Business Bureau

3958 Posts
উৎসবের মরশুমের আগে আড়াই লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে ফ্লিপকার্ট

উৎসবের মরশুমের আগে আড়াই লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে ফ্লিপকার্ট

ভারতের দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট আসন্ন উৎসবের মরসুমের আগে আড়াই লক্ষেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা ঘোষণা করেছে। গিগ কর্মী সহ এই সুযোগগুলির প্রায় ৩০ শতাংশ অর্থাৎ প্রায় ৭৫,০০০ পদ এমন ব্যক্তিদের জন্য সংরক্ষিত, যারা প্রথমবারের মতো কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। দেশের ৭,০০০-এর বেশি ইকার্ট ফেসিলিটির মাধ্যমে এই কর্মসংস্থান তৈরি হবে। বিগ বিলিয়ন ডেজ-এর আগে গ্রাহকদের চাহিদা মেটাতে ফ্লিপকার্ট তাদের ডেলিভারি নেটওয়ার্ক প্রসারিত করছে। এর মধ্যে রয়েছে ৯০০-র বেশি নতুন উৎসব চলাকালীন ডেলিভারি হাব এবং প্রায় ১.৪০ লক্ষ অতিরিক্ত লাস্ট-মাইল কর্মসংস্থানের সুযোগ, যা মোট নতুন কাজের ৬০ শতাংশ। ফ্লিপকার্ট মিনিটস-এর প্রসারণ এবং টিয়ার ২ ও ৩ মার্কেটে বাড়তে…
Read More
বেন্টলে ইনোভেশন ডে-তে কলকাতায় এআই-চালিত পরিকাঠামোগত উদ্ভাবন নিয়ে এল বেন্টলে সিস্টেমস

বেন্টলে ইনোভেশন ডে-তে কলকাতায় এআই-চালিত পরিকাঠামোগত উদ্ভাবন নিয়ে এল বেন্টলে সিস্টেমস

ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার কোম্পানি বেন্টলে সিস্টেমস, ইনকরপোরেটেড (ন্যাসডাক: বিএসওয়াই) সম্প্রতি ‘বেন্টলে ইনোভেশন ডে কলকাতা’র আয়োজন করে। এই ইভেন্টে পরিকাঠামো খাতের শীর্ষস্থানীয় ব্যক্তি, প্রকৌশলী, পরামর্শদাতা, ঠিকাদার ও প্রযুক্তি বিশেষজ্ঞরা একত্রিত হন। তাঁরা আলোচনা করেন কীভাবে এআই, ডিজিটাল ইঞ্জিনিয়ারিং এবং কানেকটেড ডেটা পুরো জীবনচক্রজুড়ে পরিকাঠামো পরিকল্পনা, ডিজাইন, নির্মাণ ও পরিচালনার পদ্ধতিকে বদলে দিচ্ছে। বিশ্বব্যাপী সমাদৃত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সলিউশন ‘স্টাড’ (STAAD)-এর সঙ্গে কলকাতার একটি অনন্য সংযোগ রয়েছে। এই বিষয়টি তুলে ধরার পাশাপাশি ইভেন্টে ভারত থেকে বিশ্বমঞ্চে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এগিয়ে যাওয়ার গল্পকেও উদযাপন করা হয়। মূলত ভারতেই তৈরি হওয়া ‘স্টাড’ আজ বিশ্বব্যাপী গৃহিত একটি সমাধানে পরিণত হয়েছে। এটি এখন বেন্টলে-এর পরিকাঠামো প্রকৌশল বা ইনফ্রাস্ট্রাকচার…
Read More
এশিয়ান গেমস 2026-এ ভারতের প্রতিনিধি ওড়িশা এএম/এনএস ইন্ডিয়া জিমনাস্টিক্স হাই পারফরম্যান্স সেন্টারের অলিম্পিয়ান প্রণতি নায়ক

