Kolkata

হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির কেন্দ্রবিন্দু এখন বিচারপতি রাজাশেখর মান্থা

হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির কেন্দ্রবিন্দু এখন বিচারপতি রাজাশেখর মান্থা

চলতি সপ্তাহের শুরুতে আচমকই হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর টানা দু’দিন বিক্ষোভের পর অবশেষে অবরোধ উঠল কলকাতা হাই কোর্টে। তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ বয়কট চালিয়ে যাচ্ছেন৷ কলকাতা হাইকোর্ট যা যা ঘটছে তার কেন্দ্রবিন্দুতে আছেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবার এই ইস্যু নিয়ে বড় মন্তব্য করলেন খোদ তিনিই। বিচারপতি মান্থার বক্তব্য, যাতে সম্মানহানি হয় তাই বেপরোয়াভাবে ভুল ও মিথ্যা তথ্যের পোস্টার দিয়ে কিছু আইনজীবী বা অন্য ব্যক্তিরা আদালতে ভয়ের পরিবেশ তৈরি করতে চেয়েছেন। একই সঙ্গে তাঁর দাবি, পোস্টারে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগে এনে আদালতের কাজে ব্যাঘাত ঘটনার চেষ্টা হচ্ছে। পাশাপাশি আদালত এবং বিচারপতিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। কলকাতা হাইকোর্টের পরিস্থিতির জন্য…
Read More
স্বস্তি পেল মুখ্যমন্ত্রী, বাতিল হলো সমন

স্বস্তি পেল মুখ্যমন্ত্রী, বাতিল হলো সমন

মিললো স্বস্তি, বাতিল হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জারি হওয়া সমন। জাতীয় সঙ্গীতের অবমাননা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাতে আপাতত স্বস্তি পেলেন বাংলার মুখ্যমন্ত্রী। এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছিল মুম্বইয়ের এক ম্যাজিস্ট্রেট কোর্ট। মুম্বইয়ের এক বিশেষ আদালত সেই সমন খারিজ করেছে। জানা গিয়েছে, যে সমন পাঠানো হয়েছিল তাতে কিছু ত্রুটি আছে। সমন পাঠানোর উপযুক্ত নিয়ম মানা হয়নি। আর সেই কারণেই এই সমন বাতিল করা হয়েছে। তবে বিশেষ বিচারক ম্যাজিস্ট্রেটকে মামলাটি ফের অভিযোগ যাচাইয়ের পর্যায় থেকে শুরু করার নির্দেশ দিয়েছেন। আসলে তৃণমূল নেত্রীকে আদালতে হাজির হওয়ার যে নির্দেশ ছিল সেই রায়ের পাল্টা মুম্বইয়ের দায়েরা আদালতে মামলা করেন মমতা…
Read More
রাজ্যে নতুন করে টাকা উদ্ধার নিয়ে কটাক্ষ বিজেপির

রাজ্যে নতুন করে টাকা উদ্ধার নিয়ে কটাক্ষ বিজেপির

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের একাধিক জায়গার বাড়ি, অফিস, চালকল, তেলকল, কারাখানায় তল্লাশি চালিয়ে ১৫ কোটি টাকা উদ্ধার করেছে আয়কর আধিকারিকরা৷ এই টাকা উদ্ধারের ঘটনায় আবার তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। খোদ জাকির এই প্রসঙ্গে সাফাই দিয়ে বলেছেন, ব্যবসায়ীদের বিভিন্ন কারণে নগদ অর্থের প্রয়োজন হয়৷ ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে শুরু হয়েছে কটাক্ষ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আক্রমণ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। এদিন সুকান্ত বলেন, এবার জাকির হোসেনের নাম বদলে ফকির হোসেন হবে। উনি আগামী দিনে যে ফকির হতে চলেছেন এই আশাই করা হচ্ছে বলে তোপ দাগেন তিনি। পাশাপাশি…
Read More
বদল হল ডিএ মামলার বেঞ্চ

