announcement

ভোটের কারণে বদল হলো মাধ্যমিক পরীক্ষার দিন

ভোটের কারণে বদল হলো মাধ্যমিক পরীক্ষার দিন

আসন্ন মাধ্যমিক পরীক্ষা, প্রকাশিত হলো তারই সময়সূচি। এর সাথে সাথেই বদলও করা হলো পরীক্ষার সূচি। চলতি বছরের মাধ্যমিকে ইতিহাস পরীক্ষার সূচি বদল করা হয়েছে। ইতিমধ্যেই নয়া তারিখ ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু 'মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি' এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, অনেক আগেই মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট নির্ধারণ হয়েছিল। তাই নির্বাচন কমিশনের উচিত ছিল পরীক্ষার পর বা আগে ভোটের তারিখ ঘোষণা করা। প্রাথমিক সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেইদিনই সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই কারণে ২৭ ফেব্রুয়ারি পরীক্ষার বদলে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হবে ১ মার্চ। বোর্ডের পক্ষ…
Read More
সাধারণতন্ত্র দিবসে শ্রমিকদের জন্য বিশেষ আয়োজন

সাধারণতন্ত্র দিবসে শ্রমিকদের জন্য বিশেষ আয়োজন

দু বছর আগেই ঘোষিত হয়েছিল নতুন সংসদ ভবনের। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবার এই প্রেক্ষিতে সাধারণতন্ত্র দিবসে আমআদমিদের জন্যই করা হল কুচকাওয়াজ দেখার বিশেষ বন্দোবস্ত৷ জানা গিয়েছে, ভারতের নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তা, কর্তব্য পথ তৈরিতে নিযুক্ত সমস্ত শ্রমিকদের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে আমন্ত্রণ পেয়েছেন সবজি বিক্রেতা, রিকশা চালকরাও৷ সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন তাঁরা৷ সব মিলিয়ে এক হাজার মানুষ এই অনুষ্ঠানে বিশেষ অতিথির সম্মান পাবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছরও সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই তালিকায়…
Read More
বিক্ষোভের জেরে ন’জন আইনজীবীকে সাসপেন্ড

বিক্ষোভের জেরে ন’জন আইনজীবীকে সাসপেন্ড

চলতি সপ্তাহের শুরুতে আচমকই হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর টানা দু’দিন বিক্ষোভের পর অবশেষে অবরোধ উঠল কলকাতা হাই কোর্টে। এবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে বিক্ষোভকারী আইনজীবীদের সাসপেন্ডের সুপারিশ। ন'জন আইনজীবীর নামে সাসপেনশনের সুপারিশ করেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় অভব্যতার অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখেছে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’। এই ঘটনার সত্যতা খতিয়ে দেখতেই কাউন্সিলের তরফে ৩ সদস্যের প্রতিনিধিদল পাঠানো হয়েছিল হাই কোর্টে। পাশাপাশি ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন বার কাউন্সিলের প্রতিনিধিরা। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধে সোমবার৷ আইনজীবীদের…
Read More
ঘোষিত হলো ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ের নির্বাচনের দিনক্ষণ

ঘোষিত হলো ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ের নির্বাচনের দিনক্ষণ

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে ঘোষিত হলো নির্বাচনের দিনক্ষণ৷ আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট হবে ত্রিপুরায়। পাশাপাশি আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড এবং মেঘালয়ে হবে বিধানসভা নির্বাচন। তিন রাজ্যের ভোটের ফলপ্রকাশ হবে একই দিনে, আগামী ২ মার্চ। ভোটের আগে একাধিক রাজনৈতিক ঘটনায় সরগরম ত্রিপুরা৷ ২০২৩-এর বিধানসভা ভোটের আগে ত্রিপুরা মন্ত্রিসভায় ভাঙনের ইঙ্গিত। তিপ্রামথা দলে যোগ দিতে চলেছেন ত্রিপুরার মৎস্য ও সমবায় দফতরের মন্ত্রী প্রেম কুমার রিয়াং। তিপ্রামথা দলের প্রধান প্রদ্যুত কিশোর মানিক্য দেববর্মনকে চিঠি লিখে আলোচনায় বসার জন্য স্থান ও সময় নির্ধারণ করার অনুরোধ জানিয়েছেন রিয়াং। তিনি বর্তমানে আইপিএফটি দলের সভাপতি৷ তাঁর দল…
Read More
রাজভবনে বাংলা শিখবেন রাজ্যপাল