এশিয়ান গেমস 2026-এ ভারতের প্রতিনিধি ওড়িশা এএম/এনএস ইন্ডিয়া জিমনাস্টিক্স হাই পারফরম্যান্স সেন্টারের অলিম্পিয়ান প্রণতি নায়ক

অলিম্পিয়ান প্রণতি নায়ক ভারতীয় প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন 20তম এশিয়ান গেমস 2026-এর জন্য। প্রণতির প্রশিক্ষণ ভুবনেশ্বরে অবস্থিত ওড়িশা এএম/এনএস জিমনাস্টিক্স হাই পারফরম্যান্স সেন্টার (ওড়িশা এএম/এনএস জিএইচপিসি)-তে। এ বছর এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানের আইচি-নাগোয়াতে 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত। প্রণতি হলেন এশিয়ান গেমস-এর জন্য নির্বাচিত হওয়া একমাত্র ভারতীয় জিমনাস্ট। তিনি মহিলাদের ভল্ট এবং আর্টিস্টিক জিমনাস্টিক্স-এ মহিলাদের অল-অ্যারাউন্ড ইভেন্টস প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তিনি বেশ কিছু প্রতিযোগিতায় খুব ভাল পারফরম্যান্স করে এবারের এশিয়ান গেমস-এর জন্য নির্বাচিত হয়েছেন। যেমন তিনি উজবেকিস্তানের তাশখন্দে আয়োজিত এফআইজি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ 2026-এ মহিলাদের ভল্ট প্রতিযোগিতায় রুপোর পদক জিতেছিলেন। এএম/এনএস ইন্ডিয়ার এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডাইরেক্টর ও…
Read More
আইফোন ১৮ প্রো-তে ১২,০০০-এর ধামাকা এক্সচেঞ্জ অফার ক্রোমা-র

আইফোন ১৮ প্রো-তে ১২,০০০-এর ধামাকা এক্সচেঞ্জ অফার ক্রোমা-র

টাটা গ্রুপের ওমনি-চ্যানেল ইলেকট্রনিক্স রিটেলার ক্রোমা, অ্যাপেল (Apple)-এর নতুন আইফোন ১৮ প্রো অথবা আইফোন ১৮ প্রো ম্যাক্স -এর প্রি-বুকিং শুরু করেছে। গ্রাহকরা সর্বোচ্চ ১২,০০০ পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পাবেন।দেশের ২০০টিরও বেশি শহরে ক্রোমা-র ৫৬০টিরও বেশি স্টোরে প্রি-বুকিং করা যাচ্ছে। এছাড়াও croma.com, টাটা নিউ ( Tata Neu) অ্যাপ এবং বিগ বাসকেট-এর মাধ্যমেও প্রি-বুকিং করা যাবে। ক্রোমা-র স্টোরে আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স প্রি-বুক করতে ৫,০০০ দিতে হবে। তবে অনলাইনে প্রি-বুকিংয়ের ক্ষেত্রে পুরো টাকা একসঙ্গে দিতে হবে।নতুন Pro সিরিজের ফোনে রয়েছে অ্যাপেল -এর A20 Pro চিপ, C2 ওয়্যারলেস মডেম এবং ফিজিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার-সহ ৪৮ মেগাপিক্সেলের ফিউশন প্রধান ক্যামেরা।এদিকে আইফোন…
Read More
তরুণ ভারতের নিরলস ‘হাসল’কে সুরের ছন্দে বাঁধল নেসক্যাফে

