11
Jun
পারফেটি ভ্যান মেলে ইন্ডিয়া প্রতিষ্ঠানের সেন্টারফ্রুট ফের চলে এসেছে তাদের আইকনিক “ক্যায়সি জিভ লপলপাই” প্ল্যাটফর্মের নতুন এক অভিব্যক্তি নিয়ে একেবারে নতুন বিজ্ঞাপন ফিল্মে। গত বছরের বিজ্ঞাপনের ধারা এখানেও বজায় রাখা হয়েছে। ফের একবার সেন্টারফ্রুট-এর অপ্রতিরোধ্য স্বাদকে তুলে ধরে এই ব্র্যান্ড এবার “ক্যায়সি জিভ লপলপাই” ইউনিভার্সকে এগিয়ে নিয়ে গেছে মজাদার এক নতুন কাহিনির সাহায্যে। যার পটভূমি হল একটি ভারতীয় বিবাহ অনুষ্ঠান। সেখানে দেখা যাচ্ছে যে একটি অপ্রতিরোধ্য লপলপ মুহূর্তের সাহায্যে একেবারে অপ্রত্যাশিত ভাবে একটা ডাকাতির ঘটনার তদন্তে সাফল্য পাওয়া গেছে। বিজ্ঞাপনী প্রচারের একেবারে কেন্দ্রে আছে একেবারে নতুন একটি বিজ্ঞাপন ফিল্ম। যার পটভূমি হল আনন্দ-উল্লাসে মুখরিত ভারতীয় একটি বিবাহ অনুষ্ঠান। উত্সবের আনন্দের…
