Blog

তীব্র গরমে স্বস্তি! জলের ফোয়ারা বসাল হনুমান মন্দির কমিটি

তীব্র গরমে স্বস্তি! জলের ফোয়ারা বসাল হনুমান মন্দির কমিটি

চলমান তীব্র গরমে নাজেহাল অবস্থায় উত্তরবঙ্গবাসী। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে বিগত কয়েকদিন ধরে চলেছে প্রবল দাবদাহ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাময়িক স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিল কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের ডালপট্টি হনুমান মন্দির কর্তৃপক্ষ। বাজারে আসা জনসাধারণের সুবিধার্থে হনুমান মন্দিরের পক্ষ থেকে বাজারের মধ্যে একটি জলের ফোয়ারা বসানো হয়। বিশেষত ভবানীগঞ্জ বাজার কোচবিহারের অন্যতম ব্যস্ততম এলাকা হওয়ায়, প্রতিদিন প্রচুর মানুষ এখানে আসে। গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস করা সেই সমস্ত মানুষজন যাতে কিছুটা স্বস্তি পান, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্দির কমিটি সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও বাজারে আসা ক্রেতারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। অনেকেই বলছেন, "এই তীব্র…
Read More
তামান্না ভাটিয়ার সঙ্গে নতুন ক্যাম্পেইন শুরু লাইফস্টাইলের

তামান্না ভাটিয়ার সঙ্গে নতুন ক্যাম্পেইন শুরু লাইফস্টাইলের

ভারতের অন্যতম প্রধান ফ্যাশন ডেস্টিনেশন লাইফস্টাইল, তার বহুল প্রতীক্ষিত এন্ড অব সিজন সেল (EOSS) শুরু করছে। ফ্যাশন-ফরোয়ার্ড প্রোডাক্টের বিস্তৃত পরিসরে ৫০% পর্যন্ত ছাড় থাকছে। এইচডিএফসি ক্রেডিট কার্ডে থাকছে তাৎক্ষণিক ১০%* ছাড়।  শর্তাবলী প্রযোজ্য। লাইফস্টাইল এই ক্যাম্পেইনের জন্য এক্সক্লুসিভলি তামান্না ভাটিয়ার সঙ্গে অংশীদারিত্ব করেছে। নতুন প্রচারাভিযানে লাইফস্টাইলের সবচেয়ে প্রিয় কিছু ব্র্যান্ডের প্রাণবন্ত, হাই-অন-স্টাইল শোকেস করা হয়েছে। তামান্না সেখানে প্রতিটি পোশাককে তার নিজস্ব স্টাইল করে তুলেছে। এই সিজনের কালেকশনে থাকছে ফ্রেশ, সামার রেডি ডিজাইন, যাতে থাকছে ক্লাসিক কিছু পোশাক। এই সেলকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে লাইফস্টাইল প্রিমিয়াম। তারা হাই-ফ্যাশন প্রোডাক্টকে আরও অ্যাক্সেসযোগ্য করে তুলেছে। লাইফস্টাইলের সভাপতি, ডেপুটি সিইও  রিতেশ মিশ্র বলেছেন,…
Read More
চিতা বাঘের আতঙ্ক থেকে মুক্ত কলাবাড়ি চা বাগান, বন দফতরের খাঁচায় বন্দি চিতা

চিতা বাঘের আতঙ্ক থেকে মুক্ত কলাবাড়ি চা বাগান, বন দফতরের খাঁচায় বন্দি চিতা

অবশেষে চিতা বাঘের আতঙ্ক থেকে মুক্ত হল কলাবাড়ি চা বাগানের শ্রমিক মহল্লা। বৃহস্পতিবার সকালে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল এক পূর্ণবয়স্ক চিতা বাঘ। গত কয়েক সপ্তাহ ধরে বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশনে চা শ্রমিকদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছিল ওই চিতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিতা বাঘটি নিয়মিতভাবে চা শ্রমিক মহল্লার গৃহপালিত পশু, হাঁস-মুরগি ও অন্যান্য প্রাণীর উপর হামলা চালিয়ে আসছিল। দিনের বেলাতেও তার দেখা মিলছিল, ফলে শ্রমিকরা চা বাগানে কাজে যেতে ভয় পাচ্ছিলো। বিষয়টি বন দফতরের নজরে আসতেই এলাকায় নজরদারি বাড়িয়ে দেওয়া হয়। অবশেষে বৃহস্পতিবার ভোরে বন দফতরের পাতা ফাঁদে পা দিয়ে খাঁচায় বন্দি হয়…
Read More
চিতা বাঘের আতঙ্ক মুক্ত হলো কলাবাড়ি চা বাগানের মানুষরা

