Durgasree Mitra

870 Posts
পুষ্পার্ঘ্য, গান ও কবিতায় রবি প্রণাম

পুষ্পার্ঘ্য, গান ও কবিতায় রবি প্রণাম

আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। দিনটি উপলক্ষ্যে কলকাতার ঐতিহাসিক জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই কবিগুরুকে শ্রদ্ধা জানাতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ভিড় জমাতে শুরু করেন রবীন্দ্রপ্রেমী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পুষ্পার্ঘ্য অর্পণ, রবীন্দ্রসংগীত পরিবেশন, কবিতা পাঠসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে বিশ্বকবিকে। কবির প্রয়াণ দিবস উপলক্ষ্যে সকাল থেকেই ঠাকুরবাড়ি প্রাঙ্গণে বিশেষ প্রস্তুতি দেখা যায়। ধীরে ধীরে বাড়তে থাকে দর্শনার্থী ও অনুরাগীদের ভিড়। কবিগুরুর স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক প্রাঙ্গণ পরিণত হয় রবীন্দ্রস্মরণে।
Read More
টোটোয় পাচার হচ্ছিল নে*শার ট্যাবলেট, বুনিয়াদপুরে পুলিশের জালে ৩

টোটোয় পাচার হচ্ছিল নে*শার ট্যাবলেট, বুনিয়াদপুরে পুলিশের জালে ৩

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দুই যুবক ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ, হরিরামপুর ট্রাফিক ইউনিট এবং গঙ্গারামপুর মহকুমা পুলিশের আধিকারিক শুভতোষ সরকারের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বুনিয়াদপুরের পীরতলা এলাকায় একটি টোটো থামিয়ে তল্লাশি চালানো হয়। টোটোতে থাকা তিন অভিযুক্তের ব্যাগ থেকে প্রায় ৩,৫০০টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হয়। ধৃতদের নাম মুবারক মিয়া (২০), মানিকুল মিয়া (২৫) এবং মোনালিকা পারভীন (২২)।…
Read More
গাজোলে উদ্ধার নগদ টাকার বান্ডিল, আ*টক দুই

গাজোলে উদ্ধার নগদ টাকার বান্ডিল, আ*টক দুই

গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজোল থানার পুলিশ রাঙাভিটা এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে আটক করে। তাঁদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মালদায় যাওয়ার পথে সন্দেহজনক অবস্থায় ওই দুই যুবককে আটক করা হয়। পরে গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জিসহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে টাকা গোনার যন্ত্র নিয়ে আসেন। উদ্ধার হওয়া টাকার মধ্যে ৫০০, ২০০ ও ১০০ টাকার নোটের বান্ডিল রয়েছে। আটক দুই যুবকের একজনের বাড়ি বৈষ্ণবনগরের বিরগর গ্রামে এবং অন্যজনের বাড়ি কালিয়াচকের সাহাবাজপুরে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Read More
মালদায় বি*স্ফোরণে আ*হত একই পরিবারের ৭ জন

মালদায় বি*স্ফোরণে আ*হত একই পরিবারের ৭ জন

মালদার কালিয়াচকে বিস্ফোরণে একই পরিবারের চার নাবালকসহ সাতজন আহত হয়েছেন। বুধবার রাতে কালিয়াচকের সুজাপুরের বালুপুর বাগানবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আখিরুল ইসলামের বাড়িতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের সাতজন গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। স্থানীয়দের দাবি, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে গ্যাস সিলিন্ডার নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
Read More
ওষুধের দোকানে চু*রি, উধাও লক্ষাধিক টাকা

ওষুধের দোকানে চু*রি, উধাও লক্ষাধিক টাকা

শিলিগুড়ির নিবেদিতা রোডের একটি ওষুধের দোকানে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রায় পাঁচজনের একটি চোরের দল টোটো করে এসে দোকানে চুরি চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোরেরা প্রথমে দোকানের শাটার ভাঙার চেষ্টা করে। ব্যর্থ হয়ে লোহার রড দিয়ে শাটার খুলে ভিতরে ঢোকে। চারজন বাইরে পাহারায় থাকলেও একজন দোকানের ভিতরে ঢুকে ক্যাশবাক্সে থাকা প্রায় এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। বুধবার সকালে দোকানের মালিক অনিত রাঠোর দোকান খুলতে এসে বিষয়টি জানতে পারেন। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিনি প্রধাননগর থানায় খবর দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোকান মালিকের দাবি, এর আগেও ২০২৩ সালে একই দোকানে চুরির…
Read More
সবুজায়নের বার্তায় ‘বনাঞ্চল উৎসব ২০২৬’

