Blog

এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক! ১৫৬ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ ফুকেতে

এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক! ১৫৬ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ ফুকেতে

এয়ার ইন্ডিয়ার পরিষেবায় ফের ধাক্কা। বৃহস্পতিবার আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪১ জন যাত্রীর মৃত্যুর পর, তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই আরও একটি আতঙ্কজনক ঘটনা সামনে এলো। শুক্রবার থাইল্যান্ডের ফুকেত থেকে দিল্লি আসার পথে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা থাকার হুমকির জেরে মাঝ আকাশে আতঙ্ক ছড়ায়, শেষমেশ জরুরি অবতরণ করাতে হয় ফুকেত বিমানবন্দরে। জানা যায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর AI-379 সকালেই ফুকেত থেকে নয়াদিল্লির উদ্দেশে উড়েছিল। কিন্তু যাত্রাপথে বিমানে বোমা রয়েছে বলে হুমকি আসে। সেই অনুযায়ী, পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানের গতি ঘুরিয়ে ফের ফুকেত বিমানবন্দরে জরুরি অবতরণ করান। বিমানে থাকা ১৫৬ জন যাত্রীকে দ্রুত নামিয়ে আনা হয় ও বিমানবন্দরের পক্ষ…
Read More
শুরু হচ্ছে বন্যপ্রাণীর প্রজনন ঋতু, ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে জঙ্গল

শুরু হচ্ছে বন্যপ্রাণীর প্রজনন ঋতু, ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে জঙ্গল

ডুয়ার্সের সংরক্ষিত জঙ্গলে শুরু হতে চলেছে তিন মাসের নিষেধাজ্ঞা। আগামী ১৬ জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে জলপাইগুড়ির গোরুমারা জাতীয় উদ্যান, চাপরামারি অভয়ারণ্য এবং নেওড়া ভ্যালির মতো গুরুত্বপূর্ণ বনাঞ্চল। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে বনদফতরের পক্ষ থেকে। এই সময়টি বন্যপ্রাণী থেকে শুরু করে জঙ্গলের নানা কিট-পতঙ্গের প্রজনন ঋতু হিসেবেই পরিচিত। ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও প্রাণীকূলের প্রজনন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতেই প্রতিবছর এই সময় জঙ্গলে মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। গোরুমারা অভয়ারণ্যের ডিএফও দ্বীজাপ্রতীম সেন জানিয়েছে, “এই তিন মাসে জঙ্গল বন্ধ রাখার মূল উদ্দেশ্য জঙ্গলের পুনর্জীবন ও বন্যপ্রাণীদের নিরাপদ প্রজনন নিশ্চিত করা। তাই এই সময় হাতি সাফারি,…
Read More
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঘিরে বালুরঘাট ভাগাড় পরিদর্শনে সুডা প্রতিনিধি দল

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঘিরে বালুরঘাট ভাগাড় পরিদর্শনে সুডা প্রতিনিধি দল

শহরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার বালুরঘাট ট্রেঞ্চিং গ্রাউন্ড পরিদর্শনে সুডা (SUDA)-র এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সুডা'র ডিরেক্টর। সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি মহেশ পারেখ, পৌর প্রশাসক বিপুল কান্তি ঘোষ, অনজ সরকার সহ অন্যান্য পৌর আধিকারিকরা। ভাগাড়ে পৌরসভার তরফে গৃহীত বিভিন্ন বর্জ্য নিষ্পত্তির ব্যবস্থা ও তার বাস্তবায়নের খুঁটিনাটি খতিয়ে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা। শহরের স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক দায়বদ্ধতা প্রকল্প হিসেবে বালুরঘাট জেলা হাসপাতালে পরিচালিত মা ক্যান্টিন-ও পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে সুডা প্রতিনিধি দল সূত্রে জানানো হয়, ভাগাড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অগ্রগতি সন্তোষজনক। শহরবাসীর স্বার্থে এই ধরনের প্রকল্পে সুডা…
Read More
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের নির্দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের নির্দেশ

বৃহস্পতিবার বিমান দুর্ঘটনার পর শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে পৌঁছান। তিনি সরাসরি দুর্ঘটনাস্থলে যান ও গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। স্থানীয় প্রশাসন ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তিনি দুর্ঘটনার কারণ, উদ্ধার কাজ সহ ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য নেন। প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করে জানান, নিহতদের পরিবারের পাশে সর্বদা থাকবে কেন্দ্র সরকার। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে উদ্ধারকাজ প্রায় সম্পন্ন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে কাজ শুরু করেছে।
Read More
বিশাখাপত্তনমে অ্যাডভান্সড ক্যান্সার কেয়ার ব্লকের কাজ শুরু, সৌজন্যে আইসিআইসিআই ব্যাংক এবং টাটা মেমোরিয়াল সেন্টার

