Blog

সাফাই কর্মীদের পাশে দাঁড়িয়ে মানবিক নজির গড়লেন  শিলিগুড়ির কাউন্সিলর

সাফাই কর্মীদের পাশে দাঁড়িয়ে মানবিক নজির গড়লেন শিলিগুড়ির কাউন্সিলর

সাফাই কর্মীদের পাশে দাঁড়িয়ে মানবিক নজির গড়লেন শিলিগুড়ি পুর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদের সদস্য দিলীপ বর্মন। বর্ষার আগে কর্মরত সাফাই কর্মীদের জন্য নিজ উদ্যোগে রেনকোট ও ছাতা বিতরণ করলেন তিনি। শনিবার ওয়ার্ডের ৪০ জন সাফাই কর্মীদের হাতে রেনকোট তুলে দেওয়া হয়। পাশাপাশি ওয়ার্ডের মহিলা সাফাই কর্মীদের মধ্যে ছাতাও বিতরণ করেন কাউন্সিলর। শুধু তাই নয়, এলাকায় যত্রতত্র ফেলে রাখা আবর্জনা দ্রুত সরাতে একটি নতুন অটো পরিষেবারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। জানা গেছে, এক স্থানীয় সমাজসেবীর আর্থিক সহায়তায় এই অটো পরিষেবা চালু করা সম্ভব হয়েছে। দিলীপ বাবু জানান, “সাফাই কর্মীরা যাতে বর্ষার সময় স্বাস্থ্য সুরক্ষিত রেখে কাজ করতে…
Read More
৫ মাস বয়সী অংশিকার জীবন বাঁচাতে নতুন ক্যাম্পেইন শুরু করেছে ইমপ্যাক্ট গুরু

৫ মাস বয়সী অংশিকার জীবন বাঁচাতে নতুন ক্যাম্পেইন শুরু করেছে ইমপ্যাক্ট গুরু

ইমপ্যাক্ট গুরু, ভারতের অন্যতম মেডিকেল ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম, ৫ মাস বয়সী অংশিকার জীবন বাঁচাতে একটি হৃদয়স্পর্শী ক্যাম্পেইন চালু করেছে। তার স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) টাইপ ১ নামক একটি বিরল এবং প্রাণঘাতী জেনেটিক রোগ ধরা পড়েছে। ফলে অংশিকার মা-বাবা এই রোগটি নিরাময় করতে এককালীন জিন থেরাপি, জোলজেনসমা®-এর জন্য অর্থ সংগ্রহের জন্য জনসাধারণের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন। কারণ, চিকিৎসার খরচ প্রায় ৯ কোটি টাকা, যা তাদের পক্ষে বহন করা অসম্ভব। তিন বছরের প্রার্থনা এবং অপেক্ষার পর অংশিকা তাদের পরিবারে আনন্দ নিয়ে এসেছিল। কিন্তু তার এই বিরল রোগের খবর সকলকে ভেঙে দেয়। এসএমএ টাইপ ১ মেরুদণ্ডের মোটর নার্ভ কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে শ্বাস-প্রশ্বাস,…
Read More
উপনির্বাচনের আগে বড় সিদ্ধান্ত কমিশনের

উপনির্বাচনের আগে বড় সিদ্ধান্ত কমিশনের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বাংলার কালীগঞ্জের পাশাপাশি দেশের মোট চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তার আগে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এই প্রথমবার উপনির্বাচনে বুথের ভেতরের পাশাপাশি বাইরেও লাইভ স্ট্রিমিং বা ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। কালীগঞ্জের ৩০৯টি বুথেই এই বন্দোবস্ত করা হচ্ছে। ভোটের দিন অশান্তির ঘটনা আগেও ঘটেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও বহুক্ষেত্রে লাভ হয়নি। এর পুনরাবৃত্তি রুখতে এবার উদ্যোগী কমিশন। শান্তিপূর্ণ ভোট করাতে শুরু থেকেই সতর্কতার সঙ্গে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার বুথের বাইরে একশো মিটারের মধ্যে কী…
Read More
রথ উপলক্ষে একাধিক পদক্ষেপ

রথ উপলক্ষে একাধিক পদক্ষেপ

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রা নিয়েই আগ্রহ বেশি। সব বিধায়কদের নিজ নিজ এলাকায় রথযাত্রা উদযাপন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, রথযাত্রার দিন প্রত্যেক বিধায়ক নিজ নিজ বিধানসভা এলাকায় উপস্থিত থাকবেন। প্রত্যেক বিধানসভা এলাকায় রথযাত্রা পালন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিঘায় এ বছর প্রথম রথযাত্রা পালন করা হবে। প্রভু জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার রথ বেরোবে। রথযাত্রার দিন দিঘায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকতে পারেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, অরূপ রায়, সুজিত বসুরা।…
Read More
ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী বৃষ্টির পূর্বাভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে পূর্বাভাস মতো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দুই বঙ্গেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। অধিক বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। টানা দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণাবর্তের জেরে বাংলার আবহাওয়ার পরিবর্তন। বুধবারের…
Read More
সাই সুদর্শনের অভিষেক: শূন্য রানে আউট, তবুও সৌরভ-বিরাটের পাশে নাম

