13
Jun
রাজ্যের একের পর এক মামলা চলে যাচ্ছে সিবিআই-এর হাতে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্য সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন তিনি৷ এই মামলার তদন্তে মানিক ভট্টাচার্য সহযোগিতা না করলে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ সভাপতির পাশাপাশি সংসদের সম্পাদক রত্না চক্রবর্তী বাগচিকেও সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷ উল্লখ্য, ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষা হয়৷ ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশ করে৷…
