19
May
তৃতীয়বার ক্ষমতায় ফিরলে রাজ্যবাসীর বাড়ির দরজায় রেশন পৌঁছে দেবে তাঁর সরকার৷ বিধানসভা ভোটের আগে এমনই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক বড় প্রতিশ্রুতি। ইস্তেহারেও অন্যতম বড় চমক ছিল এই প্রকল্প৷ এবার ক্ষমতায় ফিরে সেই কাজই শুরু করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। করোনা অতিমারির সময়ে দেরি না করে দ্রুত এই প্রকল্প শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার৷ আগামী শুক্রবার থেকে রাজ্যে পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে 'দুয়ারে রেশন' প্রকল্প৷ কোভিড বিধি মেনেই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার৷ মঙ্গলবার খাদ্যভবনে এক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুক্রবার পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে দুয়ারে রেশনের কাজ। আপাতত প্রতিটি জেলায় একটি…