সাই সুদর্শনের অভিষেক: শূন্য রানে আউট, তবুও সৌরভ-বিরাটের পাশে নাম

সাই সুদর্শন ভারতের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন কিন্তু হেডিংলিতে নিজের প্রথম টেস্ট খেললেন। আগে থেকেই জল্পনা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর অভিষেক নিশ্চিত আর সেটা সত্যি প্রমাণ করেই প্রথম টেস্টের প্রথম দিনেই খেলতে নামলেন সাই সুদর্শন৷  তবে শুরুটা ভাল হল না আইপিএলে দারুণ খেলা সুদর্শনের৷ এদিন শূন্য রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি৷ আইপিএলে সাই সুদর্শনের সঙ্গে শুভমান গিল ওপেনিং পার্টনারশিপ করেছিলেন৷ এদিকে এদিন মাত্র চারটি বল ক্রিজে টেকেন সুদর্শন৷ শুরু থেকেই স্বচ্ছন্দ্য ছিলেন না তিনি৷ চার বলের মধ্যে ২ টি বলে তাঁর বিরুদ্ধে আউটের অ্যাপিল করেন৷ কিন্তু চতুর্থ বলে তিনি স্টোকসের বলে স্মিথের হাতে তালুবন্দি হন৷
Read More
অপারেশন সিন্ধু: ইজরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই শুধুমাত্র ভারতের জন্য আকাশপথ খুলল ইরান — নয়াদিল্লির বড় কূটনৈতিক সাফল্য

অপারেশন সিন্ধু: ইজরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই শুধুমাত্র ভারতের জন্য আকাশপথ খুলল ইরান — নয়াদিল্লির বড় কূটনৈতিক সাফল্য

ইজরায়েলের সঙ্গে আকাশপথে সংঘাতের মধ্যেই আটকে থাকা ভারতীয়দের জন্য বিশেষ উদ্যোগ নিল ইরান৷ ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিল তেহরান৷ ইরান, ইজরায়েল সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের দুই দেশে আটকে থাকা ভারতীয় পড়ুয়া এবং নাগরিকদের উদ্ধার করতে অপারেশন সিন্ধু শুরু করেছে ভারত সরকার৷ আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে তেহরানও ভারতীয় বিদেশমন্ত্রকের সঙ্গে সমন্বয় রাখছে৷ নিউ দিল্লিতে ইরানের দূতাবাসের ডেপুটি চিফ জাভেদ হোসেনি জানিয়েছেন, ভারতীয় পড়ুয়াদের উদ্ধারে ইরানের সরকারি বিমানসংস্থা মাহান এয়ারও বিশেষ বিমান পরিষেবা শুরু করবে৷ বেশ কয়েকটি পর্যায়ে ইরানে আটকে থাকা ভারতীয়দের বের করে আনা হবে৷ তিনি জানিয়য়েছেন, প্রথমে ইরানে আটকে থাকা ভারতীয়দের একটি নিরাপদ জায়গায় এনে রাখা…
Read More
বীরভূমের গা ছমছমে অন্ধকারে নিয়ে যেতে চলেছে ZEE5-এর ‘বিভীষণ’

বীরভূমের গা ছমছমে অন্ধকারে নিয়ে যেতে চলেছে ZEE5-এর ‘বিভীষণ’

ভারতের সবচেয়ে বড় স্বদেশী স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ZEE5-এর প্রযোজনায় ও রাজা চন্দের পরিচালনায় নির্মিত লেটেস্ট বাংলা অরিজিনাল সিরিজ "বিভীষণ" সম্প্রচারিত হতে চলেছে। এই থ্রিলারটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সোহম মজুমদার ও দেবচন্দ্রিমা সিংহ রায়, যা ২৭ জুন থেকে শুধুমাত্র ZEE5-এ স্ট্রিমিং হবে। ‘বিভীষণ’কেবল আরেকটি নতুন রহস্য নাটক নয়, এটি বীরভূমের উপর ভিত্তি করে তৈরি। যেখানে হঠাৎ করেই ঘটতে থাকে একের পর এক অদ্ভুত এবং রক্ত হিম করা ঘটনা। একটি রহস্যময় চুরি, একটি মস্তকহীন মৃতদেহ, এবং একটি নির্মম হত্যাকাণ্ড যেন গোটা এলাকাকে ঘুম উড়িয়ে দেয়। ঘটনাগুলোর তদন্তে করেন সোহম মজুমদার অভিনীত সাব-ইন্সপেক্টর বিধান সেন, যিনি একের পর এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হন, যা…
Read More
VAHDAM® ইন্ডিয়া চা, ভেষজ এবং মশলা উৎপাদনকারী সম্প্রদায়গুলির মধ্যে আরও গভীর প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে তাদের মুখ্য ছাত্রবৃত্তি প্রকল্প সম্প্রসারিত করল

