ব্যবসা

আরবিআই-এর সুদের হার বৃদ্ধি ইঙ্গিত, সামনে আসতে চলেছে আরও কড়া নির্দেশ: কোটাক মাহিন্দ্রা ব্যাংকের অর্থনীতিবিদ

আরবিআই-এর সুদের হার বৃদ্ধি ইঙ্গিত, সামনে আসতে চলেছে আরও কড়া নির্দেশ: কোটাক মাহিন্দ্রা ব্যাংকের অর্থনীতিবিদ

বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই-এর মুদ্রা নীতি কমিটি (এমপিসি) নীতিগত রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করেছে। একই সঙ্গে তাদের অবস্থান "নিরপেক্ষ" বা নিউট্রাল থেকে বদলে ক্যালিব্রেটেড টাইটেনিং বা কড়া ঋণের নীতি-তে নিয়ে যাওয়া হয়েছে। এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, লাগাতার মুদ্রাস্ফীতির ঝুঁকির কারণে ভবিষ্যতে সুদের হার আরও বাড়তে পারে। সুদের হার বৃদ্ধি বাজারের প্রত্যাশা মতোই ছিল, তবে নীতির অবস্থানের এই পরিবর্তনটি পর্যালোচনার মূল চমক হিসেবে সামনে এসেছে। রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কোটাক মাহিন্দ্রা ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ উপাসনা ভরদ্বাজ বলেন, "বাজারের প্রত্যাশা অনুযায়ী এমপিসি সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে, তবে অবস্থান বদলে কড়া নীতির…
Read More
বিড়লা ওপাস পেইন্টস-এর দুর্গোৎসব ক্যাম্পেইন 

বিড়লা ওপাস পেইন্টস-এর দুর্গোৎসব ক্যাম্পেইন 

আদিত্য বিড়লা গ্রুপের গ্রাসিম ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান বিড়লা ওপাস পেইন্টস তাদের নতুন দুর্গোৎসব ক্যাম্পেইন লঞ্চ করেছে। ব্র্যান্ডের ‘Duniya Ko Rang Do’ দর্শনের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই বিজ্ঞাপনটিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কীভাবে উৎসবের ঐতিহ্য পরিবার ও সংস্কৃতির প্রতি একাত্মবোধ তৈরি করে এবং আমাদের শিকড়ের সঙ্গে পুনরায় যুক্ত করে। বিজ্ঞাপনের মূল কাহিনী এক প্রবাসফেরত তরুণীকে ঘিরে। দীর্ঘদিন পর ভারতে ফিরে সে প্রথমে পরিবারের পুজোয় যোগ দিতে কিছুটা অনিচ্ছুক ছিল। কিন্তু পুজোর আনন্দে বাড়ি মুখরিত হয়ে উঠলে পরিবারের সবাই তাকে ভালোবাসায় কাছে টেনে নেয়। আলপনা দেওয়া, নাড়ু খাওয়া আর ভাইবোনদের সঙ্গে মেতে ওঠার মধ্য দিয়ে সে ধীরে ধীরে পুজোর আনন্দ উপভোগ করতে শুরু…
Read More
বর্ধমানে‘ডেলিভারি-ইন-মিনিটস ’ পরিষেবা অ্যামাজন নাও চালু করলো অ্যামাজন

বর্ধমানে‘ডেলিভারি-ইন-মিনিটস ’ পরিষেবা অ্যামাজন নাও চালু করলো অ্যামাজন

বর্ধমানে ‘ডেলিভারি-ইন-মিনিটস’ পরিষেবা অ্যামাজন নাও চালু করল অ্যামাজন। ফল-সবজি, দুধ, পাউরুটি, মুদিখানার সামগ্রী, ফ্রোজেন ফুড, পার্সোনাল কেয়ার, ফ্যাশন ও বিউটি পণ্য-সহ হাজার হাজার প্রয়োজনীয় সামগ্রী এবার কয়েক মিনিটের মধ্যে ডেলিভারি পাবেন গ্রাহকরা। সংস্থার তরফে জানানো হয়েছে, বর্ধমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি প্রিমিয়াম চকোলেট, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার সামগ্রীর চাহিদাও রয়েছে। অ্যামাজন-এর নিত্যদিনের প্রয়োজনীয় বিভাগের শ্রীকান্ত শ্রী রাম জানান, ভারতে অ্যামাজন নাও -এর বার্ষিকীকৃত মোট বিক্রি ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং পরিষেবা চালুর পর থেকে প্রতি ত্রৈমাসিকে অর্ডার দ্বিগুণ হয়েছে। বর্তমানে ৬০টিরও বেশি শহরে ৭৫০টির বেশি মাইক্রো-ফুলফিলমেন্ট ও আরবান ফুলফিলমেন্ট সেন্টারের মাধ্যমে পরিষেবা চালু রয়েছে। দীপাবলির মধ্যে ১০০টি শহরে পরিষেবা সম্প্রসারণের…
Read More
স্ট্রিট ফ্যাশনে রয়্যাল চ্যালেঞ্জ -এর ‘চুজ বোল্ড’