তরুণ ভারতের নিরলস ‘হাসল’কে সুরের ছন্দে বাঁধল নেসক্যাফে

কঠোর পরিশ্রম বা 'হাসল'-এর সুর কেমন হয়? কারও কাছে এটি গভীর রাতের পড়াশোনা, আবার কারও কাছে নিজের সৃজনশীল স্বপ্নপূরণ, নতুন কিছু গড়ে তোলা, কিংবা এক মুহূর্তও থেমে না থাকার অঙ্গীকার। তরুণ ভারতের এই উদ্যম, উচ্চাকাঙ্ক্ষা এবং কর্মকে সম্মান জানিয়ে নেসক্যাফে নিয়ে এসেছে তাদের নতুন ‘হাসল অ্যান্থেম’। এটি একটি র‍্যাপ গান, যা আজকের তরুণদের জীবনের সাউন্ডট্র্যাক হয়ে উঠবে। স্পটিফাই-এর সহযোগিতায় তৈরি এই গানটির মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে নেসক্যাফের দীর্ঘদিনের সম্পর্ক এবার সংগীতের ছোঁয়ায় এক নতুন মাত্রা পেল। তরুণদের সংস্কৃতির সঙ্গে সরাসরি যুক্ত হতে কনটেন্ট ক্রিয়েটর ও ট্রেন্ডসেটারদের নিয়ে একটি আকর্ষণীয় অভিজ্ঞতার মাধ্যমে গানটি প্রকাশ করা হয়, যাতে তরুণরা এর সঙ্গে সহজেই…
Read More
পুজোর আগে কলকাতায় ১২ জন কারুশিল্পী উদ্যোক্তাকে নিয়ে আয়োজিত ‘অন্তরণ এক্সিবিট’

পুজোর আগে কলকাতায় ১২ জন কারুশিল্পী উদ্যোক্তাকে নিয়ে আয়োজিত ‘অন্তরণ এক্সিবিট’

টাটা ট্রাস্টসের একটি উদ্যোগ ‘অন্তরণ এক্সিবিট’, উৎসবের মরশুমের আগে ক্রেতা, ডিজাইনার ও খুচরা বিক্রেতাদের হাতে তৈরি বস্ত্রের সন্ধান দিতে কলকাতার গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের ভিকি গার্ডেন্সে ভারতের সাতটি ক্লাস্টার থেকে ১২ জন কারুশিল্পী উদ্যোক্তাকে একত্রিত করেছে। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই তিন দিনের প্রদর্শনীতে বিভিন্ন ঐতিহ্যবাহী কারুশিল্পের ঐতিহ্যবাহী তাঁতের কাজ, সুতির ও সিল্কের শাড়ি, ইক্কত এবং হস্তশিল্পের বস্ত্র প্রদর্শিত হচ্ছে। এই প্রদর্শনীতে অন্ধ্রপ্রদেশের জালা ও জামদানি বুনন এবং কলংকারী, ওড়িশার ইক্কত ও তসর সিল্ক এবং অসমের নলবাড়ির হস্তশিল্পের এড়ি, মুগা ও মালবেরি সিল্কের পাশাপাশি কামরূপের সুতি ও সিল্কের বস্ত্র স্থান পেয়েছে। নাগাল্যান্ডের সংগ্রহে…
Read More
বাজারে এলো গ্ল্যামার এক্স ইন্টিগ্রেটেড-এবিএস

বাজারে এলো গ্ল্যামার এক্স ইন্টিগ্রেটেড-এবিএস

হিরো মোটোকর্প ভারতের বাজারে তাদের নতুন এবং অত্যন্ত প্রতীক্ষিত Glamour X Integrated-ABS ভেরিয়েন্ট লঞ্চ করেছে। ১২৫ সিসি সেগমেন্টে এটিই প্রথম মোটরসাইকেল, যা সিঙ্গেল-চ্যানেল এবিএস এবং ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম বা আইবিএস-এর সমন্বয়ে বাজারে এসেছে। নতুন এই সংযোজন বাইকের ব্রেকিং কার্যক্ষমতা ও স্থিতিশীলতা বহুগুণ বাড়িয়ে দেয়, যা রাইডারদের জন্য সম্পূর্ণ নিরাপদ যাত্রা নিশ্চিত করে। বাইকটির কার্যক্ষমতা বৃদ্ধির জন্য এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী Sprint-EBT ইঞ্জিন, যা ৮২৫০ আরপিএম-এ ১১.৪ বিএইচপি (৮.৫ কিলোওয়াট) শক্তি উৎপন্ন করতে সক্ষম। চালকদের সুবিধার জন্য এতে তিনটি ভিন্ন রাইড মোড ‘ইকো, রোড এবং পাওয়ার’ দেওয়া হয়েছে। এছাড়াও লং ড্রাইভে ক্লান্তি কমাতে এবং জ্বালানি সাশ্রয় করতে রয়েছে ক্রুজ কন্ট্রোল…
Read More
ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর

