09
Sep
চা বাগানে পাতা খাঁচায় বন্দি হয়েও পালিয়ে গেল চিতাবাঘ। সেই চিতাবাঘের আক্রমনে আহত হলেন এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এক বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান এলাকায়। জানা গিয়েছে বাগানে চিতাবাঘের উপস্থিতি বুঝতে পেরে চা বাগানে আতঙ্ক ছড়ায়। সেকারনে বাগানে খাঁচা পাতার দাবি জোরালো হয়। স্থানীয়দের দাবি মেনে সপ্তাহখানেক আগে বনদপ্তরের বিন্নাগুরি স্কোয়ার্ড এর পক্ষ থেকে খাঁচা পাতা হয়েছিল চা বাগানের ১৬/১৭ ( ১৬ বাই ১৭ ) নম্বর সেকসনে। প্রতিদিন রাতে টোপ হিসেবে ওই খাঁচায় ছাগল রাখা হতো। সোমবার সকালে সেই খাঁচায় ধরা পড়ে একটি চিতাবাঘ। চিতাবাঘ দেখতে প্রচুর উৎসাহী মানুষ খাঁচার সামনে জড়ো হন। হঠাৎ কমজোরি খাঁচার দরজা ভেঙে…
