05
Oct
বেড়াতে গিয়ে হোটেলে চেক-ইন করেই বেরিয়ে পড়া—তারপর একের পর এক দর্শনীয় স্থান ঘোরা, ছবি তোলা, ভিডিও করা এবং সব শেষে সমাজমাধ্যমে তা পোস্ট করা—ছুটির এই চেনা ছবিই কি ধীরে ধীরে বদলে যাচ্ছে? অন্তত জেন জি-র ক্ষেত্রে তেমনটাই দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ‘রুম রটিং’।‘রুম রটিং’ বলতে মূলত বেড়াতে গিয়ে হোটেলের ঘরেই দীর্ঘ সময় আরামে কাটানোকে বোঝানো হচ্ছে। বাইরে ঘুরে বেড়ানোর বদলে ঘুম, সিনেমা দেখা, বই পড়া, গান শোনা কিংবা প্রিয়জনের সঙ্গে গল্প করেই সময় কাটাতে স্বচ্ছন্দ বোধ করছেন অনেকে। প্রশ্ন হল, এর কারণ কী? এর অন্যতম কারণ হতে পারে ব্যস্ত জীবনযাত্রা। সপ্তাহভর অফিসের কাজ, পড়াশোনা, পরিবার এবং…