বদল হল ডিএ মামলার বেঞ্চ

দীর্ঘদিন ধরে চলছে লড়াই, কিন্তু সুরাহা হয়নি এখনো৷ ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের কর্মচারীরা৷ গত বছর ডিসেম্বর মাসেই শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ কিন্তু, রাজ্যের ডিএ মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত৷ এর এক মাস পর সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে গেল রাজ্যের ডিএ মামলা। মামলাটি গিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। আগামী সোমবার অর্থাৎ ১৬ জানুয়ারি এই মামলার শুনানি হবে। ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী। গত বছর ৫ ডিসেম্বর মামলাটি প্রথম শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠে। পরে তা পিছিয়ে ১৪ ডিসেম্বর করা হয়। সেই…
Read More
স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস উপলক্ষে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে বেলুড় মঠে

স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস উপলক্ষে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে বেলুড় মঠে

আজ ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিন ও ৩৯তম জাতীয় যুব দিবস পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। বেলুড় মঠে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। তবে মূল অনুষ্ঠান হবে আগামী শনিবার। ওইদিন বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব হবে। আজ বিবেকানন্দের আবির্ভাব দিবস উপলক্ষে সকাল থেকেই স্থানীয় বিভিন্ন স্কুল, ক্লাব এবং মঠের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা স্বামীজীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে গান করতে করতে বেলুড় মঠে আসেন। তারা স্বামীজীর মন্দিরে প্রণাম নিবেদন করে বেলুড় মঠ প্রদক্ষিণ করে মূল মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী মন্ডপে গিয়ে বসেন। প্রায় দেড় ঘন্টার এই অনুষ্ঠানে বৈদিক মন্ত্র উচ্চারণের…
Read More
শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি দিলো হাইকোর্ট

শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি দিলো হাইকোর্ট

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শহরে মিছিল করতে চেয়েছিল তারা, কিন্তু সেই অনুমতি দেয়নি পুলিশ। শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চাকরিপ্রার্থীদের দশটি সংগঠন। সেই মামলার শুনানিতে শর্তসাপেক্ষে চাকরিপ্রার্থীদের সভা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা। তবে স্পষ্ট জানান হয়েছে, শর্ত মেনেই মিছিল এবং শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে। তবে যেদিন এই মিছিল করতে চেয়েছিল তারা সেদিন তা করা যাবে না। আদালত এদিন জানিয়েছে, ১৬ জানুয়ারি নয়, গঙ্গাসাগর মেলার জন্য ১৮ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রানি রাসমণি রোডে শর্তসাপেক্ষে চাকরিপ্রার্থীরা কর্মসূচি করতে পারবেন। তবে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। শব্দ বিধি মানতে…
Read More
শুধু বাবুঘাটেই নয় আরো দুই জায়গায় গঙ্গা আরতির ভাবনা মমতার

শুধু বাবুঘাটেই নয় আরো দুই জায়গায় গঙ্গা আরতির ভাবনা মমতার

পুজো আরতি নিয়ে ঘোষণা হয়েছিল পূর্বেই। বারাণসীর ঘাটে যে ভাবে গঙ্গা আরতি হয়, ঠিক সেভাবেই কলকাতাতেও এবার থেকে শুরু হবে গঙ্গা আরতি৷ বৃহস্পতিবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনেই এই উদ্যোগ শুরু করবে রাজ্য সরকার। কলকাতা পুরসভাকে তেমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামীকাল থেকে বাবুঘাটে শুরু হবে গঙ্গা আরতি। বাবুঘাটে গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “পঞ্চশঙ্খের আয়োজন করতে হবে। বাবুঘাট অন্যতম দর্শনীয় জায়গা হতে চলেছে।” তিনি আরও বলেন, “খুব শীঘ্রই তারাপীঠ, বেলুড় এবং দক্ষিণেশ্বরেও এই উদ্যোগ চালু করা হবে। স্থানীয়ভাবে বাবুঘাটকে মডেল করে গঙ্গা আরতির উদ্যোগ নেওয়া যেতে পারে।” এদিন গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আগে সাগরে আগে কিছু ছিল না।…
Read More
অবরোধ উঠলেও জারি রইলো বয়কট