স্ট্রিট ফ্যাশনে রয়্যাল চ্যালেঞ্জ -এর ‘চুজ বোল্ড’

রয়্যাল চ্যালেঞ্জ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার এবার ‘চুজ বোল্ড’ ভাবনাকে ভারতের স্ট্রিটওয়্যার সংস্কৃতিতে নিয়ে আসছে। দেশীয় ব্র্যান্ড গাল্লি ল্যাবসের সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে ৫০০ জোড়ার সীমিত সংস্করণের স্নিকার। এতে রয়্যাল চ্যালেঞ্জের নির্ভীক আত্মপ্রকাশের ভাবনার সঙ্গে গাল্লি ল্যাবসের স্বতন্ত্র নকশাকে মিলিয়ে দেওয়া হয়েছে।ক্রিকেট স্টেডিয়াম থেকে ই-স্পোর্টসের ময়দান—যুব সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে উপস্থিতির পর এবার মাঠ ও পর্দার বাইরে রাস্তায় ‘চুজ বোল্ড’-এর ভাবনাকে তুলে ধরছে ব্র্যান্ডটি। স্নিকারটি চামড়া ও ডেনিম দিয়ে তৈরি এবং গাল্লি ল্যাবসের জনপ্রিয় ‘বাজ’ নকশার উপর ভিত্তি করে তৈরি। পিছনের অংশে রয়েছে ‘#চুজবোল্ড’-এর বিশেষ সূচিকর্ম। ডিয়াজিও ইন্ডিয়ার বিপণন বিভাগের সহ-সভাপতি অনিন্দিতা দত্ত বলেন, “সাহসী হওয়ার অর্থ কোনও নির্দিষ্ট ছাঁচে নিজেকে মানিয়ে…
Read More
আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্সের নতুন ব্র্যান্ড আইডেন্টিটি লঞ্চ

আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্সের নতুন ব্র্যান্ড আইডেন্টিটি লঞ্চ

আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (পূর্বতন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড) আজ তাদের নতুন ব্র্যান্ড আইডেন্টিটি এবং নতুন ট্যাগলাইন— ‘হর কাল আসান’ লঞ্চ করেছে। নতুন এই ব্র্যান্ড পরিচয় ও ট্যাগলাইন সম্পর্কে আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ অফ মার্কেটিং, ডিজিটাল অ্যান্ড ব্যাঙ্ক এশিওরেন্স, শ্রী শ্রীনিবাস বালাসুব্রহ্মণ্যম বলেন, “আইসিআইসিআই নামটি লক্ষ লক্ষ ভারতীয়ের জীবনে এক অবিচ্ছেদ্য স্থান দখল করে আছে; এটি আস্থা, শক্তি এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রতীক। গত ২৫ বছরে আমরা ২০ কোটিরও বেশি ভারতীয়ের স্বপ্ন ও ভবিষ্যৎ সুরক্ষিত করতে পেরে সম্মানিত বোধ করছি। এই দীর্ঘ যাত্রায় আমরা ভারতের অভূতপূর্ব রূপান্তর এবং একই সঙ্গে দেশের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার এক অভাবনীয় বিবর্তন…
Read More
আইসিআইসিআই প্রুডেনশিয়ালে গড়ে ১৫ লক্ষ টাকার মৃত্যুজনিত দাবি পরিশোধ করেছে

