08
Mar
করোনা পরিস্থিতিতে স্থির হয়েছে নিয়মকানুন৷ এই পরিস্থিতিতে ফের একবার খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান৷ পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে পরীক্ষা৷ এই পরিস্থিতিতে আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে পরীক্ষার সূচি৷ তবে জয়েন্ট এন্ট্রান্স বা জেইই পরীক্ষার জন্য কিছুটা বদল আনা হল উচ্চমাধ্যমিকের সূচিতে৷ একই দিনে দুটি পরীক্ষা হলে অনেক পরীক্ষার্থীই সমস্যায় পড়বেন৷ সে কথা ভেবেই সূচি বদলের সিদ্ধান্ত৷ সোমবার সাংবাদিক বৈঠক করে নতুন সূচি ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ এদিনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২ এপ্রিল থেকেই পরীক্ষা শুরু হবে৷ তবে ৩ দিনের সূচি বদল করা হয়েছে৷ ১৬…
