প্রকাশিত হলো সময়সীমা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সম্প্রতি প্রকাশ পেয়েছে সেন্টার বোর্ড অফ এডুকেশনের দ্বিতীয় পর্বের পরীক্ষার দিনক্ষণের সময়সূচি। ২০২৬ থেকে বছরের দুবার দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার আয়োজন করেছে সিবিএসই।

জানা যায়, ১৫ এপ্রিল অন্তবর্তী ফলপ্রকাশ করেছে বোর্ড। তবে প্রথম পর্বের পরীক্ষার ফল প্রকাশের ১০ দিনের মধ্যেই দ্বিতীয় পর্বের পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করা হল। জেনে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য। জানা যায়, দ্বিতীয় পর্বের সেন্টার বোর্ড অফ এডুকেশনের ১৫ মে থেকে শুরু হবে পরীক্ষা। যা চলবে ২১ মে পর্যন্ত। পাশাপাশি প্রথম দিন, গণিত এবং শেষ দিন শেষ পরীক্ষা সমাজবিজ্ঞান।

এর মাঝে ইংরেজি, বিজ্ঞান, হিন্দি, বাংলা-সহ বাকি বিষয়ের পরীক্ষা হবে। এছাড়াও সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। তবে, বিষয়ের উপর নির্ভর করে বেলা ১২:৩০ এবং ১:৩০ পর্যন্ত চলবে এই পরীক্ষা। এছাড়াও প্রথম পর্বের তিনটি বিষয় পরীক্ষা দেওয়া থাকতে হবে পরীক্ষার্থীকে। যে সকল পড়ুয়া প্রথম পরীক্ষাতে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গিয়েছে।