বিশাখাপত্তনমে অ্যাডভান্সড ক্যান্সার কেয়ার ব্লকের কাজ শুরু, সৌজন্যে আইসিআইসিআই ব্যাংক এবং টাটা মেমোরিয়াল সেন্টার

আইসিআইসিআই ব্যাংক, টাটা মেমোরিয়াল সেন্টার (টিএমসি) এর সহযোগিতায়, আজ বিশাখাপত্তনমে হোমি ভাবা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের (এইচবিসিএইচআরসি) একটি নতুন ভবন নির্মাণের কাজ শুরু করার কথা ঘোষণা করেছে। বিশেষত চাইল্ড ও ব্লাড ​​ক্যান্সারের জন্য বানানো নতুন আইসিআইসিআই ফাউন্ডেশন ব্লকটিকে অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি দিয়ে সাজানো হবে। এটি প্রায় ৩.৯ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত হবে। এখানে থাকবে ইনটেনসিভ কেমোথেরাপি, অস্থি মজ্জা প্রতিস্থাপন, উন্নত রে থেরাপি, এবং কার-টি সেল থেরাপির মতো অত্যাধুনিক ইমিউনোথেরাপির সুবিধা। এছাড়াও থাকছে ১৪টি বিএমটি কক্ষ, ১৪টি আইসিইউ, ৫টি অপারেটিং থিয়েটার, উচ্চমানের মেডিকেল ইমেজিং এবং ডায়াগনস্টিকস, যার মধ্যে তিনটি লিন্যাক, এমআরআই এবং সিভিটি-পেট স্ক্যান। থাকছে বিশেষ গবেষণাগার এবং চিকিৎসা…
Read More
আপাতত স্থগিত রাখা হলো স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া

আপাতত স্থগিত রাখা হলো স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে এক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। বিগত কয়েকদিন ধরেই স্মার্ট মিটারের প্রসঙ্গে সরগরম হয়ে উঠেছে রাজ্য। বহু গ্রাহক ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে স্মার্ট মিটার বাসনোর পরে বিদ্যুতের বিল অনেকটাই বেশি আসছে। এই আবহেই এবার বড় সিদ্ধান্ত নিল সরকার। জানা গিয়েছে, এবার সরকারি প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যতীত আর কোনও বাড়িতে স্মার্ট মিটার বসানো আপাতত বন্ধ রাখা হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের বিদ্যুৎ দফতরের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, “বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং টেলিকমিউনিকেশন টাওয়ারের মতো জায়গায় সফলভাবে স্মার্ট মিটার লাগানোর পরে তিন-চারটি জেলায় কিছু সংখ্যক উপভোক্তার বাড়িতেও পরীক্ষামূলক ভাবে স্মার্ট মিটার…
Read More
অবশেষে সমস্ত শর্ত মেনে নিলো বাস মালিক সংগঠনগুলি

অবশেষে সমস্ত শর্ত মেনে নিলো বাস মালিক সংগঠনগুলি

বিগত বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা, অবশেষে বড় নির্দেশ এলো হাইকোর্টের তরফে। গণ পরিবহণ হিসেবে বাসের চাহিদা ব্যাপক। দীর্ঘ সময় ধরে ১৫ বছরের পুরনো বাস বাতিল নিয়ে টানাপড়েন চলছিল। সম্প্রতি বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে, ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে। তবে সেক্ষেত্রে রয়েছে ‘শর্ত’। এই বিষয়ে ৬টি বাস মালিক সংগঠনের সঙ্গে রাজ্যের সমঝোতা চূড়ান্ত হয়। বছরে দু’বার করে বাসের স্বাস্থ্য পরীক্ষা বা ফিটনেস সার্টিফিকেট ইস্যুতে রাজি হয় সংগঠনগুলি। আগেই রাজ্য পরিবহণ দফতরের তরফ থেকে বাস মালিক সংগঠনগুলির দাবিতে নীতিগতভাবে সম্মতি জানানো হয়েছিল। এবার সেই যুক্তি মেনে নিল উচ্চ আদালত। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে হাইকোর্টের সিঙ্গেল…
Read More
আন্তর্জাতিক বাজারে নজর: মার্কিন আইনি জটিলতা এড়িয়ে চিনে ব্যবসা প্রসারে আদানি

