28
Jan
রাজ্যে বাড়ন্ত করোনা সংক্রমণকে রুখতে জারি হয়েছে একাধিক কড়া বিধিনিষেধ। এর ফলে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ আবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে মৃত্যু নিয়ে একটা চিন্তা রয়েই গিয়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ কিঞ্চিত বেড়ে হল ৯.০২ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৬.১৬ শতাংশ। এই আবহে বাংলায় RT-PCR টেস্টের খরচ কমেছে। আইসিএমআর অনুমোদন প্রাপ্ত রাজ্যের বেসরকারি ল্যাবগুলিতে RT-PCR টেস্ট করতে এতদিন পর্যন্ত খরচ পড়ত ৯৫০ টাকা। এখন থেকে এই টেস্টের জন্য খরচ লাগবে ৫০০ টাকা। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্ট্যাবলিস্মেন্ট রেগুলেটরি…
