08
Feb
উদ্বেগ বাড়িয়ে ভয়ঙ্করভাবে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, মধ্য তুরস্কে যে কম্পন অনুঙূত হয়েছে, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৬৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে। সরকারি হিসাব অনুযায়ী, সোমবারের ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ৪০০০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সোমবার ভোরে তীব্র কম্পন অনুভূত হয়৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮। প্রথম কম্পনের ১১ থেকে ১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় বার কম্পন…
