Blog

পূর্ব ভারতে সম্প্রসারণে জোর দিচ্ছে মণিপালসিগনা হেলথ ইন্স্যুরেন্স

পূর্ব ভারতে সম্প্রসারণে জোর দিচ্ছে মণিপালসিগনা হেলথ ইন্স্যুরেন্স

মণিপালসিগনা হেলথ ইন্স্যুরেন্স, ভারতের অন্যতম স্বাস্থ্য বিমা কোম্পানি, পূর্ব ভারতের বাজারে তাদের উপস্থিতি আরও সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে সংস্থাটি পূর্ব ভারতে ৪২টি শহরে উপস্থিত রয়েছে এবং এই অঞ্চলে তাদের ১০,০০০-এর বেশি পরামর্শদাতা রয়েছেন। তারা আগামী দিনে তাদের রিটেল উপস্থিতি, শাখা নেটওয়ার্ক দ্বিগুণ করার পাশাপাশি আরও ১০,০০০ নতুন অ্যাডভাইজর অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এগোচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে পূর্ব ভারত জুড়ে শক্তিশালী ব্যবসায়িক বৃদ্ধির প্রয়াসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গ থেকেই মণিপালসিগনা ₹৫৫ কোটির বেশি আয় করেছে, যেখানে পূর্বাঞ্চল মিলিয়ে মোট ₹১৩০ কোটিরও বেশি গ্রস ডিরেক্ট প্রিমিয়াম লিখিত হয়েছে (GDPW)। জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল (GIC)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে স্ট্যান্ডঅ্যালোন…
Read More
পশ্চিমবঙ্গে বাড়ছে বিদেশি পর্যটকের আগমন, পরিসংখ্যান তুলে ধরলেন পর্যটন মন্ত্রী

পশ্চিমবঙ্গে বাড়ছে বিদেশি পর্যটকের আগমন, পরিসংখ্যান তুলে ধরলেন পর্যটন মন্ত্রী

রাজ্যে ক্রমাগত বাড়ছে বিদেশি পর্যটকের সংখ্যা। তবে এই বিদেশি পর্যটকদের অধিকাংশ বাংলাদেশ থেকে আসা নয়। ইউরোপ, ইউএসএ, রাশিয়া, ইতালি থেকে আসা। কেন্দ্রের তথ্য তুলে ধরে রাজ্যের বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ার পরিসংখ্যান বিধানসভায় তুলে ধরলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, এদিন প্রশ্নোত্তর পর্ব জানতে চেয়েছিলেন, রাজ্যে কত সংখ্যক বিদেশি পর্যটক আসছে?এদিন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, গত বছর রাজ্যে এসেছিল ৩২ লক্ষ বিদেশি পর্যটক। এর মধ্যে এক লক্ষ ৮২ হাজার জন বাংলাদেশ থেকে এসেছিল। চলতি বছরে রাজ্যে ইতিমধ্যেই ২৭ লক্ষ ১১ হাজার ৭০৮ জন মানুষ বিদেশ থেকে এসেছেন। এর মধ্যে ৯৯% রাশিয়া, ইউরোপ, ইউএসএ, ইতালি থেকে আসা।…
Read More
পশ্চিমবঙ্গ বিধানসভায় নজিরবিহীন সিদ্ধান্ত: ১৫ বছরে প্রথমবার বিরোধীদের সব বক্তব্য বাতিল

পশ্চিমবঙ্গ বিধানসভায় নজিরবিহীন সিদ্ধান্ত: ১৫ বছরে প্রথমবার বিরোধীদের সব বক্তব্য বাতিল

বিধানসভায় নজিরবিহীন ঘটনা! গত ১৫ বছরে এই প্রথমবার,বিরোধীদের সব বক্তব্য আজকের মতো বাতিল! বিধানসভায় বিক্রয় কর সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছিল। দলের ২ বিধায়কের বক্তব্যের পর বিজেপির কক্ষত্যাগ! জবাবি ভাষণ না শুনেই কক্ষত্যাগ করেন বিজেপি বিধায়করা। বিজেপির আচরণে ক্ষোভ সরকারপক্ষের বিধায়কদের। শেষমেশ বিজেপির বক্তব্য বাতিলের নিদান স্পিকারের। জানা যায়, নির্দিষ্ট সময় হাউজে না থাকায় বক্তব্য বাতিল বিজেপির বিধানসভায় তুমুল উত্তেজনা! বিরোধীদের সমস্ত বক্তব্য আজকের মতো বাতিল করা হল! দি ওয়েস্ট বেঙ্গল সেলস ট্যাক্স সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছিল। বিজেপি জবাবি ভাষণ না শুনে চলে যায়। তাতেই তীব্র ক্ষোভ জানাতে শুরু করে শাসক দল। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও অর্থ প্রতিমন্ত্রী…
Read More
ক্যালিফোর্নিয়া অ্যালমন্ডসের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

