Blog

কেএফসির এপিক অফারের সাথে এনজয় করুন এপিক স্বাদ

কেএফসির এপিক অফারের সাথে এনজয় করুন এপিক স্বাদ

চিকেন লাভার্সদের জন্য কেএফসি নিয়ে এসেছে একটি অসাধারণ অফার, যেখানে তারা উপভোগ করতে পারবেন তাদের প্রিয় চিকেন আইটেমগুলি এপিক সেভার্স-এর সাথে। এর মাধ্যমে গ্রাহকরা সারাদিনের জন্য মাত্র ২৯৯ টাকায় ৯ বার কিনতে পারবেন।কেএফসি এপিক সেভার্স ₹২৯৯/- মূল্যে ৯টি সুস্বাদু চিকেন পিস অফার করছে, যার মধ্যে রয়েছে ৭টি বোনলেস চিকেন স্ট্রিপ এবং ২টি গরম ও মুচমুচে মুচিকেন পিস, যা ভারতের ১৩০০ টিরও বেশি রেস্তোরাঁয় পাওয়া যাবে।কেএফসি-এর প্রচারণা চলচ্চিত্রটিতে জনপ্রিয় অভিনেতা মৃণাল ঠাকুর এবং কৌতুকাভিনেতা ড্যানিশ সাইতকে দেখা গেছে। এখানে তাদের ২৯৯ টাকায় ৯ টাকার অফারে আনন্দে চিৎকার দেখা যায়, কারণ তারা এই এপিক সঞ্চয়ের সাথে এপিক স্বাদের উপভোগ করার সুযোগ পাবেন।…
Read More
লটারিতে কোটিপতি হলেন মালদার এক সিভিক ভলান্টিয়ার

লটারিতে কোটিপতি হলেন মালদার এক সিভিক ভলান্টিয়ার

ভাগ্য খুলল এক সিভিক ভলান্টিয়ারের। লটারিতে পেলেন কোটি টাকা! কোটিপতি হতেই আনন্দ উৎফুল্ল হয়ে উঠলেন ওই সিভিক ভলান্টিয়ার সহ তার পরিবারবর্গ। ঘটনা মালদার রতুয়ার বৈকুন্ঠপুরের। জানা গেছে, ওই এলাকার বাসীন্দা কৌশিক ঘোষ রতুয়া থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করেন। তার মুখ থেকেই জানা গেল, তিনি মঙ্গলবার চাঁচল হয়ে' শিলিগুড়ি যাচ্ছিলেন। শিলিগুড়ি যাওয়ার সময় চাঁচলে ১২০ টাকার লটারির টিকিট কাটেন। এরপর বেলা গড়াতেই সেই টিকিটের রেজাল্ট বের হয়। আর রেজাল্ট মেলাতেই গিয়েই তার চোখ কপালে ওঠে। লক্ষ্য করেন তার হাতের টিকিটেই প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা লেগেছে। তাই তিনি শিলিগুড়ি না গিয়ে মাঝপথেই অন্য গাড়ি ধরে বাড়ি ফিরে আসেন। পরিবারবর্গকে…
Read More
বাংলাদেশ কে বুড়ো আংগুল দেখালো ভারত, পাঠালো না কোন আম-ই

বাংলাদেশ কে বুড়ো আংগুল দেখালো ভারত, পাঠালো না কোন আম-ই

বাংলাদেশ কে এবার ভারতের আমের স্বাদ থেকে বিরত রাখছে আম চাষীরা, ফলে দেশের আম দেশের মানুষ ই খাবে। তাই বলছেন বিক্রেতারা। ফলে এই বছরের জামাইষষ্ঠী তে কম দামেই রকমারি আম খাবার সুযোগ পাবেন আম ভক্তরা। এই বছরের আম যাচ্ছে না আর বা়ংলা দেশে ।রাজ্যের আম রাজ্য কিংবা জেলায় রয়েছে। ফলে দেশের আমভারতের বিভিন্ন রাজ্যে  বিক্রি হচ্ছে। ফলে অনেকটাই কম দামে আম কিনছেন ক্রেতারা। সামনের রবিবার জামাইষষ্ঠী আর জামাইষষ্ঠীর আগে আমের চড়া দাম থেকে রেহাই পেয়েছে সাধারণ মানুষ। এখন বাজারে বেগুন ফুলি, গোলাপ খাস আম মাত্র ৪০ টাকা থেকে ৫০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। এছাড়াও হিম সাগর সহ অন্যান্য আম…
Read More
অযোধ্যায় আকাশছোঁয়া দামে ফের জমি কিনলেন অমিতাভ

