Kolkata

সবুজ সংকেত মিললো জোকা-তারাতলা মেট্রো পরিষেবায়

সবুজ সংকেত মিললো জোকা-তারাতলা মেট্রো পরিষেবায়

সবুজ সংকেত মেলার সাথে সাথেই স্বস্তি পেল বেহালাবাসী। এখন শুধু প্রতীক্ষায় দিন গুনছে। জোকা-বিবাদীবাগ রুট পুরোপুরি খুলতে এখনও বিরাট সময় লাগবে। কিন্তু জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা তো মিলতেই পারে। রেলের সবুজসঙ্কেত মিলেছে এই রুটে মেট্রো পরিষেবা চালু করতে। আগামী তিন মাসের মধ্যে এই মেট্রো পরিষেবা শুরু করা যেতে পারে বলে আপাতত জানা গিয়েছে। ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু করতে সবুজসঙ্কেত দিয়েছে রেলওয়ে সেফটি কমিশন। অর্থাৎ নতুন বছরের শুরুতেই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে অনুমান। সপ্তাহখানেক আগেই এই রুটের মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখা হয়েছে এবং তাতে ইতিবাচক সঙ্কেতই মিলেছে। তাই আপাতত মোট ৬টি স্টেশন দিয়েই এই পরিষেবা…
Read More
দুর্নীতির মামলায় গঠিত হলো নতুন সিট

দুর্নীতির মামলায় গঠিত হলো নতুন সিট

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে স্কুলে গ্রুপ ডি মামলার তদন্তে এবার সিবিআই-এর পুরনো সিট ভেঙে নতুন সিট গঠন করল কলকাতা হাই কোর্ট৷ গত ৭ মাসে ৫৪২ জনের মধ্যে মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করায় ক্ষুব্ধ আদালত৷ সিবিআই-এর স্পেশ্যাল ইনভেস্টিগেন টিম (সিট)-এর ভূমিকায় অসন্তুষ্ট বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এর পরেই সিট-এর দুই অফিসারকে সরিয়ে চারজনকে অন্তর্ভুক্ত করা করেন তিনি৷ প্রসঙ্গত, সন্দীপ প্রসাদ নামে এক চাকরিপ্রার্থীর করা মামলার ভিত্তিতে গত বছর ২২ নভেম্বর কলকাতা হাইকোর্ট গ্রুপ ডি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। মামলাকারীর অভিযোগ ছিল, অর্থের বিনিময়ে চাকরিতে নিয়োগ করা হয়েছে। চলতি বছর ১৮ মে কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, গ্রুপ ডি-তে যে…
Read More
বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক নবান্নে

বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক নবান্নে

এই করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার বাড়ছে ডেঙ্গির উপদ্রব। বিগত কয়েক মাস ধরেই ডেঙ্গি চরম আতঙ্ক সৃষ্টি করেছে দেশে। একাধিক রাজ্যেই আক্রান্ত হচ্ছেন অনেকে। এবার রাজ্যের ডেঙ্গির পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। কলকাতা তো বটেই, একাধিক জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বাড়ছে মৃত্যুও। এই অবস্থায় নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব। স্বাস্থ্য দফতরের সচিব-সহ সমস্ত আধিকারিকদের এই বৈঠকে ডাকা হয়েছে। জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে জোর দেওয়া হবে বলে অনুমান। শেষ কয়েক সপ্তাহে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ব্যাপকভাবে বেড়েছে ডেঙ্গি সংক্রমণ। তাই এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া যায় তা ঠিক করতেই এই বৈঠক বলে মনে…
Read More
মেনকার তরফে দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে ইডি

মেনকার তরফে দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে ইডি

অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যেতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর, আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপর এই আর্জি প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। এরইমাঝে মেনকাকে রক্ষা কবচ কেন? একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ কয়লা পাচার কাণ্ডে মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা।কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ কয়লা পাচার মামলায় এর আগে মেনকা গম্ভীরকে একাধিক বার তলব করে জেরা করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সম্প্রতি ব্যাঙ্কক যাওয়ার সময়…
Read More
চাকরি প্রার্থীদের বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি

চাকরি প্রার্থীদের বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই অবস্থায় ২০১৪ সালের চাকরি প্রার্থীদের জমায়েত ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার এক্সাইড মোড়। নিয়োগের দাবিতে পথে নামেছেন শয়ে শয়ে টেট উত্তীর্ণ প্রার্থীরা। কিন্তু তাঁদের বিক্ষোভ স্থলে পুলিশি ধরপাকড় শুরু হয়। আন্দোলনকারীরা তাতে বাধা দিলে বিরাট উত্তেজনা ছড়ায় উক্ত স্থানে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এদিকে জানা গিয়েছে, আন্দোলনকারী এবং পুলিশি ধ্বস্তাধস্তির মাঝে মাথা ফেটে যায় এক চাকরিপ্রার্থীর। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে পুলিশের প্রিজন ভ্যানের তলায় শুয়েও অনেককে প্রতিবাদ করতে দেখা যায়। চাকরিপ্রার্থীদের বক্তব্য, হয় নিয়োগ, না হয় মৃত্যু। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। প্রতিবাদ দেখানো প্রায় সকলকে পুলিশ…
Read More
সময় মতোই দেওয়া হবে ডিএ, জানালেন শোভনদেব

