28
Dec
বড়দিন এলেই কৃষ্ণনগরের খ্রিস্টান মহল্লা ম-ম করে ভ্যানিলা বা স্ট্রবেরির গন্ধে। কিন্তু একটা সময় ছিল, যখন কৃষ্ণনগর-সহ নদিয়ার বিস্তীর্ণ অংশে পৌষ-মাখানো বড়দিনে খ্রিস্টানপল্লি জুড়ে ভেসে বেড়াত নবান্নের সুঘ্রাণ। চাপড়া, তেহট্ট, মালিয়াপোতা, রানাঘাট মাতাল হয়ে যেত নলেনগুড়ের সুবাসে। জিশুর জন্মদিন চিঁড়ে, মুড়কির সঙ্গে গোকুলপিঠে, ভাজাপুলি বা পাটিসাপটা দিয়েই উদ্যাপন হত। নদিয়াতে খ্রিস্ট উৎসবে কেক এসেছে অনেক পরে। সাম্প্রতিক কালে বড়দিন আর কেক যেন সমার্থক হয়েছে। তবে জিশুর সঙ্গে কেকের আদৌ কোনও সম্পর্ক নেই। যত দূর জানা যায়, প্রাচীন গ্রিসে প্রথম দুধ, মধু, ময়দা এবং শুকনো ফল দিয়ে তৈরি করা হয় ‘প্লাকাউস’ নামে কেক। এটি ছিল মঙ্গল বা শুভর প্রতীক। তাই নবজাতকের…