চিতা বাঘের আতঙ্ক মুক্ত হলো কলাবাড়ি চা বাগানের মানুষরা

বৃহস্পতিবার সকালে কলাবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশনে বণ দফতরের পাতা খাঁচায় বন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ। বানার হাট ব্লকের কলাবাড়ি চা বাগানে বেস কিছু সময় ধরে আতঙ্ক সৃষ্টি করে ছিলো চিতা বাঘ। চা শ্রমিক মহল্লার গৃহপালিত পশু থেকে হাস মুরগির শিকার করছিল দিব্যি। অবশেষে বৃহস্পতিবার বন বিভাগের ফাঁদে পা দিয়ে খাঁচা বন্দী হয় চিতা বাঘটি। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে আটক চিতা বাঘটির শারীরিক অবস্থা পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Read More
আত্রেয়ী নদীতে ডুবে অষ্টম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

আত্রেয়ী নদীতে ডুবে অষ্টম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

দক্ষিণ দিনাজপুর জেলার মেঘাচ্ছন্ন হয়ে উঠল এক মর্মান্তিক ঘটনায়। আত্রেয়ী নদীতে ডুবে মৃত্যু হলো অষ্টম শ্রেণির ছাত্র বিজয় রায়ের। শোকের ছায়া গোটা এলাকায়। জানা যায়, বিজয় বন্ধুদের সঙ্গে নদীর ধারে খেলতে গিয়ে হঠাৎ পা পিছলে জলে পড়ে যায়। সে সাঁতার না জানায় দ্রুত স্রোতে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও তল্লাশি অভিযান শুরু করে। উদ্ধার করা হয় বিজয়ের নিথর দেহ। এই দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন নদীর ধারে নিরাপত্তার ঘাটতি নিয়ে। তাঁরা জানান, বহুবার আবেদন করা সত্ত্বেও নদীর ধারে কোনও প্রকার সতর্কতা বোর্ড বা প্রতিরক্ষামূলক ব্যারিকেড নেই।
Read More
লোকালয়ের থেকে উদ্ধার বিশাল আকৃতির অজগর

লোকালয়ের থেকে উদ্ধার বিশাল আকৃতির অজগর

লোকালয়ে বিশাল অজগর দেখা মিললো রাতের বানারহাট ব্লকের মধ্য শালবাড়ি এলাকার বেরুবাগ নদীর ধারে। প্রথমে স্থানীয় বাসিন্দারা দেখতে পান প্রায় ১২ ফুট দীর্ঘ অজগর। বিশাল আকৃতির অজগরটি দেখে আতঙ্ক ছড়াই। খবর দেওয়া হয় বনদপ্তরে। মরাঘাট রেঞ্জের খট্টিমারি বিটের বনকর্মীরা ঘটনাস্থলে এসে অজগরটিকে উদ্ধার করে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণের পর অজগরটিকে গভীর জঙ্গলের ছেড়ে দেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও একাধিকবার অজগর ধরা পড়েছে এই এলাকায়। গবাদি পশু ও হাঁস-মুরগি খেয়ে ফেলায় বহু পরিবার ক্ষতির মুখে করতে হয়েছে তাদের। তাঁদের অনুমান, খট্টিমারি জঙ্গল থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে এই বিশাল সরীসৃপরা। তবে বিশাল আকৃতির অজগরটি উদ্ধার হওয়াতে…
Read More
চরম তাপপ্রবাহে নাজেহাল রাজ্য, ফের স্কুলছুটির নির্দেশ শিক্ষামন্ত্রীর

