22
Jun
রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল গতকাল দুপুর ২ টোর মধ্যে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। সেই নির্দেশ মেনেই হাজিরা দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। গতকাল এই শুনানিতে তাঁকে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব দিতে বলল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ, স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব দু সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। এও জানান হয়েছে, স্থাবর অস্থাবর সম্পত্তির যে হিসেব দেওয়া হবে তারপর কোনও সম্পত্তি সেখানে যুক্ত করতে পারা যাবে না। একই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে নির্দেশ দিয়েছেন, তাঁর স্ত্রী, ছেলে-মেয়ের সম্পত্তির হিসেব দিতে হবে, বিয়ের আগে কত ছিল তাঁর…