সবুজায়নের বার্তায় ‘বনাঞ্চল উৎসব ২০২৬’

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্য নিয়ে শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে ‘বনাঞ্চল উৎসব ২০২৬’। বুধবার সকাল ১১টায় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উৎসব উপলক্ষ্যে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বিনামূল্যে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে। ফলজ, ঔষধি, বনজ ও ছায়াদায়ী বিভিন্ন প্রজাতির চারা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল, “গাছ বাঁচান, জীবন বাঁচান, সবুজে ভরুক ভবিষ্যৎ”। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা। অনুষ্ঠানে বাসিন্দারা উপস্থিত ছিলেন…
Read More
কথাশিল্পীর স্মৃতিতে দেউলটি স্টেশনের নাম বদলের দাবি

কথাশিল্পীর স্মৃতিতে দেউলটি স্টেশনের নাম বদলের দাবি

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত দেউলটি রেলস্টেশনের নাম তাঁর নামে করার দীর্ঘদিনের দাবিতে নতুন করে গতি এসেছে। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন আমতা কেন্দ্রের বিধায়ক অমিত সামন্ত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ প্রায় ১৫ বছর হাওড়ার সামতায় রূপনারায়ণ নদীর তীরে নিজ হাতে নির্মিত বাড়িতে বসবাস করেছিলেন। এই সময়েই তিনি ‘রামের সুমতি’, ‘মেজ দিদি’, ‘বিপ্রদাস’সহ বাংলা সাহিত্যের একাধিক কালজয়ী গল্প ও উপন্যাস রচনা করেন। সামতা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ-পূর্ব রেলের দেউলটি স্টেশন ছিল তাঁর নিয়মিত যাতায়াতের অন্যতম মাধ্যম। পাশাপাশি, তাঁর স্মৃতিকে বহন করে আজও এলাকার একটি গ্রাম পঞ্চায়েতের নাম ‘শরৎ গ্রাম পঞ্চায়েত’। আমতা ও বাগনান এলাকার…
Read More
রাজ্যে ফের টাকা উদ্ধার! রাতভর চলল পুলিশি অভিযান

রাজ্যে ফের টাকা উদ্ধার! রাতভর চলল পুলিশি অভিযান

ফের রাজ্যে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে মালদহ থানা এলাকার মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ ২ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৩৮০ টাকা, প্রায় ২০ গ্রাম সোনা এবং একটি ল্যাপটপ উদ্ধার করেছে। টাকা গোনার জন্য তিনটি মেশিন ব্যবহার করা হয় এবং সোমবার ভোর পর্যন্ত গণনার কাজ চলে। একইসঙ্গে খইহট্টা এলাকার একটি গুদামঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৯ হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন পিন্টু সরকার, গোপাল চাকি এবং সুশান্ত হালদার। তাঁদের সকলের বাড়ি মালদহ থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, গত মাসে দক্ষিণ দিনাজপুরে প্রায় ১,৫০০…
Read More
সড়ক নিরাপত্তা সপ্তাহের সূচনা, ট্র্যাফিক আইন মানার আহ্বান পুলিশের

সড়ক নিরাপত্তা সপ্তাহের সূচনা, ট্র্যাফিক আইন মানার আহ্বান পুলিশের

পথ দুর্ঘটনা কমানো এবং ট্র্যাফিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হল ‘সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। কলকাতা ট্র্যাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। সাদা ও গেরুয়া রঙের বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এই সচেতনতামূলক অভিযানের সূচনা করা হয়। অনুষ্ঠানে ট্র্যাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব এবং পথচারীদের নিরাপত্তার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার ওপর জোর দেওয়া হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সারা বছরই রোড সেফটি সংক্রান্ত কর্মসূচি চলে, তবে এই বিশেষ সপ্তাহে আরও বেশি করে…
Read More
আজ থেকেই পড়ুয়াদের পাতে ইসকনের খাবার

আজ থেকেই পড়ুয়াদের পাতে ইসকনের খাবার

এবার থেকে সরকারি স্কুলের পড়ুয়াদের পাতে পড়বে ইসকনের খাবার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর মাধ্যমে মিড ডে মিল সরবরাহের পাইলট প্রকল্প শুরু হল আজ থেকেই। ইসকনের মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে যজ্ঞে অংশ নেওয়ার পর মেগা কিচেন পরিদর্শন করেন তিনি এবং প্রতীকীভাবে রান্নার কাজেও অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল ও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। ইসকনের মেগা কিচেন থেকে বিশেষ গাড়িতে রান্না করা খাবার স্কুলে পৌঁছাবে। খাবারের মান ও নিরাপত্তা বজায় রাখতে সিল করা কনটেনারে খাবার পাঠানো হবে। মুখ্যমন্ত্রী জানান, আগামী তিন মাসে প্রায় আড়াই লক্ষ শিক্ষার্থীর কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য…
Read More
শুরু জনগণনা, তথ্য জমা দেওয়া যাবে অনলাইনেই

