কুমোরটুলিতে দুর্গাপুজোর প্রতিমা তৈরির প্রস্তুতি তুঙ্গে, ব্যস্ত শিল্পীপাড়া

কুমোরটুলিতে দুর্গাপুজোর প্রতিমা তৈরির প্রস্তুতি তুঙ্গে, ব্যস্ত শিল্পীপাড়া

আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলিতে এখন জোরকদমে চলছে প্রতিমা তৈরির কাজ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। খড়ের কাঠামো তৈরি, মাটির প্রলেপ, সূক্ষ্ম কারুকাজ এবং রঙের প্রস্তুতিতে মুখর হয়ে উঠেছে গোটা কুমোরটুলি। শিল্পীদের আশা, এ বছর দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পুজো উদ্যোক্তা ও দর্শনার্থীর আগমন ঘটবে। বিভিন্ন পুজো কমিটির অর্ডার অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তাঁরা। প্রতি বছরের মতো এবারও কুমোরটুলির শিল্পীদের নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নানা ধরনের দুর্গা প্রতিমা। উৎসবের আবহে এখন থেকেই জমে উঠেছে কুমোরটুলি, আর…
Read More
সড়ক নিরাপত্তা সপ্তাহের সূচনা, ট্র্যাফিক আইন মানার আহ্বান পুলিশের

সড়ক নিরাপত্তা সপ্তাহের সূচনা, ট্র্যাফিক আইন মানার আহ্বান পুলিশের

পথ দুর্ঘটনা কমানো এবং ট্র্যাফিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হল ‘সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। কলকাতা ট্র্যাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। সাদা ও গেরুয়া রঙের বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এই সচেতনতামূলক অভিযানের সূচনা করা হয়। অনুষ্ঠানে ট্র্যাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব এবং পথচারীদের নিরাপত্তার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার ওপর জোর দেওয়া হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সারা বছরই রোড সেফটি সংক্রান্ত কর্মসূচি চলে, তবে এই বিশেষ সপ্তাহে আরও বেশি করে…
Read More
দক্ষিণ কলকাতায় ইসকন অন্নদাতা ফাউন্ডেশনের মধ্যাহ্নভোজন প্রকল্প চালু হলো: উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণ কলকাতায় ইসকন অন্নদাতা ফাউন্ডেশনের মধ্যাহ্নভোজন প্রকল্প চালু হলো: উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ইসকন অন্নদাতা ফাউন্ডেশন পরিচালিত উচ্চাভিলাষী মধ্যাহ্নভোজন প্রকল্পটি কলকাতার আলিপুর এবং তারাতলা এলাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এই জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন করেন। এই বিশেষ উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো স্কুলছাত্রছাত্রী এবং অভাবী মানুষদের কাছে পরিষ্কার, পুষ্টিকর এবং উন্নত মানের খাবার পৌঁছে দেওয়া। পুষ্টিহীনতার বিরুদ্ধে ইসকনের নতুন উদ্যোগ: উদ্বোধনী অনুষ্ঠানে ইসকন এবং অন্নদাতা ফাউন্ডেশনের এই সামাজিক উদ্যোগটি প্রশংসিত হয়। একটি অত্যাধুনিক রান্নাঘর এবং বিতরণ ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন হাজার হাজার শিশুকে তাজা ও পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উদ্যোগের প্রশংসা করে বলেন যে, এই ধরনের মধ্যাহ্নভোজ প্রকল্প শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে একটি…
Read More
কলকাতায় শুরু ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রা

কলকাতায় শুরু ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রা

মহাসমারোহে কলকাতায় শুরু হল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর ঐতিহ্যবাহী রথযাত্রা। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত রথযাত্রায় অংশ নিতে সমবেত হন। ‘হরে কৃষ্ণ, হরে রাম’ মহামন্ত্রের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক। সুসজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠার পর শুরু হয় শোভাযাত্রা। ফুল, আলোকসজ্জা ও নানা রঙের সাজে সজ্জিত রথ দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ। দেশ-বিদেশের বহু ভক্তও এই ধর্মীয় উৎসবে অংশ নেন। রথযাত্রার শোভাযাত্রায় কীর্তন, মৃদঙ্গ ও করতালের তালে ভক্তরা নামসংকীর্তনে অংশ নেন। নারী, পুরুষ, শিশু ও প্রবীণ—সব বয়সের মানুষ উৎসাহের সঙ্গে রথের দড়ি টেনে এই ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করেন। ভক্তদের…
Read More
নৈহাটিতে অনলাইন প্রতারণা সহ চাকরির টোপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ধৃত চার মহিলা সহ দুই পুরুষ পলাতক এক

নৈহাটিতে অনলাইন প্রতারণা সহ চাকরির টোপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ধৃত চার মহিলা সহ দুই পুরুষ পলাতক এক

