Kolkata

শব্দ দূষণ নিয়ে কড়া নির্দেশ

শব্দ দূষণ নিয়ে কড়া নির্দেশ

পদক্ষেপ নেওয়া হয়েছিল আগেই, এবার সেই ইস্যুতে হলফনামার তলব। শব্দদূষণ রোধে বহু দিন ধরেই নজর দেওয়ার কথা বলা হচ্ছে। সম্প্রতি এই ইস্যুতে তথ্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে প্রধান বিচারপতি জানতে চেয়েছেন, শব্দ দূষণ নিয়ে কী পদক্ষেপ করা হচ্ছে। এই নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। অভিযোগ তোলা হয়েছে যে, সুপ্রিম কোর্ট তো দূর, কেন্দ্র, রাজ্য সরকার এবং পরিবেশ আদালতের নির্দেশকেও মানা হচ্ছে না বহু ক্ষেত্রে। বেপরোয়া ভাবে চলছে শব্দ দূষণ। রাজ্য জুড়ে যথেচ্ছ ভাবে বাজানো হচ্ছে ডিজে, লাউড স্পিকার, মাইক্রোফোন। তাই রাজ্য সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ড কী পদক্ষেপ নিয়েছে তাই জানতে চেয়েছে…
Read More
বিক্ষোভের জেরে ন’জন আইনজীবীকে সাসপেন্ড

বিক্ষোভের জেরে ন’জন আইনজীবীকে সাসপেন্ড

চলতি সপ্তাহের শুরুতে আচমকই হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর টানা দু’দিন বিক্ষোভের পর অবশেষে অবরোধ উঠল কলকাতা হাই কোর্টে। এবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে বিক্ষোভকারী আইনজীবীদের সাসপেন্ডের সুপারিশ। ন'জন আইনজীবীর নামে সাসপেনশনের সুপারিশ করেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় অভব্যতার অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখেছে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’। এই ঘটনার সত্যতা খতিয়ে দেখতেই কাউন্সিলের তরফে ৩ সদস্যের প্রতিনিধিদল পাঠানো হয়েছিল হাই কোর্টে। পাশাপাশি ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন বার কাউন্সিলের প্রতিনিধিরা। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধে সোমবার৷ আইনজীবীদের…
Read More
নিয়োগ দুর্নীতিতে চলছে তদন্ত

নিয়োগ দুর্নীতিতে চলছে তদন্ত

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে নিয়োগ কাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডলকে জেরা করে উঠে এসেছিল তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম। তাঁর চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তারা আগেই বেরিয়ে গিয়েছিল। ২৪ ঘণ্টা প্রায় কেটে গেলেও তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলছে। মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডল দাবি করেছিলেন, বেআইনি শিক্ষক নিয়োগের ১৯ কোটি টাকা গিয়েছে কুন্তলের কাছে৷ সব মিলিয়ে ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ…
Read More
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে হুগলির যুবনেতা কুন্তল ঘোষ অবশেষে গ্রেফতার ইডির হাতে। তাঁর জোড়া ফ্ল্যাটে হানা দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রায় ২৪ ঘণ্টা তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেছে ইডি। কুন্তলের বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলেও খবর। মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডল দাবি করেছিলেন, বেআইনি শিক্ষক নিয়োগের ১৯ কোটি টাকা গিয়েছে কুন্তলের কাছে৷ সব মিলিয়ে ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরপরই কুন্তলের ফ্ল্যাটে অভিযান চালায় ইডি।…
Read More
কাশফুল দিয়ে তৈরি হবে বালিশ! মুখ্যমন্ত্রীর সম্ভাবনা এখন বাস্তবায়নের পথে

কাশফুল দিয়ে তৈরি হবে বালিশ! মুখ্যমন্ত্রীর সম্ভাবনা এখন বাস্তবায়নের পথে

কাশফুল দিয়ে তৈরি হবে বালিশ! মুখ্যমন্ত্রীর সম্ভাবনা এখন বাস্তবায়নের পথে। ইতিমধ্যেই দেশের মধ্যে প্রথম এই ধরনের উদ্যোগ হিসেবে পশ্চিমবঙ্গ প্রশংসা কুড়িয়েছে। এবার রাজ্যের মধ্যে প্রথম হাওড়া জেলার সাঁকরাইল ব্লকে শুরু হলো বালিশ তৈরির কাজ। ধুলাগড় পঞ্চায়েতে আইসিএআর, বিশ্ব বাংলা এবং রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় কাশ বালিশ তৈরীর কাজ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা শুরু করেছেন প্রথম ধাপের কাজ। পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হওয়া এই কাজে ব্যবহার করা হবে ৭৫ শতাংশ প্রাকৃতিক তুলো এবং ২৫ শতাংশ কাশফুল। তবে পরবর্তীতে এর পরিমাণ বাড়িয়ে ৫০ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়া যায় কিনা তা নিয়েও গবেষণা চলবে।
Read More
হুক্কা বার বন্ধ নিয়ে রিপোর্ট তলব কোর্টের তরফে

