Blog

আইফোন ১৮ প্রো-তে ১২,০০০-এর ধামাকা এক্সচেঞ্জ অফার ক্রোমা-র

আইফোন ১৮ প্রো-তে ১২,০০০-এর ধামাকা এক্সচেঞ্জ অফার ক্রোমা-র

টাটা গ্রুপের ওমনি-চ্যানেল ইলেকট্রনিক্স রিটেলার ক্রোমা, অ্যাপেল (Apple)-এর নতুন আইফোন ১৮ প্রো অথবা আইফোন ১৮ প্রো ম্যাক্স -এর প্রি-বুকিং শুরু করেছে। গ্রাহকরা সর্বোচ্চ ১২,০০০ পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পাবেন।দেশের ২০০টিরও বেশি শহরে ক্রোমা-র ৫৬০টিরও বেশি স্টোরে প্রি-বুকিং করা যাচ্ছে। এছাড়াও croma.com, টাটা নিউ ( Tata Neu) অ্যাপ এবং বিগ বাসকেট-এর মাধ্যমেও প্রি-বুকিং করা যাবে। ক্রোমা-র স্টোরে আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স প্রি-বুক করতে ৫,০০০ দিতে হবে। তবে অনলাইনে প্রি-বুকিংয়ের ক্ষেত্রে পুরো টাকা একসঙ্গে দিতে হবে।নতুন Pro সিরিজের ফোনে রয়েছে অ্যাপেল -এর A20 Pro চিপ, C2 ওয়্যারলেস মডেম এবং ফিজিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার-সহ ৪৮ মেগাপিক্সেলের ফিউশন প্রধান ক্যামেরা।এদিকে আইফোন…
Read More
রাজনৈতিক ব্যক্তিত্বের বদলে সমাজের মানুষের অংশগ্রহণ, পুজোর উদ্বোধন নিয়ে শংকর ঘোষের বার্তা

রাজনৈতিক ব্যক্তিত্বের বদলে সমাজের মানুষের অংশগ্রহণ, পুজোর উদ্বোধন নিয়ে শংকর ঘোষের বার্তা

শিলিগুড়িতে দুর্গাপুজোর আবহ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের ব্যস্ততা। তবে এবারের পুজো উদ্বোধন থেকে নিজেকে কিছুটা দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। আর সেই সিদ্ধান্তের কারণও স্পষ্টভাবে জানালেন তিনি। এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ বলেন, ক্ষমতায় থাকাকালীন মঞ্চ আলো করে বসে থাকা এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়া—এমন পরিস্থিতি তিনি চান না। এমনকি তিনি বলেন, ক্ষমতায় থাকলেই যদি সব জায়গায় উদ্বোধনে যেতে হয় এবং ক্ষমতা হারানোর পর সেই কারণেই মানুষের কাছ থেকে ডিম ছোড়ার মতো…
Read More
তরুণ ভারতের নিরলস ‘হাসল’কে সুরের ছন্দে বাঁধল নেসক্যাফে

তরুণ ভারতের নিরলস ‘হাসল’কে সুরের ছন্দে বাঁধল নেসক্যাফে

কঠোর পরিশ্রম বা 'হাসল'-এর সুর কেমন হয়? কারও কাছে এটি গভীর রাতের পড়াশোনা, আবার কারও কাছে নিজের সৃজনশীল স্বপ্নপূরণ, নতুন কিছু গড়ে তোলা, কিংবা এক মুহূর্তও থেমে না থাকার অঙ্গীকার। তরুণ ভারতের এই উদ্যম, উচ্চাকাঙ্ক্ষা এবং কর্মকে সম্মান জানিয়ে নেসক্যাফে নিয়ে এসেছে তাদের নতুন ‘হাসল অ্যান্থেম’। এটি একটি র‍্যাপ গান, যা আজকের তরুণদের জীবনের সাউন্ডট্র্যাক হয়ে উঠবে। স্পটিফাই-এর সহযোগিতায় তৈরি এই গানটির মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে নেসক্যাফের দীর্ঘদিনের সম্পর্ক এবার সংগীতের ছোঁয়ায় এক নতুন মাত্রা পেল। তরুণদের সংস্কৃতির সঙ্গে সরাসরি যুক্ত হতে কনটেন্ট ক্রিয়েটর ও ট্রেন্ডসেটারদের নিয়ে একটি আকর্ষণীয় অভিজ্ঞতার মাধ্যমে গানটি প্রকাশ করা হয়, যাতে তরুণরা এর সঙ্গে সহজেই…
Read More
ভেনিসে পুরস্কৃত অনুপর্ণার দ্বিতীয় ছবিও