চরম তাপপ্রবাহে নাজেহাল রাজ্য, ফের স্কুলছুটির নির্দেশ শিক্ষামন্ত্রীর

রাজ্যজুড়ে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। ভ্যাপসা আবহাওয়ায় জেরবার গোটা পশ্চিমবঙ্গ। সবথেকে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্কুলপড়ুয়ারা। তীব্র তাপপ্রবাহের জেরে একাধিক ছাত্রছাত্রীর অসুস্থ হওয়ার খবর মিলেছে রাজ্যের নানা প্রান্ত থেকে। সেই প্রেক্ষিতে ফের স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছেন, "প্রবল তাপপ্রবাহের কথা মাথায় রেখে আগামী ১৩ ও ১৪ জুন রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত বিদ্যালয় বন্ধ থাকবে।" তিনি জানান, ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরমের প্রভাবে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে, এমন পরিস্থিতিতে অবিলম্বে ছুটি ঘোষণা করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছিল। এর আগে গরমের জেরে জুন মাসের…
Read More
মার্স x কাম সার্ভেতে প্রকাশিত ভারতে মানসিক সুস্থতায় পোষ্যদের ভূমিকার কথা

মার্স x কাম সার্ভেতে প্রকাশিত ভারতে মানসিক সুস্থতায় পোষ্যদের ভূমিকার কথা

মার্স হল বিশ্বব্যাপী পোষ্য প্রাণীদের কেয়ার কোম্পানি, এবং কাম হল নেতৃস্থানীয় মানসিক স্বাস্থ্য সংস্থা। এবার উভয় সংস্থা, পোষা প্রাণীদের মানসিক স্বাস্থ্য সুবিধার উপর সর্বকালের সর্ববৃহৎ বৈশ্বিক সমীক্ষা উন্মোচন করতে অংশীদারিত্ব করেছে। ইউগভ দ্বারা পরিচালিত, গবেষণাটি ভারত সহ ২০টি দেশের তিরিশ হাজারের বেশি পেট প্যারেন্টদের থেকে তথ্য গ্রহণ করেছে। জানা গিয়েছে ৭৯% ভারতীয় পেট ওনার বলেছেন যে তাদের পোষ্য মানসিক সুস্থতার উপর ইতিবাচক প্রভাব ফেলে। ৫৭% ভারতীয়রা তাদের পোষা প্রাণীর সাথে সময় কাটাতে পছন্দ করে বিশেষত যখন চাপ থাকে। ওয়ার্ক-লাইফ রিসেট করতে ৯৩% ভারতীয় তাদের পোষা প্রাণীর ওপর নির্ভরশীল। এমনকি ডিজিটাল ডিটক্সের ক্ষেত্রেও ৯২% রিপোর্ট করেছে যে তাদের পোষা প্রাণী তাদের…
Read More
দীর্ঘদিনের প্রেমিক মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে বাগদান সারলেন অভিকা

দীর্ঘদিনের প্রেমিক মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে বাগদান সারলেন অভিকা

বহুল জনপ্রিয় ‘বালিকা বধূ’ ধারাবাহিকের সেই ছোট্ট ‘আনন্দী’ এখন আর ছোট্টটি নেই। এখন তিনি ২৭ বছরের যুবতী। এই মুহূর্তে তাঁকে পর্দায় দেখা না গেলেও সোশাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এবার সেই অনুরাগীদের রীতিমতো চমকে দিয়ে নিজের জীবনের বড় সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ‘আনন্দী’ ওরফে অভিকা গোর। বুধবার দীর্ঘদিনের প্রেমিক মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিকা। না, বিয়ে করেননি এখনও। তবে প্রেমিকের সঙ্গে বাগদান সেরে ফেললেন অভিনেত্রী। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পর অবশেষে বুধবার মিলিন্দ ও তাঁর ভালোবাসায় মোড়া একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে সেই সুখবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিকা…
Read More
চলতি সপ্তাহেই ঝড়বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়

চলতি সপ্তাহেই ঝড়বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়

চলতি বছর সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষার আগমন ঘটেনি। মাঝে কয়েক দিন ঝড়বৃষ্টি হলেও ফের ভ্যাপসা গরমে অস্থির শহরবাসী। তবে চলতি সপ্তাহে কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে থাকবে ভ্যাপসা গরমও। বুধবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সেগুলি হল পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ। ওই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে গরমের কারণে সকাল থেকে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও সন্ধ্যার পরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর…
Read More
বৈঠকে নাম আছে ভারতের, সুখবর প্রধানমন্ত্রীর তরফে