অবরোধ উঠলেও জারি রইলো বয়কট

চলতি সপ্তাহের শুরুতে আচমকই হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর টানা দু’দিন বিক্ষোভের পর অবশেষে অবরোধ উঠল কলকাতা হাই কোর্টে। তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ বয়কট চালিয়ে যাচ্ছেন৷ তবে আজ সকাল থেকে স্বাভাবিকভাবেই বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। গত কয়েক দিন ধরে আদালতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল তা নিয়ে সতর্ক করেছেন বিচারপতি৷ আদালতের সম্মান যাতে ক্ষুন্ন না হয়, তা নিশ্চিত করতে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি৷ গত সোমবার বিচারপতি মান্থার এজলাস বয়কট করেন তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ৷ প্রতিবাদ জানান বাকি আইনজীবীদের একাংশ৷ এই বয়কট ঘিরে আইনজীবীদের মধ্যে হাতাহাতি পর্যন্ত বেধে যায়। কলকাতা হাই কোর্টের ১৩ নম্বর আদালত কক্ষ বন্ধ থাকা নিয়ে প্রতিবাদ জানিয়ে আইনজীবীদের…
Read More
গঙ্গাসাগর মেলায় চলছে বাঘ নিয়ে মাতামাতি

গঙ্গাসাগর মেলায় চলছে বাঘ নিয়ে মাতামাতি

একজোড়া পূর্ণ বাঘ ঢুকে পড়েছে গঙ্গাসাগর মেলায়। নানা,পাশের ম্যানগ্রোভ জঙ্গল থেকে নয়, কাছের গ্রাম থেকে। সাগর মেলায় মানুষের ভীড় বাড়তেই তারা কপিল সৈকতে দাপিয়ে বেড়াচ্ছে। মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে শুরু করেছে। সেই ভিড়ের মধ্যে সমুদ্র সৈকতের এ-প্রান্ত থেকে সে-প্রান্ত দেদার ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে। কপিলক্ষেত্রে পূণ্য করতে আসা মানুষজন কাছ থেকে বাঘ দেখার স্বাদ মেটাতে নাওয়া-খাওয়া ভুলে বাঘের পিছু পিছু ঘুরছে। এ বাঘের 'নখ নেই, দাত নেই, কাউকে সে কাটে না' কেবল হালুম হালুম করে,মুখভার করে না। বাঘেদের কেরামতি দেখে লুটুপুটি খাচ্ছে আট থেকে আশি সবাই। কাউকে কোন ক্ষতিও করছে না। বিশালদেহী এই দুই রয়েল বেঙ্গল টাইগারদের কাছে পেয়ে…
Read More
নিয়োগ সংক্রান্ত মামলায় নতুন নির্দেশ হাই কোর্টের

নিয়োগ সংক্রান্ত মামলায় নতুন নির্দেশ হাই কোর্টের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষকদের প্রাথমিক স্কুলে শিক্ষক হিসাবে নিয়োগ নয়৷ এই সংক্রান্ত মামলায় অন্তর্বর্তিকালীন নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আপাতত সাধারণ ভাবেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলবে বলে উল্লেখ করেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বর্তমানে প্রাথমিক স্কুলে যাঁরা অস্থায়ী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন, তাঁদের মধ্যে থেকে ১০ শতাংশকে স্থায়ী শিক্ষক হিসাবে নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ হবে যোগ্যতার বিচারে৷ এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিক…
Read More
গঙ্গা আরতি ঘিরে বিবাদ, বাধা পুলিশের তরফে