আন্তর্জাতিক বাজারে নজর: মার্কিন আইনি জটিলতা এড়িয়ে চিনে ব্যবসা প্রসারে আদানি

গৌতম আদানি মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি জটিলতার সম্মুখীন হওয়ার কারণে নতুন বাজারের সন্ধানে চিন সফরে গিয়েছেন। সাম্প্রতিক ঘটনাবলিতে দেখা গেছে, তিনি সেখানে স্থানীয় শিল্প নেতাদের সাথে বৈঠক করেছেন এবং সোলার মডিউল প্রস্তুতকারী সংস্থার কার্যক্রম পরিদর্শন করেছেন। এই সফর তাঁর বিরুদ্ধে ইউএস-এ দায়ের হওয়া ক্রিমিনাল ও সিভিল মামলার পর প্রথম বিদেশ সফর। তাঁর সফর সঙ্গী ছিলেন ভাইপো সাগর আদানি, যিনি আদানি গোষ্ঠীর গ্রিন এনার্জি ব্যবসা পরিচালনার দায়িত্বে রয়েছেন। বিশ্বব্যাপী অচিরাচরিত শক্তি ব্যবসা প্রসারে তাঁর আগ্রহ অটুট রয়েছে, যা পশ্চিম ভারতের বৃহৎ সৌর ও উইন্ড এনার্জি পার্ক প্রকল্প দ্বারা প্রতিফলিত হচ্ছে। তবে, তাঁর চিন সফর বিতর্ক এড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে একটি…
Read More
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা: ‘কাউকে জীবিত দেখতে পাইনি,’ সামরিক কর্মকর্তাদের শোকবার্তা

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা: ‘কাউকে জীবিত দেখতে পাইনি,’ সামরিক কর্মকর্তাদের শোকবার্তা

গুজরাটে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। আমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার AI171 বিমান। বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন। কিন্তু ওড়ার ৫ মিনিটের মধ্যেই সেটি আবার একটি মেডিক্যাল কলেজের হস্টেলের বিল্ডিংয়ে গিয়ে ধাক্কা মেরেছে। ফলে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। তিমধ্যেই চালু করা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর এয়ার ইন্ডিয়ার তরফে চালু করা বিশেষ হটলাইন নম্বর: 1800 5691 444 অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের হেল্পলাইন নম্বর: 011-24610843, 9650391859 আহমেদাবাদ বিমানবন্দরের হেল্পলাইন নম্বর: 9974111327 গুজরাট সরকারের হেল্পলাইন নম্বর: 079-23251900, 9978405304 এ ছাড়াও ব্রিটিশ সরকারের তরফেও চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর: 020 7008 5000 এয়ার ইন্ডিয়ার তরফে…
Read More
কাজের চাপ সামলেও শান্ত থাকবেন কিভাবে? পরামর্শ দিলেন মাধুরীর স্বামী

কাজের চাপ সামলেও শান্ত থাকবেন কিভাবে? পরামর্শ দিলেন মাধুরীর স্বামী

আধুনিক সমাজে কর্মব্যস্ততার দরুন মানুষের মধ্যে ক্লান্তির পরিমাণ বাড়ছে। কাজের চাপের মধ্যেই মনকে শান্ত না রাখতে পারলে একাগ্রতা নষ্ট হয়। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী শ্রীরাম নেনে হার্টের চিকিৎসক। পেশাগত কারণেই তাঁরও ব্যস্ততা রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে মনকে শান্ত রাখার পাঠ শিখিয়েছেন শ্রীরাম। ভিডিয়োটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘ঝড়ের মধ্যেও শান্ত থাকুন। চাপের মাঝে শান্ত থাকা কঠিন। কিন্তু সেটা পারলে সব কিছুই বদলে যায়।’’ শ্রীরামের কথায়,‘‘ঝড়ের মধ্যেও ধ্যানস্থ থাকতে হবে।’’ অপারেশন থিয়েটারে শ্রীরামের সঙ্গী নাকি তাঁকে বলেছিলেন, ‘‘মনের মধ্যে ঝড় উঠলে তার অভিমুখ নির্ধারণ নিজেকেই ঠিক করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘হয়তো বুঝতে পারছি, মনের ভিতরটা পুড়ে…
Read More
ইতিমধ্যে লাইভ সুইগি-এর কর্পোরেট রিওয়ার্ডস প্রোগ্রাম

