Blog

ভয়াবহ সড়ক দুর্ঘটনা,আটকে পাথরবোঝাই লরির চালক

ভয়াবহ সড়ক দুর্ঘটনা,আটকে পাথরবোঝাই লরির চালক

রাঙাপানি ঘোষপাড়া রাজ্য সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি সিমেন্ট বোঝাই ছয়চাকা ট্রাক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায়, দ্রুতগতিতে আসা একটি ১৮ চাকা পাথরবোঝাই লরি পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, কেবিনের ভিতর আটকে পড়ে চালক। ঘটনায় গুরুতর আহত হন ট্রাকের সহকারী চালক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও মাটিগাড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাকের চালককে কেবিন থেকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা ও পুলিশ। এদিকে, দুর্ঘটনার জেরে রাঙাপানি থেকে মেডিকেল কলেজ সংযোগকারী রাজ্য সড়কে যান চলাচল…
Read More
আন্দামান ও নিকোবরের বাসিন্দাদের জন্য ‘আপকে লিয়ে’ স্বাস্থ্য বীমা চালু করেছে বাজাজ আলিয়াঞ্জ

আন্দামান ও নিকোবরের বাসিন্দাদের জন্য ‘আপকে লিয়ে’ স্বাস্থ্য বীমা চালু করেছে বাজাজ আলিয়াঞ্জ

বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে এল, 'আপকে লিয়ে' স্বাস্থ্য বীমা। এটি একটি অগ্রগামী স্বাস্থ্য বীমা পণ্য যা বিশেষভাবে আন্দামান ও নিকোবরের বাসিন্দাদের জন্য ডিজাইন করা হয়েছে। এই বিস্তৃত স্বাস্থ্য পরিকল্পনাটি অতিরিক্ত কভারেজ অফার করে, যার মধ্যে রয়েছে ইনপেশেন্ট হাসপাতালে ভর্তি, হাসপাতালে ভর্তির আগের এবং পরবর্তী খরচ এবং ডে কেয়ার খরচের কভারেজ। আপকে লিয়ে আন্দামান ও নিকোবরের অনন্য মেডিকেল ল্যান্ডস্কেপ অনুযায়ী ব্যক্তিগতকৃত কভারেজ অফার করে। পলিসিটি ৫ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বিমাকৃত বিকল্প অফার করে, যা একে ব্যক্তি এবং পরিবারের জন্য উপযুক্ত করে তোলে৷ পলিসিটি বয়সের সীমাবদ্ধতা ছাড়াই অবিচ্ছিন্ন কভারেজের গ্যারান্টি দেয়, ব্যক্তি এবং পরিবারের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রদান…
Read More
এন্ডোস্কোপিক স্কাল বেস সার্জারি: ব্রেন টিউমার চিকিৎসার ল্যান্ডস্কেপে আমূল পরিবর্তন

এন্ডোস্কোপিক স্কাল বেস সার্জারি: ব্রেন টিউমার চিকিৎসার ল্যান্ডস্কেপে আমূল পরিবর্তন

এন্ডোস্কোপিক স্কাল বেস সার্জারি বিশেষজ্ঞ ডঃ আইয়াদুরাই আর, সিনিয়র কনসালটেন্ট নিউরোসার্জন, যশোদা হাসপাতাল, হায়দ্রাবাদ, নিয়মিত শিলিগুড়িতে আমাদের কেন্দ্র পরিদর্শন করেন [২৮.০৬.২০২৫] এবং বিশেষ পরামর্শ ও যত্নের জন্য ডাক্তার মাসের প্রতি শেষ সপ্তাহে এখানে উপস্থিত হন। আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে অনুগ্রহ করে [8929967886] - https://www.yashodahospitals.com/  কল করুন। এন্ডোস্কোপিক স্কাল বেস সার্জারির বিকাশ নিউরোসার্জারির ক্ষেত্রে, বিশেষ করে মস্তিষ্কের জটিল ক্যান্সার যেমন পিটুইটারি অ্যাডেনোমাস এবং ক্র্যানিওফ্যারিঞ্জিওমাসের চিকিৎসায় বিপ্লব নিয়ে এসেছে। যে সমস্ত রোগীদের মাথার খুলির কঠিন জায়গায় টিউমার ধরা পড়েছে, তাদের জন্য এই অভিনব, ন্যূনতম আক্রমণাত্মক কৌশল উন্নত ফলাফল দিয়েছে এবং রোগীর জীবনযাত্রার মানে পরিবর্তন এনেছে। রিভলিউশনারি স্কাল বেস টিউমার অ্যাক্সেস মাথায় ট্রাডিশনাল…
Read More
বড় ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

