গাজোলে উদ্ধার নগদ টাকার বান্ডিল, আ*টক দুই

গাজোলে উদ্ধার নগদ টাকার বান্ডিল, আ*টক দুই

গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজোল থানার পুলিশ রাঙাভিটা এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে আটক করে। তাঁদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মালদায় যাওয়ার পথে সন্দেহজনক অবস্থায় ওই দুই যুবককে আটক করা হয়। পরে গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জিসহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে টাকা গোনার যন্ত্র নিয়ে আসেন। উদ্ধার হওয়া টাকার মধ্যে ৫০০, ২০০ ও ১০০ টাকার নোটের বান্ডিল রয়েছে। আটক দুই যুবকের একজনের বাড়ি বৈষ্ণবনগরের বিরগর গ্রামে এবং অন্যজনের বাড়ি কালিয়াচকের সাহাবাজপুরে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Read More
মালদায় বি*স্ফোরণে আ*হত একই পরিবারের ৭ জন

মালদায় বি*স্ফোরণে আ*হত একই পরিবারের ৭ জন

মালদার কালিয়াচকে বিস্ফোরণে একই পরিবারের চার নাবালকসহ সাতজন আহত হয়েছেন। বুধবার রাতে কালিয়াচকের সুজাপুরের বালুপুর বাগানবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আখিরুল ইসলামের বাড়িতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের সাতজন গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। স্থানীয়দের দাবি, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে গ্যাস সিলিন্ডার নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
Read More
রাজ্যে ফের টাকা উদ্ধার! রাতভর চলল পুলিশি অভিযান

রাজ্যে ফের টাকা উদ্ধার! রাতভর চলল পুলিশি অভিযান

ফের রাজ্যে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে মালদহ থানা এলাকার মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ ২ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৩৮০ টাকা, প্রায় ২০ গ্রাম সোনা এবং একটি ল্যাপটপ উদ্ধার করেছে। টাকা গোনার জন্য তিনটি মেশিন ব্যবহার করা হয় এবং সোমবার ভোর পর্যন্ত গণনার কাজ চলে। একইসঙ্গে খইহট্টা এলাকার একটি গুদামঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৯ হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন পিন্টু সরকার, গোপাল চাকি এবং সুশান্ত হালদার। তাঁদের সকলের বাড়ি মালদহ থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, গত মাসে দক্ষিণ দিনাজপুরে প্রায় ১,৫০০…
Read More
পার্সেল বক্সে মোবাইল পাচারের ছক ভেস্তে দিল কালিয়াচক পুলিশ

পার্সেল বক্সে মোবাইল পাচারের ছক ভেস্তে দিল কালিয়াচক পুলিশ

অভিনব উপায়ে মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার কালিয়াচক থানার পুলিশ। এক ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে দুটি পার্সেল বক্স করে। প্রায় একশোটি মোবাইল পাচারের চেষ্টার পর্দাফাঁস হল পুলিশি তৎপরতায়। ঘটনা প্রসঙ্গে বুধবার মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বুধবার কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পায় অন্ধ্রপ্রদেশ থেকে দুটি পার্সেল বক্সের মাধ্যমে অসংখ্য মোবাইল পাচারের চেষ্টা হচ্ছে। সেই মতো কালিয়াচক থানার পুলিশ কালিয়াচক পাচার চক্রের পর্দাফাঁস করতে তৎপর হয়ে ওঠে। কালিয়াচকের চৌরঙ্গি এলাকা থেকে এক ডেলিভারি বয়কে আটক করে। তার কাছে থাকা দুটি পার্সেল বক্স থেকে বিভিন্ন নামিদামি কোম্পানীর একশোটি মোবাইল উদ্ধার হয়। এরপর পুলিশ ওই ডেলিভারি বয়ের কাছে ডেলিভারি…
Read More
টানা বৃষ্টিতে জলমগ্ন মালদার নিত্যানন্দপুর, ভো*গান্তিতে স্থানীয়রা

টানা বৃষ্টিতে জলমগ্ন মালদার নিত্যানন্দপুর, ভো*গান্তিতে স্থানীয়রা

সোমবার রাতভর টানা বৃষ্টিতে মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায় জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার বিভিন্ন রাস্তায় হাঁটুসমান জল জমে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, গ্রামের রাস্তা নিচু হওয়ায় প্রতি বছর বর্ষা এলেই জল জমে যায়। দুর্বল নিকাশি ব্যবস্থার কারণে দীর্ঘ সময় ধরে জল নামতে চায় না, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ে। বাসিন্দাদের দাবি, বিষয়টি একাধিকবার স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের নজরে আনা হয়েছে। বর্তমান পঞ্চায়েত প্রধান জলনিকাশির ব্যবস্থা উন্নত করার আশ্বাস দিলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি রোধে…
Read More
পড়ুয়াদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ, মিড ডে মিলে আম পরিবেশন মালদহের বিদ্যালয়ে

পড়ুয়াদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ, মিড ডে মিলে আম পরিবেশন মালদহের বিদ্যালয়ে

