বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ওষুধসহ গ্রেফতার মূল পাণ্ডা ! বাঁকুড়ায় পুলিশের বড় সাফল্য

বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ওষুধসহ গ্রেফতার মূল পাণ্ডা ! বাঁকুড়ায় পুলিশের বড় সাফল্য

গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকায় এক রাতে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ওষুধ উদ্ধার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অবৈধ নেশা সামগ্রী সরবরাহ চক্রের মূল পাণ্ডাকে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের শিকড় পর্যন্ত পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘরের ভেতরের গোপন আস্তানায় তল্লাশিকয়েক দিন আগেই বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সেই একই এলাকা থেকে উদ্ধার হলো নেশার সামগ্রী। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বিশেষ সূত্রে খবর আসে যে কেঠারডাঙ্গা এলাকার…
Read More
সরকারি পরিষেবা না পাওয়ার অভিযোগে বোরো কার্যালয়ে উ*ত্তেজনা

সরকারি পরিষেবা না পাওয়ার অভিযোগে বোরো কার্যালয়ে উ*ত্তেজনা

ত্রিপল ও অন্নপূর্ণা ভাণ্ডার-সহ বিভিন্ন সরকারি পরিষেবা না পাওয়ার অভিযোগে আসানসোল পৌরনিগমের ৬ নম্বর বোরো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, বর্ষাকালেও প্রয়োজনীয় ত্রিপল মিলছে না। পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডার-সহ বিভিন্ন সরকারি সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে সমস্যার কথা জানানো হলেও সমাধান হয়নি বলে দাবি তাঁদের। আজ সকালে ক্ষুব্ধ বাসিন্দারা বোরো কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
Read More
৮ থেকে ৮০, গ্যাসের ইকেওয়াইসি-তে লাইনে গ্রাহকরা

৮ থেকে ৮০, গ্যাসের ইকেওয়াইসি-তে লাইনে গ্রাহকরা

গ্যাসের ইকেওয়াইসি করানোকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। ২০ টাকার সরকারি সাবসিডি বজায় রাখতে গ্যাসের সংযোগধারীদের ইকেওয়াইসি করানো বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১৬ তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। ৮ থেকে ৮০—গ্যাসের সংযোগ যার নামে, তাঁকেই নির্ধারিত সময়ের মধ্যে গ্যাসের দোকানে গিয়ে ইকেওয়াইসি সম্পন্ন করতে হচ্ছে। সংযোগধারী নিজে উপস্থিত না থাকলে ইকেওয়াইসি করা সম্ভব নয়। ফলে কাজকর্ম সামলে বহু মানুষ গ্যাসের দোকানে ভিড় করছেন। তবে ইকেওয়াইসি না করলে শুধু সাবসিডি বন্ধ হবে, নাকি ভবিষ্যতে গ্যাস পেতেও সমস্যা হবে—তা নিয়ে গ্রাহকদের একাংশের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হয়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন, সময়সীমার মধ্যে ইকেওয়াইসি না করালে…
Read More
হাজারো কণ্ঠে বন্দে মাতরমে মুখর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

হাজারো কণ্ঠে বন্দে মাতরমে মুখর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বর দেশাত্মবোধক আবেগে মুখরিত হয়ে উঠেছিল। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘হাজারো কণ্ঠে বন্দে মাতরম’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও মেদিনীপুর শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দীপক কুমার কর-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দে মাতরম’-কে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় চত্বরে দেশপ্রেম ও জাতীয়তাবাদের বার্তা ছড়িয়ে দেয়। দিনের অন্যতম আকর্ষণ ছিল ‘বন্দে মাতরম’-এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন। অনুষ্ঠানের শুরুতে হাতে জাতীয় পতাকা…
Read More
চলতি সপ্তাহেই শুরু হবে পরীক্ষা

চলতি সপ্তাহেই শুরু হবে পরীক্ষা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। অবশেষে প্রকাশিত হল দ্বাদশ শ্রেণীর সাপ্লিমেন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবি এসই। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ২৮ জুলাই দুটি পর্বের পরীক্ষা নেওয়া হবে। যেখানে প্রথম পর্বের পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। কলা, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা বিভাগের বিভিন্ন বিষয় এবং ভাষা ও সাহিত্যের পরীক্ষা ওই পর্বে নেওয়া হবে। তবে, ভারতীয় সঙ্গীত, পেইন্টিং, কমার্শিয়াল আর্ট, যোগা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের মতো কিছু বিশেষ বিষয়ের পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হতে চলেছে। প্রশ্নপত্র পড়ার জন্য…
Read More
শুরু হতে চলেছে শংসাপত্র যাচাইয়ের প্রক্রিয়া