রাজভবনে বাংলা শিখবেন রাজ্যপাল

সদ্য মাত্রই রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে ঘোষিত হয়েছিল তার নাম। এবার বাংলা ভাষা শেখার উদ্যোগ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপামর বাঙালির যে দিন বাংলা শেখার সূচনা করেন, সেই সরস্বতী পুজোর দিনই হাতেখড়ি হবে তাঁর। শিখবেন বাংলা৷ ২৬ জানুয়ারি সরস্বতী পুজোর দিন বিকাল পাঁচটায় রাজভবনে একটি অনুষ্ঠানে হাতে খড়ি দেবেন রাজ্যপালের৷ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। রাজভবনের ইস্ট লনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ পশ্চিমবাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে একাধিক বার বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি আগ্রহ ও ভালোবাসার সর্বসমক্ষে প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্রতি তাঁর ভালবাসার…
Read More
চলতি মাসের শেষ অবধি জেলেই থাকতে হবে অনুব্রতকে

চলতি মাসের শেষ অবধি জেলেই থাকতে হবে অনুব্রতকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে এখনই মুক্তি মিলছে না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের৷ গরু-পাচার মামলায় আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। আদালতে একটি কেস ডায়েরি জমা দেয় সিবিআই৷ এদিন সিবিআই অফিসার সুশান্ত ভট্টাচার্য বিচারককে আদালতে একটি কেস ডায়েরি জমা দেন। ওই কেস ডায়েরিতে বিস্ফোরক দাবি করা হয়েছে৷ বলা হয়েছে, বীরভূম কোঅপারেটিভ ব্যাঙ্কে ২৩১টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে। যার মধ্যে ২০০টি অ্যাকাউন্ট একজনেরই সই দিয়ে খোলা হয়েছিল বলে দাবি সিবিআইয়ের। এ ছাড়াও এদিন আদালতে বাফারিং অ্যাকাউন্টের কথাও জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার অর্থ, এই ভুয়ো অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে আর্থিক লেনদেনও হয়েছে৷ সিবিআইয়ের তরফে জানানো…
Read More
বড় ঘোষণা পড়ুয়াদের জন্য

বড় ঘোষণা পড়ুয়াদের জন্য

রাজ্যে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের হাসিমারায় একটি প্রশাসনিক সভা থেকে বৃত্তি দেওয়ার প্রকল্প চালুর কথা ঘোষণা করলেন। অনিগ্রসর শ্রেণির পড়ুয়াদেরও রাজ্য সরকার এবার বৃত্তি দেবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য চালু হচ্ছে 'মেধাশ্রী' প্রকল্প। বাংলার ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এবার রাজ্য সরকারই ভাতা বা বৃত্তি দেবে। 'মেধাশ্রী' নামের ওই প্রকল্পের আওতায় বছরে ৮০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে বলে জানান হয়েছে। এদিন মমতা নিজে জানান, অন্যান্য অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। তবে ছাত্রছাত্রীদের বিপন্ন বোধ করার কারণ নেই। তিনি আরও জানান, শিক্ষাশ্রীর পাশাপাশি এই সরকারি প্রকল্পের আওতায় এবার থেকে…
Read More
ক্ষতিপূরণ ঘোষণা উত্তরাখন্ড সরকারের তরফে