উন্নত ভারত গড়ার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষতা, উদ্ভাবন ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে দেশের যুবসমাজকে নতুন সুযোগের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি অফ বরোদার প্যাভিলিয়ন গ্রাউন্ডে ‘NaMo for Viksit Bharat’ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, নতুন প্রজন্মকে এআই-এর জন্য প্রস্তুত হতে হবে এবং এমন দক্ষতা অর্জন করতে হবে যা প্রযুক্তি ও বিশ্বব্যাপী চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রমাগত উন্নত করা যায়। তিনি জোর দিয়ে বলেন যে এআই কেবল প্রযুক্তি খাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন এবং রোবটিক্স ক্ষেত্রেও সুযোগ সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর এই যুব মতবিনিময় কর্মসূচির পাশাপাশি গুজরাটের জন্য…
Read More
পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্ডিয়া এবং টাটা মোটরস-এর ব্যবহৃত তেল পুনর্ব্যবহারের জন্য একটি পরিমাপযোগ্য মডেল তৈরিতে সহযোগিতা করছে

পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্ডিয়া এবং টাটা মোটরস-এর ব্যবহৃত তেল পুনর্ব্যবহারের জন্য একটি পরিমাপযোগ্য মডেল তৈরিতে সহযোগিতা করছে

ব্যবহৃত মোটর লুব্রিকেন্টের দায়িত্বশীল সংগ্রহ ও পুনর্ব্যবহারের জন্য মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে একটি পাইলট প্রকল্প চালু করতে মউ স্বাক্ষর করেছে পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্ডিয়া এবং টাটা মোটরস। ভারতের বৃত্তাকার অর্থনীতি বা সার্কুলার ইকোনমি ও ইপিআর কাঠামোর লক্ষ্য পূরণে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।পাইলট প্রকল্পটি চালুর সময় পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্ডিয়া-র এমডি বিনু চান্ডি বলেন, "ব্যবহৃত তেল পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার আসল কাজটা শুরু হয়, যখন পরিশোধিত সেই তেল আবার নতুন লুব্রিকেন্টে ব্যবহার করা হয়। টাটা মোটরসের সঙ্গে এই অংশীদারিত্ব ব্যবহৃত তেলের রিসাইক্লিংয়ের একটি বড় ও নির্ভরযোগ্য মডেল গড়ে তোলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা আমাদের কাজের পরিধিতে কার্বন নির্গমন উল্লেখযোগ্যভাবে কমাতে পারব…
Read More
পশ্চিমবঙ্গে এসআইপি বিনিয়োগে অসাধারণ বৃদ্ধি দেখাল ইউনিয়ন মিউচুয়াল ফাণ্ড

