02
Mar
বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার রাজ্যে ছড়িয়ে পড়েছে অ্যাডিনোভাইরাস আতঙ্ক। পরিস্থিতি যে খুব একটা সুখকর নয় তা প্রমাণ দিচ্ছে পরপর শিশুমৃত্যুর ঘটনা। শেষ কয়েকদিনে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বাড়ছে শহরের হাসপাতালগুলিতে শিশু রোগী ভর্তির সংখ্যাও। খবর মিলেছে, শেষ তিনদিনে মোট ১০টি শিশুর মৃত্যু হয়েছে বাংলায়। মঙ্গলবার সকালেই কলকাতার হাসপাতালে মোট ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অ্যাডিনোভাইরাসের সঙ্গে বাড়ছে নিউমোনিয়ার সংক্রমণ। মৃতদের মধ্যে অ্যাডিনোভাইরাস এবং নিউমোনিয়ার সংক্রমণ দেখা গিয়েছে…