নৈহাটিতে অনলাইন প্রতারণা সহ চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার মহিলা সহ দুই পুরুষ ব্যক্তিকে আটক করল পুলিশ। যদিও পুলিশ আসার আগেই এক একজন পালিয়ে গিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এই ঘটনাটি ঘটেছে নৈহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মানিক সাধুখা লেন এলাকায়। সুত্র মারফত জানা যায় বেশ কিছুদিন ধরে বিশ্বজিৎ ঝার কাছ থেকে নেওয়া ভাড়াবাড়িতেই চলতো এই প্রতারণা চক্র। গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ সংশ্লিষ্ট ভাড়া বাড়িতে হানা দিয়ে হাতেনাতে হাজিনগর এলাকার বাসিন্দা সঞ্জয় বর্মা ও হার্জ ঝা সহ চার মহিলাকে আটক করে নৈহাটি থানায় নিয়ে যায়। তাদের হেফাজত থেকে আটখানা মোবাইল ফোন, চারটি সিমকার্ড,…
Read More
সোমবার থেকে শিয়ালদহ বিভাগে একগুচ্ছ নতুন লোকাল ও এসি ট্রেন, বাড়ছে একাধিক রুটের পরিষেবা

সোমবার থেকে শিয়ালদহ বিভাগে একগুচ্ছ নতুন লোকাল ও এসি ট্রেন, বাড়ছে একাধিক রুটের পরিষেবা

উপনগরীয় রেলযাত্রীদের সুবিধার্থে বড়সড় পরিষেবা সম্প্রসারণের ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। যাত্রীদের ক্রমবর্ধমান চাপ কমানো, পিক আওয়ারের ভিড় নিয়ন্ত্রণ সহ আরও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে ৬ জুলাই সোমবার একাধিক নতুন লোকাল ট্রেন, নতুন এসি ইএমইউ পরিষেবা সহ বিভিন্ন রুটে ট্রেন সম্প্রসারণ কার্যকর হবে। জানানো হয়েছে, বর্তমানে চলমান ১০টি এসি ইএমইউ পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন শিয়ালদহ - বারাসাত এসি লোকাল। ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে। শিয়ালদহ থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে ছেড়ে বারাসাত পৌঁছবে ও বারাসাত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ফিরতি যাত্রা শুরু করবে। হাসনাবাদ শাখার যাত্রীদের জন্যও বড় সুবিধা আনা…
Read More
১ কোটির বেশি ‘অন্নপূর্ণা’র অ্যাকাউন্টে অনুদান, বাদ কারা? 

১ কোটির বেশি ‘অন্নপূর্ণা’র অ্যাকাউন্টে অনুদান, বাদ কারা? 

অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের ১ কোটি ৩৪ লক্ষের বেশি যোগ্য মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি অনুদানের টাকা পাঠানো হল। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) ব্যবস্থার মাধ্যমে এই অর্থ প্রদান কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যাচাই-বাছাইয়ের পর মোট ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তাঁর বক্তব্য, আবেদনকারীরা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে না পারায় তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারি অর্থ কেবলমাত্র প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছেই পৌঁছানো উচিত এবং কোনও অযোগ্য ব্যক্তি যাতে এই প্রকল্পের সুবিধা না পান, সে বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে।মুখ্যমন্ত্রী আরও জানান, আবেদন গ্রহণের…
Read More
জাতীয় চিকিৎসক দিবসে শুভেন্দু অধিকারীর শ্রদ্ধাজ্ঞাপন

জাতীয় চিকিৎসক দিবসে শুভেন্দু অধিকারীর শ্রদ্ধাজ্ঞাপন

জাতীয় চিকিৎসক দিবস (National Doctor's Day) উপলক্ষে আজ কলকাতায় একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভারতের প্রথিতযশা চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। অনুষ্ঠানের মূল অংশ: মহীয়সী চিকিৎসককে শ্রদ্ধা: শুভেন্দু অধিকারী মহাশয় ডাঃ বি.সি. রায়ের মূর্তি ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং চিকিৎসা ক্ষেত্রে ও সামগ্রিকভাবে বাংলার উন্নয়নে তাঁর ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন। চিকিৎসক দিবসের তাৎপর্য: উল্লেখ্য, প্রতি বছর ১ জুলাই ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মজয়ন্তী ও পুণ্যতিথি স্মরণে সমগ্র দেশজুড়ে 'জাতীয় চিকিৎসক দিবস' পালন করা হয়। নেতৃত্ব…
Read More
পুলকার দু*র্ঘটনায় জ*খম ২ পড়ুয়া