পশ্চিমবঙ্গে এসআইপি বিনিয়োগে অসাধারণ বৃদ্ধি দেখাল ইউনিয়ন মিউচুয়াল ফাণ্ড

পশ্চিমবঙ্গে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি-র ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার ওপর আলোকপাত করেছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এবং ডাইচি লাইফ গ্রুপ সমর্থিত ইউনিয়ন মিউচুয়াল ফাণ্ড বা Union MF। কলকাতার একটি মিডিয়া ইন্টারঅ্যাকশনে ফান্ড হাউজটি জানিয়েছে, কর্পোরেট আয় বৃদ্ধির কারণে বাজারের বিভিন্ন ক্ষেত্রে ভ্যালুয়েশন কমফোর্ট উন্নত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও শ্রী রাজকমল তিওয়ারি এবং চিফ ইনভেস্টমেন্ট অফিসার শ্রী হর্ষদ পট্টবর্ধন। তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে লাইভ এসআইপি-র সংখ্যা ২০২৫ সালের মার্চের ৬৯.৮৭ লক্ষ থেকে বেড়ে ২০২৬ সালের জুলাইয়ে ৮০.৮৫ লক্ষে পৌঁছেছে, যা ১৫.৭১% বৃদ্ধি নির্দেশ করে। এছাড়া, রাজ্যে ডিস্ট্রিবিউটরের সংখ্যা ১৭,৬৮৮ থেকে বেড়ে হয়েছে ২০,৯৭০ এবং ইউনিয়ন মিউচুয়াল ফাণ্ডের এইউএম…
Read More
নতুন রূপে জাওয়া 42, শুরু ১.৭৯ লক্ষ টাকা থেকে

নতুন রূপে জাওয়া 42, শুরু ১.৭৯ লক্ষ টাকা থেকে

ভারতে উৎসবের মরশুমের আগে নতুন জাওয়া 42 লঞ্চ করে জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস তাদের জাওয়া অল স্টার্স সিরিজ সম্পূর্ণ করল। তিনটি মডেলের এই রেঞ্জে নতুন জাওয়া 42-কে ফ্ল্যাগশিপ মডেল হিসেবে রাখা হয়েছে। সংস্থার দাবি, এটি আধুনিক ক্লাসিক জাওয়া 42-এর সবচেয়ে বড় আপডেট। বাইকটিতে ৬০টিরও বেশি পরিবর্তন করা হয়েছে। নতুন মডেলে রয়েছে নতুন করে নকশা করা পাশের প্যানেল, অ্যালয় হুইল, চওড়া টায়ার, নতুন রিয়ার সেকশন, চওড়া রিয়ার ফেন্ডার এবং কমপ্যাক্ট আপসুইপ্ট টুইন এক্সহস্ট। এর ফলে বাইকটির রোড প্রেজেন্স, হ্যান্ডলিং, কমফোর্ট ও স্টাইলিং আরও উন্নত হয়েছে। নতুন জাওয়া42-এ রয়েছে 294.72cc সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুলড ডিওএইচসি ইঞ্জিন, যা 7,950 rpm-এ 27.19 hp শক্তি এবং 6,000 rpm-এ…
Read More
ডিজিটাল পেমেন্ট ও আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে বড় পদক্ষেপ ডিএফএস-এর

ডিজিটাল পেমেন্ট ও আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে বড় পদক্ষেপ ডিএফএস-এর

গ্লোবাল ফিনটেক ফেস্ট (জিএফএফ) ২০২৬-এ দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করতে একাধিক নতুন প্রযুক্তির সূচনা করেছেন অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের (ডিএফএস) সচিব শ্রী সঞ্জয় লোহিয়া। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই-এর (UIDAI) সিইও শ্রী সৌরভ বিজয়ের উপস্থিতিতে এই ঘোষণা করা হয়। নতুন লঞ্চ হওয়া উদ্ভাবনগুলির মধ্যে রয়েছে ইনস্ট্যান্ট ‘রুপে কার্ড’ ও মার্চেন্ট কিউআর কোডের জন্য ওপেন-সোর্স অ্যান্ড্রয়েড এটিএম, কিষাণ ক্রেডিট কার্ড ও পিএম মুদ্রা যোজনায় ‘ক্রেডিট লাইন অন ইউপিআই’-এর ব্যবহার এবং আধার-ভিত্তিক থ্রি-পার্টি ক্যাশ ডিপোজিট ব্যবস্থা। অনুষ্ঠানে জানানো হয়, নতুন ওপেন-সোর্স অ্যান্ড্রয়েড এটিএমের মাধ্যমে গ্রাহকরা সরাসরি কোনও শাখা বা কুরিয়ারের অপেক্ষা ছাড়াই সেলফ-সার্ভিসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত রুপে ডেবিট, ক্রেডিট…
Read More
ভারত ও কানাডায় ব্যবসা বৃদ্ধিতে কৌশলগত অংশীদারিত্ব BharathCloud এবং Ibentos-এর