বড় ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে এক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। বিগত কয়েকদিন ধরেই স্মার্ট মিটারের প্রসঙ্গে সরগরম হয়ে উঠেছে রাজ্য। বহু গ্রাহক ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে স্মার্ট মিটার বাসনোর পরে বিদ্যুতের বিল অনেকটাই বেশি আসছে। এই আবহেই এবার বড় সিদ্ধান্ত নিল সরকার। বাংলার কোনও বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না, জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী বলেন, কেন্দ্রের নির্দেশ মতো রাজ্যের কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার বসানো শুরু হয়। তবে এই নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। তাই রাজ্যের কোনও বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না। আগের মতো পোস্ট পেইড পদ্ধতিতেই ইলেকট্রিক বিল দেওয়া যাবে। যেসকল বাড়িতে ইতিমধ্যেই স্মার্ট…
Read More
ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই বদলানো হয়েছে পরীক্ষার নিয়ম

ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই বদলানো হয়েছে পরীক্ষার নিয়ম

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে পড়াশোনার ‘স্টাইল’। অফলাইনের পাশাপাশি অনলাইন পড়াশোনাতেও অভ্যস্ত হয়ে উঠছে ভারতের ছাত্রছাত্রীরা। শীঘ্রই আবার জাতীয় শিক্ষা নীতিতে বছরে দু’বার ‘বোর্ড পরীক্ষা’র নিয়ম চালু হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, ছাত্রছাত্রীদের কথা ভেবেই জাতীয় শিক্ষা নীতিতে বছরে দু’বার ‘বোর্ড পরীক্ষা’র নিয়ম শুরু হতে চলেছে। এই দুই পরীক্ষার মধ্যে পড়ুয়ারা যে পরীক্ষায় বেশি নম্বর পাবেন, সেটিই গ্রাহ্য করা হবে। ফলে একটি পরীক্ষা খারাপ হলেও আরেকটিতে ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে। আগামী বছরের অ্যাকাডেমিক ইয়ার অনুযায়ী, সিবিএসই বছরে দু’বার দশম শ্রেণির…
Read More
মানসিক স্বাস্থ্য বজায় রাখতে ‘মিউজিক থেরাপি’র উপকারিতা

মানসিক স্বাস্থ্য বজায় রাখতে ‘মিউজিক থেরাপি’র উপকারিতা

সঙ্গীত পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মানুষের মনে ইতিবাচক প্রভাব বিস্তার করে সঙ্গীত। সময়ের সঙ্গে ব্যস্ত জীবনে অবসাদে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। দৈনন্দিন জীবনের ক্রমবর্ধমান ক্লান্তি এবং ইঁদুরদৌড়ে মনকে শান্ত রাখতে এবং নতুন করে জীবনকে উপভোগ করতে, এখন অনেকেই সঙ্গীতের সাহায্য নিচ্ছেন। সেখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ‘মিউজিক থেরাপি’। ‘মিউজিক থেরাপি’ কী ‘মিউজিক থেরাপি’-তে একজন মনোবিদ ক্লায়েন্টের থেরাপির জন্য সঙ্গীতের সাহায্য নিয়ে থাকেন। কখনও সেখানে বাদ্যযন্ত্র বা তালবাদ্যের সাহায্যও নেওয়া হতে পারে। সঙ্গীতের সঙ্গে মানসিক স্বাস্থ্যের যোগসূত্র সুপ্রাচীন হলেও ‘ক্লিনিক্যাল থেরাপি’ আকারে তার ব্যবহার অপেক্ষাকৃত নবীন প্রয়াস। কাদের প্রয়োজন মিউজিক থেরাপিস্ট চন্দ্রিমা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, যে কেউ…
Read More
পুলিশের উৎসর্গ কর্মসূচির আওতায় রক্তদান শিবিরের আয়োজন