ভেনিসে পুরস্কৃত অনুপর্ণার দ্বিতীয় ছবিও

আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে ফের সাফল্য বাঙালি পরিচালক অনুপর্ণা রায়ের। ভেনিস চলচ্চিত্র উৎসবে তাঁর দ্বিতীয় ছবি ‘লাভার্স ইন দ্য ব্লু নাইট’ জিতেছে ‘নেটপ্যাক অ্যাওয়ার্ড’। মুম্বইয়ের রাতের জীবন ও প্রান্তিক মানুষের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে তৈরি বহুভাষিক এই ছবিতে রয়েছে হিন্দি, মারাঠি ও বাংলার ব্যবহার। এর আগেও ভেনিসে পুরস্কৃত হয়েছে অনুপর্ণার প্রথম ছবি ‘সংস অফ ফরগটেন ট্রিজ’। ছবিটি ‘অরিজন্তি’ বিভাগে সম্মান পায়। আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও সেন্সর সংক্রান্ত জটিলতায় ছবিটির মুক্তি আটকে যায়। পুরুলিয়ার নিতুড়িয়ার বাসিন্দা অনুপর্ণা স্থানীয়দের কাছে ‘মাম্পি’ নামেই পরিচিত। রানিপুর হাইস্কুলে পড়াশোনার পর মামা নীলোৎপল সিংহের কাছে ইংরেজি সাহিত্য ও ভারতীয় সংস্কৃতির পাঠ নেন তিনি। পরে কর্পোরেট চাকরি ছেড়ে সিনেমা…
Read More
কলসেন্টারের আড়ালে আন্তর্জাতিক প্রতারণা চক্র, কলকাতায় গ্রেপ্তার মূল পাণ্ডা সৈকত

কলসেন্টারের আড়ালে আন্তর্জাতিক প্রতারণা চক্র, কলকাতায় গ্রেপ্তার মূল পাণ্ডা সৈকত

কলসেন্টারের আড়ালে আন্তর্জাতিক আর্থিক প্রতারণা চক্র চালানোর অভিযোগে এক মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃতের নাম সৈকত সিনহা রায়। কলকাতার সোদপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মাটিগাড়া থানার একটি বিশেষ টিম তাঁকে গ্রেপ্তার করে শিলিগুড়িতে নিয়ে আসে। সোমবার সকালে তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তদন্তকারীদের দাবি, সৈকতই এই বিশাল প্রতারণা চক্রের মূল মাথা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ওয়েবেল আইটি পার্কের ফেজ-১, ফেজ-২ এবং লিচুবাগানের ফেজ-৩-এ অভিযান চালিয়ে একটি ভুয়ো কলসেন্টারের হদিস পায়। সেখান থেকে দুই দফায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং দুটি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ধৃতদের মধ্যে পাঁচজন…
Read More
পুজোর আগে কলকাতায় ১২ জন কারুশিল্পী উদ্যোক্তাকে নিয়ে আয়োজিত ‘অন্তরণ এক্সিবিট’

পুজোর আগে কলকাতায় ১২ জন কারুশিল্পী উদ্যোক্তাকে নিয়ে আয়োজিত ‘অন্তরণ এক্সিবিট’

