16
Jul
ধীরে ধীরে অগ্রগতির দিকে এগোচ্ছে দেশ, তার মধ্যে সব চেয়ে জোর দেওয়া হচ্ছে আত্মনির্ভরের ওপর। আত্মনির্ভর ভারতের কথা অনেক আগে থেকেই বলে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথাকে যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিল শহর কলকাতা। আর বিদেশ থেকে আনা নয়, খোদ কলকাতার গার্ডেনরিচে তৈরি হল অত্যাধুনিক যুদ্ধ জাহাজ 'আইএনএস দুনাগিরি'। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে শুক্রবার কলকাতায় হুগলি নদীর জলে ভাসল এই রণতরী। এর সবথেকে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হল, শত্রুর র্যাডারে ধরা পড়বে না এটি। এদিন এই যুদ্ধ জাহাজের সূচনা অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গার্ডেনরীচে নৌবাহিনীর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। এই 'আইএনএস দুনাগিরি' হল 'আড়াল' খুঁজতে…