হুক্কা বার বন্ধ নিয়ে রিপোর্ট তলব কোর্টের তরফে

গত বছর শেষের দিকেই ঘোষণা করা হয়েছিল শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার কথা। এর পরেই শুরু হয় বিতর্ক, দায়ের হয় মামলা। এই বিষয়ে পুলিশের কাছে রিপোর্ট চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী মঙ্গলবারের মধ্যে কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ তাঁর। গত বছর ডিসেম্বরের প্রথম দিকে শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার কথা ঘোষণা করে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানান, শহরের সবকটি রেস্তরাঁ কর্তৃপক্ষকে হুক্কা বার বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। সেই অনুরোধ মেনে বার বন্ধ করা না হলে, কিংবা গোপনে হুক্কা বার চালানোর চেষ্টা হলে, উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ৷ নির্দেশ মানা না হলে রেস্তরাঁগুলির…
Read More
আনিস মামলায় কড়া নির্দেশ আদালতের

আনিস মামলায় কড়া নির্দেশ আদালতের

গত বছর এক মৃত্যু ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন ধরে চলছে মামলা। এবার এই মামলা নয়া মোড়। যুব নেতা আনিস খান মৃত্যু মামলায় রাজ্যের তরফে নাকি এখনও পর্যন্ত চার্জশিটের কপি দেওয়া হয়নি। আদালতে এমনটাই জানিয়েছেন, আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আনিস খান আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা। সে মূলত পরিচিত ছিল রাজ্যের বিভিন্ন জননিরোধী কাজের প্রতিবাদ করে। তাঁর বাড়িতে পুলিশ যাওয়ার পর ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। এদিন আইনজীবী বিকাশ রঞ্জন জানান, তারা রাজ্যের পুলিশের তদন্তের বিরোধিতা করে সিবিআই বা অন্য কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থার আবেদন…
Read More
বাড়তে থাকা শীতের মাঝে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভবনা

বাড়তে থাকা শীতের মাঝে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভবনা

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। দিল্লি, পঞ্জাব সহ একাধিক রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ। কিন্তু অন্যদিকে মকর সংক্রান্তির আগে কোথাও যেন শীত উধাও হয়ে গিয়েছিল৷ মকর সংক্রান্তির আগে কলকাতা এবং সংলগ্ন এলাকায় তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের নিম্নমুখী হয়েছে। এর উপর বুধবার রাজ্যের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে তৈরি হচ্ছে জলীয় বাষ্প। ফলে হালকা বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটি এলাকায়। দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার…
Read More
শোক বুকে চেপেই কর্ম জগতে ফিরলেন সব্য

শোক বুকে চেপেই কর্ম জগতে ফিরলেন সব্য

কয়েকমাস অত্রিক্রম হয়েছে তিনি চলে গেছেন, কিন্তু এখনো যেন তার মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেনি অনেকে৷ ২০ নভেম্বর, ২০২২, মৃত্যুর সঙ্গে অসম লড়াইয়ে হার মেনে পরপারে পাড়ি দেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা৷ ভালোবাসার মানুষকে হারিয়ে কার্যত অন্তরালে চলে যান সব্যসাচী চৌধুরী৷ তবে মনের মানুষকে হারানোর শোক বুকে নিয়েই ফের কাজের দুনিয়ায় ফিরলেন ঐন্দ্রিলার সব্য৷ প্রযোজনা সংস্থা স্টার জলসার তরফে প্রকাশ্যে আনা হল রামপ্রসাদ ধারাবাহিকের প্রোমো। কবিরঞ্জন রামপ্রসাদ সেনের জীবনের উপর আধারিত এই ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসায়৷ রামপ্রসাদের আগে মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে সাধক বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন সব্যসাচী৷ এবার আরও এক আধ্যাত্মিক চরিত্র রামপ্রসাদের রূপে দেখা যাবে তাঁকে৷ প্রকাশ্যে নতুন সিরিয়ালের প্রোমো৷ সব্যসাচীকে ফিরে…
Read More
কুয়াশাচ্ছন্ন কলকাতার আকাশ