টাটা ট্রাস্টসের একটি উদ্যোগ ‘অন্তরণ এক্সিবিট’, উৎসবের মরশুমের আগে ক্রেতা, ডিজাইনার ও খুচরা বিক্রেতাদের হাতে তৈরি বস্ত্রের সন্ধান দিতে কলকাতার গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের ভিকি গার্ডেন্সে ভারতের সাতটি ক্লাস্টার থেকে ১২ জন কারুশিল্পী উদ্যোক্তাকে একত্রিত করেছে। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই তিন দিনের প্রদর্শনীতে বিভিন্ন ঐতিহ্যবাহী কারুশিল্পের ঐতিহ্যবাহী তাঁতের কাজ, সুতির ও সিল্কের শাড়ি, ইক্কত এবং হস্তশিল্পের বস্ত্র প্রদর্শিত হচ্ছে। এই প্রদর্শনীতে অন্ধ্রপ্রদেশের জালা ও জামদানি বুনন এবং কলংকারী, ওড়িশার ইক্কত ও তসর সিল্ক এবং অসমের নলবাড়ির হস্তশিল্পের এড়ি, মুগা ও মালবেরি সিল্কের পাশাপাশি কামরূপের সুতি ও সিল্কের বস্ত্র স্থান পেয়েছে। নাগাল্যান্ডের সংগ্রহে…
Read More
যাত্রীদের জন্য বড় উপহার পুজোর আগে, শিলিগুড়ি জংশনে চালু ডরমিটরি ও আধুনিক লাউঞ্জ

যাত্রীদের জন্য বড় উপহার পুজোর আগে, শিলিগুড়ি জংশনে চালু ডরমিটরি ও আধুনিক লাউঞ্জ

পুজোর আগেই যাত্রীদের জন্য বড় উদ্যোগ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। সোমবার সকালে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডের দোতলায় মহিলা ও পুরুষ যাত্রীদের জন্য পৃথক ডরমিটরি উদ্বোধন করা হল। যাত্রীদের বিশ্রাম ও রাত্রিযাপনের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। ডরমিটরি পরিষেবা চালু হওয়ায় দূরদূরান্ত থেকে শিলিগুড়িতে আসা যাত্রীদের বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।এদিন ১৪টি বেড বিশিষ্ট জেন্টস ডরমিটরি, ৬টি বেড বিশিষ্ট লেডিস ডরমিটরি এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মীদের জন্য ৪টি বেড বিশিষ্ট স্টাফ ডরমিটরি উদ্বোধন করা হয়। সাধারণ যাত্রীদের জন্য মোট ২০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৩০০ টাকায় ১২ ঘণ্টার জন্য ডরমিটরি বুক করা যাবে।…
Read More
বিনা ঝক্কিতেই বানিয়ে ফেলুন মালাই মাশরুম, রইল রেসিপি

বিনা ঝক্কিতেই বানিয়ে ফেলুন মালাই মাশরুম, রইল রেসিপি

মাশরুম দিয়ে বাহারি রান্না হয়েই থাকে। কখনও ক্রিসপি ফ্রায়েড মাশরুম, কখনও চিলি মাশরুম, আবার কখনও আলু দিয়ে কষা—বিভিন্ন পদে মাশরুমের স্বাদ অনায়াসে উপভোগ করেন আট থেকে আশি সকলেই। এবার বানিয়ে দেখুন চিজ, টক দই এবং ফ্রেশ ক্রিমের মিশেলে তৈরি মালাই মাশরুম। রেসিপিও সহজ। কী কী লাগবে ১২-১৬টি বাটন মাশরুম আধ কাপ গ্রেট করা চিজ আধ কাপ জল ঝরানো টক দই দেড় টেবিলচামচ আদা-রসুন-লঙ্কার বাটা এক চিমটে সাদা গোলমরিচের গুঁড়ো এক চিমটে সবুজ এলাচগুঁড়ো এক চিমটে গরমমশলা গুঁড়ো আধখানি লেবুর রস আধ কাপ ফ্রেশ ক্রিম পরিমাণমতো গলানো মাখন পরিমাণমতো তেল স্বাদমতো নুন এক চিমটে চাটমশলা কীভাবে বানাবেন? প্রথমে এয়ার ফ্রায়ারটি ২০০…
Read More
গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ উত্তরায়ণে, শুরু হল মন্দির নির্মাণের উদ্যোগ

গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ উত্তরায়ণে, শুরু হল মন্দির নির্মাণের উদ্যোগ

শিলিগুড়ির অন্যতম আবাসন উত্তরায়ণে চতুর্থ বর্ষে পা দিল গণেশ পুজো। ECAOA উত্তরায়ণ শিলিগুড়ির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। পুজোকে কেন্দ্র করে গতকাল, ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। একইসঙ্গে এদিন গণেশ মন্দির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ প্রতিমন্ত্রী তথা বিধায়ক আনন্দময় বর্মন। তাঁর উপস্থিতিতে গণেশ মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বরএই তিন দিন ধরে চলবে গণেশ পুজো। প্রতিদিন পুজো, পুষ্পাঞ্জলি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণের আয়োজন রয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচিতেও অংশ নেবেন আবাসনের বাসিন্দারা। আগামী ১৬…
Read More
বাজারে এলো গ্ল্যামার এক্স ইন্টিগ্রেটেড-এবিএস

বাজারে এলো গ্ল্যামার এক্স ইন্টিগ্রেটেড-এবিএস

হিরো মোটোকর্প ভারতের বাজারে তাদের নতুন এবং অত্যন্ত প্রতীক্ষিত Glamour X Integrated-ABS ভেরিয়েন্ট লঞ্চ করেছে। ১২৫ সিসি সেগমেন্টে এটিই প্রথম মোটরসাইকেল, যা সিঙ্গেল-চ্যানেল এবিএস এবং ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম বা আইবিএস-এর সমন্বয়ে বাজারে এসেছে। নতুন এই সংযোজন বাইকের ব্রেকিং কার্যক্ষমতা ও স্থিতিশীলতা বহুগুণ বাড়িয়ে দেয়, যা রাইডারদের জন্য সম্পূর্ণ নিরাপদ যাত্রা নিশ্চিত করে। বাইকটির কার্যক্ষমতা বৃদ্ধির জন্য এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী Sprint-EBT ইঞ্জিন, যা ৮২৫০ আরপিএম-এ ১১.৪ বিএইচপি (৮.৫ কিলোওয়াট) শক্তি উৎপন্ন করতে সক্ষম। চালকদের সুবিধার জন্য এতে তিনটি ভিন্ন রাইড মোড ‘ইকো, রোড এবং পাওয়ার’ দেওয়া হয়েছে। এছাড়াও লং ড্রাইভে ক্লান্তি কমাতে এবং জ্বালানি সাশ্রয় করতে রয়েছে ক্রুজ কন্ট্রোল…
Read More
সেবক রোডের কসমস মলে দমকলের অভিযান, পরীক্ষা করা হল অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পরিকাঠামো

সেবক রোডের কসমস মলে দমকলের অভিযান, পরীক্ষা করা হল অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পরিকাঠামো

শিলিগুড়িতে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসতেই ফায়ার সেফটি নিয়ে কড়া পদক্ষেপ প্রশাসনের। সেইমতো আজ সেবক রোডের কসমস মলে পৌঁছয় দমকল বিভাগের একটি দল। গোটা মলে অগ্নিনির্বাপণ ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখেন তাঁরা। মলের বিভিন্ন অংশ ঘুরে আগুন নেভানোর জন্য থাকা নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা করেন দমকল বিভাগের আধিকারিকরা। পাশাপাশি ফায়ার সেফটি সিস্টেম, জরুরি পরিস্থিতিতে মোকাবিলার ব্যবস্থা, জলের পাইপলাইন-সহ অন্যান্য পরিকাঠামোও খতিয়ে দেখা হয়। এদিন জলের পাইপ নিজে ব্যবহার করেও পরীক্ষা করেন দমকল কর্মীরা। আগুন লাগার মতো পরিস্থিতিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিকভাবে কাজ করবে কি না, তা নিশ্চিত করতেই এই পরীক্ষা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শিলিগুড়িতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। আর সেই কারণেই এবার…
Read More
চলতি বছরের শেষে বিয়ের পিঁড়িতে মিমি? 