ক্যালিফোর্নিয়া অ্যালমন্ডসের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। ইতিমধ্যেই বিশেষজ্ঞ এবং সেলিব্রিটিরা সর্বোত্তম সুস্থতার জন্য যোগব্যায়ামের সঙ্গে সুষম খাদ্যের সমন্বয়ের গুরুত্বের উপর জোর দিয়েছেন। প্রোটিনের একটি প্রাকৃতিক উৎস, ক্যালিফোর্নিয়া অ্যালমন্ডস, আপনার যোগব্যায়ামের রুটিনে একটি নিখুঁত সংযোজন হতে পারে। যোগ অনুশীলনকারীদের জন্য অ্যালমন্ডের উপকারিতা অনেক। ডাঃ মার্ক কার্নের একটি গবেষণায় দেখানো হয়েছে যে অ্যালমন্ড পেশীর ক্ষতি কমিয়ে ব্যায়ামের পরে দ্রুত পেশী পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। ডাঃ অলিভার উইটার্ডের মতে, অ্যালমন্ড পেশীর ব্যথা কমাতে এবং পেশীর কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করতে পারে, যা এগুলিকে একটি কার্যকর প্রি-ওয়ার্কআউট স্ন্যাক করে তোলে। পুষ্টি ও সুস্থতা পরামর্শদাতা শীলা কৃষ্ণস্বামী বলেন, অ্যালমন্ড ওজন নিয়ন্ত্রণ এবং সামগ্রিক পুষ্টির প্রয়োজনীয়তাকে সমর্থন…
Read More
করণদিঘিতে রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষে সাফল্য

করণদিঘিতে রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষে সাফল্য

উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার দোরাদিন গ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে উন্নতমানের রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষ। এই অভিনব উদ্যোগ নিয়েছেন কলকাতার বাসিন্দা, অথচ মাটির টানে গ্রামের প্রতি দায়বদ্ধ তপন মণ্ডল। তাঁর প্রতিষ্ঠিত রত্নগর্ভা অর্গানিক ফার্ম ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করেছে কৃষি ও ফল ব্যবসায়ী মহলে। ২০২১ ও ২০২২ সালে কলকাতার বাজারে ড্রাগন ফল দেখে প্রথম আগ্রহ জন্মায় তপনবাবুর। তিনি জানান, ইউটিউব দেখে ফলটির চাষপদ্ধতি সম্পর্কে ধারণা নেন এবং সেই থেকেই নিজের গ্রামে চাষের সিদ্ধান্ত নেন। অবশেষে ২০২৩ সালের নভেম্বর মাসে তাঁর নিজস্ব ৩ একর জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করেন তিনি। তপনবাবুর কথায়, “আমি রাসায়নিকমুক্ত পদ্ধতিতে উন্নতমানের ড্রাগন ফল উৎপাদন…
Read More
প্লাইউড মিল স্থানান্তরের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ, রাজ্য সড়ক অবরোধ

প্লাইউড মিল স্থানান্তরের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ, রাজ্য সড়ক অবরোধ

তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের শালডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, একটি প্লাইউড কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত ঘিরে। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন কারখানার প্রায় ২০০ জন শ্রমিক। টায়ার জ্বালিয়ে ও রাস্তা অবরোধ করে তারা মিল স্থানান্তরের বিরোধিতা করেন। জানা গিয়েছে, মহিষকুচি এক গ্রাম পঞ্চায়েতের শালডাঙ্গা এলাকায় একটি পুরনো প্লাইউড মিল দীর্ঘদিন ধরেই চালু রয়েছে। সম্প্রতি মিল কর্তৃপক্ষ সেই কারখানা ঘোকসা ডাঙ্গা এলাকায় স্থানান্তরের অনুমতি চেয়ে কোচবিহার বন দপ্তরে আবেদন করে। পরবর্তীতে বনবিভাগের আধিকারিকরা মিল পরিদর্শন করে স্থানান্তরের অনুমোদন দেন। এই সিদ্ধান্তকে ঘিরেই উদ্বেগ ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। তাঁদের অভিযোগ, কোনও রকম পূর্ব সতর্কতা ছাড়াই মিল স্থানান্তরের…
Read More
হাসমি চকে বিশাল আকার গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হনুমান মন্দির

হাসমি চকে বিশাল আকার গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হনুমান মন্দির