ক্ষতিপূরণ ঘোষণা উত্তরাখন্ড সরকারের তরফে

আচমকাই উদ্বেগ ছড়ালো পুরো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক বাড়ি এবং রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়ে জোশীমঠের একটি মন্দির। তলিয়ে যেতে চলেছে উত্তরাখণ্ডের জোশীমঠ। বিগত কয়েকদিনেই অধিকাংশ জায়গায় ফাটল দেখা দিয়েছে। ভাঙতে শুরু করেছে রাস্তা, বাড়ি, হোটেল। ইতিমধ্যেই ৭০০-র বেশি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে। হোটেল মালিক থেকে শুরু করে অধিকাংশ স্থানীয়রা সরকারের থেকে ক্ষতিপূরণ চেয়েছিল ভিটেমাটি ছেড়ে যাওয়ার জন্য। অবশেষে সেই ক্ষতিপূরণের ঘোষণা হল। উত্তরাখণ্ড সরকারের তরফে জানান হয়েছে, যে সমস্ত পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়িতে ফাটল ধরেছে, তাদের প্রাথমিক ভাবে দেড় লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি যে সমস্ত বাড়ি ও হোটেলগুলিতে…
Read More
শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি দিলো হাইকোর্ট

শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি দিলো হাইকোর্ট

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শহরে মিছিল করতে চেয়েছিল তারা, কিন্তু সেই অনুমতি দেয়নি পুলিশ। শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চাকরিপ্রার্থীদের দশটি সংগঠন। সেই মামলার শুনানিতে শর্তসাপেক্ষে চাকরিপ্রার্থীদের সভা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা। তবে স্পষ্ট জানান হয়েছে, শর্ত মেনেই মিছিল এবং শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে। তবে যেদিন এই মিছিল করতে চেয়েছিল তারা সেদিন তা করা যাবে না। আদালত এদিন জানিয়েছে, ১৬ জানুয়ারি নয়, গঙ্গাসাগর মেলার জন্য ১৮ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রানি রাসমণি রোডে শর্তসাপেক্ষে চাকরিপ্রার্থীরা কর্মসূচি করতে পারবেন। তবে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। শব্দ বিধি মানতে…
Read More
শুধু বাবুঘাটেই নয় আরো দুই জায়গায় গঙ্গা আরতির ভাবনা মমতার

শুধু বাবুঘাটেই নয় আরো দুই জায়গায় গঙ্গা আরতির ভাবনা মমতার

পুজো আরতি নিয়ে ঘোষণা হয়েছিল পূর্বেই। বারাণসীর ঘাটে যে ভাবে গঙ্গা আরতি হয়, ঠিক সেভাবেই কলকাতাতেও এবার থেকে শুরু হবে গঙ্গা আরতি৷ বৃহস্পতিবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনেই এই উদ্যোগ শুরু করবে রাজ্য সরকার। কলকাতা পুরসভাকে তেমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামীকাল থেকে বাবুঘাটে শুরু হবে গঙ্গা আরতি। বাবুঘাটে গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “পঞ্চশঙ্খের আয়োজন করতে হবে। বাবুঘাট অন্যতম দর্শনীয় জায়গা হতে চলেছে।” তিনি আরও বলেন, “খুব শীঘ্রই তারাপীঠ, বেলুড় এবং দক্ষিণেশ্বরেও এই উদ্যোগ চালু করা হবে। স্থানীয়ভাবে বাবুঘাটকে মডেল করে গঙ্গা আরতির উদ্যোগ নেওয়া যেতে পারে।” এদিন গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আগে সাগরে আগে কিছু ছিল না।…
Read More
নিয়োগের দাবি নিয়ে মহামিছিলের ডাক

