20
Oct
রাজ্যের সাধারণ মানুষের জন্য একের পর এক নয়া প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার৷ বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার পর ‘দুয়ারে সরকার’ কর্মসূচি, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো প্রকল্প বাস্তবায়নে আর্থিক চাপে পড়েছে নবান্ন৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে পেরেছেন, তাঁর মুকুটে যোগ হয়েছে নতুন পালকও৷ বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের রূপায়নে শুরু থেকেই অনীহা ছিল রাজ্য সরকারের৷ সরকারের অবশ্য বক্তব্য ছিল, রাজ্যেই যখন সমতুল প্রকল্প রয়েছে তখন কেন্দ্রীয় প্রকল্পের প্রয়োজন কী! কিন্তু টান পড়েছে ভাঁড়ারে৷ কোষাগারের সেই চাপ সামাল দিতে গিয়েই এখন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা গ্রহণ করে চালু প্রকল্পগুলি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বিবেচনা করছে বলে সূত্রের খবর। বেশ কয়েকটি দফতর থেকে সেই…