বৈঠকে নাম আছে ভারতের, সুখবর প্রধানমন্ত্রীর তরফে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার আরো এক পদক্ষেপ এগিয়ে গেলো দেশ। বড়সড় জয় ভারতীয় কূটনীতিতে। এবারের জি-৭ বৈঠকেও ডাক পেল ভারত। বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কানাডার প্রধানমন্ত্রীকে নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি জি-৭ এ আমন্ত্রণের খবরও শেয়ার করেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘কানাডার প্রধানমন্ত্রী মার্ক জে কার্নির থেকে ফোন পেয়ে আনন্দিত। সাম্প্রতিক নির্বাচনে জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানানোর সঙ্গে চলতি মাসের শেষে জি-৭ বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্যও ধন্যবাদ জানাই।’ তিনি আরো লিখেছেন, ভারত এবং কানাডা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। জি-৭ বৈঠকে…
Read More
সুখবর, চালু হলো নয়া পরিষেবা

সুখবর, চালু হলো নয়া পরিষেবা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। উত্তর রেলওয়ে কাটরা ও শ্রীনগরের মধ্যে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু করেছে। কাটরা থেকে বারামুলা হয়ে ফিরতি পথে যাত্রা করা যাত্রীরা এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। ট্রেন চলাচল নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং বন্দে ভারত এক্সপ্রেস যথাসময়ে গন্তব্যে পৌঁছায়। ট্রেন চালুর খবর শোনার পর থেকেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে বিপুল উদ্দীপনা দেখা যায়। এই ট্রেনে রয়েছে আধুনিক চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাসের আসন ব্যবস্থা। চেয়ার কারের জন্য ভাড়া নির্ধারিত হয়েছে ₹৭১৫ এবং এক্সিকিউটিভ ক্লাসের জন্য ₹১৩২০।
Read More
তিন মাসের জন্য বন্ধ হতে চলেছে রাজ্যের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান

তিন মাসের জন্য বন্ধ হতে চলেছে রাজ্যের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান

রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে। ফলে বিধি অনুসারে আগামী ১৬ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হতে চলেছে রাজ্যের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান। বন্ধ থাকবে জঙ্গল সাফারিও। ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পযর্ন্ত বন্ধ থাকবে রাজ্যের পাঁচটি জাতীয় উদ্যান এবং তিনটি অভয়ারণ্য। তালিকায় রয়েছে সিঙ্গালিলা, নেওড়া ভ্যালি, গোরুমারা, জলদাপাড়া এবং বক্সা জাতীয় উদ্যান। এছাড়া, সেঞ্চল, মহানন্দা ও চাপড়ামারি অভয়ারণ্যও বন্ধ রাখা হবে। তবে গোরুমারার মূর্তি জঙ্গল ক্যাম্প এবং রাজাভাতখাওয়ার বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প খোলা থাকবে। খোলা থাকবে সেঞ্চলের মধ্যে দিয়ে জোড়বাংলো হয়ে টাইগার হিল ভিউ পয়েন্ট পর্যন্ত যাওয়ার রাস্তাও। মূলত বন্যপ্রাণীদের প্রজননের সময় হল বর্ষাকাল। বর্ষার সময় সবুজ বনাঞ্চলও যেন…
Read More
জলপাইগুড়ি থেকে শিয়ালদহ ট্রেনের উদ্বোধন হতে চলেছে আগামী ১৪ জুন

জলপাইগুড়ি থেকে শিয়ালদহ ট্রেনের উদ্বোধন হতে চলেছে আগামী ১৪ জুন

জলপাইগুড়ি-শিয়ালদহ সরাসরি ট্রেন অবশেষে চালু হচ্ছে ১৪ জুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত সরাসরি ট্রেন পরিষেবা চালু হচ্ছে। আগামী ১৪ জুন, শুক্রবার জলপাইগুড়ি রোড স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ট্রেনটির উদ্বোধন হবে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়, এবং সেদিনই রাত ৮টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে প্রথম যাত্রা শুরু করবে ট্রেনটি। রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনটি সপ্তাহে একদিন চলবে। প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে জলপাইগুড়ি রোড পৌঁছাবে। এরপর শনিবার রাত ৮টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। এই ট্রেনে…
Read More