চলতি বছরের শেষে বিয়ের পিঁড়িতে মিমি? 

বিয়ে নিয়ে বরাবরই অনাগ্রহের কথা জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কাজ, বই, পরিবার ও পোষ্যদের নিয়েই ভালো আছেন বলে জানিয়েছেন একাধিকবার। তবে এ বার টলিপাড়ায় জোর গুঞ্জন, আগামী ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। সূত্রের খবর, পাহাড়ের শহর কালিম্পংয়ে বসতে পারে বিয়ের আসর। নভেম্বরেই হতে পারে আংটিবদল। ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই নিমন্ত্রণের প্রস্তুতি শুরু হয়েছে বলেও খবর। সবচেয়ে বেশি চর্চা হচ্ছে হবু পাত্রকে নিয়ে। জানা যাচ্ছে, টলিপাড়ার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। পেশায় তিনি নৌসেনার আধিকারিক। তবে পুরো বিষয়টি নিয়ে এখনও মিমি চক্রবর্তীর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে বিয়ের খবর আপাতত গুঞ্জনেই সীমাবদ্ধ। অভিনেত্রী নিজেও এ বিষয়ে নীরব।
Read More
মালদায় জাতীয় লোক আদালতে সাড়ে ১২ হাজার মামলা!

মালদায় জাতীয় লোক আদালতে সাড়ে ১২ হাজার মামলা!

দুই পক্ষের মধ্যে বিরোধ দ্রুত ও আপসের মাধ্যমে মেটানোর অন্যতম বিকল্প ব্যবস্থা জাতীয় লোক আদালত। শনিবার চলতি বছরের তৃতীয় জাতীয় লোক আদালতের আসর বসল মালদায়। মালদা সদর ও চাঁচল মহকুমায় একসঙ্গে এই লোক আদালতের আয়োজন করা হয়। মালদা সদরে ১১টি এবং চাঁচল মহকুমায় পাঁচটি বেঞ্চ বসে। মোট ১৬টি বেঞ্চে প্রায় সাড়ে ১২ হাজার মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হয়। জাতীয় লোক আদালতের কাজকর্ম তদারকি করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা জজ। মামলা পূর্ববর্তী ও বিচারাধীন—দুই ধরনের বিরোধই আপসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অমর্ত্য চক্রবর্তী জানান, লোক আদালতের মাধ্যমে দুই পক্ষের সম্মতিতে…
Read More
ছাত্র বি*ক্ষোভে ইস্তফা সুরেন্দ্রনাথ কলেজের ভাইস প্রিন্সিপালের

ছাত্র বি*ক্ষোভে ইস্তফা সুরেন্দ্রনাথ কলেজের ভাইস প্রিন্সিপালের

ছাত্র বিক্ষোভের জেরে শেষপর্যন্ত পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ কলেজের ভাইস প্রিন্সিপাল। কলেজ থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি দাবি করেন, স্বেচ্ছায় পদত্যাগ করেননি, তাঁকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। তাঁর পদত্যাগের পর কলেজ চত্বরে উচ্ছ্বাস প্রকাশ করেন পড়ুয়ারা। গঙ্গাজল ও ধূপ দিয়ে কলেজের ‘শুদ্ধিকরণ’ও করেন তাঁরা। পড়ুয়াদের অভিযোগ, প্রায় ৯৮ শতাংশ ছাত্রছাত্রীর নাম অ্যাটেনডেন্সের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নিয়মিত কলেজে এলেও তাঁদের উপস্থিতি নথিভুক্ত করা হয়নি। এমনকি সঠিক অ্যাটেনডেন্স রেজিস্টার না রেখে সাদা কাগজে উপস্থিতি নেওয়া হতো বলেও অভিযোগ করেন তাঁরা। এছাড়া, টিএমসিপির সভায় গেলে তবেই অ্যাটেনডেন্স দেওয়া হতো বলেও অভিযোগ। পরীক্ষায় বসার বিষয়েও পড়ুয়াদের সঙ্গে ভাইস প্রিন্সিপালের মতবিরোধ তৈরি হয়েছিল বলে…
Read More