শুরু জনগণনা, তথ্য জমা দেওয়া যাবে অনলাইনেই

২০১১ সালের পর দেশে শুরু হয়েছে নতুন জনগণনা প্রক্রিয়া। এবার নাগরিকরা নিজেরাই অনলাইনে জনগণনার ওয়েবসাইটে গিয়ে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। শিলিগুড়ি পৌরসভার উদ্যোগে প্রথম দিন বিধায়ক শংকর ঘোষের বাড়ি থেকে এই প্রক্রিয়ার সূচনা হয়। তিনি নিজেই মোবাইলের মাধ্যমে নিজের তথ্য আপলোড করে সাধারণ মানুষকে স্বনির্ভরভাবে তথ্য দেওয়ার আহ্বান জানান। বিধায়ক বলেন, অনলাইনে তথ্য জমা দেওয়ার পদ্ধতি খুবই সহজ। এতে সরকারি আধিকারিকদের কাজও সহজ হবে এবং জনগণনার তথ্য আরও নির্ভুল হবে। আগামী ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে এই তথ্য জমা দেওয়ার সুযোগ থাকবে।
Read More
নদীয়ার হাঁসখালিতে উ*ল্টে গেল বাস

নদীয়ার হাঁসখালিতে উ*ল্টে গেল বাস

নদীয়ার হাঁসখালির কাটাখালি এলাকায় বুধবার রাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। কৃষ্ণনগর-রানাঘাট রুটের একটি যাত্রীবাহী লোকাল বাস রাত প্রায় ১০টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাসটি রাস্তা থেকে ছিটকে নিচে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসে থাকা বহু যাত্রী আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে খবর। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে হাঁসখালি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।   প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন,…
Read More
মাটি মা*ফিয়ার দৌ*রাত্ম্যে সমস্যায় মৃৎশিল্পীরা, পাশে দাঁড়ালেন বিধায়ক

মাটি মা*ফিয়ার দৌ*রাত্ম্যে সমস্যায় মৃৎশিল্পীরা, পাশে দাঁড়ালেন বিধায়ক

বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজও প্রতিমা তৈরির উপর অনেকটাই নির্ভরশীল। তবে উপযুক্ত মাটির অভাবে সমস্যায় পড়েছেন আমতা বিধানসভা এলাকার মৃৎশিল্পীরা। বিশেষ করে এঁটেল ও বালি মাটির চাহিদা বেশি থাকলেও গত কয়েক বছরে মাটি বিক্রির একটি চক্র সক্রিয় হওয়ায় তাঁদের হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। প্লাস্টিকের ব্যবহার বাড়ায় কুমোরপাড়ায় আগের মতো ব্যস্ততা না থাকলেও মাটির প্রতিমার চাহিদা এখনও রয়েছে। কিন্তু মাটি সংগ্রহ করতে গিয়ে মৃৎশিল্পীরা সমস্যায় পড়ছেন। মাটি মাফিয়াদের সঙ্গে সংঘাতে যেতে না চাওয়ায় অনেকেই প্রয়োজনীয় মাটি সংগ্রহ করতে পারছেন না। এই সমস্যার সমাধানে আমতার মৃৎশিল্পীরা বিধায়ক অমিত সামন্তের দ্বারস্থ হন। তাঁদের সমস্যার কথা শুনে বিধায়ক উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি…
Read More
শুটিংয়ে চোট, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ?

শুটিংয়ে চোট, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ?

হাতের অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ। হাসপাতালের শয্যায় চিকিৎসকদের সঙ্গে তাঁর হাসিমুখের একটি ছবি প্রকাশ্যে আসতেই স্বস্তি প্রকাশ করেছেন অনুরাগীরা। আসন্ন ছবি ‘পেড্ডি’-র একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন ডান হাতের কব্জিতে গুরুতর চোট পান অভিনেতা। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও ছবির প্রচারের কাজ শেষ করেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন তিনি। কোয়েম্বাটুরের একটি বেসরকারি হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় তাঁর অস্ত্রোপচার। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে প্রায় আট সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এরপর সম্পূর্ণ সুস্থ হলে ফের শুটিংয়ে ফিরবেন রাম।
Read More