রাজ্য সরকারের মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি পেয়ে মাথাপিছু ১০ টাকা ১৭ পয়সা হওয়ার পর যেখানে খিচুড়ি, ভাত, ডাল, রাজমা, সয়াবিন-সহ পুষ্টিকর খাবারের উপর জোর দেওয়া হচ্ছে, সেখানে মালদহের এক প্রাথমিক বিদ্যালয় নিজস্ব উদ্যোগে মিড ডে মিলের মেনুতে যুক্ত করেছে জেলার বিখ্যাত আম। এই অভিনব উদ্যোগ দেখা গিয়েছে মালদহের ইংরেজবাজার ব্লকের সেকেন্দরপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক ও স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় আমের মরশুমজুড়ে প্রতিদিন মিড ডে মিলের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিবেশন করা হচ্ছে হিমসাগর, লক্ষ্মণভোগ, ল্যাংড়া-সহ বিভিন্ন প্রজাতির আম। নিয়মিত ভাত, ডাল ও তরকারির পাশাপাশি আলাদা করে আম দেওয়া হচ্ছে পড়ুয়াদের পাতে।বিদ্যালয়ের সহকারী ভারপ্রাপ্ত শিক্ষক বিবেক বরণ মণ্ডল জানান, আগে বিশেষ…
Read More
প্রতিশ্রুতি পূরণে রাজ্য সরকার, মানিকচকের নিমতলিতে দমকল কেন্দ্রের জন্য জমি পরিদর্শন

প্রতিশ্রুতি পূরণে রাজ্য সরকার, মানিকচকের নিমতলিতে দমকল কেন্দ্রের জন্য জমি পরিদর্শন

কথা দিয়ে কথা রাখতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মালদার মানিকচকে গড়ে উঠতে চলেছে দমকল কেন্দ্র। তাই দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য চূড়ান্ত পর্যায়ের জমি পরিদর্শন ও চিহ্নিতকরণের কাজ হয়ে গেল শুক্রবার। এদিন মানিকচকের মথুরাপুর এবং নাজিরপুরের মাঝামাঝিতে নিরঞ্জনপুর মৌজার নিমতলি এলাকায় মানিকচকের দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিত করণ করলেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল।সঙ্গে ছিলেন মানিকচকের বিডিও সৌরভ মন্ডল, মালদা দমকল কেন্দ্রের আধিকারিক এস. বর্মণ সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে নাজিরপুরের নিমতলিতে দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিত করেন এবং আগামী দিনে দমকল কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু করার পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার কাজ আজ থেকেই শুরু…
Read More
দার্জিলিং মেইলে ১২ কেজি গাঁজা উদ্ধার

দার্জিলিং মেইলে ১২ কেজি গাঁজা উদ্ধার

পাচারের আগে ডাউন দার্জিলিং মেইল থেকে উদ্ধার ১২ কেজি গাঁজা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চার কারবারীকে। মঙ্গলবার ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মালদা টাউন জিআরপি থানার পুলিশ ডাউন দার্জিলিং মেইল ট্রেনে হানা দেয়। তথ্য অনুযায়ী চার ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ১২ কেজি গাঁজা। ধৃতদের নাম মিলন মণ্ডল, দিলীপ বিশ্বাস, শরিফ মাফুজ, মোমিন মণ্ডল। ধৃতরা নতুন ব্যারাকপুর ও মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃতরা উদ্ধার হওয়া গাঁজা কলকাতায় নিয়ে যাচ্ছিল।
Read More
বাংলাদেশ শতাধিক মোবাইল পাচারের ছক ভেস্তে দিল পুলিশ

বাংলাদেশ শতাধিক মোবাইল পাচারের ছক ভেস্তে দিল পুলিশ

ভারত থেকে বাংলাদেশে দুই শতাধিক মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার হবিবপুর থানার পুলিশ। বি.এসএফ-এ সহযোগিতায় উদ্ধার করল বিভিন্ন নামিদামি কোম্পানীর ২১৬টি মোবাইল। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল চার-চারজন পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীদের নাম যথাক্রমে- বিনয় সরেন, সুভাকর সরেন, প্রভাকর সরেন এবং মুন্সী সরেন। তাদের বাড়ি হবিবপুর থানার জাজইল অঞ্চলের সূচল মহম্মদপুর এলাকায়। তারা চারজনে মিলে ওই এলাকার এক বাড়িতে মোবাইলগুলি মজুত করেছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাচারকারী। যা বিশেষ সূত্রে জানতে পারে হবিবপুর থানার পুলিশ এবং জানার পরপরই পুলিশ বিএসএফ-এর ৮৮নং ব্যাটেলিয়নের হরিশ্চন্দ্রপুর বিওপির জওয়ানদের সহযোগিতা নিয়ে রবিবার বিকালের দিকে ওই এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে পুলিশ…
Read More
মালদা–মুর্শিদাবাদ সীমান্তে ৫১৫ গ্রাম হিরোইন উদ্ধার, গ্রেফতার ১