আইসিআইসিআই প্রুডেনশিয়ালে গড়ে ১৫ লক্ষ টাকার মৃত্যুজনিত দাবি পরিশোধ করেছে

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স ২০২৬ অর্থবর্ষে গড়ে ১৫ লক্ষ টাকা ব্যক্তিগত মৃত্যুজনিত বিমা দাবি মিটিয়েছে। সংস্থার দাবি, টানা দ্বিতীয় বছরও এই ক্ষেত্রে নিজেদের অবস্থান ধরে রেখেছে তারা। শিল্পক্ষেত্রের তথ্য অনুযায়ী, ২০২১ অর্থবর্ষে সংস্থাটির গড় ব্যক্তিগত মৃত্যুজনিত বিমা দাবি ছিল প্রায় ১০ লক্ষ টাকা। ২০২৬ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ টাকায়। গত চার অর্থবর্ষে গড় মৃত্যু দাবি ১৪ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে ছিল। আয়, ঋণ এবং পারিবারিক দায়বদ্ধতার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সময়ে সময়ে জীবনবিমার কভারেজ পর্যালোচনা করার গুরুত্বও এর মাধ্যমে উঠে এসেছে। আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ—আন্ডাররাইটিং অ্যান্ড রিটেল ক্লেমস সারং গোখলে জানান, ২০২৬ অর্থবর্ষে সংস্থাটি মোট ৫,১৪৯…
Read More
ভি বিজনেস ও সিসকো-র অংশীদারিত্ব

ভি বিজনেস ও সিসকো-র অংশীদারিত্ব

ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন ক্লাউড ব্যবহার ও দূরবর্তী কাজ দ্রুত বাড়াচ্ছে। তাই এআই-এর যুগে সুরক্ষিত ও আধুনিক নেটওয়ার্কের চাহিদা অনেক বেড়েছে। শিল্পখাতের পূর্বাভাস অনুযায়ী, ভারতের SD-WAN মার্কেট বছরে ২০.৫% হারে বেড়ে ২০৩১ সালের মধ্যে ১৪.৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এই দ্রুত বর্ধমান বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে, শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ভি-এর এন্টারপ্রাইজ শাখা 'ভি বিজনেস’— সিসকো মেরাকি-র সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে। এর মাধ্যমে তাদের Hybrid SD-WAN পোর্টফোলিও আরও উন্নত করা হবে। ভি বিজনেসের হাইব্রিড এসডি-ওয়ান সলিউশনটি সিসকো মেরাকি দ্বারা চালিত, যা এন্টারপ্রাইজগুলিকে হাইব্রিড নেটওয়ার্কিং, মাল্টি-ক্লাউড ইন্টিগ্রেশন এবং ইন্টিগ্রেটেড সেইফটির মাধ্যমে তাদের পরিকাঠামো আধুনিকীকরণ করতে সাহায্য করে। মেরাকির সিঙ্গল ড্যাশবোর্ডের…
Read More
রুশ সেনায় যোগ নয়, ভারতীয়দের সতর্ক করলো সরকার

রুশ সেনায় যোগ নয়, ভারতীয়দের সতর্ক করলো সরকার

রাশিয়ার সশস্ত্র বাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগের খবরের মধ্যেই ফের সতর্কবার্তা জারি করলো ভারত সরকার। বিদেশ মন্ত্রক (MEA) ভারতীয় নাগরিকদের রুশ সেনাবাহিনীতে যোগ না দেওয়ার পরামর্শ দিয়ে এটিকে “বিপজ্জনক ও জীবনহানির ঝুঁকিপূর্ণ পথ” বলে উল্লেখ করেছে। ৩০ শে সেপ্টেম্বর জারি করা বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত দুই বছর ধরে সরকার একাধিকবার রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার সঙ্গে জড়িত গুরুতর ঝুঁকি ও বিপদের বিষয়ে সতর্ক করেছে। বিদেশে চাকরির সুযোগ খোঁজার সময় অত্যন্ত সতর্ক থাকার এবং যাচাই না করা এজেন্ট বা বেসরকারি সংস্থার দেওয়া চাকরির প্রস্তাবে প্রলুব্ধ না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। মন্ত্রকের বক্তব্য, এমন বহু ঘটনা সামনে এসেছে যেখানে আর্থিক সুবিধার আশায় ভারতীয়…
Read More
দুর্গাপুরে ‘অ্যামাজন নাও’ পরিষেবা সম্প্রসারণ