গঙ্গা আরতি ঘিরে বিবাদ, বাধা পুলিশের তরফে

পুজো আরতি নিয়ে ঘোষণা হয়েছিল পূর্বেই। কিন্তু এই মুহূর্তে বিজেপির গঙ্গা অরতি কর্মসূচিতে অনুমতি দিল না কলকাতা পুলিশ। বঙ্গ বিজেপির তরফে বাবুঘাটের কাছেই বাজে কদমতলায় গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে৷ কিন্তু, গঙ্গাসাগর আবহে শহরে ট্র্যাফিক দুর্ভোগের কথা উল্লেখ করে গেরুয়া শিবিরের কর্মসূচিতে ‘না’ করে দিয়েছে কলকাতা পুলিশ। তবে পুলিশ অনুমতি না দিলেও কর্মসূচি থেকে সরছে না বঙ্গ বিজেপি৷ সাফ জানিয়ে দিলেন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতায় গঙ্গার মঙ্গল কামনা করে গঙ্গা পুজোর আয়োজন করেছে রাজ্য বিজেপি। গঙ্গা পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কলকাতা পুলিশের কাছে এ বিষয়ে অনুমতি চাওয়া হলেও, সোমবার পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি। পুলিশের তরফে…
Read More
দুর্নীতির অভিযোগে চাকরি গেল আরও তিন জনের

দুর্নীতির অভিযোগে চাকরি গেল আরও তিন জনের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে বেআইনি ভাবে প্রাথমিকে চাকরি পাওয়া আরও ৩ জন শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হয়ে যায় তাঁদের৷ বিচারপতির গঙ্গোপাধ্যায়ের এজলাসে তাঁদের চাকরি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন ওই তিন শিক্ষক। আদালত তাঁদের নথিপত্র খতিয়ে দেখে বলেন, তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব নয়৷ এই নিয়ে বেনিয়মের অভিযোগ ওঠা ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের মধ্যে ২৫৮ জনেরই চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখল কলকাতা হাই কোর্ট৷ বেআইনি ভাবে প্রাথমিকে চাকরি পাওয়ার অভিযোগে চাকরি বাতিল হয়েছিল ২৬৮ জন শিক্ষকের। তাঁদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ পরে সেই নির্দেশকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান ওই শিক্ষকরা৷…
Read More
বহরমপুর থেকে পদযাত্রা শুরু অধীরের

বহরমপুর থেকে পদযাত্রা শুরু অধীরের

সাগর থেকে পাহাড় পর্যন্ত চলছে ভারত জোড়ো যাত্রা। ১৪তম দিনে মঙ্গলবার সকালে বহরমপুরের নিয়ালিশপাড়া হল্ট স্টেশন থেকে পদযাত্রা শুরু করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী। নওদাপাড়া গেষ্ট হাউস, নিয়ালিশপাড়া হল্ট স্টেশন, খোসবাগ বন্দেমাতরম মোড় হয়ে রোশনিবাগ এবং আজিমগঞ্জ সিটি তে গিয়ে শেষ হবে এই পদযাত্রা। কংগ্রেসের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এই পদযাত্রা করছেন সাংসদ অধীর চৌধুরী।
Read More
ধুন্দুমার পরিস্থিতি কলকাতা হাই কোর্টে

ধুন্দুমার পরিস্থিতি কলকাতা হাই কোর্টে

আচমকাই ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হলো কলকাতা হাই কোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটকে ঘিরে ধুন্ধুমার৷ আইনজীবীদের মধ্যে সংঘাত গড়াল হাতাহাতিতে। কলকাতা হাই কোর্টের ১৩ নম্বর এজলাস বন্ধের প্রতিবাদে সরব হন আইনজীবীদের একাংশ। তাঁরা জোর করে আদালত কক্ষে ঢুকতে গেলে বাধা দেন তৃণমূলপন্থী আইনজীবীরা। বচসা থেকে শুরু হয় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি। তৃণমূলের মহিলা আইনজীবীদের একাংশ এজলাসের গেট বন্ধ করে দেন বলে অভিযোগ। এই অশান্তির মধ্যে এজলাস ছেড়ে বেড়িয়ে যান প্রধান বিচারপতিও। বন্ধ হয়ে যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলা মামলার শুনানি। প্রায় ১ ঘণ্টার বেশি সময় বিচারপতি মান্থার এজলাস বন্ধ থাকার পর তৃণমূলপন্থী আইনজীবীদের সঙ্গে হাতাহাতি শুরু হয়৷ জোর করে এজলাসের দরজা খুলে দেন আইনজীবীদের অন্য একটি অংশ। ১ ঘণ্টা পর…
Read More