কুয়াশাচ্ছন্ন কলকাতার আকাশ

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। দিল্লি, পঞ্জাব সহ একাধিক রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ। দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে এরম পরিস্থিতি হলেও বঙ্গে কিন্তু ঠান্ডা প্রায় নেই বললেই চলে। মকর সংক্রান্তি শেষে মাঘের আগমন বাংলায়৷ কিন্তু, শীতের দেখা নেই৷ বিনা শীতেই কেটেছে বাঙালির পৌষ পার্বন৷ হাওয়া অফিসের আশ্বাস ছিল, মাঘের শুরু থেকে ফের ছন্দে ফিরবে শীত৷ সোমবার থেকে ঠাণ্ডা অনুভব করবে কলকাতার মানুষ৷ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি সেলিসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। সোমবার সকালে…
Read More
হাইকোর্টের ধুন্ধুমার পরিস্থিতির তদন্তে টিম পাঠাচ্ছে বার কাউন্সিল

হাইকোর্টের ধুন্ধুমার পরিস্থিতির তদন্তে টিম পাঠাচ্ছে বার কাউন্সিল

চলতি সপ্তাহের শুরুতে আচমকই হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কলকাতা হাইকোর্ট যা যা ঘটছে তার কেন্দ্রবিন্দুতে আছেন বিচারপতি রাজাশেখর মান্থা। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় উত্তাল আইনজীবী মহল৷ তাঁর এজলাসের সামনে বিক্ষোভের সময় অভব্যতার অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’। এই ঘটনার সত্যতা খতিয়ে দেখতেই কাউন্সিলের তরফে ৩ সদস্যের প্রতিনিধিদল পাঠানো হচ্ছে হাই কোর্টে। এ বিষয়ে রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হয়েছে৷ পাশাপাশি ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও দেখতে চেয়েছেন। বারের তরফে রেজিস্ট্রার জেনারেলকে চিঠিও পাঠানো হয়েছে। ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’র প্রতিনিধিদলে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রকুমার রাইজদা, এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি অশোক মেহতা এবং…
Read More
নিয়োগ নিয়ে অসীম দুর্নীতির দাবি সিবিআই-এর তরফে

নিয়োগ নিয়ে অসীম দুর্নীতির দাবি সিবিআই-এর তরফে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে অসীম দুর্নীতি হয়েছে এবং তার তথ্য হাতে এসেছে। কলকাতা হাইকোর্টে এমনই দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। গ্রূপ-ডি নিয়োগ দুর্নীতির মামলার এক মামলাকারী লক্ষ্মী টুংগাঙ্গরার মামলায় আদালতে এমনটাই দাবি করেছে সিবিআই। এদিন অবশ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে অনেক বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। সিবিআইয়ের উদ্দেশে একাধিক প্রশ্ন করে আদালত। জানতে চাওয়া হয়েছে, ২০১৬ সালে গ্রুপ-ডি পদে কত শূন্য পদ ছিল। এছাড়া, কত জনকে সুপারিশ দেওয়া হয়েছে, কত জন প্রার্থী প্যানেলভুক্ত এবং ওয়েটিং লিস্টে আছেন। পাশাপাশি, কত বিকৃত ওএমআর সিট সিবিআই দিয়েছে, সুপারিশ অনুযায়ী কতজন…
Read More
শূন্য মৃত্যু সংখ্যা, স্বস্তি মিলছে রাজ্যের কোভিড গ্রাফে

শূন্য মৃত্যু সংখ্যা, স্বস্তি মিলছে রাজ্যের কোভিড গ্রাফে

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর মাত্র কয়েকটা দিন। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। কিন্তু অন্যদিকে বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে। নতুন বছরের শুরুতে এটাই স্বস্তি যে তার গ্রাফ বাড়েনি এখনও। একজনের মৃত্যুও হয়নি বঙ্গে। কিন্তু যতদিন না পর্যন্ত এই সংখ্যা '০' হচ্ছে ততদিন একটা চিন্তা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৬৮০ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩২ জনের। গত…
Read More
হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির মামলায় গঠিত হলো বিশেষ বেঞ্চ

হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির মামলায় গঠিত হলো বিশেষ বেঞ্চ

চলতি সপ্তাহের শুরুতে আচমকই হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর টানা দু’দিন বিক্ষোভের পর অবশেষে অবরোধ উঠল কলকাতা হাই কোর্টে। তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ বয়কট চালিয়ে যাচ্ছেন৷ কলকাতা হাইকোর্ট যা যা ঘটছে তার কেন্দ্রবিন্দুতে আছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর এজলাস বয়কট করে বিক্ষোভ দেখানো হয়েছে। হাইকোর্টে অশান্তির ঘটনায় বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই রায়ের প্রেক্ষিতে বিচার করবে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। তিন বিচারপতির বিশেষ বেঞ্চ তৈরি হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট করেছিল বারের আইনজীবীদের অংশ। মূলত তৃণমূলপন্থী আইনজীবীরাই এই বয়কট-প্রতিবাদের মূলে…
Read More