শুরু হতে চলেছে শংসাপত্র যাচাইয়ের প্রক্রিয়া

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেটের জালিয়াতি রুখতে এবার কড়া পদক্ষেপ রাজ্যের। এবার ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র খতিয়ে দেখতে জেলায় জেলায় অভিযান শুরু করবে রাজ্য। মনোজ আগারওয়ালের দাবি, এসআইআরে প্রচুর বেনিয়ম নজরে পড়েছে কমিশনের। মুখ্যসচিব জানিয়েছেন, বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেটে তথ্য স্ক্যান করা হচ্ছে। শুধু ভেরিফিকেশন করার জন্য এটা করা হচ্ছে। কারও কোনও সমস্যা হবে না। মুখ্যসচিবের দাবি, বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠছে, তৃণমূল জমানায় এসআইআর-এর সময় বেআইনি জন্ম-মৃত্যু শংসাপত্র ইস্যু করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের…
Read More
পাওয়ারলুমের বাড়বাড়ন্তে সং*কটে বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প

পাওয়ারলুমের বাড়বাড়ন্তে সং*কটে বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প

বাংলার ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁতশিল্প ক্রমশ সংকটের মুখে পড়েছে। শান্তিপুর ও ফুলিয়ার বহু তাঁতঘরে আগের মতো আর তাঁতের খটখট শব্দ শোনা যায় না। কাজের অভাব ও জীবিকার অনিশ্চয়তায় অনেক তাঁতি বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বলে অভিযোগ। তাঁতিদের অভিযোগ, ২০১৬-১৭ সালের পর থেকে বাজারে পাওয়ারলুমে তৈরি কাপড়ের দাপট বাড়তে শুরু করে। তাঁদের দাবি, হস্তচালিত তাঁতের জন্য সংরক্ষিত ২২ ধরনের বস্ত্র পাওয়ারলুম বা মিলে তৈরি করা আইনত নিষিদ্ধ হলেও ২০১৮ সালের পর থেকে নিয়ম লঙ্ঘনের ঘটনা বেড়েছে। এ ক্ষেত্রে টেক্সটাইল দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তাঁতশিল্পীরা। তাঁদের দাবি, নিয়ম লঙ্ঘন করে পাওয়ারলুমের উৎপাদন চললেও মাঠপর্যায়ে নিয়মিত নজরদারি বা অভিযান দেখা…
Read More
এনআরএসের শৌচালয় থেকে উদ্ধার নার্সের দে*হ, তদন্তে পুলিশ

এনআরএসের শৌচালয় থেকে উদ্ধার নার্সের দে*হ, তদন্তে পুলিশ

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (এনআরএস) স্ত্রীরোগ বিভাগের এইচডিইউ-র শৌচালয় থেকে এক নার্সের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে কর্মরত অবস্থায় ওই নার্সকে খুঁজে না পাওয়ার পর সহকর্মীরা তাঁর সন্ধান শুরু করেন। পরে শৌচালয় থেকে তাঁকে উদ্ধার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নার্সটি রাতে এইচডিইউ-তে দায়িত্বে ছিলেন। কিছু সময় পর তাঁকে কর্মস্থলে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজি করেন। পরে শৌচালয়ের ভিতর তাঁকে পাওয়া যায়। দ্রুত চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে তাঁর শরীরে কোনও ওষুধ ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। তবে…
Read More
দুর্নীতি দমনে উদ্যোগী মুখ্যমন্ত্রী

দুর্নীতি দমনে উদ্যোগী মুখ্যমন্ত্রী

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়েছিল নতুন রাজ্য সরকার। সেই ঘোষণারই বাস্তব প্রতিফলন দেখা গেল। ঘুষের দাবি ও হয়রানির অভিযোগে দু’জন মোটর ভেহিক্যাল ইনস্পেক্টরকে সাসপেন্ড করল রাজ্য পরিবহণ দফতর। সেই পদক্ষেপের কথা জানিয়ে আরও একাধিক কড়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, পশ্চিম বর্ধমানের রামপুর চেক পোস্টে একটি পণ্যবাহী ট্রাককে অন্যায়ভাবে আটক করা হয়েছিল। চালককে অবৈধভাবে হয়রানির পাশাপাশি ঘুষের জন্য চাপ দেন দু’জন মোটর ভেহিক্যাল ইনস্পেক্টর। তিনি রাজি না হওয়ায় গাড়িটি বাজেয়াপ্ত করে রাজ্য…
Read More
জাতীয় পতাকা হাতে পূর্বস্থলীতে পড়ুয়াদের সাইকেল মিছিল