ভারত ও কানাডায় ব্যবসা বৃদ্ধিতে কৌশলগত অংশীদারিত্ব BharathCloud এবং Ibentos-এর

ভারতের সার্বভৌম এআই ক্লাউড সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান BharathCloud এবং এআই-চালিত প্রযুক্তি প্রতিষ্ঠান Ibentos ব্র্যান্ড মার্কেটিং ও ইভেন্ট টেকনোলজি এগিয়ে নিতে একটি কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা করেছে। সপ্তম ভারত-কানাডা মন্ত্রী পর্যায়ের বাণিজ্য ও বিনিয়োগ সংলাপের পার্শ্ববৈঠকে আলোচনার পর এই অংশীদারিত্ব চূড়ান্ত হয়। বর্তমান সময়ে এমএসএমই-গুলি ভারতের জিডিপিতে ৩১.১% অবদান রাখায় এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।মাননীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গয়াল জানিয়েছেন, ২০২৪ সালে ভারত ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২৩.৬৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১০% বেশি। এই অর্থনৈতিক অংশীদারিত্বের স্থায়িত্ব বজায় রাখতে বেসরকারি খাতের সাথে সম্পৃক্ততার ওপর তিনি জোর দিয়েছেন।BharathCloud-এর সহ-প্রতিষ্ঠাতা রাহুল তাক্কল্লাপল্লী বলেন, “আমাদের মার্কেটিং ক্যাম্পেইন, ইভেন্ট…
Read More
প্রিমিয়াম গ্যালভানাইজড স্টিল ব্র্যান্ড ‘পেলিকন’ বাজারে নিয়ে এলো AM/NS India

প্রিমিয়াম গ্যালভানাইজড স্টিল ব্র্যান্ড ‘পেলিকন’ বাজারে নিয়ে এলো AM/NS India

ভারতের নির্মাণ, পরিকাঠামো, উৎপাদন এবং ইঞ্জিনিয়ারিং খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আর্সেলোমিত্তাল নিপ্পন স্টিল ইন্ডিয়া আজ বাজারে নিয়ে এল তাদের তৈরি প্রিমিয়াম গ্যালভানাইজড স্টিল ব্র্যান্ড ‘এএম/এনএস পেলিকন’। এই নতুন ব্র্যান্ডের সূচনা কোম্পানির ভ্যালু-অ্যাডেড স্টিল সলিউশনের পরিধিকে আরও শক্তিশালী করবে এবং নির্দিষ্ট গ্রাহকের চাহিদা অনুযায়ী বিশেষ পণ্য তৈরির ওপর তাদের ফোকাসকে ফুটিয়ে তোলে। পরিকাঠামো উন্নয়ন, শিল্প সম্প্রসারণ এবং নির্মাণ ও উৎপাদন ক্ষেত্রে টেকসই ও কম রক্ষণাবেক্ষণের উপকরণের ক্রমবর্ধমান চাহিদার ফলে জং-প্রতিরোধী স্টিল পণ্যের চাহিদা বাড়ার ফলে এই লঞ্চ করা হয়েছে। ভারতের গ্যালভানাইজড স্টিল বাজারের পরিমাণ ক্যালেন্ডার ইয়ার ২০২৫-এ অনুমান করা হয়েছে ৭.৬৫ মিলিয়ন টন এবং এটি ২০৩০ সাল পর্যন্ত বার্ষিক ৮% হারে…
Read More