একই স্মার্টকার্ড ব্যবহার করা যাবে মেট্রোর সবকটি স্টেশনে

একই স্মার্টকার্ড ব্যবহার করা যাবে মেট্রোর সবকটি স্টেশনে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়েছে একটি টোকেন বা স্মার্টকার্ড পাঞ্চ করেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরে এবং নর্থ-সাউথ মেট্রো করিডরের বিভিন্ন স্টেশনে সহজেই যাত্রীরা যাতায়াত করতে পারবেন। দক্ষিণেশ্বর বা নোয়াপাড়া থেকে হাওড়া ময়দান ৩০ টাকা। দমদম বা শ্যামবাজার থেকে হাওড়া ময়দান ২৫ টাকা। কালীঘাট বা নেতাজি থেকে হাওড়া ময়দান ২৫ টাকা। মাস্টারদা সূর্য সেন বা কবি সুভাষ থেকে হাওড়া ময়দান ৩০ টাকা। সত্যজিৎ রায় থেকে হাওড়া ময়দান ৩৫ টাকা। জ্যোতিরিন্দ্র নন্দী এবং কবি সুকান্ত থেকে হাওড়া ময়দান ৪০ টাকা। হেমন্ত মুখোপাধ্যায় থেকে হাওড়া ময়দান…
Read More
হাজি সিদ্দিক মোল্লাকে তলব সিজিও কমপ্লেক্সে

হাজি সিদ্দিক মোল্লাকে তলব সিজিও কমপ্লেক্সে

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় এবার সন্দেশখালির আরও এক তৃণমূল নেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ইস্যুতেই স্থানীয় নেতা হাজি সিদ্দিক মোল্লাকে তলব করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির তলবে সাড়া দিয়ে ইডির কলকাতার দফতর সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন হাজি সিদ্দিক মোল্লা। জানা যাচ্ছে, শিবু হাজরার মতো হাজি সিদ্দিক মোল্লাও ধৃত শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ। শিবু হাজরার মতো তার নাম কাজে লাগিয়েও নিজের সম্পত্তি বৃদ্ধি করেছিলেন শাহজাহান। এই বিষয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতেই শাহজাহান ঘনিষ্ঠ এই নেতাকে তলব করা হয়েছে বলে জানাচ্ছে ইডি। উল্লেখ্য, শাহজাহান গ্রেফতারির আগেই শিবু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ।
Read More
বড় নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

বড় নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার আগামী কয়েকদিন তীব্র তাপপ্রবাহ নিয়ে কমলা সতর্কতাও জারি হয়েছে একাধিক জেলায়। এই পরিস্থিতিতে বিদ্যুতের যোগান আর চাহিদা ক্রমশই ভারসাম্য হারাচ্ছে। বিদ্যুতের চাহিদা লাগাতার বাড়তেই বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ মিলছে। কোনওভাবেই যাতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন না হয়, সেই দিকে নজর রাখার জন্য CESC-কে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রীর নির্দেশ, যদি কোনও জায়গায় যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বা বিদ্যুৎ সংযোগ মেরামত করার প্রয়োজন পড়ে তাহলে সেই সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ যাতে নিরবচ্ছিন্নভাবে…
Read More
বড় নির্দেশ হাইকোর্টের

বড় নির্দেশ হাইকোর্টের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ২২,০৪,২৪ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এসএসসিতে নিয়োগ করতে বেআইনি ভাবে অনেক অতিরিক্ত পদ (সুপারনিউমেরিক পদ) তৈরি করা হয়েছিল বলে একাধিক অভিযোগ ওঠে। এই সেই সব নিয়োগের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকারই। আদালতের নির্দেশ, এসএসসি সংক্রান্ত সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই, যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে।’ যে সময়ে সুপার নিউমারারি পদ তৈরির জন্য রাজ্য মন্ত্রিসভাকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে একটি চিঠি সিবিআই এর হাতে এসেছে তা ২০২২ সালের…
Read More
দীর্ঘ পনেরো বছর পর দায়ের হলো মামলা

দীর্ঘ পনেরো বছর পর দায়ের হলো মামলা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহেই হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে SSC ২০১৬ সালের গোটা প্যানেল। যার জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫৭৫৩ জন। এরই মাঝে এবার প্রাথমিকে বাম আমলের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ২০১০ সালে বাম আমলে প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। পরে ক্ষমতায় এসে সেই গোটা প্যানেল বাতিল করে তৃণমূল সরকার। মালদহের কয়েক জন প্রার্থী সেই নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে বলে আদালতের দ্বারস্থ হন। মাঝে কেটে গিয়েছে প্রায় ১৫…
Read More
আগামী কয়েক বছরের মধ্যে সচেতন হতে হবে কলকাতাকে