VAHDAM® ইন্ডিয়া চা, ভেষজ এবং মশলা উৎপাদনকারী সম্প্রদায়গুলির মধ্যে আরও গভীর প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে তাদের মুখ্য ছাত্রবৃত্তি প্রকল্প সম্প্রসারিত করল

VAHDAM® ইন্ডিয়া, ভারতের অন্যতম ওয়েলনেস ব্র্যান্ড, ভারতের সেরা চা, ভেষজ এবং উদ্ভিদজাত পণ্যগুলি বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দিতে নন্দলাল এবং সবিতা দেবী সারদা স্কলারশিপের ২০২৫ সংস্করণের ঘোষণা করেছে। এটি TEACH ME® উদ্যোগের আওতায় শুরু হয়েছে, যা VAHDAM® -এর হাত ধরেই ২০১৮ সালে চালু হয়। এর লক্ষ্য ছিল গ্রামীণ ভারতে ডিজিটাল লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করে কৃষক সন্তানদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং স্কলারশিপের মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা।তাই, ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর শাখাটিকে এইবছর আপগ্রেড করা হয়েছে তিনটি প্রোগ্রামের মাধ্যমে, যেগুলি হল: SPARK, ASCEND এবং AIM। SPARK, দশম শ্রেণীর সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য ১০,০০০ টাকার বৃত্তি প্রদান করে।…
Read More
বিজ্ঞানীদের ভুলে এক মঞ্চে শেক্সপিয়রের ৪০ চরিত্র

বিজ্ঞানীদের ভুলে এক মঞ্চে শেক্সপিয়রের ৪০ চরিত্র

২১ জুন আন্তর্জাতিক সঙ্গীত দিবস। ‘কলকাতা ইন্টারন্যাশনাল ইয়ুথ আর্টস ফেস্টিভাল’-এর মঞ্চে গাঁথা হবে সুর ও ছন্দের সাথে নাটকের মেলবন্ধন। এদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের মঞ্চে তুলে ধরা হবে উইলিয়াম শেক্সপিয়রের নাটকের ৪০টি চরিত্র। কল্পবিজ্ঞানের উপর ভর করে তৈরি মিউজিকাল-এর চিত্রনাট্যে, একদল বিজ্ঞানী ‘টাইম ট্রাভেল’ নিয়ে কাজের উদ্যোগী হন। কিন্তু তাঁরা একটি ভুল করে ফেলায় সেই জায়গায় চলে আসে শেক্সপিয়রের একাধিক নাটকের চরিত্রেরা। অনুষ্ঠানের কিছুটা সরাসরি মঞ্চস্থ করা হবে। কিছুটা আগে থেকেই শুটিং করা, যা মঞ্চের পর্দায় তুলে ধরা হবে। অনুষ্ঠানের ভাবনা নিয়ে শিল্পী রাজীব চক্রবর্তী বলেন, “দেড় বছর আগে থেকে এই ভাবনা আমাদের। ৪০টি চরিত্র এক জায়গায় এলে কী হতে…
Read More
শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতর হঠাৎ বেজে উঠল সাইরেন

শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতর হঠাৎ বেজে উঠল সাইরেন

গতকাল রাত নটায় ঘটনাটি ঘটে শিলিগুড়ির শিব মন্দিরে বাসস্ট্যান্ডে অবস্থিত ইউনিয়ন ব্যাংক এ। ব্যাংকে কি জোরপূর্বক প্রবেশের চেষ্টা নাকি অন্য কোন কারণ সেই বিষয় নিয়েই আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। জানা যায় ব্যাংকের কাজ শেষ করে বিকেলের মধ্যেই ব্যাংক ছেড়ে চলে গিয়েছিল ব্যাংক কর্মীরা। বৃহস্পতিবার রাত নটা নাগাদ হঠাৎ শিলিগুড়ির শিবমন্দিরে ইউনিয়ন ব্যাংকের শিবমন্দির ব্রাঞ্চে সাইরেন বেজে ওঠে। ব্যাংক বন্ধ থাকা অবস্থায় সাইরেন বেজে উঠায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। প্রায় ৩০ মিনিট ধরে বাজতে থাকে সেই সাইরেন। এতেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয়রা।এদিকে ময়নাগুড়ির পর শিলিগুড়িতে এটিএম লুঠের ঘটনার পর ব্যাংকের ভেতরে হঠাৎ সাইরেন বাজায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। স্থানীয়রা মাটিগাড়া…
Read More
কিংফিশার প্রিমিয়াম ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন স্পনসরশিপ