পুলিশের উৎসর্গ কর্মসূচির আওতায় রক্তদান শিবিরের আয়োজন

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের একান্ত উদ্যোগে ধুপগুড়ি ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় ধুপগুড়ি স্টেশন মোরে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। জলপাইগুড়ি লায়ন্স ক্লাব অফজেনেসিস এর সহযোগিতায় এই রক্তদান শিবির টি অনুষ্ঠিত হয়। রক্তদান শিবির রক্তদাতা দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ধুপগুরির বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ মহকুমা পুলিশ আধিকারিক এবং এলাকার বিশিষ্টজনেরা। এই প্রসঙ্গে ডি এস পি ট্রাফিক ধূপগুড়ী জানান, জেলা পুলিশ সুপারের উদ্যোগে উৎসর্গ কর্মসূচির আওতায় আজকের এই রক্তদান কর্মসূচী। অপরদিকে বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন রক্তদানের মতো সামাজিক কর্মসূচি পালন করে আসছে পুলিশ দফতর ,এতে ওনাদের ধন্যবাদ দিয়ে ছোটো করতে না চেয়েও বলছি, এ এক মহান সামাজিক কাজ।
Read More
আরো একবার সাফাই কর্মীদের পাশে দাঁড়ালেন 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন মহাশয়

আরো একবার সাফাই কর্মীদের পাশে দাঁড়ালেন 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন মহাশয়

সাফাই কর্মীদের আরো একবার পাশে দাঁড়ালেন শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদ দিলীপ বর্মন মহাশয়। ওয়ার্ডে কর্মরত 40 জন সাফাই কর্মীদের বর্ষা থেকে রক্ষা পেতে রেন কোট প্রদান করেন। এই ছাড়া ওয়ার্ডের মহিলা কর্মীদের মধ্যে ছাতা বিতরণ ও করা হয়। এই ছাড়া ওয়ার্ডের যত্রতত্র ফেলে দেওয়া জঞ্জাল কে উঠানোর জন্য একটি অটো পরিষেবার ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিলীপ বাবু। তিনি জানান ওয়ার্ডের এক সমাজসেবী এর আর্থিক অনুদানে এই অটো পরিসেবা চালু করা সম্ভব হয়েছে। সাফাই কর্মীদের সময় মতো বর্ষার রেন কোট না পাওয়ায় সম্পূর্ণ নিজের উদ্যেগে ও ওয়ার্ড বাড়ির সহযোগিতায় এই বছরও রিয়ান…
Read More
ফায়ার ও ফুড সেফটি এক্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে

ফায়ার ও ফুড সেফটি এক্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে

একটি বেসরকারি হোটেলে মূলত ফায়ার ও ফুট সেফটি act কিভাবে পালন হবে বা এর জন্য কি কি করনীয় দরকার তা নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল। এখানে জলপাইগুড়ি পৌরসভা ডোমকল বিভাগের আধিকারিক ফুড সাপ্লাইয়ের আধিকারিকসহ ব্যবসায়ী মহলের বিভিন্ন প্রতিনিধি রা এখানে অংশগ্রহণ করেছিল। ফায়ার ও ফুট সেফটির বিষয়ে কি ধরনের আইন রয়েছে বা কি বলা হয়েছে তা সঠিকভাবে জানার জন্যই আজকের এই কর্মশালা। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ক্ষেত্রে কি ধরনের কাজ করা উচিত তাও আলোচনা হয় এখানে।
Read More
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বালুরঘাটে রাজ্যস্তরীয় যোগ মহোৎসব, কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বালুরঘাটে রাজ্যস্তরীয় যোগ মহোৎসব, কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এ বছর বালুরঘাটে আয়োজিত হল পতঞ্জলি যোগ সমিতির রাজ্যস্তরীয় যোগ মহোৎসব। স্থানীয় দীপালি নগর ময়দানে আয়োজিত এই বৃহৎ অনুষ্ঠানে অনুকূল আবহাওয়ার অভাব সত্ত্বেও কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বালুরঘাটের বিধায়ক নিজে যোগ ও প্রাণায়ামে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন পতঞ্জলি যোগ সমিতির রাজ্য প্রভারি চন্দ্রকান্ত রাঠোর।যোগ আসনে অংশগ্রহণকারী নারী ও শিশুদের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। এই যোগ মহোৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে যোগাভ্যাসের গুরুত্ব ও উপকারিতা—বিশেষ করে শরীর ও মনকে নীরোগ ও মানসিক চাপমুক্ত রাখার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
Read More
জলপাইগুড়িতে আন্তর্জাতিক যোগ দিবস পালন, থিম: ‘এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ”

জলপাইগুড়িতে আন্তর্জাতিক যোগ দিবস পালন, থিম: ‘এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ”