পুলকার দু*র্ঘটনায় জ*খম ২ পড়ুয়া

সপ্তাহের শুরুতেই কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় একটি স্কুল পুলকার দুর্ঘটনা। সোমবার সকালে ফোর্ট উইলিয়ামের দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে আসার সময় একটি স্কুল পুলকার দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় পুলকারে থাকা দুই স্কুল পড়ুয়া আহত হয়। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের গাড়ি থেকে বের করে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই পড়ুয়াকে দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে ও প্রয়োজনীয় চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত…
Read More
নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে এবার ভাতা হয়েছে দ্বিগুন, আর কড়াকড়িও হয়েছে ডবল। অন্নপূর্ণা যোজনার জন্য মোট বারো পাতার ফর্ম পূরণ করতে হচ্ছে মহিলাদের। সবমিলিয়ে রাজ্যজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে বর্তমানে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্প। ইতিমধ্যেই এই যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। এবার কারা এই প্রকল্পের সুবিধা একেবারেই পাবেন না সেই নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুয়ারে সরকারের আদলে রাজ্য জুড়ে আয়োজিত হতে চলেছে ‘জনকল্যাণ শিবির’। রাজ্য ও কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলি মানুষের কাছে…
Read More
তারাতলার ধ্বংসস্তূপে নামল থার্মাল ইমেজিং ক্যামেরা ও লাইফ ডিটেক্টর

তারাতলার ধ্বংসস্তূপে নামল থার্মাল ইমেজিং ক্যামেরা ও লাইফ ডিটেক্টর

তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে গতি আনতে এবার অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছেন কি না, তা দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করতে উদ্ধার অভিযানে ব্যবহার শুরু হয়েছে থার্মাল ইমেজিং ক্যামেরা ও ইনফ্রারেড লাইফ ডিটেক্টর মেশিন। উদ্ধারকারী দল জানিয়েছে, ইনফ্রারেড লাইফ ডিটেক্টর মেশিনের মাধ্যমে ধ্বংসস্তূপের নিচে যদি কোনও ব্যক্তি জীবিত অবস্থায় আটকে থাকেন, তাহলে তাঁর শরীরের তাপমাত্রা শনাক্ত করা সম্ভব হবে। এরপর থার্মাল ইমেজিং ক্যামেরার মতো ছোট আকারের বিশেষ ডিভাইস ধ্বংসস্তূপের ফাঁক দিয়ে প্রবেশ করিয়ে ওই ব্যক্তির সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করা হবে। অবস্থান নিশ্চিত হওয়ার পর সেই অংশের লোহার বিম ও কংক্রিট…
Read More
নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। এতদিন হোটেলের বিলের সঙ্গে অতিরিক্ত ১০ টাকা করে দিতে হত পর্যটকদের। আগামী ১ জুলাই থেকে আর এই টাকা দিতে হবে না বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দিঘা ও আশপাশের পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নে একাধিক পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকার পর্যটকদের কাছ থেকে এই টাকা নিত। বছরে প্রায় ৩০ লক্ষ টাকা এই খাত থেকে আয় হত। কিন্তু দিঘায় বছরে কয়েক কোটি টাকার পর্যটন ব্যবসা হয় এবং পর্যটকের সংখ্যাও অনেক বেশি। সেই…
Read More
দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একেরপর এক ঘটনা সাধারণ মানুষ থেকে শুরু করে নারী নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। নির্ভয়া কাণ্ডের পর গোটা কলকাতা জুড়ে তাই কয়েক কোটি টাকা খরচে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠকে এই মর্মে অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দাকে দ্রুত খারাপ হয়ে যাওয়া সিসিটিভি ক্যামেরা সারানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কারণ, প্রয়োজনে ফুটেজই পাওয়া যায় না এই খারাপ সিসি ক্যামেরাগুলির থেকে। এদিনের বৈঠকে পুলিশ অফিসারদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী জানান, তৃণমূলের সরকারের আমলে বিরোধীদের ফোন ধরায় নিষেধাজ্ঞা থাকলেও…
Read More
বৃহস্পতিবার ২৮ মে ‘বকরি ঈদ ‘ উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন

বৃহস্পতিবার ২৮ মে ‘বকরি ঈদ ‘ উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন

ঈদের ছুটি দেওয়া হবে আগামী সপ্তাহের ২৮ মে বৃহস্পতিবার। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় শনিবার। আগে সোশ্যাল মাধ্যমে প্রচার হয়েছিল ২৬ ও ২৭ মে ঈদের ছুটি দেওয়া হবে। কিন্তু পরে  জানানো হয়েছে শুধুমাত্র ২৮ মে বৃহস্পতিবার ঈদ উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করছে। শনিবার নবান্ন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হিজরি ক্যালেন্ডারের ১২তম ও শেষ মাস ধু-অল হিজা (Dhu Al Hijja)-র দশমতম দিনে পালিত হয় ইদ-উল-আধা (Eid Al Adha)। আকাশে নতুন চাঁদ ওঠার (crescent moon) সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে মুসলিম ধর্মাবলম্বীরা এই উত্‍সব (Islamic festival) পালন করেন। এ বছর কবে বকরিদের ছুটি (Eid Al Adha holidays…
Read More