01
Nov
রাজ্যের মহানগরীতে চলছে ন্যায্য চাকরি পাওয়ার লড়াই। কিছু মানুষের জীবনে নেমে এসেছে অন্ধকার৷ চাকরির দাবিতে পথে পড়ে রয়েছে ওঁরা৷ ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে টেট চাকরিপ্রার্থীদের। ৫৯৬ দিনে পড়ল তাঁদের আন্দোলন। গত ৭০ দিন ধরে চলছে তাঁদের অনশন৷ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবার সংগঠনের Health Care Sector-এর শিক্ষক, শিক্ষিকাদের উদ্যোগে সকল চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হল। এছাড়াও হবু শিক্ষিকাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ, মহিলা চাকরিপ্রার্থীদের জন্য স্যানিটারি প্যাড ব্যাঙ্ক উদ্বোধন করাও হয়েছে। সংগঠনের বক্তব্য, শিক্ষক হিসেবে তাঁদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য আছে। তারা সবাই পাশে আছেন। এদিনের কর্মসূচিতে পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক শুভদীপ…