২১ শে জুন গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আজ জলপাইগুড়িতেও পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। এবারের যোগ দিবসের থিম ছিল "এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ" (Yoga for Self and Society) — যা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার উপর গুরুত্ব দেয়। জলপাইগুড়ি শিল্পসমিতি পাড়ার প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। এদিন সকাল থেকে যোগ অনুশীলনের মাধ্যমে দিনটির সূচনা হয়। এতে অংশগ্রহণ করেন জলপাইগুড়ি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনেরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা যোগের বিভিন্ন আসন, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের কৌশল (প্রাণায়াম) এবং ধ্যানের মাধ্যমে কীভাবে শরীর ও মনকে সুস্থ রাখা যায়, সে সম্পর্কে ধারণা পান। আলোচনা সভায় সমাজে মানসিক চাপ ও উদ্বেগ…
Read More
জলমগ্ন রাস্তায় মাছ ধরার প্রতিবাদ! মালদার দক্ষিণ যদুপুরে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা

জলমগ্ন রাস্তায় মাছ ধরার প্রতিবাদ! মালদার দক্ষিণ যদুপুরে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা

বর্ষা এখনও ঠিকমতো শুরুই হয়নি, তার আগেই জলমগ্ন গোটা এলাকা। মালদার ইংলিশবাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যদুপুর মডেল কলোনির বাসিন্দাদের দুর্ভোগ চরমে। এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা বৃষ্টির প্রথম দফায়ই পরিণত হয়েছে খালে। এই সমস্যার জেরেই গত বছর জলে ডুবে মৃত্যু হয়েছিল এক শিশুর। কিন্তু তবুও প্রশাসনের টনক নড়েনি বলে অভিযোগ। এই সমস্যার প্রতিবাদে অভিনব পথ বেছে নেন স্থানীয়রা। জলমগ্ন রাস্তায় জাল ফেলে প্রতীকী মাছ ধরে তাঁরা। এর মাধ্যমে তাঁরা প্রশাসনের চোখে আঙুল দিয়ে বোঝাতে চান, রাস্তা নয়, যেন তারা এখন জলপথে বাস করছেন। গ্রামবাসী আবেদা খাতুন বলেন, "প্রায় দশ বছর ধরে একই অবস্থা। ভোটের আগে নেতারা এসে…
Read More
দার্জিলিংয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস

দার্জিলিংয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস

গোটা দেশ ও বিশ্বের অন্যান্য প্রান্তের মতোই, শৈল শহর দার্জিলিংয়েও মহাধুমধামে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই পাহাড়ি শহরে, প্রাকৃতিক আবহাওয়ার মাঝে যোগচর্চার একটি বিশেষ পরিবেশ তৈরি হয়। এই বিশেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় ফিফ্থ বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসি (NCC), দার্জিলিং। তাদের উদ্যোগে আয়োজিত হয় যোগাভ্যাসের এক মনোমুগ্ধকর কর্মসূচি। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রী, সকলেই অংশ নেয় এই আয়োজনে। পাহাড়ের শান্ত, নির্মল প্রকৃতির মাঝে যোগাভ্যাস যেন এক নতুন মাত্রা এনে দেয় শরীর ও মনের সুস্থতায়। এনসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, শরীরচর্চার পাশাপাশি যোগ মানুষের মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ ও একাগ্রতার পথ খুলে দেয়। আগামী প্রজন্মের মধ্যে…
Read More
রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে আন্তর্জাতিক যোগ দিবস পালন, যোগাভ্যাসে অভ্যস্ত হওয়ার বার্তা

রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে আন্তর্জাতিক যোগ দিবস পালন, যোগাভ্যাসে অভ্যস্ত হওয়ার বার্তা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের অন্যান্য প্রান্তের মতোই রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে শনিবার পালিত হলো এই বিশেষ দিনটি। হাসপাতালের হলঘরে আয়োজিত হয় যোগা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশ নেন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও এলাকার বহু সাধারণ মানুষ। সকলেই একযোগে বিভিন্ন যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে নিয়মিত যোগচর্চার গুরুত্বের কথা তুলে ধরেন উপস্থিত সকলে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, বর্তমান সময়ে জীবনযাত্রার চাপ ও ব্যস্ততার মাঝে যোগা একমাত্র পথ যা শরীর-মনকে সুস্থ ও সচল রাখতে পারে। এদিনের অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল বলেন, “বিভিন্ন জায়গার পাশাপাশি আজ রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালেও আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো। মানুষ যেন নিয়মিত যোগাভ্যাসে…
Read More