আগামী কয়েক বছরের মধ্যে সচেতন হতে হবে কলকাতাকে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের কলকাতায় এবারের অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। একাধিক জায়গায় স্বাভাবিকের থেকে সর্বাধিক তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বেশি। আগামী সোমবার পর্যন্ত আপাতত রয়েছে তাপ প্রবাহের সর্তকতা। এই আবহে বাংলার বিভিন্ন প্রান্তে দেখা দিচ্ছে জল সংকট। পরিবেশ বিজ্ঞানীদের কথায়, মাটির তলার জলস্তর বৃদ্ধি পাচ্ছে না। উল্টে মাটির তলা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি লিটার জল উত্তোলন করা হচ্ছে। পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রনাথ ঘোষ বলছেন, গাছের মাধ্যমে বৃষ্টির জল মাটির নিচে চলে যায়। কলকাতায় গত ১০ বছরে গাছ কমেছে ৩০ শতাংশ। বলা…
Read More
নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশ্যে নয়া তথ্য

নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশ্যে নয়া তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ তিন মাসের শুনানির পর ২০১৬ সালে পুরো প্যানেল বাতিল করেছে হাইকোর্ট। যার জেরে বাতিল হয়েছে ২৫৭৫৩ চাকরিপ্রার্থীর নিয়োগ। এসএসসিতে নিয়োগ করতে বেআইনি ভাবে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। সেই সব নিয়োগের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকারই। রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও বেআইনি চাকরি রক্ষার স্বার্থে সিদ্ধান্তগুলির অনুমোদন দেওয়া হয়েছে। সিবিআই জানায়, যে সময়ে সুপার নিউমারারি পদ তৈরির জন্য রাজ্য মন্ত্রিসভাকে প্রস্তাব দেওয়া হয়েছে সেই সময়ের একটি চিঠি তাদের হাতে এসেছে। যা…
Read More
কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

চলতি বছর পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কবে প্রকাশিত ফলাফল এই জল্পনার মাঝেই এবার নয়া আপডেট, অবশেষে মুখ খুলল পর্ষদ। খুব সম্ভবত মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বের করতে চাইছে পর্ষদ। কেউ কেউ বলছে, উচ্চমাধ্যমিকের ফলাফল বেরোনো এখন কেবল সময়ের অপেক্ষা। সূত্রের খবর, ফলাফল ঘোষণার জন্য সংসদ প্রায় তৈরি‌। মার্কশিট তৈরির কাজও নাকি প্রায় শেষ। সরকারের তরফ থেকে গ্রীন সিগন্যাল মিললেই ফলাফল প্রকাশের দিন ঘোষণা করবে পর্ষদ। শোনা যাচ্ছে, আসন্ন মে মাসের প্রথম দিকেই উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করবে পর্ষদ। এমন আবহে অনেকেরই ধারণা, আগামী মে মাসে মাধ্যমিকেরও রেজাল্ট বের করবে পর্ষদ। কারণ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে…
Read More
জমি দখলের অভিযোগের তদন্তে করতে সন্দেশখালিতে সিবিআই

জমি দখলের অভিযোগের তদন্তে করতে সন্দেশখালিতে সিবিআই

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। ফের সন্দেশখালির ধামাখালির দিকে দেখা যায় সিবিআই। অন্যদিকে এদিন সিবিআই এর আরেকটি টিম যায় ন্যাজাটের সুন্দরীখালি এলাকায় যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি ঘটনার তদন্ত করছে সিবিআই। তদন্তভার হাতে পাওয়ার পর থেকেই যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালি থানায় যায় সিবিআই। জমি দখল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। জোর করে জমি দখলের অভিযোগের তদন্তে ফের শাহজাহানের খাসতালুকে সিবিআই। প্রসঙ্গত ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সন্দেশখালি এবং ন্যাজাট থানায় মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের উপর জুলুমবাজির অভিযোগ দায়ের হয়েছে।
Read More
মৃতের পাশ থেকে উদ্ধার হল সুইসাইড নোট তাতে লিখা,‘শরীরে সায়ানাইড মাখানো, আমাকে ছুঁলেই মৃত্যু হতে পারে

