27
Jun
মুম্বই, ১৬ জুন, ২০২৬: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ফিটনেস সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘জেরাই ফিটনেস লিমিটেড’, রিবক-এর সঙ্গে যৌথভাবে দেশের প্রথম জাতীয় স্তরের শক্তি ও সহনশীলতার চ্যাম্পিয়নশিপ ‘লাস্ট ওয়ান স্ট্যান্ডিং’ চালু করার কথা ঘোষণা করেছে। অলস জীবনধারা কাটিয়ে মানুষকে শারীরিক শক্তি, ডিসিপ্লিন ও মানসিক দৃঢ়তার সঙ্গে পুনরায় যুক্ত করাই এই আন্দোলনের মূল লক্ষ্য।এই একদিনের মেগা চ্যাম্পিয়নশিপটি আগামী ১৩ ডিসেম্বর, ২০২৬ তারিখে মুম্বইতে অনুষ্ঠিত হবে। আজ থেকেই এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং প্রথম সংস্করণে মাত্র ৫০০ জন প্রতিযোগী অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা www.lastonestanding.in ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে পারবেন।প্রথাগত প্রতিযোগিতার বাইরে গিয়ে এটি অ্যাথলেটদের সামগ্রিক ফিটনেস পরীক্ষা করবে। প্রতিযোগীদের স্কোয়াটস, বেঞ্চ প্রেস,…