দুর্গাপুরে ‘অ্যামাজন নাও’ পরিষেবা সম্প্রসারণ

ভারতে দ্রুত ডেলিভারি পরিষেবা ‘অ্যামাজন নাও’ ১২০টিরও বেশি শহরে সম্প্রসারণ করল অ্যামাজন। মাত্র দুই সপ্তাহে পরিষেবাটির পরিধি দ্বিগুণ হয়েছে। অমৃতসর, জলন্ধর, আম্বালা, ম্যাঙ্গালোর, কোচি, ভুবনেশ্বরসহ একাধিক শহরের গ্রাহক এখন কয়েক মিনিটে পণ্য পাচ্ছেন। মুদিখানা, ফল-সবজি, হিমায়িত খাবার, ব্যক্তিগত পরিচর্যা, ফ্যাশন-বিউটি, ছোট বৈদ্যুতিক যন্ত্র এবং ঘর-রান্নাঘরের সামগ্রীসহ হাজার হাজার পণ্য এই পরিষেবায় পাওয়া যাচ্ছে। প্রায় ৮০০টি ক্ষুদ্র ও শহুরে পণ্য পূরণকেন্দ্রের মাধ্যমে অর্ডার সরবরাহ করা হচ্ছে। অ্যামাজন ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হর্ষ গোয়েল জানান, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের আগে দেশের আরও বেশি গ্রাহকের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি পৌঁছে দিতেই এই সম্প্রসারণ। প্রতি ত্রৈমাসিকে ‘অ্যামাজন নাও’-এর অর্ডার দ্বিগুণ হচ্ছে বলে দাবি সংস্থার।…
Read More
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক অনুপ কুমার সাহাকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে নিয়োগের জন্য আরবিআই-এর অনুমোদন পেয়েছে

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক অনুপ কুমার সাহাকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে নিয়োগের জন্য আরবিআই-এর অনুমোদন পেয়েছে

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেড (“কোটাক” বা “ব্যাঙ্ক”) আজ ঘোষণা করেছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (“আরবিআই”) অনুপ কুমার সাহাকে ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (“এমডি ও সিইও”) হিসেবে তিন বছরের জন্য নিয়োগের অনুমোদন দিয়েছে, যা ১লা জানুয়ারী, ২০২৭ থেকে কার্যকর হবে। ব্যাঙ্কের পরিচালক পর্ষদ যথাসময়ে উক্ত নিয়োগকে আনুষ্ঠানিক রূপ দিতে এবং এর জন্য সদস্যদের অনুমোদন চাইতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। অনুপ সাহা বর্তমানে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের একজন হোল-টাইম ডিরেক্টর (নির্বাহী পরিচালক) তিনি ২০২৬ সালের জানুয়ারিতে ব্যাঙ্কে যোগদান করেন এবং ২০২৬ সালের মার্চ থেকে রিটেইল ব্যাঙ্ক, ডেটা অ্যানালিটিক্স এবং মার্কেটিং বিভাগের দায়িত্বে রয়েছেন। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সি.…
Read More
কলকাতায় এল ‘অপটিমিস্ট’-এর সুপার-এনার্জি-এফিশিয়েন্ট স্মার্ট এসি

কলকাতায় এল ‘অপটিমিস্ট’-এর সুপার-এনার্জি-এফিশিয়েন্ট স্মার্ট এসি

ভারতের অন্যতম সেরা বিদ্যুৎ সাশ্রয়ী এসি ব্র্যান্ড ‘অপটিমিস্ট’ এবার পা রাখল কলকাতার বাজারে। নির্ভরযোগ্য কুলিং, কম বিদ্যুৎ খরচ এবং স্মার্ট প্রযুক্তির অভিজ্ঞতা দিতে এই ব্র্যান্ডের উচ্চ-দক্ষতার এসি রেঞ্জ এখন থেকে কলকাতায় পাওয়া যাবে। এর আগে বেঙ্গালুরু, দিল্লি এনসিআর ও হায়দ্রাবাদে সফল লঞ্চের পর ব্র্যান্ডটি এবার চেন্নাই, মুম্বাই ও পুনের পাশাপাশি কলকাতাতেও তাদের কার্যক্রম প্রসারিত করল। বর্তমানে অ্যামাজন এবং www.optimist.in ওয়েবসাইটের পাশাপাশি প্রধান প্রধান শহরগুলিতে ব্র্যান্ড স্টোরেও অপটিমিস্ট এসি পাওয়া যাচ্ছে। অপটিমিস্ট-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও আশিস গোয়েল বলেছেন, “কলকাতার তীব্র ও আর্দ্র গরমে এসির ওপর চাপ থাকে অনেক বেশি, অথচ বিদ্যুৎ খরচও রাখতে হয় নিয়ন্ত্রণে। তাই ‘অপটিমিস্ট’ নিয়ে এসেছে শক্তিশালী কুলিং,…
Read More
ডেথ ক্লেইম পরিশোধে শীর্ষে আইসিআইসিআই প্রুডেনশিয়াল

