ্ক, RBI-র কড়া পদক্ষেপে জরিমানার মুখে SBI-সহ ২৬টি আর্থিক প্রতিষ্ঠান

মুম্বই, ২ জুলাই ২০২৫ — রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দেশের ২৬টি ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। এই তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ইউনিয়ন ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাংক অফ বরোদা, ইয়েস ব্যাঙ্ক, ফিনো পেমেন্টস ব্যাঙ্ক এবং একাধিক কো-অপারেটিভ ব্যাঙ্ক। মূল অভিযোগ ও জরিমানার পরিমাণ: SBI: ₹১.৭২ কোটি জরিমানা, গ্রাহক সুরক্ষা, ঋণ সংক্রান্ত বিধিনিষেধ এবং কারেন্ট অ্যাকাউন্ট পরিচালনার নিয়ম লঙ্ঘনের অভিযোগে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ₹৬৩.৬ লক্ষ জরিমানা, DEAF ফান্ডে অর্থ স্থানান্তরে বিলম্ব এবং কৃষিঋণে জামানত নেওয়ার অভিযোগে। আইসিআইসিআই ব্যাঙ্ক: ₹৯৭.৮ লক্ষ জরিমানা, সাইবার নিরাপত্তা ও কার্ড…
Read More
নদিয়ায় তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে ও নারীসঙ্গের অভিযোগে চাঞ্চল্য, পুলিশের কাছে লিখিত অভিযোগ

নদিয়ায় তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে ও নারীসঙ্গের অভিযোগে চাঞ্চল্য, পুলিশের কাছে লিখিত অভিযোগ

শান্তিপুর, ২ জুলাই ২০২৫ — নদিয়ার শান্তিপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুব্রত সরকারের বিরুদ্ধে প্রথম বিবাহিত জীবনের তথ্য গোপন রেখে দ্বিতীয়বার বিয়ে করার এবং পরে সেই স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারিণী নিজেকে নেতার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন এবং শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৩ মে সুব্রত সরকার প্রথম স্ত্রীর কথা গোপন রেখে ওই মহিলাকে বিয়ে করেন। পরে তাঁর প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান থাকার কথা জানতে পেরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। অভিযোগকারিণীর দাবি, তাঁকে অ্যাসিড ছুড়ে মারার হুমকি দেওয়া হয় এবং চলন্ত…
Read More
ভি-এর নতুন ফ্ল্যাগশিপ ‘রেডি ফর নেক্সট এমএসএমই (MSME) গ্রোথ ইনসাইটস স্টাডি ২০২৫’

ভি-এর নতুন ফ্ল্যাগশিপ ‘রেডি ফর নেক্সট এমএসএমই (MSME) গ্রোথ ইনসাইটস স্টাডি ২০২৫’

এই বিশ্ব এমএসএমই (MSME) দিবসে, ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ভি-এর এন্টারপ্রাইজ শাখা ভি বিজনেস তাদের ফ্ল্যাগশিপ 'রেডি ফর নেক্সট এমএসএমই (MSME) গ্রোথ ইনসাইটস স্টাডি ২০২৫'-এর তৃতীয় সংস্করণ প্রকাশ করেছে। ডিজিটাল ইন্ডিয়া, ভারত নেট এবং মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারের মাধ্যমে ভারতের ডিজিটাল অর্থনীতির উন্নয়নের হওয়ার সাথে সাথে, ছোট ব্যবসাগুলি তাদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং বাজারে চাহিদা সম্প্রসারণের জন্য ডিজিটাল সরঞ্জামগুলি অন্বেষণ করছে। ‘রেডি ফর নেক্সট এমএসএমই গ্রোথ ইনসাইটস স্টাডি ২০২৫’ এই ইতিবাচক পরিবর্তনকে প্রতিফলিত করে, যা দেশের ডিজিটাল ম্যাচিউরিটি ইনডেক্স (ডিএমআই) বৃদ্ধির বিষয়টি প্রকাশ করে। এই গবেষণা প্রকাশের বিষয়ে মন্তব্য করতে গিয়ে, কোম্পানির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার অরবিন্দ নেভাটিয়া বলেন, "ভারতে এমএসএমই স্পষ্টতই…
Read More