নিয়োগের দাবি নিয়ে মহামিছিলের ডাক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শূন্যপদে নিয়োগ নিয়ে দীর্ঘ দিন ধরে দাবি উঠছে। আর নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাঝে এই নিয়ে সরব হওয়া যেন আরও বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় আবার বড় জমায়েতের ডাক দেওয়া হল। সমস্ত শূন্যপদে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যদের দ্রুত স্থায়ী নিয়োগ করতে হবে, এই দাবি তোলা হয়েছে। আগামীকাল অর্থাৎ মহামিছিলের আয়োজন করা হয়েছে এবং স্পষ্ট দাবি তুলে জানান হয়েছে, রাজ্যে শিক্ষকের শূন্যপদ ৩.৫ লক্ষ, শিক্ষক বাদে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদ ৪.৬ লক্ষ। সেই ডাক দিয়েই উক্ত দিনে শিয়ালদহ বিগ বাজার এলাকায় জমায়েত হবে। জানা গিয়েছে, এই মিছিলে প্রাইমারি, ২০১৪, ২০১৭, ২০২২,সালের চাকরিপ্রার্থী, আপার…
Read More
নতুন ঘোষণা রেলের তরফে, ট্রেনের কামরায় রেস্তোরাঁ

নতুন ঘোষণা রেলের তরফে, ট্রেনের কামরায় রেস্তোরাঁ

ছুটি কাটানো বা ঘুরতে যাওয়া মানেই পাহাড় আর সমুদ্র৷ এই দুইয়ের মধ্যে পাহাড়ের সঙ্গে জড়িয়ে থাকে এক অন্য আবেগ৷ আর বাঙালির অন্যতম ডেস্টিনেশন দার্জিলিং৷ আর দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা। টয় ট্রেনে চেপে দার্জিলিংয়ে ঘোরার মজাই যেন আলাদা। তবে সেই টয় ট্রেনের কামরাকে কাজে লাগিয়েই কোচ রেস্তরাঁ তৈরির পরিকল্পনা করছে ভারতীয় রেল৷ ইতিমধ্যেই এই রেস্তোরাঁ তৈরির প্রাথমিক পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের আধুনিকীকরণের ব্যাপারেও উদ্যোগী রেল কর্তৃপক্ষ৷ এই বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এনজিপি নিয়ে বড় পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি এনজেপিতে টয় ট্রেনের কামরায় সাজছে নয়া রেস্তোরাঁ৷…
Read More
আসন্ন মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের

আসন্ন মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের

মাঝে বাকি শুধু আর কটা মাত্র দিন, অপেক্ষা আর দুটি মাসের৷ আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা। অংশ নিতে চলেছে ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী৷ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যাতে কোনও রকম আপত্তিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগাম সতর্ক পর্ষদ৷ অশান্তি তাই সব মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রেই এ বার সিসিটিভির নজরদারির বিষয়ে ভাবনা শুরু করেছে পর্ষদ। প্রত্যিটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশিকা দেওয়া হল মধ্যশিক্ষা পর্ষদের তরফে৷ এই মর্মে ইতিমধ্যেই পরীক্ষাকেন্দ্রগুলিকে সূচিত করা হয়েছে। বলা হয়েছে, পরীক্ষার্থীরা যে পথ দিয়ে ঢুকবে সেই পথে, প্রধান শিক্ষকের ঘরে এবং প্রশ্নপত্র যে ঘরে রাখা হবে—মূলত এই তিনটি ঘরেই…
Read More
খুশির খবর, বড় পুরস্কারে সম্মানিত হল দুয়ারে সরকার

খুশির খবর, বড় পুরস্কারে সম্মানিত হল দুয়ারে সরকার

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফে ঘোষিত হয়েছে বহু প্রকল্পের৷ যার মধ্যে দুয়ারে সরকার হলো অন্যতম৷ এবার দিল্লিতে সম্মানিত রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প৷ কেন্দ্রের দেওয়া প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কারে সম্মানিত হল পশ্চিমবঙ্গ৷ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসাবে রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য৷ তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি যে ভাবে ডিজিটাল মাধ্যমে মানুষের কাছে পৌঁছনো হচ্ছে, তার একটি রিভিউ করা হয়েছিল৷ তার মধ্যে ছিল পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্পও৷ অ্যাপের মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া…
Read More