মালদা–মুর্শিদাবাদ সীমান্তে ৫১৫ গ্রাম হিরোইন উদ্ধার, গ্রেফতার ১

মালদা ও মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে বড়সড় সাফল্য। ফরাক্কা থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো প্রায় ৫১৫ গ্রাম হিরোইন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃতের নাম আব্দুল মাজিদ (৪৫)। তিনি মালদা জেলার কালিয়াচক থানার মজ্জেমপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো গতকাল রাতেও সীমান্ত এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় মালদার দিক থেকে একটি সাইকেল নিয়ে ফরাক্কার দিকে আসছিলেন ওই ব্যক্তি। তাঁর কাছে থাকা একটি ব্যাগ সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ৫১৫ গ্রাম হিরোইন। এরপরই অভিযুক্তকে আটক করে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। উদ্ধার হওয়া মাদক কোথায়…
Read More
পুখুরিয়া পুলিশের অভিযানে বিপুল দেশি মদসহ গ্রেফতার এক ব্যক্তি

পুখুরিয়া পুলিশের অভিযানে বিপুল দেশি মদসহ গ্রেফতার এক ব্যক্তি

পুখুরিয়া থানার পুলিশের বড় সাফল্য। বৃহস্পতিবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ​গোপন সূত্রে খবর পেয়ে, এদিন রাতে নওগামা থেকে পুখুরিয়া যাওয়ার রাস্তায় ওত পাতে পুলিশ বাহিনী। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে ৪০ বোতল ‘হিমালয়ান গোল্ড ৬০ আপ’ দেশি মদ উদ্ধার হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাকে আটক করে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য খতিয়ে দেখছে পুলিশ। এলাকাকে অপরাধমুক্ত করতে এই ধরনের আচমকা অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
Read More
বিশ্ব পরিবেশ দিবসে সীমান্তে সচেতনতার বার্তা

বিশ্ব পরিবেশ দিবসে সীমান্তে সচেতনতার বার্তা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়েও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। শুক্রবার বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কাঁটা তার বেড়া লাগুয়া মুচিয়া মোহনা নদীর তীরে একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ রক্ষা, নদীকে কিভাবে সংরক্ষণ রাখা যায় তা  নিয়ে ছাত্র-ছাত্রীদের  মধ্যে আলোচনা করা হয়। তাছাড়াও নদীর জল কীভাবে পরিশোধন করে ব্যবহারযোগ্য করা হয়, সে বিষয়েও বিস্তারিতভাবে ছাত্রছাত্রীদের অবহিত করা হয়। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার গুরুত্ব ও সীমান্ত নিরাপত্তা সম্পর্কে পড়ুয়াদের সচেতন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা পরিবেশ রক্ষায় গাছ লাগানো, নদী-নালা পরিষ্কার…
Read More
মালদার সামসীতে পুলিশের অভিযান, ডাকাতির ছক ভেস্তে তিন দুষ্কৃতী গ্রেফতার

মালদার সামসীতে পুলিশের অভিযান, ডাকাতির ছক ভেস্তে তিন দুষ্কৃতী গ্রেফতার

মালদার সামসী ফাঁড়ির পুলিশের তৎপরতায় ভেস্তে গেল দুষ্কৃতীদের ডাকাতির ছক। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতী ধরা পড়ল পুলিশের জালে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীদের নাম তৈয়ব আলি, লিটন আলি ও সাদির আলি। এরমধ্যে তৈয়বের বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুর এলাকায় এবং বাকি দুজন চাঁচল থানার সুজাগঞ্জ এলাকার বাসীন্দা। বুধবার রাতে তারা সহ বেশ কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে সামসীর সোনাপট্টি এলাকায় জড়ো হয়েছিল। সূত্র মারফত এই খবর জানতে পেরে সামসী ফাঁড়ির পুলিশ ওই এলাকায় অভিযান। চালায়। পুলিশকে দেখে কয়েকজন দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও, তিন দুষ্কৃতী ধরা পড়ে পুলিশের জালে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু সরঞ্জাম। তাই বৃহস্পতিবার…
Read More
রথবাড়ি থেকে ৪২০ মোড় পর্যন্ত সড়ক দখলমুক্ত করতে উদ্যোগ জেলা ট্রাফিক পুলিশের

রথবাড়ি থেকে ৪২০ মোড় পর্যন্ত সড়ক দখলমুক্ত করতে উদ্যোগ জেলা ট্রাফিক পুলিশের

মালদা শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র রথবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে রাজ্য সড়কের একটি লেন দখল করে ফলমূলের ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। এর ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াতকারী যানবাহনের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। প্রতিদিন বাড়ছে যানজট, পাশাপাশি দখল হয়ে থাকা লেন দিয়ে ছোট গাড়িগুলিও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এই পরিস্থিতিতে রথবাড়ি থেকে ৪২০ মোড় পর্যন্ত সড়ক দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে জেলা ট্রাফিক পুলিশ। সোমবার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে ব্যবসায়ীদের সচেতন করা হয়। রাস্তার ওপর ব্যবসা না করার জন্য অনুরোধ জানানো হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পদক্ষেপের কথা জানানো হয়। পুলিশ সূত্রে খবর, আগামীকাল থেকে রাস্তা…
Read More