অযোধ্যায় আকাশছোঁয়া দামে ফের জমি কিনলেন অমিতাভ

আরও একবার অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ বচ্চন। এই নিয়ে চতুর্থ বার অযোধ্যায় জমি কিনলেন তিনি। রামমন্দির হওয়ার পর থেকেই অযোধ্যা হয়ে উঠেছে তাঁর অন্যতম পছন্দের স্থান। তাই এবারও সেখানেই বড় অঙ্কের জমি কিনলেন অভিনেতা। সূত্রের খবর, ২৫ হাজার বর্গফুটের এই জমিটি রামমন্দিরের খুব কাছেই। পাশেই রয়েছে ‘সরযূ’ নামে আরও একটি বিলাসবহুল ভবন। সেখানেও অভিনেতা বিনিয়োগ করেছেন প্রায় ১৪.৫০ কোটি টাকা। রাম জন্মভূমি মন্দির উদ্বোধনের ঠিক আগে অর্থাৎ ২০২৪-এর ২২ জানুয়ারির ঠিক আগে ৫.৫৪ কোটি টাকা দিয়ে ৫৩৭২ বর্গফুটের একটি জমি কিনেছিলেন তিনি। এবারের জমিটির জন্য খরচ করলেন ৪০ কোটি টাকা। গত এক বছর ধরে জমি, বাড়ির উপর বিনিয়োগ করছেন বিগ…
Read More
বাংলাদেশী সন্দেহে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

বাংলাদেশী সন্দেহে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

বুধবার রাত ১১ টা নাগাদ শিলিগুড়ি জলপাই মোড় এলাকায় এক সন্দেহভাজনকে ঘোরাঘুরি করতে দেখতে পায় স্থানীয়রা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোথা থেকে এসেছে তার সঠিক কোন উত্তর সে দিতে পারে না। সেই ব্যক্তির কাছ থেকে একটি আধার কার্ড উদ্ধার হলেও তা আসলে ছিল জাল আধার কার্ড। দীর্ঘক্ষণ তাকে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলেও সে মুর্শিদাবাদের থাকে বলে জানান কিন্তু মুর্শিদাবাদে কোথায় থাকেন কি করতে শিলিগুড়িতে এসেছে তা কিছুই সে জানায় না। পরবর্তীতে স্থানীয়রা শিলিগুড়ি থানায় খবর দিলে শিলিগুড়ি থানার পুলিশ এসে সেই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জান।
Read More
চাকরিহারাদের মাসিক অনুদান দেবে রাজ্য সরকার

চাকরিহারাদের মাসিক অনুদান দেবে রাজ্য সরকার

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি ইস্যুতে জট খোলেনি এখনও। আগেই চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে-মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা জানালেন এ ব্যাপারে শ্রম দফতরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পের মাধ্যমেই চাকরি হারানো শিক্ষাকর্মীদের ‘অনুদান’ প্রদান করবে রাজ্য। গ্রুপ সি চাকরিহারাদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-র চাকরিহারা শিক্ষাকর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে জানিয়েছেন মমতা। ‘মানবিক কারণে’ চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য…
Read More
রায়দান স্থগিত রেখেছে উচ্চ আদালত

রায়দান স্থগিত রেখেছে উচ্চ আদালত

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় বাংলা। এরই মধ্যে আদালত অবমাননার মামলা দায়ের হয় হাইকোর্টে। সুপ্রিম নির্দেশে যাদের সুদ সহ বেতন ফেরাতে হবে সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে পারে নি। পাশাপাশি পদক্ষেপ করা হয়নি ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ নিয়েও। সেই নিয়েই হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। SSC-তে ২৬ হাজার চাকরি বাতিলে ২২ লাখ OMR প্রকাশ ও বেতন ফেরত মামলার বিচার কী হাইকোর্টে নাকি সুপ্রিম কোর্টে?…
Read More
ওরিয়েন্টাল ট্রাইমেক্সের আয় ৪৫৩% বৃদ্ধি পেয়ে ১৬.৬৬ কোটি টাকা