সময় মতোই দেওয়া হবে ডিএ, জানালেন শোভনদেব

দীর্ঘদিন ধরেই চলছে লড়াই সরকারি কর্মচারীদের বকেয়া নিয়ে। এই ইস্যুতে রাজ্য সরকারের চাপ ক্রমশ বাড়ছে। বিভিন্ন সংগঠন হুঁশিয়ারি দিয়েছে বৃহৎ আন্দোলনের। তবে বিতর্কের মাঝেই ডিএ নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর আশার বাণী, সঠিক সময় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবেন। মন্ত্রীর কথায়, রাজ্য সরকার যে প্রকল্পগুলির মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের মানুষকে স্বাবলম্বী করে তুলেছে সেগুলো বন্ধ করে রাখা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী নিজেও চান সকল সরকারি কর্মীরা ভাতা পান। কিন্তু রাজ্যের বাকি মানুষের কথাও তাঁকে ভাবতে হয়। এই মুহূর্তের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এগোতে হচ্ছে। তাই এখন রাজ্যের গরিব মানুষদের কথাই আগে ভাবা হচ্ছে। শোভনদেবের কথায়, মুখ্যমন্ত্রী…
Read More
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরিকল্পনায় বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরিকল্পনায় বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

লক্ষ্য এখন একটাই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। এরই মাঝে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এর ফলে স্বাভাবিকভাবেই এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে, দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূল বেশ অস্বস্তিকর জায়গায় রয়েছে। এদিকে তৃণমূল চায় রাজ্যবাসীর কাছে যেন 'ফিলগুড' পরিস্থিতি বজায় থাকে। সেই লক্ষ্যে সরকারের নজরে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ। উৎসবের মরশুমের আগে থেকেই জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে বিশেষ বৈঠকের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে কমিয়ে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আনা যায়, সেই লক্ষ্যেই বৈঠক ডেকেছেন তিনি। আগামী ১৪ নভেম্বর বিকেল চারটের সময় নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে।…
Read More
প্রাপ্য চাকরিতে পুনর্বহালের দাবি নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ

প্রাপ্য চাকরিতে পুনর্বহালের দাবি নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ

রাজ্যের মহানগরীতে চলছে ন্যায্য চাকরি পাওয়ার লড়াই। পুনরায় চাকরিতে যোগদান করতে দেওয়া হোক, এমন দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ২৬৯ জন। প্রাথমিকে নিয়োগের মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার, মানিক ভট্টাচার্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূলত, ২৬৯ জনকে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন তার বিরোধিতা করে তারা। সেই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট জানায়, ২৬৯ জনকে বরখাস্তের নির্দেশ সঠিক নয়। এবার তারাই চাকরিতে যোগদানের আবেদন করল। কলকাতা হাইকোর্টের নির্দেশে এদের চাকরি চলে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি হবে এবং ২৬৯ জনকে হাইকোর্টের একক বেঞ্চে…
Read More
চলছে ন্যায্য চাকরি পাওয়ার লড়াই, টেট চাকরিপ্রার্থীদের তরফে বড় আন্দোলনের হুঁশিয়ারি

চলছে ন্যায্য চাকরি পাওয়ার লড়াই, টেট চাকরিপ্রার্থীদের তরফে বড় আন্দোলনের হুঁশিয়ারি

রাজ্যের মহানগরীতে চলছে ন্যায্য চাকরি পাওয়ার লড়াই। কিছু মানুষের জীবনে নেমে এসেছে অন্ধকার৷ চাকরির দাবিতে পথে পড়ে রয়েছে ওঁরা৷ ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে টেট চাকরিপ্রার্থীদের। হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের ধর্নার ৬০০ দিন পার হয়েছে। শনিবার তা পড়ল ৬০১ দিনে। এই প্রেক্ষিতে তাদের ধর্না মঞ্চে একটি গণ কনভেনশনের আয়োজন করা হয়েছিল যুব ছাত্র অধিকার মঞ্চের তরফে। রাজ্য সরকারের কাছে তাদের স্পষ্ট দাবি, মেধাতালিকাভুক্ত সকল শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের অতি দ্রুত চাকরিতে নিয়োগ করতে হবে। যুব ছাত্র অধিকার মঞ্চের স্টেট কো-অর্ডিনেটর সুদীপ মণ্ডল জানিয়েছেন যে, ধর্না মঞ্চের গণ কনভেনশনে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দগণ, বুদ্ধিজীবীগণ, শিক্ষাবিদগণ, সমাজসেবকগণ সহ বিভিন্ন চাকরি প্রার্থী মঞ্চের…
Read More
আবার ইডির তলব মানিক ঘনিষ্ঠ তাপসকে