মৃতের পাশ থেকে উদ্ধার হল সুইসাইড নোট তাতে লিখা,‘শরীরে সায়ানাইড মাখানো, আমাকে ছুঁলেই মৃত্যু হতে পারে

স্কুল পড়ুয়ার ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট।গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল স্কুল পড়ুয়া।  যার জেরে  এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । মৃত স্কুল ছাত্রের নাম মহম্মদ আদনান সামি (১৯)। সে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত। বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ড রসিদপুরে। ঘর থেকে উদ্ধার হয়েছে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পরিবার থেকে জানা গিয়েছে, আদনান অনলাইনের মাধ্যমে পটাশিয়াম সায়ানাইড প্রায় পাঁচ লিটারের একটি জার অর্ডার করে। মৃতের পাশ থেকে…
Read More
চাকরি বাতিল হল এক স্কুলের ৩৬ জন শিক্ষকের

চাকরি বাতিল হল এক স্কুলের ৩৬ জন শিক্ষকের

২০১৬ সালের গোটা প্যানেল বাতিলে চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের। যার জেরে সমস্যায় পড়েছে স্কুলগুলি। বাদ যায়নি মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাইস্কুলও। অর্জুনপুর হাই স্কুলে চাকরি বাতিল হল ৩৬ জন শিক্ষক-শিক্ষিকার। এ দিকে,  এই স্কুলের এতজন পড়ুয়ার চাকরি চলে যাওয়ায় কপালে হাত পড়ুয়া থেকে অভিভাবকদের। ছেলে মেয়েদের ভবিষ্যত কী হবে চিন্তায় কুল-কিনারা করতে পারছেন না তাঁরা। ফরাক্কা অর্জুনপুর হাই স্কুলের মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ৬০। পার্শ্বশিক্ষক ৭ জন। মোট পড়ুয়া সংখ্যা প্রায় দশ হাজারের বেশি। বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা বাদ দিলে এখন মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ২৪ জন। যার ফলে সমস্যার মুখে ফরাক্কা অর্জুনপুর হাই…
Read More
কলকাতার বুকে গ্রেপ্তার জঙ্গি

কলকাতার বুকে গ্রেপ্তার জঙ্গি

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে মুম্বই হামলার ষড়যন্ত্রীর নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পিএ’র ফোন নম্বরও জোগাড় করেন রাজারাম রেগি নামের ওই জঙ্গি। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলি শাগরেদ যখন মুম্বই গিয়েছিলেন, তখন রাজারামের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছিল। সেই সময় তিনি রাজনৈতিক দলের নেতা হিসাবে পরিচয় দিয়েছিলেন। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার জানিয়েছেন গত ১৮ এপ্রিল কলকাতায় আসেন ওই জঙ্গি। দুদিন কলকাতাতেই ছিলেন। এরপর অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তার পরই…
Read More
চাপ বাড়তে পারে কালীঘাটের ‘কাকু’র

চাপ বাড়তে পারে কালীঘাটের ‘কাকু’র

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির সূত্র ধরে বঙ্গে অন্যতম চর্চিত একটি নাম কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। তবে তিন মাস পেরিয়ে গেলেও সেই রিপোর্ট পেশ করা হয়নি আদালতে। কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রায় সাড়ে তিন মাস পর অবশেষে কলকাতা হাই কোর্টে তার ফরেন্সিক রিপোর্ট পেশ করতে চলেছে ইডি। গত ৪ জানুয়ারি কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশের পর মধ্যরাতে এসএসকেএম থেকে কাকুকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা।…
Read More
অভিযুক্তদের বিরুদ্ধে হাইকোর্টে রিপোর্ট দিল সিবিআই

অভিযুক্তদের বিরুদ্ধে হাইকোর্টে রিপোর্ট দিল সিবিআই

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টে বিস্তারিত রিপোর্ট পেশ করেছে সিবিআই। কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, টাকার বিনিময়ে প্রার্থীর তালিকায় নাম উঠে যেত অযোগ্যদের। তাদের বিশ্বাস অর্জনে তৈরি হয়েছিল ভুয়ো ওয়েবসাইটও। ৩১০ জন অযোগ্য প্রার্থী, যারা টেট পাস করেননি তাদের চাকরি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওদিকে টেট প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কুন্তল ও তাপসের পকেটে বিপুল পরিমাণ টাকা গিয়েছে বলে দাবি সিবিআই এর। তাপস মণ্ডলের ৮ জনের মতো সাব এজেন্ট ছিলেন। ২০১৬ থেকে…
Read More