কিংফিশার প্রিমিয়াম ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন স্পনসরশিপ

হাইনেকেন কোম্পানির অংশ ইউনাইটেড ব্রিউয়ারিজ লিমিটেড আজ এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ), কিংফিশার প্রিমিয়াম প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের সাথে আঞ্চলিক স্পনসর হিসেবে কাজ করবে। এই অংশীদারিত্বের মধ্য দিয়ে ভারতীয় ফুটবলপ্রেমী অঞ্চলে কিংফিশারের উপস্থিতি আরও মজবুত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উপলক্ষে বুয়েনস আইরেসের ঐতিহাসিক রিভার প্লেট স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই আনুষ্ঠানিক ঘোষণাটি করেছে। সেখানে ইউনাইটেড ব্রিউয়ারিজের পক্ষে উপস্থিত ছিলেন কিংফিশারের ক্যাটাগরি হেড মোহিত রায়না এবং এএফএ-এর চিফ কমার্শিয়াল ও মার্কেটিং অফিসার লিয়েন্দ্রো পিটারসেন। এই অংশীদারিত্বের লক্ষ্য ভারতের ফুটবলপ্রিয় অঞ্চল — পশ্চিমবঙ্গ, কেরালা, গোয়া এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিংফিশার ব্র্যান্ডের প্রভাব আরও বাড়ানো, যা দীর্ঘদিন ধরেই…
Read More
ওজন নিয়ন্ত্রণের জন্য খেতে পারেন কম ক্যালোরিযুক্ত এই ৫টি খাবার

ওজন নিয়ন্ত্রণের জন্য খেতে পারেন কম ক্যালোরিযুক্ত এই ৫টি খাবার

আপনি ওজন কমাতে চান। কিন্তু অফিসে থাকাকালীন খিদে পেলে বাইরের অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া হয়েই যায়। নানা কারণবশত কর্মরতদের অনেকেই বাড়ি থেকে কর্মক্ষেত্রে খাবার বানিয়ে আনার সময় পান না। ফলে খিদে পেলেই কখনও নুডলস, কখনও ভাজাভুজি, আবার কখনও তেল-মশলাজাতীয় খাবার আনিয়ে খান। ফলে ওজন কমানোর জন্য ক্যালোরি মেপে আর খাওয়া হয় না। পরিস্থিতির চাপে যাঁরা বাইরের খাবার খেতে বাধ্য হন, তাঁদের ওজন নিয়ন্ত্রণের জন্য রইল পাঁচটি খাবারের সন্ধান। যার প্রত্যেকটি পেটও ভরাবে এবং তাতে ক্যালোরির মাত্রা থাকবে ১০০ কিলো ক্যালোরি বা তারও কম। ১। সেদ্ধ ডিম একটি মাঝারি মাপের সেদ্ধ ডিমে ৫০ কিলো ক্যালোরি থাকে। একটি বড় মাপের সেদ্ধ ডিমে ক্যালোরি থাকে…
Read More
পূর্ব ভারতে সম্প্রসারণে জোর দিচ্ছে মণিপালসিগনা হেলথ ইন্স্যুরেন্স

পূর্ব ভারতে সম্প্রসারণে জোর দিচ্ছে মণিপালসিগনা হেলথ ইন্স্যুরেন্স

মণিপালসিগনা হেলথ ইন্স্যুরেন্স, ভারতের অন্যতম স্বাস্থ্য বিমা কোম্পানি, পূর্ব ভারতের বাজারে তাদের উপস্থিতি আরও সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে সংস্থাটি পূর্ব ভারতে ৪২টি শহরে উপস্থিত রয়েছে এবং এই অঞ্চলে তাদের ১০,০০০-এর বেশি পরামর্শদাতা রয়েছেন। তারা আগামী দিনে তাদের রিটেল উপস্থিতি, শাখা নেটওয়ার্ক দ্বিগুণ করার পাশাপাশি আরও ১০,০০০ নতুন অ্যাডভাইজর অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এগোচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে পূর্ব ভারত জুড়ে শক্তিশালী ব্যবসায়িক বৃদ্ধির প্রয়াসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গ থেকেই মণিপালসিগনা ₹৫৫ কোটির বেশি আয় করেছে, যেখানে পূর্বাঞ্চল মিলিয়ে মোট ₹১৩০ কোটিরও বেশি গ্রস ডিরেক্ট প্রিমিয়াম লিখিত হয়েছে (GDPW)। জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল (GIC)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে স্ট্যান্ডঅ্যালোন…
Read More