আবার ইডির তলব মানিক ঘনিষ্ঠ তাপসকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে সিবিআই-এর পাশাপাশি তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও৷ এই মামলায় তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় ডেকে পাঠান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তাপস প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত৷ ইডি সূত্রে খবর, অফলাইনে ভর্তির যে তালিকা তাপস দিয়েছেন, সেই তালিকার সঙ্গে টাকার হিসেবের গড়মিল রয়েছে। টানা ১০ ঘণ্টা জেরার পরেও সেই হিসেব মেলানো যায়নি৷ অঙ্ক মেলাতেই আজ অর্থাৎ বৃহস্পতিবার ফের তলব করা হয়েছে মানিক ঘনিষ্ঠকে৷ তাপস মণ্ডলের দাবি, অফলাইন রেজিস্ট্রেশনের জন্য যে টাকা নেওয়া হত, তা লোক…
Read More
আবার একবার দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ কয়েকজন চাকরিপ্রার্থী

আবার একবার দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ কয়েকজন চাকরিপ্রার্থী

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে আবার উত্তেজনা ছড়ালো। এবার পরীক্ষায় নম্বর চুরির আশঙ্কা করা হল। অভিযোগ উঠেছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও উপযুক্ত প্রমাণ-সহ নম্বর দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। এই প্রেক্ষিতে পরীক্ষার আসল ওএমআর শিট দেখতে চেয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছে ১১ জন পরীক্ষার্থী। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এই ইস্যুতে নির্দেশ দিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে পর্ষদকে হলফনামা দিয়ে জানাতে হবে মামলকারীরা কত নম্বর পেয়েছেন। প্রশ্ন ভুলের দরুণ তাঁদের কত নম্বর বাড়ানো হয়েছে। আগামী ১৪ নভেম্বর এই মামলার পরবর্তী…
Read More
এবার গার্ডেনরিচ কাণ্ডে নয়া ধারণা

এবার গার্ডেনরিচ কাণ্ডে নয়া ধারণা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে নগদ ১৭ কোটি টাকা উদ্ধার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা৷ নিসার আলি নামে ওই ব্যবসায়ীর খাটের নীচে থরে থরে সাজানো ছিল নোটের বান্ডিল৷ যথারীতি পলাতক আমির খান নামে সেই ব্যবসায়ী। তারপর প্রায় ৪৮ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করার পাশাপাশি আরও ২০ কোটি টাকা উদ্ধার করা হয়। এখানেই শেষ নয়। ইডি সন্ধান পায় আমিরের সঙ্গী রুমেন আগরওয়ালের। উল্টোডাঙায় ব‌্যবসায়ী রুমেনের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১ কোটি ৬৫ লক্ষ টাকা। তার ক্রিপ্টোকারেন্সির অ‌্যাকাউন্ট থেকেও ৭ কোটি টাকা ইডি ফ্রিজ করে। কিন্তু অর্থের হিসেব এখনও সঠিকভাবে করা যাচ্ছে…
Read More
আরো একবার বিচারপতির ভর্ৎসনার মুখোমুখি শিক্ষা পর্ষদ

আরো একবার বিচারপতির ভর্ৎসনার মুখোমুখি শিক্ষা পর্ষদ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য, শিক্ষা পর্ষদ পাহাড় প্রমাণ দুর্নীতিগ্রস্ত। যুব সমাজের কাছে তা প্রমাণিত। এক চাকরিপ্রার্থীর করা প্রশ্ন ভুল মামলার শুনানিতেই এই মন্তব্য করতে শোনা যায় তাঁকে। একই সঙ্গে এও বলেন, মেধাবী চাকরি প্রার্থী দেওয়ালে মাথা ঠুকছে আর পর্ষদের ভুলে তারা বঞ্চিত হচ্ছে। আসলে নেফাউর শেখ একজন চাকরিপ্রার্থী যিনি ২০১৪ সালে পরীক্ষা দেন। কিন্তু ২০১৬ সালে জানতে পারেন যে তিনি পাশ করেননি। এদিকে ২০২১ সালে মামলা করার…
Read More
গুজরাতের মর্মান্তিক ঘটনার জেরে বৈঠকের ডাক নবান্নের তরফে

গুজরাতের মর্মান্তিক ঘটনার জেরে বৈঠকের ডাক নবান্নের তরফে

আচমকাই এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল গুজরাট, যা সবার কাছেই খুব মর্মান্তিক। এই ঘটনা নিয়ে এখন উত্তাল পরিস্থিতি গোটা দেশ। মৃতের সংখ্যা ১৪০ ছাড়িয়ে। এদিকে এই ঘটনাকে বাংলার প্রশাসনকে মনে করিয়ে দিয়েছে পোস্তা, মাঝেরহাট সেতু দুর্ঘটনার কথা। তাই এখনই চুপ করে না বসে তড়িঘড়ি বৈঠকের ডাক দিল নবান্ন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতর এই বৈঠকের ডাক দিয়েছে। রাজ্যের মন্ত্রী পুলক রায়ের পৌরহিত্যে এই বৈঠক হবে রাজ্যের সেতু সংক্রান্ত বিষয় নিয়ে। রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় মঙ্গলবার পূর্ত দফতরের সমস্ত শীর্ষ আধিকারিকদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। গুজরাতে সেতু ভেঙে পড়ার পর রাজ্যের সেতুগুলির অবস্থা…
Read More