জাতীয় পতাকা হাতে পূর্বস্থলীতে পড়ুয়াদের সাইকেল মিছিল

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশাত্মবোধ ও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে পূর্বস্থলী-১ ব্লকে একটি সাইকেল মিছিলের আয়োজন করা হয়। পারুলডাঙ্গা নসরৎপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি মিছিলে অংশ নেন পূর্বস্থলী থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। জাতীয় পতাকা হাতে দেশাত্মবোধক আবহে মিছিলটি হাটসিমলা মোড় হয়ে গোয়ালপাড়া পর্যন্ত যায়। স্বাধীনতার গুরুত্ব, দেশপ্রেম ও জাতীয় ঐক্য সম্পর্কে পড়ুয়াদের সচেতন করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও পুলিশ প্রশাসনের যৌথ অংশগ্রহণে আয়োজিত মিছিলকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়। মিছিল শেষে স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং দেশের প্রতি নাগরিকদের দায়িত্ব নিয়ে পড়ুয়াদের উৎসাহিত করা হয়।
Read More
ক্ষুদিরামের জন্মভিটায় শুভেন্দু

ক্ষুদিরামের জন্মভিটায় শুভেন্দু

পশ্চিম মেদিনীপুরের মোহবনী গ্রামে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটায় গিয়ে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সেখানে পৌঁছে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেন তিনি। শুভেন্দু বলেন, ক্ষুদিরামের জন্মভিটার সৌন্দর্যায়ন ও উন্নয়নে প্রাথমিকভাবে পাঁচ কোটি টাকা খরচ করা হবে। সেখানে জাদুঘর, ইনডোর ও লেজার শো এবং পর্যটকদের থাকার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে জন্মভিটাটিকে হেরিটেজ স্থান হিসেবে ঘোষণা করার কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষুদিরামের পৈতৃক ভিটা সংরক্ষণ ও সাজিয়ে তোলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্কুলের পাঠ্যক্রমে ক্ষুদিরাম বসুকে আরও গুরুত্ব দেওয়ার জন্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানান তিনি। কেশপুরের উন্নয়ন নিয়েও একাধিক প্রতিশ্রুতি দেন শুভেন্দু।…
Read More
বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা,১৫ আগস্ট স্বাধীনতা দিবসে এক ব্যতিক্রমী উদ্যোগ

বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা,১৫ আগস্ট স্বাধীনতা দিবসে এক ব্যতিক্রমী উদ্যোগ

আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন ফুলিয়ার তাঁত শিল্পীরা। সচরাচর অন্যান্য ক্ষেত্রে কাপড়ে নকশা এঁকে, কেটে বা সেলাই করে কিংবা অশোক চক্র স্ট্যাম্পিং করে জাতীয় পতাকা তৈরি করা হলেও, এবার সরাসরি তাঁতে বুননের মাধ্যমেই তৈরি করা হচ্ছে জাতীয় পতাকা।এই বিষয়ে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী অভিনব বসাক জানান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিজাইনার মন্টু বসাকের সাথে যৌথ উদ্যোগে এবং 'উইভার সার্ভিস সেন্টার' এর সহযোগিতায় এই অনন্য কাজটি সম্পন্ন করা হচ্ছে। সম্পূর্ণ ১০০% সুতি ৯২ কাউন্ট সুতা ব্যবহার করে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হ্যান্ডলুম বা তাঁতের 'কাট-শাটল'  পদ্ধতিতে বস্ত্র বুননের পাশাপাশি বুননের সাথেই ফুটিয়ে তোলা…
Read More
বিশ্ব আদিবাসী দিবসে রামগড়ে বর্ণাঢ্য অনুষ্ঠান, আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে পা মেলালেন ভারতী ঘোষ

বিশ্ব আদিবাসী দিবসে রামগড়ে বর্ণাঢ্য অনুষ্ঠান, আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে পা মেলালেন ভারতী ঘোষ

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রবিবার রামগড়ের খাস জঙ্গল ফুটবল মাঠে সিধু-কানু গাঁওতা ক্লাবের পরিচালনায় আয়োজিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস আধিকারিক তথা বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ। আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য ও নৃত্যের মাধ্যমে এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানের শুরুতে সিধু-কানুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন ভারতী ঘোষ। এরপর আদিবাসী মহিলা ও পুরুষদের সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে তাঁকে অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়। আদিবাসী মহিলারা তাঁদের ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য পরিবেশন করেন। তাঁদের সঙ্গে তাল মিলিয়ে পুরুষেরা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠানস্থল মুখরিত করে তোলেন। একপর্যায়ে আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে পা মেলান ভারতী ঘোষও। মঞ্চে ভারতী ঘোষ-সহ উপস্থিত অতিথিদের আদিবাসী…
Read More
তলব করা হলো শুভাশিসকে

তলব করা হলো শুভাশিসকে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় জোরকদমে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। এবার এই মামলায় কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। চলতি সপ্তাহেই দলের অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। দলের তিনটি অ্যাকাউন্টের ‘সাইনিং অথরিটি’ শুভাশিস। সেই কারণে তাঁকে তলব করা হয়েছে। প্রাক্তন রাজ্যসভা সাংসদ জানান, কেন্দ্রীয় এজেন্সির তলব নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলছেন তিনি। হাজিরার…
Read More