বুধবার গভীর রাতে হাসমি চক সংলগ্ন হিলকার্ড রোডে একটি বিশাল আকৃতির পুরনো বটগাছ আচমকাই ভেঙে পড়ে। ওই গাছটিকে ঘিরেই ছিল একটি হনুমান মন্দির, গাছ ভেঙে পড়ায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরটি। ঘটনার সাথে সাথে মন্দিরের ভেতরে থাকা মূর্তি সরিয়ে নেয় স্থানীয় বাসিন্দারা। গাছ ভেঙে পড়ায় হাসমি চক থেকে সেবক মোড় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা রাত থেকেই সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে পুরনিগমের কর্মীরা গাছ সরানোর কাজ শুরু করেছেন। ধাপে ধাপে গাছের ডাল ও গুঁড়ি কেটে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Read More
নগরায়নের প্রভাবে লোকালয়ে ইয়েলো মনিটর লিজার্ডের আগমন

নগরায়নের প্রভাবে লোকালয়ে ইয়েলো মনিটর লিজার্ডের আগমন

নগরায়নের বিরূপ প্রভাব আরও একবার চোখে পড়লো জলপাইগুড়ি শহরে। বৃহস্পতিবার জলপাইগুড়ির জনবহুল দিনবাজার এলাকা থেকে এক বিরল প্রজাতির ইয়েলো মনিটর লিজার্ড উদ্ধার করলো পরিবেশকর্মী বিশ্বজিত দত্ত চৌধুরি। বিশেষজ্ঞদের মতে, এই প্রজাতির সরীসৃপ বন দপ্তরের সংরক্ষিত তালিকাভুক্ত। এর আগেও শহর সংলগ্ন অঞ্চল থেকে একাধিকবার এমন বিরল প্রাণী উদ্ধারের ঘটনা ঘটেছে। পরিবেশকর্মী বিশ্বজিত দত্ত চৌধুরি জানান, “নগরায়নের কারণে বন্য প্রাণীদের স্বাভাবিক আবাসস্থল প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে। ফলে এরা বাধ্য হয়ে লোকালয়ে আশ্রয় নিচ্ছে। এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। মানব সভ্যতার টিকে থাকার জন্য এই প্রাণীগুলিকেও বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন।” স্থানীয় বাসিন্দারা প্রাণীটি দেখতে ভিড় জমালেও পরে সেটিকে নিরাপদে বন দপ্তরের হাতে তুলে দেওয়া…
Read More
ভয়াবহ আগুন, তবে বড় বিপদ থেকে রক্ষা পেল খট্টিমারি বাজার

ভয়াবহ আগুন, তবে বড় বিপদ থেকে রক্ষা পেল খট্টিমারি বাজার

রাতভর মুষলধারে বৃষ্টি না থাকলে হয়তো ভস্মীভূত হয়ে যেত গোটা খট্টিমারি বাজার। সাপ্তাহিক জনবহুল এই বাজারে রাতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, কিন্তু শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগই হয়ে উঠল আশীর্বাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা ৩০ মিনিট নাগাদ, বাজারের ভেতর ভাগ্য রায়ের মোবাইল ও ইলেকট্রনিক্স দোকানে আগুন লেগে যায়। বাজারের এক বাসিন্দা আগুনের শিখা দেখতে পেয়ে প্রতিবেশীদের ডাক দেন। এরপর বৃষ্টির জমে থাকা জল দিয়েই স্থানীয়রা মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টায় নামেন। আগুন এতটাই ভয়ংকর হয়ে উঠেছিল যে এলাকাবাসী আতঙ্কে জেগে ওঠেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ডাউকিমারি আউটপোস্টের পুলিশ, গ্রামীণ পুলিশ ও ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন।…
Read More
শিলিগুড়িতে রাতের অন্ধকারে এটিএম লুট! খোয়া গেল সাড়ে দশ লক্ষ টাকা

শিলিগুড়িতে রাতের অন্ধকারে এটিএম লুট! খোয়া গেল সাড়ে দশ লক্ষ টাকা

সোমবার গভীর রাতে চম্পাশরী মোড় সংলগ্ন জ্যোতি নগর এলাকায় অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম লুট করে চম্পাট দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় সাড়ে দশ লক্ষ টাকা খোয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে রাত দুটো থেকে তিনটের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি সাদা গাড়িতে মুখ ঢেকে চার থেকে পাঁচজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, তার বাড়ির বিপরীতেই অবস্থিত এই এসবিআই এটিএমটিতে দুষ্কৃতীরা ঢোকে। তাঁর মেয়ে ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ১০০ নম্বরে ফোন করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এরপর তিনি বাবাকে সব জানান। ঘরের বেলকনি থেকে ওই ব্যক্তি দেখেন, দুষ্কৃতীরা এটিএম থেকে বেরিয়ে আসে…
Read More
বালুরঘাট – হিলি রেল প্রকল্পে জমি সমস্যার অবসান, অগ্রগতি রুখছে ক্ষতিপূরণ ও অর্থ সংকট

বালুরঘাট – হিলি রেল প্রকল্পে জমি সমস্যার অবসান, অগ্রগতি রুখছে ক্ষতিপূরণ ও অর্থ সংকট

দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় ১৫ বছর পর অবশেষে গতি পেল দক্ষিণ দিনাজপুরের বহুপ্রতীক্ষিত বালুরঘাট - হিলি রেল প্রকল্প। গত বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে প্রায় ৩৮০ একর জমি হস্তান্তর করা হয়েছে ভারতীয় রেলের হাতে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় সম্প্রসারণের কাজ শীঘ্রই শুরু করা যাবে। উল্লেখ্য, ১২ জুন কলকাতা হাইকোর্ট রেল কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়। এর পরেই জোরকদমে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করে জেলা প্রশাসন। তবে এই অগ্রগতির মধ্যেও রয়ে গেছে কিছু জটিলতা। এখনও কিছু জমিদাতা ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। ক্ষতিপূরণ না মেলায় তারা উদ্বিগ্ন…
Read More
সহায়িকাকে সরানোর দাবিতে বিক্ষোভ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একাধিক অভিযোগ

সহায়িকাকে সরানোর দাবিতে বিক্ষোভ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একাধিক অভিযোগ

সহায়িকার বাড়িতে চালু থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে বিস্তর অভিযোগ। খামখেয়ালি ভাবে কেন্দ্র পরিচালনার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ। বৃহস্পতিবার সহায়িকাকে অপসারণের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার জনমদল পশ্চিমপাড়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি রয়েছে সহায়িকা শামীমা খাতুনের বাড়িতেই। কেন্দ্রের জন্য বরাদ্দ দুটি সরকারি ঘর থাকলেও, নিয়মমাফিক পরিচালনার চিহ্ন নেই বললেই চলে। অভিযোগ, সহায়িকা ও তাঁর স্বামী দরবেশ আলি নিজেদের ইচ্ছেমতো কেন্দ্র চালান। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকার সরকারি নির্দেশ থাকলেও, কার্যক্ষেত্রে তা খোলা থাকে মাত্র এক ঘণ্টা, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। দশটার পর শিশুদের খাবার…
Read More
সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করতে চলেছে কেবিসি গ্লোবাল

সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করতে চলেছে কেবিসি গ্লোবাল

কেবিসি গ্লোবাল লিমিটেড, একটি শীর্ষস্থানীয় অবকাঠামো এবং ইপিসি পরিষেবা প্রদানকারী সংস্থা, নবায়নযোগ্য জ্বালানি খাতে সম্প্রসারণ করতে একটি নতুন সহায়ক সংস্থা, ধরণ ইনফ্রা সোলার প্রাইভেট লিমিটেড (Dharan Infra Solar Private Limited) অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে। কোম্পানিটি প্রধানত সৌর এবং হাইব্রিড জ্বালানি সমাধানের উপর ফোকাস করবে, যা টেকসইতা এবং সবুজ প্রযুক্তির প্রতি কেবিসির প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এতে ধরণ ইনফ্রা-ইপিসি লিমিটেডের ১০০% মালিকানা থাকবে। বর্তমানে, কোম্পানিটি পুনর্নবীকরণযোগ্য শক্তি মডিউল, সেল, আনুষাঙ্গিক তৈরি এবং ডিজাইনগুলিকে উন্নত করার পরিকল্পনা করছে। পাশাপাশি, তারা সৌর বিদ্যুৎ প্রকল্প এবং হাইব্রিড সিস্টেমগুলির গবেষণা, বাণিজ্য, বিতরণ, আমদানি, রপ্তানি এবং পরিচালনা করবে যাতে সৌর ফটোভোলটাইক প্রযুক্তির সাহায্যে সৌর বিদ্যুৎ প্রকল্পগুলির জন্য…
Read More
লিখুভিরে ধস, বিপর্যস্ত মেল্লি–কিরনে রোড | প্রশ্নের মুখে ফের এনএইচ-১০

লিখুভিরে ধস, বিপর্যস্ত মেল্লি–কিরনে রোড | প্রশ্নের মুখে ফের এনএইচ-১০

ফের পাহাড়ে দুর্যোগের ছায়া। কালিম্পং জেলার লিখুভির (Likhu Bhir) এলাকায় পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বড় বড় বোল্ডার। যার জেরে মেল্লি (Melli) থেকে কিরনে (Kirney) পর্যন্ত রাস্তার একাধিক অংশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই কালিম্পংয়ে শুরু হয়েছে অতি ভারী বর্ষণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০৪.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর প্রভাব পড়েছে ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)-এর উপর, যেটি সিকিম ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগের প্রধান পথ। জেলা প্রশাসনের তরফে মেল্লি–কিরনে রুটে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আবহাওয়ার অবনতির কারণে যে কোনও সময় পুরো জাতীয় সড়কটিই বন্ধ হয়ে যেতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে,…
Read More