ডেথ ক্লেইম পরিশোধে শীর্ষে আইসিআইসিআই প্রুডেনশিয়াল

২০২৬ অর্থবর্ষে আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স পরিবারগুলিকে গড়ে ১৫ লক্ষ টাকার পার্সোনাল ডেথ ক্লেইম প্রদান করেছে। এর মাধ্যমে সংস্থাটি টানা দ্বিতীয় বছরের জন্য শীর্ষস্থান ধরে রেখেছে এবং যথাসময়ে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করছে। গত ছয়টি অর্থবর্ষে সংস্থার গড় ব্যক্তিগত মৃত্যুর দাবি ১০ লক্ষ থেকে বেড়ে ১৫ লক্ষ টাকায় পৌঁছেছে এবং শেষ চার বছর তা ১৪–১৫ লক্ষের ঘরে স্থিতিশীল রয়েছে। মানুষের আয়, ঋণ ও পারিবারিক দায়িত্ব প্রতিনিয়ত বদলায়; তাই সেই চাহিদার সঙ্গে মিল রেখে গ্রাহকদের নিয়মিত নিজেদের বিমা কভার পর্যালোচনা করা জরুরি। আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ - আন্ডাররাইটিং অ্যান্ড রিটেইল ক্লেইমস, শ্রী সারং গোখলে বলেন, "জীবন বিমা গড়ে…
Read More
মেকমাইট্রিপ নিয়ে এল ‘Price Drop Protection’ বৈশিষ্ট্য

মেকমাইট্রিপ নিয়ে এল ‘Price Drop Protection’ বৈশিষ্ট্য

ভ্রমণের পরিকল্পনা করতে গিয়ে ফ্লাইট টিকিট বুকিংয়ের সঠিক সময় কোনটা, তা নিয়ে চিন্তায় থাকেন অনেক যাত্রীই। টিকিট কেটে ফেলার পর যদি হঠাৎ বিমানের ভাড়া কমে যায় এই দুশ্চিন্তা দূর করতে মেকমাইট্রিপ নিয়ে এল একটি নতুন বৈশিষ্ট্য, যার নাম ‘Price Drop Protection’। এর মাধ্যমে যাত্রীরা টিকিট বুক করার পর বিমানের ভাড়া কমে গেলে সেই পার্থক্যের সমপরিমাণ টাকা রিফান্ড পেয়ে যাবেন। এর ফলে যাত্রীরা আর শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে নিশ্চিন্তে আগে থেকেই টিকিট বুক করতে পারবেন। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল উভয় ধরনের ওয়ান-ওয়ে এবং রাউন্ড-ট্রিপ ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে এই সুবিধা উপলব্ধ রয়েছে। বুকিং করার সময় যাত্রীরা খুব সহজেই প্রতি ব্যক্তির জন্য…
Read More
জাওয়া, ইয়েজদি এবং বিএসএ-র উৎসবকালীন পোর্টফোলিও জুড়ে নতুন আপডেট

জাওয়া, ইয়েজদি এবং বিএসএ-র উৎসবকালীন পোর্টফোলিও জুড়ে নতুন আপডেট

ভারতের উৎসবের মরশুমকে আরও রঙিন করে তুলতে ক্লাসিক লেজেন্ডসের অধীনে থাকা বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড—জাওয়া, ইয়েজদি এবং বিএসএ, তাদের সম্পূর্ণ মোটরসাইকেল রেঞ্জে বড় ধরনের আপডেট নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে জাওয়া ৪২ ওজি-এর সবচেয়ে বড় রূপান্তর, নতুন রঙের সমাহার এবং রাইডার-কেন্দ্রিক নানা উৎকর্ষতা। এই নতুন পরিবর্তনগুলি প্রতিটি ব্র্যান্ডের ঐতিহ্য এবং স্বকীয়তাকে বজায় রেখে আধুনিক রাইডারদের চাহিদা পূরণ করতে প্রস্তুত। ২০২৬ সালটি এই তিনটি ব্র্যান্ডের জন্যই অত্যন্ত গতিশীল ও সফল একটি বছর। এই বছর ইয়েজদির 'আনটেইমড ট্রিনিটি', বিএসএ স্ক্র্যাম্বলার ৬৫০-এর আত্মপ্রকাশ এবং জাওয়ার 'অল স্টারস' রেঞ্জের সম্প্রসারণ বাজারে দারুণ সাড়া ফেলেছে। ইয়েজদির ক্ষেত্রে অ্যাডভেঞ্চারের টিউবলেস ক্রস-স্পোক হুইল এবং 'ইয়েলো ফ্যালকন' রঙের সংযোজন…
Read More