ইতিমধ্যে লাইভ সুইগি-এর কর্পোরেট রিওয়ার্ডস প্রোগ্রাম

সুইগি-এর কর্পোরেট রিওয়ার্ডস প্রোগ্রাম ইতিমধ্যেই লাইভ হয়ে গিয়েছে। ভারত জুড়ে ৭,০০০ কোম্পানির কর্মচারীদের তারা এক্সক্লুসিভ সুবিধা দিচ্ছে, ২০২৫ সালের শেষ নাগাদ তাদের ১৫,০০০+ প্রতিষ্ঠানের লক্ষ্য মাত্রা পূরণের পরিকল্পনা রয়েছে। এই সুবিধায় থাকছে সুইগি ওয়ান সদস্যপদ। যেখানে বিনামূল্যে ডেলিভারি এবং অগ্রাধিকার গ্রাহক সহায়তার মতো সুবিধা থাকছে। সঙ্গে ছাড়যুক্ত সদস্যপদ। থাকছে খাবার ডেলিভারিতে আকর্ষণীয় ছাড়। নিয়মিত অর্ডারে ₹১২৫-₹২০০ টাকার ফ্ল্যাট ছাড় এবং বড় বা পার্টি অর্ডারে ২০% ছাড়। থাকছে সুইগি ডাইনআউট-এ ₹২,০০০ পর্যন্ত ছাড়। যেসব ইন্ডাস্ট্রি এই সদস্যপদের জন্য উপযুক্ত সেগুলো হল আইটি বা সফ্টওয়্যার এবং কনসালট্যান্ট, ই-কমার্স এবং ফিনটেক, ব্যাংকিং এবং বীমা সংস্থা, উৎপাদন, এফএমসিজি, এবং অটোমোবাইল। এছাড়াও মিডিয়া, রিটেইল, ফার্মা,…
Read More
জলপাইগুড়ি তে বিশেষ চাহিদা সম্পন্নদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান

জলপাইগুড়ি তে বিশেষ চাহিদা সম্পন্নদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান

আজ বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষদের দের হাতে তাদের প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেয়া হয়। এদিন জলপাইগুড়ি নাজির পাড়ার একটি ক্লাবে সক্ষম নামে একটি সামাজিক সংস্থার উদ্যোগে ষাট ঊর্ধ্ব কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে হুইলচেয়ার, কানের মেশিন, কমোড সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের হাতে তুলে দেয়া হয়েছিল। এদিন প্রায় এক শতাধিক মানুষের হাতে এই দরকারি সামগ্রী তুলে দেয়া হয়।আগামীতেও তারা আরো কয়েকশো মানুষের হাতে এই ধরনের জিনিসপত্র তুলে দেয়ার কথা জানিয়েছেন সক্ষমের উত্তরবঙ্গ প্রান্ত সম্পাদক তনয় দাস।
Read More
পর্যাপ্ত বাথরুম না থাকায় ছাত্রী ভর্তিতে বিপাকে স্কুল কর্তৃপক্ষ, ক্ষোভ অভিভাবকদের

পর্যাপ্ত বাথরুম না থাকায় ছাত্রী ভর্তিতে বিপাকে স্কুল কর্তৃপক্ষ, ক্ষোভ অভিভাবকদের

ছাত্রীদের জন্য পর্যাপ্ত বাথরুম ও শ্রেণিকক্ষের অভাবে বিপাকে পড়েছে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। ফলে একাদশ শ্রেণিতে নতুন ছাত্রী ভর্তি কার্যত বন্ধ রাখতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন অভিভাবক মহল। জানা গেছে, বিদ্যালয়ে ছাত্রদের জন্য বাথরুমের পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও ছাত্রীদের জন্য সেই সুযোগ দীর্ঘদিন ধরেই অনুপস্থিত। এমনকি শিক্ষিকাদের ব্যবহারের জন্যও নেই আলাদা স্বাস্থ্যসম্মত শৌচাগার। ফলে মেয়েদের জন্য সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে না পারায় নতুন ছাত্রী ভর্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পরিকাঠামোগত এই সমস্যা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।…
Read More
৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো এস টি এফ

৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো এস টি এফ

WB-50B-1074 নাম্বারের একটি ছোট চার চাকার গাড়িতে ব্রাউন সুগার নিয়ে পাচারের ছক কষে ছিল কোচবিহার নিবাসী বাপি মহন্ত ও মদন বর্মন। তবে পাচারের আগেই ফুলবাড়ী জটিয়াকালীতে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয় ওই দুই পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে কোচবিহার থেকে ৫১৫ গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। একটি ব্যাগে করে নিয়ে উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল ওই দুই পাচারকারী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি এসটিএফ এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে, আটক করা হয় পাচারের ব্যবহৃত একটি গাড়ি। ]পরবর্তীতে উদ্ধার হওয়া মাদক,গাড়ি ও দুই ব্যাক্তিকে এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্তের স্বার্থে পাঁচ দিনের…
Read More