ওরিয়েন্টাল ট্রাইমেক্সের আয় ৪৫৩% বৃদ্ধি পেয়ে ১৬.৬৬ কোটি টাকা

ওরিয়েন্টাল ট্রাইমেক্স লিমিটেড ২০২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে চমৎকার ব্যবসায়িক পরিবর্তন দেখিয়েছে। আয় বছরে-বছরে ৪৫৩% বৃদ্ধি পেয়ে ৩.০১ কোটি টাকা থেকে ১৬.৬৬ কোটি টাকায় পৌঁছেছে। প্রাকৃতিক পাথর প্রক্রিয়াজাতকারী এই প্রতিষ্ঠানটি ৬.৪৩ কোটি টাকার ত্রৈমাসিক ক্ষতি থেকে ৫.৯৭ কোটি টাকার লাভে পরিণত হয়েছে। বার্ষিক ফলাফলেও একই ধরনের গতিশীলতা দেখা গেছে। ২০২৫ অর্থবর্ষে আয় ৪৭৬% বৃদ্ধি পেয়ে ২১.০২ কোটি টাকায় পৌঁছেছে এবং নিট লাভ ৮.৫৩ কোটি টাকা হয়েছে, যেখানে পূর্ববর্তী বছরে ৬.৪৮ কোটি টাকার ক্ষতি হয়েছিল। ২১ মে ওড়িশার মালকানগিরি জেলায় ৩০ বছরের কালো গ্রানাইট খনন লিজ অর্জনের পর কোম্পানির প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে। ৪.৯৬১ হেক্টরের এই খনিটি চালু হলে বার্ষিক ১০-১৫ কোটি টাকা…
Read More
কনফারেন্স লিগ জিতে ইউরোপের ক্লাব ফুটবলে নজির গড়লো চেলসি

কনফারেন্স লিগ জিতে ইউরোপের ক্লাব ফুটবলে নজির গড়লো চেলসি

উয়েফা কনফারেন্স লিগ জিতল চেলসি। ইউরোপের তৃতীয় সারির ক্লাব প্রতিযোগিতার ফাইনালে স্পেনের রিয়াল বেটিসকে ৪-১ গোলে হারাল তারা। উয়েফার ক্লাব স্তরের সব প্রতিযোগিতায় জিতে অনন্য নজির গড়ল চেলসি। প্রথম ৪৫ মিনিট দাপট দেখিয়েছে স্পেনের দলটিই। প্রথমার্ধে আব্দে এজালজুলির গোলে এগিয়ে গিয়েছিল বেটিস। প্রথমদিকে চেলসি কিছুটা পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে খেলা ঘুরে যায়। পাঁচ মিনিটের ব্যবধানে কোল পামারের দু’টি ক্রস থেকে দু’টি গোল হয়। এনজো ফের্নান্দেস এবং নিকোলাস জ্যাকসন গোল করেন। এগিয়ে যায় চেলসি। শেষের দিকে গোল করেন জেডন সাঞ্চো এবং মোসেস কাইসিদো। ছ’বছর বয়সে চেলসিতে যোগ দিলেও সাম্প্রতিক কালে অনেক বার চোট পেয়েছিলেন রিকি জেমস। এ দিন তাঁর হাতেই ওঠে বিজয়ের…
Read More
অনুষ্কা শর্মার সাথে নতুন এনার্জি ড্রিংক মিক্স চালু করেছে সেন্ট্রাম

অনুষ্কা শর্মার সাথে নতুন এনার্জি ড্রিংক মিক্স চালু করেছে সেন্ট্রাম

সেন্ট্রাম, মাল্টিভিটামিনের জন্য একটি বিশস্ত নাম, সম্প্রতি এনার্জি ড্রিংক মিক্স ক্যাটাগরিতে তার নতুন ড্রিংক সেন্ট্রাম রিচার্জ লঞ্চ করেছে। এটি গ্রাহকদের দৈনন্দিন কাজকর্মের সময় হারিয়ে যাওয়া প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থ পূরণ করার জন্য ডিজাইন করা হয়েছে।  সেন্ট্রাম রিচার্জ, এমন একটি পণ্য যা ১৩টি অপরিহার্য ভিটামিন এবং খনিজ পদার্থের চাহিদা পূরণ করে, যার মধ্যে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক, যা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হাইড্রেশনের জন্য অত্যন্ত জরুরি। এতে মাল্টিভিটামিন এনার্জি ড্রিংক অ্যাডিটিভ এবং মিক্সারের তুলনায় ২ গুণ বেশি ভিটামিন এবং খনিজ রয়েছে এবং এতে অতিরিক্ত চিনি নেই। প্রোডাক্টটি আলাদা আলাদা প্যাকেটে প্যাক করা হয়েছে, যা ঘুরতে যাওয়ার…
Read More
আইপিএলের প্লে-অফে বৃষ্টিতে কোনও ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

