19
May
মালদায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রির চক্র,লোটো,সাট্টা,জুয়া এবং বেশ কিছু জায়গায় দেহ ব্যবসার অভিযোগ উঠে আসছিল। কিন্তু যা এতদিন হয়নি তা দায়িত্ব নেওয়ার পর করে দেখালেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তাঁর দায়িত্ব নেওয়ার পর থেকে মালদার সমস্ত এলাকায় বেআইনি এসব কারবারিদের ডেরায় তালা ঝুলছে। পুলিশ সুপারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মালদা শহরের বাসিন্দারা।সম্প্রতি ঈদ উৎসবের মধ্যে মালদা শহরের মহেশমাটি এলাকায় জুয়ার ঠেকে বচসার জেরে গুলিবিদ্ধ হয় এক যুবক।আর এই ঘটনার পরে শোরগোল পড়ে যায় গোটা জেলা জুড়ে। তারপরে জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে আসেন প্রদীপ কুমার যাদব।আর তাঁর নির্দেশেই শুরু হয় বেআইনি মদের আখড়া,লোটো,জুয়ার ঠেকে অভিযান।পাশাপাশি মালদার বেশকিছু…
