01
Sep
কলকাতা, ১ সেপ্টেম্বর ২০২৫ — কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের ‘ভাষা আন্দোলন’ কর্মসূচির মঞ্চ সেনাবাহিনীর তরফে খুলে দেওয়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে “অগণতান্ত্রিক ও প্রতিহিংসামূলক” বলে অভিহিত করেছেন এবং এর প্রতিবাদে মঙ্গলবার রাজ্যজুড়ে তৃণমূলের কর্মসূচির ডাক দিয়েছেন। তৃণমূলের দাবি, বাংলা ভাষা ও বাঙালিদের উপর ‘অত্যাচার’ এবং ‘বিভাজনের রাজনীতি’র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই মঞ্চ তৈরি করা হয়েছিল। প্রতি শনিবার ও রবিবার শান্তিপূর্ণ ধর্না কর্মসূচি চলছিল। তবে সেনাবাহিনীর তরফে জানানো হয়, নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় এবং অনুমতি লঙ্ঘন হওয়ায় মঞ্চ ও ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়…