আইপিএলের প্লে-অফে বৃষ্টিতে কোনও ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের প্লে-অফ পর্ব। তবে গোটা ভারতেই সময়ের আগে বর্ষা ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েছে বোর্ড। শেষের দিকের ম্যাচগুলোয় বৃষ্টি প্রভাব ফেলতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্লে-অফের কোনও ম্যাচে বৃষ্টি হলে কী পদক্ষেপ নেওয়া হবে তা জানালো বোর্ড। আইপিএলের পরিবর্তিত সূচিতে নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর রাখা হয়েছে। কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল হবে আহমেদাবাদে।আইপিএলের নিয়ম অনুযায়ী, ফাইনাল ছাড়া বাকি কোনও ম্যাচে ‘রিজার্ভ ডে’ নেই। দু’টি কোয়ালিফায়ার এবং এলিমিনেটরের মধ্যে কোনও ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে, পয়েন্ট তালিকায় যে দল আগে শেষ করেছে তাদেরই বিজয়ী হিসাবে ঘোষণা করা হবে। অর্থাৎ বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব বনাম বেঙ্গালুরু ম্যাচ…
Read More
শিলিগুড়ির সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশী

শিলিগুড়ির সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশী

বাগডোগরা ব্যাংডুবী সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার ওই বাংলাদেশী নাগরিক। চলতি মাসেই এক বাংলাদেশীকে গ্রেফতার করেছিল ব্যংডুবি সেনা পুলিশ। তার ঠিক 19 দিনের মাথায় আবারও ধরা পড়লো বাংলাদেশের এক নাগরিক। এই নিয়ে দুই বাংলাদেশি ধরা পড়ল শিলিগুড়ির সেনা ছাউনির কাছে থেকেই। বুধবার ভোর পাঁচটা নাগাদ ব্যাংডুবির এমিইএস মোড়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সেনা জওয়ানরা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, আজিজুল ইসলাম নামে ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। এরপরই সেনা পুলিশ এবং গোয়েন্দারা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে। এবং পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।  বাগডোগরা থানার পুলিশ…
Read More
কোচবিহারের দিনহাটা মহকুমার প্রত্যন্ত গ্রামে মাথাচাড়া দিয়েছে অ্যানথ্রাক্স রোগ

কোচবিহারের দিনহাটা মহকুমার প্রত্যন্ত গ্রামে মাথাচাড়া দিয়েছে অ্যানথ্রাক্স রোগ

অ্যানথ্রাক্স রোগ প্রধানত পশু এবং বন্য খেলাদের মধ্যে দেখা যায়, কিন্তু মানুষও এই রোগে আক্রান্ত হতে পারে. এটি ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট, যা স্পোর তৈরি করে. মানুষ সাধারণত সংক্রামিত প্রাণীর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগের মাধ্যমে, অথবা দূষিত পশুজাত পণ্যের সংস্পর্শে আসার মাধ্যমে এই রোগটি লাভ করে। অ্যানথ্রাক্স মূলত গৃহপালিত পশু, ভেড়া, ছাগল, উট, অ্যান্টিলোপ এবং অন্যান্য তৃণভোজী প্রাণীদের মধ্যে দেখা যায়। মানুষ সাধারণত সংক্রামিত প্রাণীর সাথে চামড়া বা পশমের মতো জিনিস ব্যবহার করে বা সংক্রমিত প্রাণীর মাংস খাওয়ার মাধ্যমে আক্রান্ত হয়ে থাকে।এই ব্যাকটেরিয়া এর আগেও হানা দিয়েছিল উত্তরের বনাঞ্চলে ,১৯৯৩, এরপর ২০২০ সালে এই অঞ্চলের আরেক জাতীয় উদ্যান জলদাপাড়ায়…
Read More
ফের জলপাইগুড়ির কালী মন্দিরে ডাকাতি

ফের জলপাইগুড়ির কালী মন্দিরে ডাকাতি

ফের জলপাইগুড়িতে চুরি। এবার চুরির ঘটনা ঘটল মন্দিরে। জলপাইগুড়ি শহরের ঘোষপাড়া এলাকায় একটি কালী মন্দিরের বিগ্রহের সোনার অলঙ্কার চুরি গিয়েছে বলে দাবি বাসিন্দাদের। দুদিন আগেই শহর লাগোয়া নাজিরপাড়া এলাকায় দিনের বেলায় ঘরের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটে। সোনার গয়না ও লক্ষাধিক টাকা চুরি যায় বলে দাবি করেন গৃহকর্তা। পরপর চুরির ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা। ঘোষপাড়ার চুরির বিষয়টি আজ বুধবার সকালে নজরে আসে এলাকার বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা মালা শর্মা বলেন, সকালে উঠে দেখি মন্দিরের তালা ভাঙা। প্রতিমার গায়ে থাকা সব সোনার অলংকার চুরি গিয়েছে। চুরির বিষয়টি নজরে আসতেই বাসিন্দারা পুলিসকে জানান। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস।
Read More